এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | ২৯ অক্টোবর ২০১৯ ১২:৩৮423570
  • আমাদেরও প্রতিপদে ফোঁটা ( এখানে সম্ভবত আমার বাপের বাড়িতে এ'রকম বলতে হোতো)। আমরা বলতামঃ
    প্রতিপদে দিয়া ফোঁটা
    দ্বিতীয়ায় দিয়া নিতা
    যমুনা দেয় যমকে (রে) ফোঁটা
    আমরা দি আমাদের ভাইকে (রে) ফোঁটা
    ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাড়া
    ভায়ে বোনে ফোঁটা দিলে না দেয় যমে পাড়া

    আর দ্বিতীয়ার সকালে নারকেলের জলে ভোরের শিশির মিশিয়ে দেওয়া হত-গন্ডুষ ভ'রে নিয়ে খেতে হত-
  • lcm | ২৯ অক্টোবর ২০১৯ ১২:০৮423568
  • হ্যাঁ, হ্যাঁ, এই রকম কিছু আনন্দবাজারে না কোথায় পড়েছিলাম এক লেখায়, সার্চ করতে বেরিয়েও এল, মানকচুর জিলিপি ও ছিল !
    ------
    মৃণালিনীর হাতের রান্নার যেমন ভক্ত ছিলেন কবি, তেমন তাঁর তৈরি খাবারের নামও বদলে দিয়েছেন, এমনও হয়েছে। একদিন রবীন্দ্রনাথকে একটা মিষ্টি তৈরি করে খাওয়ালেন মৃণালিনী। ওই মিষ্টির নাম বাঙাল ভাষায় ‘এলোঝেলো’ শুনে নাক সিঁটকোলেন রবীন্দ্রনাথ। তারপর তার নাম রাখলেন ‘পরিবন্ধ’।

    নানা রকম মিষ্টি রবীন্দ্রনাথের জন্য তৈরি করতেন মৃণালিনী। তাঁর হাতের দইয়ের মালপো, পাকা আমের মিষ্টি, চিঁড়ের পুলি ছিল বিখ্যাত।

    একবার মৃণালিনীকে দিয়ে রবীন্দ্রনাথ মানকচুর জিলিপিও বানিয়েছিলেন। কবির ফরমায়েশ শুনে প্রথমে হেসে খুব আপত্তি করেছিলেন কবি-পত্নী। তারপর সত্যি সত্যি তৈরি করে ফেললে দেখা গেল তাঁর হাতের গুণে উতরে গিয়েছে সে-জিলিপিও।
    ------
    https://www.anandabazar.com/supplementary/patrika/mrinalini-1.499542
  • b | ২৯ অক্টোবর ২০১৯ ১২:০৮423569
  • আলাদা।
    প্রতিপদে দিয়া নিতা
    যমদুয়ারে পড়ুক কাঁটা
    যমুনা দেয় যমকে ফোঁটা
    আমি দিই আমার ভাইকে ফোঁটা
    ভাইটি আমার লোহার ভাঁটা
    নিমতিতা নিমতিতা নিমতিতা।

    আরেকটা গল্প বলি। যদিও আমার পরিবার খুব বড়ো, কিন্তু তুতো দিদি দাদারা অনেক দূরে। আমাদের পাড়ার (খুব অবস্থাপন্ন নয়, এমন পরিবারের ) ঘোষবাড়ির তিন দিদি আমাকে আর আমার দাদাকে, ওনাদের তিন ভাইয়ের সাথে সকালে ফোঁটা দিয়ে পেট পুরে জলখাবার, দুপুরে দু-তিন রকম মাছ, মাংস ইত্যাদি। এখনকার দিন হলে লাইকে শেয়ারে ফেসবুক আর হোয়াটসয়াপ সেলেব্রিটি হয়ে যেতেন ওনারা; তখন যেমন আমাদের, তেমনি ওনাদের পরিবারেও ব্যাপারটা খুব স্বাভাবিক বলেই ধরে নিতাম সবাই।
  • i | ২৯ অক্টোবর ২০১৯ ১২:০১423567
  • আমরা এলোঝেলো বলতাম, দিদা তাই বলত। রবীন্দ্রনাথ এলোঝেলোর নাম দিয়েছিলেন ' পরিবন্ধ।'
  • lcm | ২৯ অক্টোবর ২০১৯ ১১:৪৪423566
  • এলেবেলে এসে গেছেন, আর মিষ্টির কথা হচ্ছে, তো এই হল - এলেবেলে গজা (পিঠে ও বলে) - বাংলাদেশে খুবই পরিচিত


    আর ডিটেইল্‌স পাবেন এখানে,
    http://uttarapithaghar.blogspot.com/2015/07/blog-post_1.html
  • এলেবেলে | ২৯ অক্টোবর ২০১৯ ১১:১৯423565
  • নিজেদের মধ্যে সমঝোতা করেই রাজ্যের তিন বিধানসভা আসনে উপনির্বাচনে লড়ার প্রস্ততি নিচ্ছে কংগ্রেস ও বামফ্রন্ট। এরই মধ্যে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে লেখা বিরোধী দলনেতা আব্দুল মান্নানের চিঠি প্রকাশ্যে আসায় তুলকালাম বাধল বিরোধী শিবিরের অন্দরে! উপনির্বাচনে কালিয়াগঞ্জ ও করিমপুর বাম-কংগ্রেসের মধ্যে ভাগাভাগির কথা বলার পাশাপাশি খড়গপুর সদর আসনে তৃণমূলকে সমর্থনের পক্ষে সওয়াল করেছেন মান্নান। যার জেরে সামাজিক মাধ্যমে বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ ও বিদ্রুপের ঝড় তুলেছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

    আহা, মরে যাওয়ার আগে শেষ ইচ্ছেটাও বোধহয় বাস্তবায়িত হওয়ার পথে। ২০২১ এ পব শাসন করবে সিপিএম-তিনো, কংগ্রেস নিতবর। শুধু নামটা এখনও অবধি ঠিক হয়নি। উন্নততম বামফ্রন্ট না উন্নততর তিনো - তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব আলোচনা করছেন বলে বিশ্বস্ত সূত্রের খবর।

    https://www.anandabazar.com/state/mannan-s-letter-to-sonia-gets-viral-uproar-in-congress-1.1064140
  • lcm | ২৯ অক্টোবর ২০১৯ ১১:১৫423564
  • অভিজিৎ বন্দোপাধ্যায়ের অর্থনীতিতে নোবেল পুরস্কারকে স্মরণীয় করে তুলতে 'নোবেল মিষ্টি' বানিয়েছেন বারাসত বড়বাজারের আনন্দময়ী মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার গোপাল বিশ্বাস। 'নোবেল মিষ্টি' আদতে গুড়ের কড়াপাকের সন্দেশ। এর উপর রয়েছে নোবেল প্রাইজের অনুকরণে তৈরি ছানার প্রতীক।
  • PT | ২৯ অক্টোবর ২০১৯ ১১:০৮423563
  • এইতো এসে গেছেন এক ঐতিহাসিক বর্তমানের বাঁদরামোকে অতীতের ভুল দিয়ে ডিফেন্ড করার জন্য। ইনি কি কান্ডা বা চৌতালার বদমায়েশি সেই হেজে মজে লুপ্ত হয়ে যাওয়া রাম চ্যাটার্জীর পালং পাতা দিয়ে ঢাকার চেষ্টা চালালেন?
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ১০:৫২423562

  • @বি,

    আচ্ছা, ভাইফোঁটার মন্ত্র এখন কীরকম বোলে দেবেন?
    আগে ছিলঃ
    'স্বর্গে হুলুস্থুল, মর্ত্যে জোকার,
    না যাইও ভাই যমদূয়ার।
    যমদুয়ারে দিয়ে কাঁটা,
    ভাইয়ের কপালে দিলাম দ্বিতীয়ার ফোঁটা।'

    উদবাস্তু কলোনি এলাকায় বাঙাল জিভে কিছু শব্দ বদলে গিয়ে যা চেহারা নিতঃ
    ' স্বর্গে হুলাহুলি মরতে জুকার,
    না যাইও ভাই যমদূয়ার।
    যমদুয়ারে দিইয়া কাঁটা,
    ভাইয়ের কপালে দিলাম দিত্যার ফোঁটা।'
  • রঞ্জন | ২৯ অক্টোবর ২০১৯ ১০:৪৪423561
  • অমিত,
    অনেকক্ষেত্রে এইসব 'বীরেরা' পূজিত হন, তাদের গরীবের বন্ধু বলে মহিমামন্ডিত করা হয়। জেল খেটেছে মানে হিরো, যেন আন্দামান থেকে ফিরে এল। বা উনি আছেন বোলে পাড়ায় আমরা শান্তিতে আছি, হাসপাতালে বেড পাই, মেয়ের বিয়েতে সাহায্য করেছেন ইত্যাদি।
    শুধু গোবলয়ে নয়, কলকাতাতে এমন অনেক হিরো, দাংগাবাজদের রবিন হুডের সম্মান পেতে দেখেন নি ? একদা মন্ত্রী হওয়া রাম চ্যাটার্জির ট্র্যাক রেকর্ড কি ছিল?
    আর ইলেকশন জিতলে সব পাপ ধুয়ে যায়। পাপ্পু যাদব, রাজা ভাইয়া ?? তিনভাগের একভাগ সাংসদের নামে সিরিয়াস ক্রিমিনাল কেস ঝুলছে।
  • b | ২৯ অক্টোবর ২০১৯ ০৯:৫৫423560
  • আমাদের পারিবারিক ফোঁটা আবার প্রতিপদে, আবার দ্বিতীয়াতেও হয়। আমার ধারণা বিশাল বড়ো পরিবারে যাতে ভাই-রা ঘুরে ফিরে খেতে পারে, তার জন্যে।
  • lcm | ২৯ অক্টোবর ২০১৯ ০৯:৪৪423559
  • ভাইফোঁটায় নানারকম থিমের মিষ্টির থালা নাকি পাওয়া যাচ্ছে। বলছে, নিয়ম অনুযায়ী ভাইফোঁটার মিষ্টির থালায় চার রকমের মিষ্টি থাকতে হবে - একটি খাজা, একটি শুকনো মিষ্টি, একটি রসের মিষ্টি, এবং একটি নোনতা খাবার। নানারকম থিমের মিষ্টির থালা - প্যাকেজ্‌ড্‌ এন্ড রেডি টু গো - বিক্রি করছে বলরাম মল্লিক।
    কেশর ছানার পায়েস, আর, কেশর বাটার পায়েস - দুরকমের মিষ্টি ভাইফোঁটা উপলক্ষে বিক্রি করছে নলিন দাসের দোকান।

    https://bengalinfo.com/newsdetail.php?newsid=122587
  • Amit | ২৯ অক্টোবর ২০১৯ ০৯:২৪423558
  • এই কান্দা, চৌতালা, আজম খান দের মতো ক্রিমিনাল দের যে পাবলিক ভোট দিয়ে জেতায় বার বার, তাদের কে ছাগল ই বলা উচিত।

    কিছু ই বলার নেই। যেখানে আদালতে মামলা ঝুলে থাকে যুগ যুগ ধরে, পুলিশ ইচ্ছে করে মামলা লঘু করে দেয় অথবা সাক্ষীরা ভয় পেয়ে সরে যায়, আর সেই সযোগে চোর, ডাকাত, রেপিস্ট যে কেও ইলেকশন এ জিতে MP বা মন্ত্রী হয়ে যেতে পারে, সেখানে বেসিক ডেমোক্রেসি র মডেল টাই ভুলভাল। আর এ পাল্টাবে না সহজে। ইন্ডিয়া তে ম্যাংগো লোকের কাছে ক্যান্ডিডেট এর ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আদৌ কোনো সমস্যাই নয়, জাস্ট নিজের জাতের লোক হলেই হলো।
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৯ ০৩:৩০423556
  • সার্কাস দেখতে হলে ফেবু ব্যতীত উপায় নেই। সাইটে সার্কাস আনতে গেলে ফোন হ্যাং করে যায়। ঃ-)
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৯ ০২:৩১423555
  • সেখানে তামাশা আনলিমিটেড। ঃ-)
  • S | ২৯ অক্টোবর ২০১৯ ০১:৪২423554
  • হোক হোক। ফেবু থেকে তুলে আনা হোক। নইলে আমার মতন অফেবু জনতা জানবো কি করে সেখানে কি তামাশা চলছে।
  • Atoz | ২৯ অক্টোবর ২০১৯ ০১:০৩423553
  • এ তো ফেবু থেকে কুরুক্ষেত্র-সার্কাস তুলে তুলে এনে দিচ্ছে টইতে। এই যে শয়ে শয়ে লোক কমেন্ট হিসেবে স্টেটমেন্ট দিয়েছেন, এনাদের সম্মতিক্রমে আনা হচ্ছে কি?
  • শঙ্খ | ২৮ অক্টোবর ২০১৯ ২২:০৪423552
  • আমি বেটার কল সল দেখছি নিয়মিত। ২০১৯ টা ব্যাটারা কামাই দিলো। আমার দারুণ লাগে।
  • Kaju | ২৮ অক্টোবর ২০১৯ ১৬:১১423551
  • এই তো আপনি লিজে। ব ফর ভোমলা-দা। ক্যা.. ঠিক বোলা না আঙ্কিল?
  • b | ২৮ অক্টোবর ২০১৯ ১৫:৩৮423550
  • ভোম্বলদার কালিপূজো আর খাওয়াদাওয়া মনে নেই?
    ( 'কে ভোম্বলদা' জিজ্ঞাসা করবেন না। )
  • অর্জুন | ২৮ অক্টোবর ২০১৯ ১২:৩১423549
  • জে এন ইউ'র সঙ্গে যুক্ত ছিলাম ২০০৪- '০৮, কোনোদিন কোনো পুজানুষ্ঠান দেখিনি। অনিয়মিত হলেও এখনো যোগাযোগ কিন্তু এই প্রথম শুনলাম পুজোর কথা। সারা ক্যাম্পাসে পোস্টার।

    @অরণ্য, সব দেশে ধর্মীয় সংখ্যা গরিষ্ঠ ও সংখ্যালঘুদের নিয়ে এই সমস্যা এখন সারা বিশ্বে। বাংলাদেশে অনেক বছর হল এই ধর্মান্ধতা গ্রাস করেছে।
  • S | ২৮ অক্টোবর ২০১৯ ১২:২৬423548
  • বেটার কল সলের সেকেন্ড সিজিনের ৬ নং এপিসোডের শেষের দিকে একটা বাংলা গান রয়েছে।
  • lcm | ২৮ অক্টোবর ২০১৯ ০৯:১৫423547
  • দেখি নি, দেখব...
  • S | ২৮ অক্টোবর ২০১৯ ০৮:৩৫423546
  • আমার আম্রিগার এই নট সো পপুলার হিন্টারল্যান্ডের গল্প, ক্যারেকটার, ল্যান্ডস্কেপ এত ভালো লাগে।
  • S | ২৮ অক্টোবর ২০১৯ ০৮:৩৪423545
  • হ্যাঁ এটা তো ব্রেকিং ব্যাডের স্পিন অফ। কিন্তু এত ভালো স্পিন অফ আগে দেখিনি।
  • lcm | ২৮ অক্টোবর ২০১৯ ০৮:২৯423544
  • ব্রেকিং ব্যাড এর পর...
  • S | ২৮ অক্টোবর ২০১৯ ০৭:৫৫423543
  • সিরিয়াসলি কেউ বেটার কল সল দেখেছেন? স্পিন অফ এত ভালো এর আগে হয়েছে?
  • b | ২৮ অক্টোবর ২০১৯ ০৬:৩৮423542
  • ২০১৬? জে এন ইউ তে কালিপূজো বহুদিন ধরে চলছে। অন্ততঃ ৩০-৩৫ বা তার পুরোনো তো হবেই। পোস্টার ইত্যাদি হয়্ত নতুন।
  • S | ২৮ অক্টোবর ২০১৯ ০৩:২১423541
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত