এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • র২হ | ৩১ অক্টোবর ২০১৯ ১৬:২৯423630
  • এলেবেলে বলেছিলেন।
  • PT | ৩১ অক্টোবর ২০১৯ ১৬:১৯423629
  • আমিও না।
  • Kaju | ৩১ অক্টোবর ২০১৯ ১৬:১৮423628
  • বিড়ি ফুঁকতে ফুঁকতেই তো সাইকেল চালানো আসল জিনিস গ্রাম বাংলায়। মাঝেমাঝে একে তাকে দেখে হাঁক দেবে "ও পোদিপ, যাও কোদা" সে বলবে "এই পশ্চিমপাড়ার দিকে সাঁপুইদা, বাতের ব্যদা বড্ডো বেড়েসে"।
  • র২হ | ৩১ অক্টোবর ২০১৯ ১৬:০০423627
  • আমি না বাপু। সিপিএম নিয়ে নানা অভিযোগ আছে, কিন্তু বিড়ি খেয়ে খেয়ে আর সাইকেল চালানোর দম নেই, তাও আবার গ্রাম বাংলায়।
  • | ৩১ অক্টোবর ২০১৯ ১৫:৫১423626
  • কে যেন একদিন বলছিলেন, হয় হুতো নয় পিটি নয় নয় এস এম দা, তাঁর সাইকেলে করে গ্রাম বাংলা ঘোরার অভিজ্ঞতায় তিনি সিপিএম কে ইভিপি সহযোগিতায় দেখা যাচ্ছে না।

    আমার অভিজ্ঞতা হল, আমি যে রাস্তায় বাড়ি যাই বোলপুর, সেখানে যে কটি সিপিএম আপিশ দেখি, সেগুলি বেশির ভাগ ই বন্ধ, একটা কারণ এগুলি মেনলি ইলেকশন অফিস, আরেকটা কারণ খোলার লোক নেই। এক দুটো খোলা। কিন্তু সেখানে ইভিপি সংক্রান্ত নোটিস দেখি নি।

    আর কলকাতায় অভিজ্ঞতা হল, দুটি বড় অফিস, হালতু এবং যাদপুরে, এবং কয়েকটি ক্লাবে ইভিপি সহায়তা কেন্দ্র খুলেছে সিপিএম। খোলা এবং লোকজনে ভর্তি। বাই দ্য ওয়ে, বাইপাসের ধারে অন্তত দুটি বাজারে আমি বিজেপি কে ছাতা বাগিয়ে বসে থাকতে দেখেছি, সদস্যপদের আহ্বান জানিয়ে, সুতোরাং একটা ফাইট ফর দ্য লাস্ট কর্নার যেটা বাংলার রাজনীতিতে আ্ছে, সেটা চলছে। তৃণমূল কে কোনটাই করতে দেখিনি, কিন্তু বাজে কথা বলে লাভ নেই, ম্যাক্স আর্বান গরীব মানুষ তৃণমূলের সঙ্গে। যদিও অনেকে এন আর সি নিয়ে স্বাভাবিক ভাবেই বিব্রত ও চিন্তিত এবং তিতি বিরক্ত। পাড়ার চায়ের দোকানে অনেক ক্ষেত্রেই শুধু এটাই আলোচনার বিষয়। যেখানে কলোনী বেশি, সেখানে আলোচনা বেশি হবে। এক গ্রীক গবেষক এর সঙ্গে আলাপ হয়েছে শোনা গেল এক বন্ধুর তার কাজ কলকাতা এবং এথেন্স এর মধ্যে তুলনামূলক আলোচনা গ্লোবালাইজেশনএর প্রভাব ইত্যাদি বিষয়ে, শোনা গেল তার বেশ অসুবিধে হচ্ছে পুরোনো স্মল ইঞ্জীনীয়ারিং ইউনিট গুলো বা পুরোনো কলোনী সেটলার দের সঙ্গে কথা বলতে, কেউ ই স্বীকার করছে না, তারা কখনো কোন দিন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে কখনো এসেছে কিনা। ফিয়ার কাজ করছে।

    এটার মুশকিল হল, ইভিপি সহায়তা করলে এন আর সি স্বীকার করে এগোতে হয়, আর আরেকটা হল, এন আর সি সংঘটিত হতেই না দেওয়া, এবার অবস্থা এই যে যে সংগঠনের দুটি লোক আছে তাদের ও এগোতে হবে। যদি বাংলা নাগরিকতা নিয়ে এই চ্যাংড়ামো বন্ধ করতে হয়। এখন আবার বাচ্চা কন্ট্রোল এর উদ্যোগ শুরু করেছে আসাম সরকার।

  • hari | ৩১ অক্টোবর ২০১৯ ১৫:৪৯423625
  • কিন্তু এখানে কোন এক ডাক্তার লিখেছিলেন না যে গরুর দুধ মানুষের জন্য উপকারী তো নয় ই বরং অপকারী!!
  • PT | ৩১ অক্টোবর ২০১৯ ১৫:৪৩423624
  • তো কার রোজগারের কেনা সোনা সরকারের বাপের সম্পত্তি? মন্দিরে সোনা দিয়ে কালো টাকা সাদা করা তো সব চাইতে সহজ কারবার!!

    কিন্তু সোনা ধরার আগে দুধ দিয়ে শুরু করলে হয়না?
    Milk wasted in temples while millions go without food: Madras high court
  • sm | ৩১ অক্টোবর ২০১৯ ১৫:৩২423623
  • মন্দিরের ওপর আপনার টার্গেট কেন?মন্দিরের সোনা তো সরকারের বাপের সম্পত্তি নয়, যে অপারেশন বর্গার মতোন কেড়ে নেবে?
  • PT | ৩১ অক্টোবর ২০১৯ ১৫:১০423622
  • অতিরিক্ত সোনা? মন্দিরগুলো দিয়ে শুরু করলে তো ভাল টাকা ঊঠে আসবে।
  • sm | ৩১ অক্টোবর ২০১৯ ১২:২৭423620
  • ডিডি দার কি হবে? এ কি অবিচার!
  • sm | ৩১ অক্টোবর ২০১৯ ১২:২৭423621
  • এখন মার্কিন প্রেসিডেন্ট ছেড়ে,দেশে মনোনিবেশ করলে ভালো হয়।নিজের কাছে জমানো সোনার ঊর্ধসীমা ঠিক হতে চলেছে শিগগিরই।এরপর অতিরিক্ত সোনার ওপর ভালো রকম ট্যাক্স বসবে
  • PM | ৩১ অক্টোবর ২০১৯ ১২:১৫423619
  • "মার্কিন প্রতিনিধি সভা সেই ঘটনাকে শুধু ‘গণহত্যা’ তকমাই দেয়নি, ১০৯ বছর আগের সেই মানবতাবিরোধী অপরাধের দায়ে তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জারির জন্য দরবার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।"
    একি ঈসপের গল্প ( তুই করিসনি তো কি তোর বাবা করেছে) নাকি মামা বাড়ির আবদার
  • | ৩১ অক্টোবর ২০১৯ ১১:৩৪423618
  • অর্জুন | ৩১ অক্টোবর ২০১৯ ০৯:২৭423617
  • গুরুদাস দাশগুপ্ত মারা গেলেন।
  • PT | ৩১ অক্টোবর ২০১৯ ০৯:০৯423615
  • আছে | ৩১ অক্টোবর ২০১৯ ০৭:৫৪423614
  • Atoz | ৩১ অক্টোবর ২০১৯ ০৭:৪৪423613
  • আচ্ছা, ছবি নিয়ে অনেক আলোচনা মাঝে মাঝে দেখি। একটা কথা মনে হয়, ইউরোপের চিত্রশিল্পীদের বিখ্যাত বিখ্যাত ছবিগুলোর মধ্যে মহিলার ছবি যত, যেমন কিনা বত্তিচেল্লির ভেনাস, দ্য ভিঞ্চির মোনালিসা ইত্যাদি আরো অনেক---পুরুষের ছবি সেরকম কোনো আছে কি? একটা দুটো বাদে? একটু বিস্তারিত আলোচনা করুন না কেউ, টই খুলে। ছবিগুলোর লিংক দিলে ছবিও দেখতে পাওয়া যাবে। আগাম ধন্যবাদ।
  • politics | ৩১ অক্টোবর ২০১৯ ০৪:৫১423612
  • Amit | ৩১ অক্টোবর ২০১৯ ০৩:২৩423611
  • আজকের জী নিউস এ দিলু বাবু উবাচ: "কাশ্মীর এ কোনো বাঙালি মারা যায়নি, যারা মারা গেছেন তারা শ্রমিক"। এই অসাধারণ তথ্য জেনে ধন্য হলাম সকাল সকাল। তাই তো, বাঙালি ও হবে, আবার শ্রমিক ও হবে, এ আবার কি মামাবাড়ির আবদার।

    https://zeenews.india.com/bengali/state/no-bengali-killed-in-kashmir-dilip-ghosh_283958.html
  • অর্জুন | ৩১ অক্টোবর ২০১৯ ০১:৩১423609
  • আম্বেদকর ও গান্ধীকে নিয়ে অজস্র লেখালেখি হয়েছে। গান্ধী, আম্বেদকর দুজনেই স্টলওয়ার্ট বলে স্বীকৃত। সাভারকরের সেই কৌলীন্য নেই। শুধু হিন্দুত্ব রাজনীতি নয়, যিনি গান্ধীঘাতকের মেন্টর এবং সেই মামলায় গ্রেফতার হয়ে জেলও খাটলেন তাঁকে নিয়ে ঐতিহাসিক মহলে ছুঁৎমার্গ থাকবে এতে খুব আশ্চর্যের কিছু নেই।

    গান্ধী- সাভারকর নিয়ে এখুনি কিছু বলার মত পড়াশোনা নেই আমার। সত্যি বলতে কি সাভারকর যে কলেজ থেকে বি এ পাশ করেছিলেন আমিও সেই কলেজের ছাত্র এবং সাভারকরের বায়োপিকের শুটিংও ঐ সময় ক্যাম্পাসে চলতে দেখলেও তাঁকে নিয়ে বিশেষ উৎসাহ পাইনি। এই কদিন কিছু তথ্য ঘেঁটে, কিছু পড়ে বিশদে জানতে আগ্রহ পাচ্ছি।

    সাভারকরের জীবনী লিখেছেন বিক্রম সম্পৎ। তার কিছু সাক্ষাৎকার ইউ টিউবে পাবেন। জীবনীর প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। বইটি প্রশংসিত।
  • এলেবেলে | ৩১ অক্টোবর ২০১৯ ০১:১০423608
  • সরি, মানে অতটা ভেবে বলিনি। হ্যাঁ, সে তো হতেই পারে। মানে সব আলোচনা গুরুতেই বা হবে কেন? কিন্তু ওই যে লিখলেন 'গান্ধী- আম্বেদকর বহুলচর্চিত' সে ব্যাপারটা যদি বিস্তারে একটু বুঝিয়ে বলেন। আর 'আম্বেদকরের চাইতে সাভারকরকে নিয়ে গান্ধীর কিছুটা ভয় ছিল' বিষয়টাও।
  • অর্জুন | ৩১ অক্টোবর ২০১৯ ০১:০৪423607
  • কেন? টই বা 'গুরু' ছাড়া কি আর আলোচনা ক্ষেত্র নেই নাকি? এই কদিন আগে দিল্লীতে ন্যাশনল আর্কাইভসে গিয়ে দেখলাম সাভারকরকে নিয়ে বই প্রকাশিত হয়েছে প্লাস আর্কাইভ সেকশনে সারভারকার সম্পর্কিত সব নথি জন সাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছে।

    গান্ধী- আম্বেদকর বহুলচর্চিত এবং নূতনত্ব আর কিসু নেই।

    সাভারকর এতদিন পাত্তা পাননি। এবার পাচ্ছেন বা আরো পাবেন।

    গান্ধী- সাভারকরকে নিয়ে একটা ভাল প্রবন্ধও পড়লাম। গান্ধীকে নাকি '৪২ সাল পর্যন্ত সবচেয়ে যিনি ক্লোজলি ওয়াচ করতেন তিনি হলেন সাভারকর। গান্ধীর সব লেখা তিনি মন দিয়ে পড়তেন এবং সময় বিশেষে হুল ফোটাতেন। এত মনে করা হচ্ছে আম্বেদকরের চাইতে সাভারকরকে নিয়ে গান্ধীর কিছুটা ভয় ছিল।
  • এলেবেলে | ৩১ অক্টোবর ২০১৯ ০০:২২423606
  • গান্ধী-আম্বেদকর ডিসকোর্স আলোচিত হয়ে গেছে? কোথায়? মানে কোন টইতে? সেখানে প্রতিপাদ্য কী দাঁড়াল?
  • এলেবেলে | ৩১ অক্টোবর ২০১৯ ০০:২০423605
  • তা আদৌ লাগবে না যখন জানা যাবে আম্বেদকরের সঙ্গে বিখ্যাত পুনে চুক্তিতে সই করেছিলেন সাভারকর নিজে এবং গান্ধী সেই চুক্তিতে আদৌ সই করেননি! সাভারকর ওভার্ট, গান্ধী কভার্ট - এই যা ফারাক।
  • অর্জুন | ৩১ অক্টোবর ২০১৯ ০০:১৪423604
  • গান্ধী- সাভারকর ডিসকোর্স, গান্ধী- আম্বেদকর ডিসকোর্স থেকে অনেক বেশী ইন্টারেস্টিং লাগছে।
  • Atoz | ৩০ অক্টোবর ২০১৯ ২১:২৯423603
  • শিলে ভিজেছেন? ডিসি? শিল মানে শিলাবৃষ্টির সময় যে শিল পড়ে। ঃ-)
  • :) ? | ৩০ অক্টোবর ২০১৯ ১৩:১৬423602
  • কিন্তু ডিসি কেন ও কীভাবে মহারাষ্টকে গেরুয়া শিবিরের হাতে তুলে দিলেন? কোন আলোকপাত হবে না কী সেব্যাপারে?
  • lcm | ৩০ অক্টোবর ২০১৯ ১২:৫৪423601
  • ...শিশির ভেজা কাহিনী শোনাই শোনো...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত