এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ০৪ নভেম্বর ২০১৯ ০০:১০423840
  • যিনি 'ইম্প্রেসড' হবেন না বলে পূর্বনির্ধারিত সিদ্ধান্তে অটল, তাঁকে ইম্প্রেশনিস্ট ছবি দেখাবেন কোন জ্যোতি? গুরুর আসলে গুরুদশা চলছে, সব আমোদগেঁড়ের ভিড় এক জায়গায়। নাহলে সাভারকরের টইটাও ওই একলষেঁড়ে অবস্থায় থাকে?
  • আর | ০৪ নভেম্বর ২০১৯ ০০:০৬423839
  • বস্ত্রহরণ পালা লেখা হবেনা?

    নটরাজ এলেবেলে কুমারের আজকের বস্ত্রহরণ পালা- সিলভার জুবিলি টই অতিক্রম করে, সগৌরবে!!
  • S | ০৪ নভেম্বর ২০১৯ ০০:০৫423838
  • আমার মনে হয় এলেবেলেবাবু যেটা বলতে চাইছেন এবং যেটাতে আমারও প্রচ্ছন্ন সমর্থ্ন রয়েছে সেটা হল এইসব ধর্ম, গুরুদেব ইত্যাদির নামে দল পাকানোটা খারাপ। বিবেকানন্দ মহান আমরা সবাই জানি, রামকৃষ্ণদেব পরমহংস সেটাও মেনে নিতে রাজি আছি, কিন্তু সেই দুজন মহাপুরুষকে আমাদের কেন জানতে হবে, চিনতে হবে একটি বিশেষ সংগঠনের মধ্যে দিয়ে। অনেকটা বিশ্বভারতীর রবিঠাকুরের মনোপলির মতন ব্যাপার। এটা কিন্তু বাকী সব রেজিমেন্টেড ধর্মেই রয়েছে। এবং এইসব ক্ষেত্রে সেই দল বাড়ানোর লক্ষ্যে, সংগঠন মজবুত করার উদ্দেশ্যে অনেকসময়ই মিথ্যা ছড়ানো হয়। সেটা খুবই প্রব্লেমেটিক। এইবারে বলতেই পারেন যে কেউ তো জোড় করেনি দলের সদস্য হতে, সে ভন্ড সাধুরাও ব বিজেপির আইটি সেলও বলতে পারে। একটা মিথ্যার উদাহরণ এলেবেলেবাবু অলরেডি দিয়েছেন, সেটা সত্যি হলে তার থেকে বেশি প্রয়োজনও নেই। মানুষ ধম্ম কম্ম করে এই আনসার্টেইন দুনিয়াতে একটু মনের শান্তি পাওয়ার জন্য। ইনসিকিওরিটির ফল আরকি। এবং এইসব ধর্মীয় দলগুলো সেই ইনসিকিওরিটির থেকে ফায়্দা তোলে। কে কে কতটা তোলে সেটা নির্ধারণ করা খুবই মুশকিলের। ভারত সেবাশ্রম সংঘ আর মিশনের কাজকম্ম নিয়ে একটা তুলনামুলক আলোচনা হলে কাজে দেবে।
  • ন্যাড়া | ০৪ নভেম্বর ২০১৯ ০০:০২423837
  • নির্মোহ ব-তে আমি এক নির্মোহ ও আমোদগেঁড়ে দর্শক মাত্র, সস্তায় কিছু অজানা তথ্য ও বেশি ফৃর্তির লোভাতুর। তবে বিবেকানন্দর ব শেষ পর্যন্ত প্রথমে হাততালি নির্মোহ ব হয়ে মুখ থুবড়ে পড়ল, তারপরে রামকৃষ্ণ মিশনের নির্মোহ ব-তে পর্যবসিত হল। ওদিকে গান্ধীর ব-ও খুব ইম্প্রেস করল না।

    আমাদের মতন আমোদগেঁড়েরা কোথায় যাব!
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:৫৬423836
  • @?, আপনি তো প্রকাশন জগতের গলিঘুঁজির খবর রাখেন বলেই জানি। ২০১৭ সালে হার্ড বাউন্ড ১৩৪০ পাতার বইয়ের দাম ১৪০/- দেখেছেন? আমি প্রথম প্রকাশ দেখলাম, মুদ্রণসংখ্যা দেখলাম অথচ দাম দেখলাম না? আর আপনিও ভেতরের গ্যাঁড়াকলটা টের পেলেন না?কী জানি!

    আচ্ছা আপনার পরামর্শ শিরোধার্য করে জুবাঁ পে লাগাম দিলাম আপাতত।
  • ? | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:৩৮423835
  • আর বলেন কেন, ফটোর ক্ষেত্রে তো আবার তজ্জনিত ও লেখেন নি :-(
  • ? | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:৩৪423834
  • আবার কত লাখ টাকার ফটো বিক্রিতে চলে গিয়েছেন। এবার ফটোর দাম জিজ্ঞেস করলে, প্রিন্ট ফ্রেম বাধাই এর খরচ হিসেব করলে বাজারে সেম সাইজের অন্য কোম্পানীর স্রেফ ফটোফ্রেমের দাম জিজ্ঞেস করলে আবার বলে ফেলবেন, --- ধুস, না তো ফটো ফ্যাক্টর না তার দাম।" :-))

    আমি সাজেস্ট করি কি, যদ্দিন না গুছিয়ে সময় নিয়ে মনোমত যুক্তিতথ্য সাজিয়ে নতুন টই খুলছেন, ততদিন এরকম যত্র তত্র মুখ ফসকে লুজটক করে বা বেরানোই ভালো। নইলে কার্যকালে আর ইন্টারেস্টেড অডিয়েন্সই পাবেন না, কেননা এই সমস্ত লুজ ইন্টার‍্যাকশনেই ততদিনে তারা যথেষ্ট বীতশ্রদ্ধ হয়ে যাবেন।

    একে একে শেষ করুন। গান্ধী ধরেছেন, শান্তিমতো সেটা শেষ করুন। বিদ্যাসাগর ধরবেন বলেছেন সেটা শেষ করুন। রামকৃষ্ণ বিবেকানন্দকে তাদের টার্ম আসা অবধি ইগনোর করুন বরং কেমন?
  • b | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:২৭423833
  • আজি হতে শতবর্ষ পরে থেকে (পঞ্চাশ বছরও হতে পারে), কলকাতা শহরের কোনো মূর্তির গায়ে কোনো রকম কাপড় থাকবে না। এই স্টাইলকে ফরাসীতে লে পোস্টেলেবেলে নুয়ে ভাস্কর্য্য বলা হবে। অরবিন্দ, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্যদেব, সত্যজিত রায়, মোহনদাস, জবাহরলাল, এক ধারসে সব একের পর এক। পাবলিক প্লেসে শালীনতা বজায় রাখতে মূর্তিগুলির হাত অ্যাডজাস্ট করে, মানে অকুস্থল হাত চাপা দিয়ে রাখতে হবে। শ্যামবাজারের নেতাজী লাগাম ছেড়ে ঘোড়ার গলা জড়িয়ে পিঠে শুয়ে থাকবেন, গড়িয়ে পড়ে যাবার সমূহ সম্ভাবনা সত্ত্বেও। এই কাজ করতে গিয়ে চিন্তামনি করের ভাইপোর ইয়ে টাকে উঠে যাবে। শুধু রবীন্দ্রনাথের (বিশ্বকবি তো) দাড়ি আরেকটু লম্বা করে ব্যাপারটা ম্যানেজ করা যাবে কি না এ বিষয়ে সুধীজনের একটি বৈঠক ডাকা হবে।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:২৬423832
  • @?, আপনি 'তজ্জনিত' শব্দের একটিই অর্থ করলেন বুঝি? 'তৎসম্পর্কিত' লিখলে ভালো হত বলছেন?
  • হিসাব | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:২৪423831
  • এলেবেলে মিশনের অ্যাকাউন্ট অডিটের ঘাপলা গুলো সামনে আনুন তো। দিদি আর মিশন কে ছবি বেচে কত কামায় সব পর্দা ফাঁস হোক।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:২৩423829
  • @এএম, মাফ করবেন আমার খুব একটা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা নেই। ওখানে যা হবে তা আঁচ পাচ্ছি খানিকটা। তাতে খুব দুক্কু হচ্ছে এমনটা না ভেবে নেওয়াই ভালো। এবং দুঃখিত, আমি মুজরো গাই না। নিজের মর্জিমাফিক চলি।
  • ? | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:২৩423830
  • - লোক ঠকনোর অন্যতম কায়দা হল ইতিহাসের গুষ্টির তুষ্টিসাধন করে একাধিক বই প্রকাশ এবং তজ্জনিত বিপুল মুনাফা।
    -- না কিনলেই হয়। তাহলেই কোনো মুনফার প্রশ্ন নেই। কিন্তু ঠিক কত মুনাফা করে ওরা। তথ্য আছে ?
    --- কথামৃতর দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণ হচ্ছে ১৯৮৬-৮৭ সালে। মাত্র ৩০ বছর পরে জানুয়ারি ২০১৭-র সংস্করণে লেখা আছে দেখছি ৪২তম পুনর্মুদ্রণ। ১৩৪০ পাতার থান ইট। সত্যিই তো না পড়লেই হয়! তবে এইটা ঠিক যে ওইরকম বই বাংলাতে আর হবে না!! তবেই না অত বিক্কিরি!!!
    ----1340 পাতার বইয়ের দাম কত দেখছেন?
    -----দাম মাত্র ১৪০ টাকা। টাকাটা কি ফ্যাক্টর আদৌ 'টাকা মাটি মাটি টাকা'-র অনুগামীদের? সে তো ব্রিটিশও আমাদের বিনি পয়সায় চা খাইয়েছে; ইসকন ফ্রিতে গীতা পড়ায়; মাদুলি বেচার আগে ফ্রিতে ম্যাজিক দেখানো হয়। আসল হচ্ছে সম্ভাব্য খদ্দের জোগাড় করা। ওই গোঁসাইগিরির জন্য। বাকি সবই মায়া।
    ------"রামকৃষ্ণ কথামৃত" - একটি বই - তাকে লোকঠকানো ব্যবসা কি করে বলা যায়?
    -------ধুস, না তো বই ফ্যাক্টর না তার দাম। আসল হচ্ছে সম্ভাব্য খদ্দের জোগাড়। তো সেটা সব দিক থেকে সার-জল পেয়ে বেড়েই চলেছে।

    আপনি কি নিজে আপনার যুক্তির হিংটিংছট টি বুঝতে পারছেন? শুরু করেছিলেন একাধিক বইপ্রকাশ জনিত "বিপুল মুনাফা" দিয়ে, সেই মুনাফার প্রমান দিতে ৩০ বছরে ৪২ তম পুনর্মুদ্রণের বিস্ময় দিয়ে, যেন তাতেই বিপুল মুনাফা বোঝানো হয়ে গেল। অতঃপর সে বইয়ের দাম জিজ্ঞেস করাতে নিজেই বুঝতে পারলেন টাকাটা আদৌ ফ্যাক্টর নয়? এবার কি "বই প্রকাশ এবং তজ্জনিত বিপুল মুনাফা" ফ্রেজটি ফিরিয়ে নেবেন, এবং বলবেন আপনি আসলে বই প্রকাশ জনিত বিপুল মুনাফা নয়, বলতে চাইছিলেন বই বিক্রি বা বিলি করে সে বইয়ের দর্শন ছড়িয়ে সেই দর্শনের সাবস্ক্রাইবার বাড়িয়ে মিশনের ভক্তরূপে তাদের কনভার্ট করানোর এবং অতঃপর সেই ভক্তদের থেকে বিপুল অনুদান গ্রহণের প্রসিডিওরটাকেই কটাক্ষ করতে চেয়েছিলেন ""একাধিক বই প্রকাশ এবং তজ্জনিত বিপুল মুনাফা" শব্দগুলি লিখে?

    মাইরি!
  • lcm | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:১৮423828
  • রামকৃষ্ণ মিশন - নন-প্রফিট ভলান্টারি অর্গানাইজেশন - তাই তো? তাদের ব্যালান্স শিট কি করে জানব, কত প্রফিট, সিইও-র কত মাইনে কিস্যু জানি না।
  • AM | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:১৬423827
  • এলেবেলেস্যার, অ্যাটেনশন পেতে বারবার গান্ধির টইকে টেনে লাভ নেই। গান্ধী বা ছাগলের দুধ নিয়ে বাঙালি লিস্ট বদারড। ফোকাস পেতে পিএম যেমন বলেছেন রবীন্দ্রনাথ রামকৃষ্ণ রামমোহন বিদ্যাসাগর বিবেকানন্দ নেতাজি এই সিলেবাস ফলো করাই ভাল।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:০৪423826
  • ওঁরাই টার্গেট অডিয়েন্স। ওই কারণেই মোর সোফিস্টিকেটেড মোর অর্গানাইজড অ্যাম্বিয়েন্স তৈরি করা। বিশাল নেটওয়ার্ক। সারা বছরে একটা মানুষের কত লাখ টাকার ফটো বিক্রি হয়? লাভ নেই বলছেন?
  • lcm | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:০১423825
  • রামকৃষ্ণ মিশন -এর মূল অনুরাগীরা হলেন উচ্চ/মধ্যবিত্ত শিক্ষিত বাঙালী।
    নিম্নবিত্ত বাঙালির লোকনাথ বাবা।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২৩:০০423824
  • ধুস, না তো বই ফ্যাক্টর না তার দাম। আসল হচ্ছে সম্ভাব্য খদ্দের জোগাড়। তো সেটা সব দিক থেকে সার-জল পেয়ে বেড়েই চলেছে।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২২:৫৮423823
  • দোষ কিছুই 'চাপানো' চলছে না। রামকৃষ্ণ ভক্তরা 'ব্রাহ্ম' দাড়িদাদুকে সহ্য করতে না পারলেও তাঁর বাণীটি মোক্ষম বুঝেছেন। দিবে আর নিবে মিলাবে মিলিবে ... এই মহামানবের সাগরতীরে। তাই তারা সিপিএম-কংগ্রেস-বিজেপি-তৃণমূল সবার সঙ্গে লেনাদেনা করে থাকেন। টিভিই বা বাদ থাকে কেন?
  • lcm | ০৩ নভেম্বর ২০১৯ ২২:৫৬423822
  • নাহ্‌, অভিযোগ ঠিক জমছে না।
    কোনো সংস্থার/ব্যক্তিবিশেষের চিন্তাভাবনা/পদ্ধতির সমালোচনা এক জিনিস - আর চোর-চিটিংবাজ-লোকঠকানো-মিথ্যবাদী এরকম অভিযোগ আর এক জিনিস।
  • lcm | ০৩ নভেম্বর ২০১৯ ২২:৫৪423820
  • "রামকৃষ্ণ কথামৃত" - একটি বই - তাকে লোকঠকানো ব্যবসা কি করে বলা যায়?
    স্টক মার্কেটে ১০০ টাকা ইনভেস্ট করলে ১৫০ টাকা রিটার্ন (৫০%) গ্যারান্টিড অই বই পড়লে - এরকম কোনো দাবী থাকলে, এবং দাবীমতন রিটার্ন না পেলে না হয় তবু বলা যায় যে লেখক প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, ইত্যাদি।
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২২:৫৪423821
  • @?, দাম মাত্র ১৪০ টাকা। টাকাটা কি ফ্যাক্টর আদৌ 'টাকা মাটি মাটি টাকা'-র অনুগামীদের? সে তো ব্রিটিশও আমাদের বিনি পয়সায় চা খাইয়েছে; ইসকন ফ্রিতে গীতা পড়ায়; মাদুলি বেচার আগে ফ্রিতে ম্যাজিক দেখানো হয়। আসল হচ্ছে সম্ভাব্য খদ্দের জোগাড় করা। ওই গোঁসাইগিরির জন্য। বাকি সবই মায়া।
  • sm | ০৩ নভেম্বর ২০১৯ ২২:০১423819
  • কে কাকে দোষ চাপালো? আর যুক্তি বুদ্ধির বাইরেই বা কেন?
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ২১:৩৩423818
  • দোষ চাপানোর ব্যাপারটা এবার সমস্ত যুক্তি-বুদ্ধির বাইরে চলে যাচ্ছে।
  • sm | ০৩ নভেম্বর ২০১৯ ২১:১৩423817
  • এতো পরিষ্কার দাদা গিরি চলছে!দর্শক কি পড়বে বা দেখবে, তাও কিছু লোক ঠিক করে দেবে না কি?ঠাকুমা,দিদিমার রামায়ণ, মহাভারত পড়া বা দেখা বন্ধ করে দেওয়া হবে?
    বেলুড়ের পুজো দেখানো বা কুমারী পুজো দেখালে আপত্তির কি আছে? যার দেখার ইচ্ছে সে দেখবে যার নয় সে টিভি বন্ধ করে রাখবে।
    কতো বয়ষ্ক ব্যক্তি কথামৃত পড়ে মানসিক শান্তি পান।এতো কোন নিষিদ্ধ পুস্তক নয়।
  • ? | ০৩ নভেম্বর ২০১৯ ২০:৫৭423816
  • 1340 পাতার বইয়ের দাম কত দেখছেন?
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ২০:৩৮423815
  • 'ছাগল'-রা যাতে দেখে তার জন্য সেই কংগ্রেস আমল হয়ে বাম-বিজেপি-তৃণমূল ভাই ভাই এ ব্যাপারে! খুব শ্রদ্ধাভক্তি কি না, অত্তগুলো ভোট!! আর মিশনের পিআর যে কোনও প্রোফেশনালকে লজ্জা দেওয়ার মতো। প্রণব মুখার্জিদের মাথায় ছাতা ধরার ব্যাপারে 'মহারাজ'-রা খুবই এক্ষপার্ট!!!
  • PT | ০৩ নভেম্বর ২০১৯ ২০:২২423814
  • " তাই তো লাইভ সম্প্রচার!"
    তাতে তো টিভির চ্যানেলের লাভ বেশী। তারা দেখায় কেন? আর ছাগলেরাই বা দেখে কেন?
  • এলেবেলে | ০৩ নভেম্বর ২০১৯ ১৯:৩৫423813
  • - কিন্তু ঠিক কত মুনাফা করে ওরা। তথ্য আছে ? --- কথামৃতর দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণ হচ্ছে ১৯৮৬-৮৭ সালে। মাত্র ৩০ বছর পরে জানুয়ারি ২০১৭-র সংস্করণে লেখা আছে দেখছি ৪২তম পুনর্মুদ্রণ। ১৩৪০ পাতার থান ইট। সত্যিই তো না পড়লেই হয়! তবে এইটা ঠিক যে ওইরকম বই বাংলাতে আর হবে না!! তবেই না অত বিক্কিরি!!!

    - ওদের ধর্ম সাব্স্ক্রাইব করতে ওরা কি কপালে বন্দুক ঠেকায় ? সাব্স্ক্রাইব না করলেই হয় -- সংবিধান তো নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ধর্মাচরনের অধীকার দিয়েছে। --- না, সবাই কি কপালে বন্দুক ঠেকিয়ে সাবস্ক্রাইব করায়? তার নানা তরিকা থাকে। এরা সেইরকম তরিকা বেছে নিয়েছে। অ্যাপার্ট ফ্রম লোকনাথ-অনুকূল-বালক ব্রহ্মচারী স্টান্স এবং ওই ভণ্ডদের থেকে মোর সোফিস্টিকেটেড, মোর অর্গানাইজড তরিকা। দিনে দিনে শিষ্যসামন্তর ঢল বাড়ছে। ধর্ম তো বেদান্ত - যা নাকি দিনের শেষে সবই মায়া! তারই কত ঢঙ, কত রং! সত্যিই তো শিষ্যত্ব গ্রহণ না করলেই হয়!! তবে এইটা ঠিক যে ওইরকম প্রতিষ্ঠানের শিষ্য হওয়ার গ্ল্যামারই আলাদা!!!

    - একদম যাবেন না, দেখবেন না। আমিও দেখি না। লোককেও বারন করি --- কিন্ত বারণ করলেই বা শুনছে কে? প্রচারের ঢক্কানিনাদ না থাকলে শিষ্যদের ঢল নামবে কীভাবে? তাই তো লাইভ সম্প্রচার! যাতে নালেঝোলে হয়ে দেখা যায় এবং তা আরও নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ে!! তবে এইটা ঠিক যে ওইরকম বেলুড় মঠের মতো নিষ্ঠাভরে কুমারী পুজো দেখাও কিন্তু বেশ একটা ইয়ে ইয়ে ব্যাপার!!!

    মানুষের ধর্মাচরণ নিয়ে আপত্তি করব কেন? বাংলায় ধর্ম তো কৃষ্টি-সাহিত্যের সঙ্গে জড়িয়ে। চৈতন্যজীবনীকাব্য-মঙ্গলকাব্য-অনুবাদ সাহিত্য তো বাংলার প্রাণের জিনিস। কিন্তু ওই যে গোঁসাইগিরির ব্যবসা! ওইটে নিয়ে বিলক্ষণ আপত্তি আছে!! আর বলেইছি তো, টই খুলে মিশনের সেবা-লোকঠকানো ব্যবসা-আরও আরও অনেক জিনিস লিখব। তখন শুধু সঙ্গ দেবেন।

    বাই দ্য ওয়ে, এখানেই ধারাবাহিকভাবে অন্য একজনের পোশাক খোলা হচ্ছে। ওখানে দু'পয়সা দিয়ে আসবেন নাকি? বেচারা বড্ড একা পড়ে গেছেন! কোট-প্যান্টুল আগেই খুলে গেছে, এখন কটিবস্ত্র পরিহিত অসহায় অবস্থায়। গামছা অবসেসনে ভোগা চিঁহি ডাকা ক্রন্দনোদ্যত অশ্বরা ওখান থেকে কোট-প্যান্টুল কুড়িয়ে এনে বিবি রাসেলকে দিয়ে ডিজাইনার গামছা বানিয়ে নিতে পারেন।
  • a | ০৩ নভেম্বর ২০১৯ ১৭:১৮423812
  • আচ্ছা এলেবেলে কি অসুস্থ? মানে বার বার বলেন বেন্চে থাকলে লিখব ইত্যদি?
  • S | ০৩ নভেম্বর ২০১৯ ১৬:৩১423811
  • ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল ব্যবহার করার কথা ভেবেছে? লোকে হাবিজাবি বিষয় নিয়ে ইউটিউব চ্যানে খুলে ভিডিওপ্রতি ২ মিলিয়ন ভিউ পাচ্ছে। তার থেকে আয়ও যা আন্দাজ করা যায়, তা ঐসব পত্রিকার থেকে বেশিই হওয়ার কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত