এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ০২ নভেম্বর ২০১৯ ১৮:৫০423750
  • মুখোশ খোলা হচ্ছে কি হচ্ছে না সেটা বড় ব্যাপার নয় @Prakrito maanush, ব্যাপারটা হচ্ছে কীভাবে খোলা হচ্ছে। আপনার যদি তাতে আপত্তি থাকে তো পাল্টা তথ্য হাজির করলেই ল্যাঠা চোকে। অকারণ অচেনা নিকের আড়াল থেকে ব্যক্তি আক্রমণ করতে হয় না।
  • Prakrito maanush | ০২ নভেম্বর ২০১৯ ১৮:০৪423749
  • এলেবেলে সবার মুখোশ খোলার পর কি এক্বার দেখাবেন এবঙ্গে প্রকৃত মানুষ কেউ এসেছে কি না কদাপি?
  • H. P. Lovecraft | ০২ নভেম্বর ২০১৯ ১৭:২২423748
  • The most merciful thing in the world, I think, is the inability of the human mind to correlate all its contents. We live on a placid island of ignorance in the midst of black seas of infinity, and it was not meant that we should voyage far. The sciences, each straining in its own direction, have hitherto harmed us little; but some day the piecing together of dissociated knowledge will open up such terrifying vistas of reality, and of our frightful position therein, that we shall either go mad from the revelation or flee from the deadly light into the peace and safety of a new dark age.
  • এলেবেলে | ০২ নভেম্বর ২০১৯ ১৬:৪৯423747
  • খুব গম্ভীর সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শুধু এই ফাঁকে বলি গৌড়ীয় বৈষ্ণবরা চৈতন্যের অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব নামক যে আচাভুয়া দর্শনটি হাজির করেন - তা আদৌ চৈতন্যের নয়, বৃন্দাবনের ষড়গোস্বামীর ষড়যন্ত্র-উদ্ভূত।

    আর রামকৃষ্ণের সখিভাব তাঁকে অত্যন্ত নারীবিদ্বেষী করে তোলে। ওঁর কথাকে এত সিরিয়াসলি নেওয়ার কোনও অর্থই হয় না কারণ গোটা কথামৃতটাই দাঁড়িয়ে আছে বিশুদ্ধ জোচ্চুরির ওপরে।
  • dipanjan | ০২ নভেম্বর ২০১৯ ১৫:৩৩423746
  • তবে রামকৃষ্ণের নারীত্বের প্রসঙ্গ ধর্ম বা সাধনা ছাড়াও এসেছে। যেমন কৈশোরের পূর্বস্মৃতি বর্ণনায়। যে কারণে, এবং রাধাভাবের সাধন মার্গের সাথে পরিচিতি না থাকায়, কৃপাল ইত্যাদিরা রামকৃষ্ণকে রিপ্রেসড ট্রান্সজেন্ডার ভেবেছেন। কথামৃত থেকেই -

    "মেয়েদের ঢং বেশ বুঝতে পারতুম। তাদের কথা, সুর নকল করতুম।"

    "দেশে শ্রীরাম মল্লিককে এতো ভালোবাসতাম, কিন্তু এখানে যখন এলো তখন ছুঁতে পারলাম না। শ্রীরামের সঙ্গে ছেলেবেলায় খুব প্রণয় ছিল। রাতদিন একসঙ্গে থাকতাম। একসঙ্গে শুয়ে থাকতাম। তখন ষোলো-সতেরো বৎসর বয়েস। লোকে বলতো, এদের ভেতর একজন মেয়েমানুষ হলে দুজনের বিয়ে হতো। "
  • b | ০২ নভেম্বর ২০১৯ ১৫:১৩423745
  • "আবার বৈষ্ণবদের কাছে রাধার গুরুত্ব অনেক বেশি"
    প্রধানতঃ গৌড়ীয় বৈষ্ণব।
  • রঞ্জন | ০২ নভেম্বর ২০১৯ ১৫:০৪423744
  • পিটি,
    অবশ্যই বৈষ্ণবসাধন তত্ত্ব অনুযায়ী একমাত্র শ্রীকৃষ্ণই পুরুষোত্তম; একমাত্র শ্রেষ্ঠ এবং একমাত্র পুরূষ। বাকি সব ভক্তরা নিজেদের নারী ভেবে সাধনা করে। মানে, রাধা ভাবে ভাবিত হয়ে সাধনা করে। এই মতে যশোদার বাৎসল্যভাবের তুলনায় রাধাভাব কান্তভাব শ্রেষ্ঠ সাধনমার্গ।
    শ্রীচৈতন্যের বর্ণনা দেখুন ঃ তনু তাঁর সুবলিত রাধাভাবদ্যুতি।
    আসলে শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা আর রাধা জীবাত্মা। তাই কৃষ্ণের জন্যে রাধার যে সংসারধর্ম ভাসিয়ে কুল ভাসিয়ে ছূটে যাওয়া এটা পরমাত্মার সঙ্গে মিলনের জন্যে জীবাত্মার আকুতি।
    আবার বৈষ্ণবদের কাছে রাধার গুরুত্ব অনেক বেশি। কারণ রাধার মাধ্যমেই কৃষ্ণের কাছে পৌঁছন সম্ভব। তাই রাধার পদরেণু পেলেই জীবন ধন্য। সমস্ত বৈষ্ণব পদাবলী এবং গীতগোবিন্দম দেখুন রাধার আকুতি, রাধার বিরহ নিয়ে লেখা। কৃষ্ণ যেন সাংখ্যের পুরুষ, ক্যাট্যালিস্ট মাত্র।
    অথচ পদকর্তা সবাই পুরুষ। লিখছেন নারীর দৃষ্টিকোণ থেকে ; কতদূর অথ্যেন্টিক ফিলিং?

    এই সাধনপদ্ধতির চমৎকার উল্লেখ আছে কোলকাতা ইউনির তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক নরেন্দ্রনাথ ভট্টাচার্য্যের বইয়ে। নামটা বোধহয় 'সাম অবস্কারেন্ট রিচুয়ালস' বা অমনি কিছু।
    মূলতঃ তন্ত্রে এই বামমার্গী সাধনার শুরু। অনেক লৌকিক সাধনমার্গে, আউলবাউল কর্তাভজা সম্প্রদায়ে এই ব্যাপারটি নানাভাবে আছে।
  • PT | ০২ নভেম্বর ২০১৯ ১৪:৪৯423743
  • ধর্মকে চৌকাঠের বাইরে এনে ফেলে রাজনীতিতে ব্যবহার করলে যা হওয়ার তাই হচ্ছে। এমনকি কোর্টের অর্ডারেরও কোন মান্যতা দেওয়ার দায় নেই রাজ্যসরকারের।

    "আদালতের নির্দেশ অগ্রাহ্য করে শনিবার সকালে গেটের তালা ভেঙে রবীন্দ্র সরোবরে ঢুকে পড়ল একদল যুবক। শুরু হল সরোবরের ভিতরে ছট পুজোর প্রস্তুতি। জল দূষণ রোধে ছট পুজো বন্ধ করার জন্য রবীন্দ্র সরোবরের চার পাশ ঘিরে ফেলা হয়েছিল কলকাতা পুরসভার পোস্টার, ব্যানারে। এ দিন সেই সব পোস্টার, ব্যানারও ছিঁড়ে ফেলা হয়েছে।"
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ১৩:৫৫423742
  • বৈষ্ণবরা মনে করে শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষোত্তম, বাকী সবাই প্রকৃতি। প্রকৃতি= নারী কিনা জানিনা।
  • dipanjan | ০২ নভেম্বর ২০১৯ ১৩:০৬423741
  • "সত্যি বলতে কী, রামকৃষ্ণও এই ব্যাপারটা জানতেন আর অভ্যাস করেও দেখতেন শোনা যায়। কখনো পুরুষভাবে, কখনো নারীভাবে,"

    ঠিক, কথামৃতে আছে।

    "তাঁকে উপাসনা করতে একটা ভাব আশ্রয় করতে হয়। আমার তিন ভাব - সন্তান ভাব, দাসী ভাব, আর সখীভাব। দাসী ভাব, সখীভাবে অনেকদিন ছিলাম। মেয়েদের মতো কাপড়, গয়না, ওড়না পরতুম।" (চ্যাপ্টার ১৪)
  • S | ০২ নভেম্বর ২০১৯ ১২:০৮423740
  • কনেলি, স্টো, আর অ্যারেনা।
  • dc | ০২ নভেম্বর ২০১৯ ১২:০৬423739
  • S, তা হতে পারে :d
  • S | ০২ নভেম্বর ২০১৯ ১২:০৩423738
  • @ ডিসিদা, আপনার তাইলে ব্রুনেটদের পছন্দ।
  • avi | ০২ নভেম্বর ২০১৯ ১০:২৭423737
  • ক্ষিতিমোহন নাম থেকে ব্রাহ্ম বানান ভুল দুর্ভাগ্যজনক।
  • | ০২ নভেম্বর ২০১৯ ০৯:২৮423736
  • উফ শব্দটা ব্রাহ্ম। হ'য় ম।
    ম'য় ভ নয় নয় নয়।
  • ক্ষিতিমোহন | ০২ নভেম্বর ২০১৯ ০৮:৪৫423735
  • কিন্তু ব্রাম্ভরা কখনো এভাবে দেখেনি ও দেখবে না।
  • dc | ০২ নভেম্বর ২০১৯ ০৮:৩২423734
  • Atoz, তা হতেও পারে। ওনারা হয়তো সামাজিক নির্মাণের বাইরে বেরোতে পেরেছিলেন।
  • PT | ০২ নভেম্বর ২০১৯ ০৮:২০423733
  • বৈষ্ণবরা নাকি বিশ্বাস করে যে জগতে কৃষ্ণই একমাত্র পুরুষ-বাকি সবাই নারী!! সত্যি?
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০৮:১৩423732
  • সত্যি বলতে কী, রামকৃষ্ণও এই ব্যাপারটা জানতেন আর অভ্যাস করেও দেখতেন শোনা যায়। কখনো পুরুষভাবে, কখনো নারীভাবে, কখনও মাঝামাঝিভাবে ---
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০৮:১১423731
  • ডিসি, মনে হয় এই তত্ত্ব আমাদের চৈতন্য (নিমাই) ও জানতেন। তার পারিষদেরাও সবাই জানতেন। ঃ-)
  • dc | ০২ নভেম্বর ২০১৯ ০৭:৫৫423730
  • অর্জুনবাবু যেটা বললেন সেটা আমিও পড়েছি, ইন্টারসেকশান থিওরি বোধায় নাম। মানে নারী-পুরুষ আর মাঝখানের যা কিছু আছে সেই সবই সামাজিক নির্মান, আসলে আমরা জেন্ডার এর দিক দিয়ে ফ্লুইড, কিন্তু সমাজের চাপে নিজেদের কোন একটা খোপে আটকে ফেলি। এই প্রোপোজিশানটা বেশ ইন্টারেস্টিং লেগেছে।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০৪:৪৬423729
  • একটা নতুন শব্দ শুনলাম। এবংথবা। মনে হয়, এবং/অথবা। কিন্তু এবম্থবা একটা বেশ নতুন নাম হতে পারে। ঃ-)
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:৫৮423728
  • ফ্রেডি মার্কারির নিজের সেক্সচ্যুয়ালিটি নিয়ে hide and seek ব্যাপার ছিল। কিন্তু এটাও মনে রাখতে হবে তখন ইউনাইটেড কিংডম এ বিষয়ে খুব খোলামেলা ছিল না। বেশ কিছু ট্যাবলয়েড তাকে সরাসরি বায়সেক্সচ্যুয়াল আখ্যা দিয়েছিল তাই একটু রহস্য করে রাখতেন হয়ত। ইনফ্যাক্ট ওর একজন গার্ল ফ্রেন্ড ছিল বহুকাল।

    প্রসঙ্গত বলি, ফারুক বালসারা বা ফ্রেডি মার্কারি যে স্কুলে পড়তেন ( সেন্ট পিটারর্স, পঞ্চগণী) আমি সেই স্কুলে কিয়ৎকাল শিক্ষকতা করি। ফ্রেডি ঐ স্কুলের ছাত্র এ নিয়ে চাপা গর্ব থাকলেও তাকে নিয়ে ওপেনলি আলোচনায় কিরকম একটা অদ্ভুত অলিখিত নিষেধাজ্ঞা ছিল। ছাত্ররা নিজেদের মধ্যে বলাবলি করলেও শিক্ষকরা টু শব্দ করত না, ইনক্লুডিং প্রিন্সিপাল।

    আমি তখন আরো নাইভ ছিলাম।

    আমি একবার স্কুল অ্যাসেম্বলিতে চ্যাপেলে স্কুলের অ্যালুমনাই লিস্টে ফেডির নাম ও তার সংগীত নিয়ে একটি ছাত্রকে দু চার কথা উল্লেখ করানোয় শিক্ষক মহলে বেশ চাপানউতোর হয়েছিল। দু, একজন বলেওছিল 'কি দরকার ছিল ওপেন অ্যাসেম্বলিতে বলার!'

    সেন্ট পিটারর্স প্রেটেসটন্ট স্কুল।

    ওই স্কুলে যে গ্র্যান্ড পিয়ানোয় ফারুক বা ফ্রেডির মিউজিকে হাতেখড়ি হয়েছিল, সেটি চ্যাপেলে খারাপ অবস্থায় শুধু ইতিহাসের সাক্ষী হয়ে পড়েছিল।
  • কমপিটিশন | ০২ নভেম্বর ২০১৯ ০০:৩৮423727
  • এ তো চিরকালের সমস্যা। আর শিল্পী হলে তো আরৈ মুশকিল!
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০০:৩৪423726
  • এই লিওনার্দো আর মিকেলাঞ্জোলোর আমলে এঁদের কমপিটিশনও ছিল, খুব টাফ কম্পিটিশন। তখনকার দিনে স্পন্সর পাওয়া (বড় বড় ধনী পরিবার যেমন মিদিচি টেদিচিরা ছাড়া অন্য এমনি লোক তো আর পারতো না) শিল্পীর পক্ষে বেশ কঠিন ছিল। আর একবার নেকনজর থেকে সরে গেলে হয়ে গেল, হয় অন্য ধনীর প্রোটেকশনে যাও, নইলে দেশত্যাগ করে পালাও। জীবনের নিরাপত্তা খুব কম ছিল, যখন তখন যুদ্ধ টুদ্ধ শুরু হয়ে যেত।
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:৩১423725
  • আশীষ নন্দীর একটা ভাল প্রবন্ধ আছে নাথুরাম গডসেকে নিয়ে। উনি মনে করেন নাথুরাম সমকামী ছিলেন এবং ওর এই নিয়ে এক তীব্র আইডেন্টিটি ক্রাইসিস ছিল।
  • একক | ০২ নভেম্বর ২০১৯ ০০:২৭423723
  • * বয়
  • অর্জুন | ০২ নভেম্বর ২০১৯ ০০:২৭423724
  • এখন মনস্তত্ত্ব চর্চায় বলা হচ্ছে মানুষের sexual fluidity খুব strong কিন্তু সেটা সামাজিক পরিস্থিতির জন্যে হয়ে suppressed হয়ে থাকে। নারী, পুরুষ নির্বিশেষে desired partner র জেন্ডার could be of same sex or opposite sex।
  • একক | ০২ নভেম্বর ২০১৯ ০০:২৬423722
  • ধুর, লিওনার্দোর আকারের লোকের কিছুতেই কিছু আসবে যাবে না। সেটা প্রসঙ্গ নয়। একটা মুভির উদ্দেশ্য তো জেন্ডার রাজনীতির পোস্টার হওয়া নয়। কিছু জায়গা রাখতে হয় দর্শকের চিন্তাভাবনার জন্যে। এইযে ফ্রেডি মার্কারি, সারাজীবন জিজ্ঞেস করলেও বলতেন না, গে কিনা। বললে হয়তো জেন্ডার রাজনীতির একটা পোস্টার বই পাওয়া যেত। কিন্তু, মার্কারি জানতেন, একটা মানুষ গোলাপি মোজা বা লাল জামা পড়বে তার জন্যে কৈফিয়ত দিতে হবে এটাই ডিসগাস্টিং। হি জাস্ট ইগ্নরড, এবং নিজের টার্মস এ বেঁচেছেন।

    তো, লেওনার্দো ও মিকেলের সংঘাত টা তো গে ভার্সেস গে নয়। যে ওটা দেখিয়ে কোনো সিদ্ধিলাভ হবে ! ওদের সংঘাত হলো একটা বেপরোয়া আনইনহিবিটেড শিল্পী এবং প্রচন্ড মুষড়ে থাকা, সমাজ ভীত ইনহিবিটেড মানুষের পারস্পরিক দ্বন্দ্ব। সেখানে লিওনার্দোকে কনফার্মড গে না দেখলে অথচ গে -লাইক বিহেভেরিয়াল প্যাটার্ন দেখালে বরং, আরো কিছু দরজা, সিনিস্টার মোটিফ ইত্যাদির সম্ভাবনা খুলে যেতে পারে। তো, সম্ভাবনা তৈরী করাই উদ্দেশ্য।
  • Atoz | ০২ নভেম্বর ২০১৯ ০০:১৯423721
  • উনি তো শুনি বহুরকম মেশিনের নকশা এঁকেছিলেন, এমনকি সাবেমেরিন টেরিনও এঁকে ফেলেছিলেন হিসেবে টিসেব সমেত। আবার ওদিকে মোনালিসা, যীশুর নৈশভোজ ইত্যাদি কালজয়ী সব পেইন্টিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত