এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০৬423480
  • পুরুলিয়া কে একজন বলেছিল পুড়িয়ে দেয় বলে নাকি পুরুলিয়া, ড় নাকি কালক্রমে র হয়ে গেছে।
  • রঞ্জন | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০৫423479
  • @ আকা,
    সাংবাদিক করণ থাপারের নেওয়া অভিজিতের ইন্টারভিউটা দেখুন। 'ভক্ত' ব্যানার্জিরটাও দেখতে পারেন। (ইউটিউব 'দেশভক্ত' সিরিজ)।
    তাতে অভিজিত 'প্রে, প্রে' এবং ডিমান্ড সাইড নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন।

    মাইক্রো-ইকো নিয়ে আমার সু'পয়সাঃ
    ১ সাপ্লাই-ডিমান্ড-প্রাইস রিলেশনশিপটা যেন খানিকটা পাটিগণিতের মানুষ, সময় ও কাজের অংকের মত।
    তিনটের মধ্যে কোনটাকে 'গিভেন' বা কন্সট্যান্ট ধরবো এবং কোন দুটোকে ভ্যারিয়েবল, আর তাদের মধ্যে কোনটা কজ এবং কোনটা আউটকাম বা ডিপেন্ডেন্ট --এটা নির্ভর করছে আমি কি খু*জছি তার উপর।
    একটি ইন্ডিভিজুয়াল ফার্ম বা কনজিউমারের কাছে মার্কেট প্রাইস অবশ্যই গিভেন (যেমন বড়েস বলেছেন। সেখানে কোন কোন প্রাইসে একজন আমার মত হরিদাস পাল কতটা কিনতে রাজি হবে সেই লিসট তার ডিমান্ড স্কেডিউল হবে।
    ।২ আব্বার একটি মার্কেটের এগ্রিগেট সাপ্লায়ার এবং বায়ারদের ধরলে একটি নির্দিষ্ট সময়ে সাপ্লাই এবং ডিমান্ড কার্ভ কাটাকাটি করে ইকুইলিব্রিয়াম প্রাইস ঠিক করবে, যেমন এল সি এম বলছেন। সেখানে প্রাইস ওঠানামা করবে এবং লং টার্মে গিয়ে স্থির (ইকুলিব্রিয়াম ) হবে।
    কিন্তু শর্ট টার্মে সাপ্লাই নয়, ডিমান্ডই ডিটারমিন্যান্ট হবে। কারণ সাপ্লাই বা প্রোডাকশন ক্যাপাসিটি ( নতুন মেশিন, নতুন ফ্যাক্টরি) রাতারাতি গজায় না। অথচ ক্রেতার পছন্দ, আয় এবং নতুন সাবস্টিট্যুটের ফলে ডিমান্ড অল্পসময়ে পাল্টাতে পারে।
    কিন্তু সাপ্লাই খেল দেখাবে লং রানে, বল পুরনো হলে স্পিনারের মত। ঃ))
    বা ধরুন, ডিমান্ড হচ্ছে সাংখ্যদর্শনের প্রকৃতি ( সক্রিয়, ভোলাটাইল) এবং সাপ্লাই হোল সাংখ্যের পুরুষ। প্রাইস হোল সৃষ্টি।
  • | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০৪423478
  • গাড়ু + লিয়া
    = গাড়ু নিয়ে
    ( নিপাতনেে সিদ্ধ)
  • Atoz | ২৬ অক্টোবর ২০১৯ ০০:০০423477
  • গাড়ুলিয়া ???? কী সাংঘাতিক নাম! ঃ-)
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ২৩:৫২423476
  • তিনো আর বিজেপি আসলে পোট্যাটো আর পোটেটো।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ২৩:৫০423475
  • আবার গাড়ুলিয়া পুরসভার দখল নিল তিনো। উহা ইলেক্টেড তিনোর দখলেই ছিল। কিন্তু সবাই মিলে বিজেপি তে যোগ দিলে পাশার দান পাল্টে যায়। কালকে ১৩ জন আবার তিনো তে ফিরে এসেছে। বোর্ড আবার তিনোর দখলে।

    ঠিক যেন পিসি সরকারের ম্যাজিক।
  • S | ২৫ অক্টোবর ২০১৯ ২১:৪২423474
  • ইন্ডিয়াতে প্রি-পোল, পোস্ট-পোল অ্যালায়েন্স এগুলো বড় ব্যাপার ছিলনা কোনওকালেই। হর্স ট্রেডিংও হয়েছে। কিন্তু অমিত শাহের নেতৃত্বে বিজেপি এই ব্যাপারটাকে একদম জঘণ্য নোংরা জায়্গায় নিয়ে গেছে। এখন একদম চক্ষুলজ্জ্বাটুকুও নেই। যেসব কারনে বিজেপি একসম্য কঙকে দোষারোপ করত, বিজেপি তার প্রত্যেকটা করে দেখালো।
  • PT | ২৫ অক্টোবর ২০১৯ ২১:৩৭423473
  • হরিয়ানাতে JJP এখন বিজেপির বাহন হয়ে বিজেপিকে বাঁচিয়ে রাখল।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ২০:১১423472
  • ইয়েস, বি একদম ঠিক
  • PT | ২৫ অক্টোবর ২০১৯ ২০:০৯423471

  • ছাগল/রামছগল ইত্যাদি বড় ইস্যু নয়। ঐ যে গবু লিখেছেন-"কিসে যে কি হচ্ছে "-আমার অবস্থাও-স্বীকার করতে লজ্জা নেই, সেইরকম সম্পুর্ণ কনফিউস্ড। এমনকি এখন বামেদের জেতাটাও আমার কাছে জরুরী ব্যাপার নয়। পব-তে ক্যামেরার সামনে টাকা নেওয়া লোকগুলোকে জেতানো আর এই কান্ডাকে জেতানোর মধ্যে ফারাকটাই বা কি? এই অবস্থাকে "গণতন্ত্র" বলতে মানতে হবে? সত্যি আমরা এতটাই নির্বোধ জাতিতে পরিণত হয়েছি?
  • b | ২৫ অক্টোবর ২০১৯ ১৯:১২423470
  • কাজু,সে ঠিকই আছে। কিন্তু ঠারেঠোরে বোধ হয় ওকে বুঝিয়ে দেওয়া হয়েছিলো, এই তোমার শেষ সিরিজ।

    গাভাসকার নির্বাচকদের সেই চান্স দেয় নি।
  • PT | ২৫ অক্টোবর ২০১৯ ১৮:৫৪423469

  • এক কথায় যারা নেড়ে ঠ্যাঙানোর তত্বে উজ্জীবিত হয়ে যে কোন দলকেই ভোট দেয় তারা রামপাঁঠা।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ১৮:৪৩423468
  • আচ্ছা পিটিদা, তোমার মতে কি শুধু পব বাসী ছাগল না তার বাইরে যারা বিজেপি কে ভোট দিচ্ছে তারাও ছাগল?

    পিটি দার ভাষায়

    যারা একটা নিদিষ্ট সময়ের পর বাম দের
    ভোট দিয়েছে তারা "ছাগল"

    যারা বিজেপি কে ভোট দিয়েছে তারা "রামছাগল"

    আর যারা তিনো কে ভোট দিয়েছে তারা
    " বোকাপাঁঠা"।

    পিটি দা, ক্লাশিফিকেশন ঠিক আছে তো?
  • Kaju | ২৫ অক্টোবর ২০১৯ ১৮:০০423467
  • ফর্মে থাকতে খেলা ছাড়ার ব্যাপারেও কি সৌরভের নাম নেয়া যায় না? অত টপ ফর্মে থাকতে আর কেউ ছেড়েছে কিনা সন্দেহ। অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট সিরিজের ২য় টেস্টে শেষ সেঞ্চুরি, লাস্ট টেস্টে ৮৫। ফিরে আসার পরে জীবনের একমাত্র ডাবল, ২৩৯ পাকিস্তানের বিরুদ্ধে। আর মনে নেই, এটুকুই যথেষ্ট।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ১৭:৫৫423466
  • সকাল থেকে আকাশের মুখভার। বৃষ্টি যেন থামতেই চাইছে না।

    পাঁপড় দিয়ে বৈকালিক চা পান হলো। এইবার কিছু আলুর চপ আর বেগুনি কিনে আনি। তারপরে মুড়ি দিয়ে জমিয়ে....
  • @PT | ২৫ অক্টোবর ২০১৯ ১৭:৪৯423465
  • ৩৪টা
  • গবু | ২৫ অক্টোবর ২০১৯ ১৬:২১423464
  • PT, একই প্রশ্ন ভোপালের ক্ষেত্রেও। আমাদের জনতা কি সত্যি এতটা পোলারাইজড এখন? আমরা প্রিভিলেজড শহুরে, দূর থেকে বোঝাও মুশকিল ছাই - কিসে যে কি হচ্ছে !!!
  • PT | ২৫ অক্টোবর ২০১৯ ১৬:০৮423463
  • " বিমানসেবিকা গীতিকা শর্মার আত্মহত্যা হোক বা হিসাব বহির্ভূত সম্পত্তি মামলা, যখনই বিপাকে পড়েছেন তিনি, তাঁকে তীব্র ভাবে বিঁধেছে গেরুয়া শিবির। কিন্তু হরিয়ানায় বিধানসভার ভোটগণনার শেষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আপাতত তাঁরই দ্বারস্থ বিজেপি। হরিয়ানায় বিজেপি সরকার গড়তে যে ছয় বিধায়কের সাহায্য পেতে মরিয়া তাঁদের অন্যতম ‘কিংমেকার’ গোপাল কান্ডা।"

    কতগুলো ছাগল মরলে একটা এমন ভোটার জন্মায় যে কান্ডাকে ভোট দেয়?
  • | ২৫ অক্টোবর ২০১৯ ১৪:৩৪423462
  • উফফ

    / তৌসিফ
  • | ২৫ অক্টোবর ২০১৯ ১৪:২৪423461
  • ওই ম্যাচে তৌফিক আহমেদ ভারতবর্ষ কে নাকানিচুবানি খাওয়ায়। ম্যাচ টা ভারত হারে
  • সিএস | ২৫ অক্টোবর ২০১৯ ১৪:১৩423460
  • লণ্ডনের রেস্তোরায় ইমরানের কথা শুনে রিটায়ার করাটা গাভাসকর পিছিয়ে দিয়েছিল। ইমরানের চ্যালেঞ্জ ছিল, শেষ বারের মত ডুয়েলটা হোক। ফলে পাকিস্তান সিরিজটাও গাভাসকর খেলে।
  • | ২৫ অক্টোবর ২০১৯ ১৩:৫৭423459
  • কপিলের শেষ সময় মনে করো। আর কয়েকটি উইকেট বাকি, রিচার্ড হ্যাডলি ধরতে। নিমরাজি হয়ে নির্বাচক রা খেলিয়ে যাচ্ছে সেরা ফর্মের শ্রীনাথ কে বসিয়ে।

    আর গাভাসকার। ঘূর্ণি পিচে পাকিস্তানের বিরুদ্ধে সেই ৯৭(?) রান। লোকে আজ ও বলে তিনি অনায়সে আরো কিছুদিন খেলতে পারতেন
  • ন্যাড়া | ২৫ অক্টোবর ২০১৯ ১৩:০৬423457
  • গাভাসকার আর চুনী গোস্বামী *ছাড়া আর কেউ* ফর্মে থাকতে খেলা ছাড়তে পারেনি।
  • ন্যাড়া | ২৫ অক্টোবর ২০১৯ ১৩:০৬423458
  • গাভাসকার আর চুনী গোস্বামী ফর্মে থাকতে খেলা ছাড়তে পারেনি।
  • b | ২৫ অক্টোবর ২০১৯ ১২:৩৪423456
  • ধোনি গ্যালো।
    অন্যের দয়া/ নিজের পুরোনো কীর্তি এসবের ওপরে নির্ভর করার আগেই খেলা ছেড়ে দিতে হয়, এটা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে (আমার দেখা মতো) গাভাসকার ছাড়া আর কেউ করে নি।
  • lcm | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৫৩423455
  • লেসে ফেয়ার -- সব আল্লার (তথা মার্কেটের) নামে ছেড়ে দাও,...
  • সিএস | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৪৮423454
  • অভিজিত ব্যানার্জীর একটা কথা চোখে পড়েছিল, নিজের র‌্যাশনালিটির ওপর খুব বেশী ভরসা না করাই ভাল এবং অন্যের র‌্যাশনালিটির ওপরেও। কনটেক্স্টটা বুঝিনি, হয়ত কোন পেপার আছে বা বড় করে বক্তব্য।
  • ন্যাড়া | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৪১423453
  • মার্কেট র‍্যাশনালিটি আ্যজাম্পশানের বদলে চালু হয়েছে বিহেভিয়ারাল ইকনমিক্সের ধারা। এই ধারার মজার বই "প্রেডিক্টেবলি ইরর‍্যাশনাল"। ড্যানিয়েল আরিয়ালির প্রথম বই। ফ্রিকোনমিক্সকেও এই ধারা বই বলা যায়।
  • Amit | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৩৭423452
  • "কস এন্ড এফেক্ট" হবে।
  • Amit | ২৫ অক্টোবর ২০১৯ ১০:৩৬423451
  • ওয়ান সাইজে ফিটস অল সল্যুশন কি ইকোনমিক্স এ পাওয়া যায় ? কোনো সাবজেক্ট এই যায়না হয়তো। কিন্তু ইকোনমিক্স র আরো বড়ো সমস্যা হলো, এটা অবসোলুট সাইন্স এর মতো ফিজিক্যাল ল ফলো করে না, পুরো ইকোনমিক্স সিস্টেম টাই অ্যাবস্ট্রাক্ট সোশ্যাল সিস্টেম এর ওপর বানানো। টাই এক এক্সপেরিমেন্ট করে রেপিটাবল রেজাল্ট কখনোই আসবে না। টাই কাউসে & ইফেক্ট খুঁজে পাওয়া টাই অনেকটাই উন্সারটেন।

    আমি যদিও ইকোনমিক্স এর কিচ্ছু জানিনা, কিন্তু একখান কেস স্টাডি পড়লাম রিসেন্টলি। অস্ট্রেলিয়া তে ১৯১৮ র পরে গুচ্ছু গুচ্ছ সৈন্য ইউরোপ যুদ্ধের পরে দেশে ফেরত এসেছে, তাদের জন্যে কোনো কাজ নেই, ডিমান্ড নেই, বিশাল ডিপ্রেসন দেশে। তখন ভিক্টোরিয়ার সরকার প্রপোসাল দিলো সব সৈন্য কে দিয়ে মেলবোর্ন থেকে এডিলেড অব্দি একখান রাস্তা তৈরিতে লাগানো হোক। ১৯২২ থেকে শুরু হলো রাস্তা তৈরী, প্রায় ১৯৩২ এ শেষ হলো। সে রকম কোনো মেশিনারী ছিলোনা তখন, ম্যানুয়াল লেবার লাগিয়ে ২৪০ মাইল র কাজ করা হলো ১৯৩২ তে। তারপর আস্তে আস্তে ১৯৪০ এর পরে ভিক্টোরিয়া আর সাউথ অস্ট্রেলিয়া দুটো মেজর গাড়ি ম্যানুফ্যাক্টরিং হাব তৈরী হয়ে গেলো, তখন ইকোনমি ও ইমপ্রোভ করে গেলো। এখন সেই রাস্তায় ইন্ডাস্ট্রি বিশেষ বেঁচে নেই, সবই পরপারে গেছে, কিন্তু একটা মেজর ট্যুরিজম হাব হয়ে গেছে। বহু লোক আসে দেখতে।

    এবার এর মধ্যে তো বহু ফ্যাক্টর আছে, যেসব প্রেডিক্ট করা অসম্ভব, যত দিন যাচ্ছে, প্রেডিক্ট করা আরো কঠিন হচ্ছে। প্রথম কথা যদি ওখানে গাড়ি ম্যানুফ্যাক্টরিং হাব না হতো, তাহলে সেই রাস্তা কোন কাজে আসতো ? পরে যদি ট্যুরিজম না বাড়তো, তখন ই বা কি হতো ? আর এখন যদি একই এপ্রোচ নেওয়া হয়, তাহলে কি আদৌ এমপ্লয়মেন্ট বাড়বে ? তখন সেই রাস্তা বানাতে কয়েক হাজার লোক ৮-৯ বছর লাগিয়েছিল, এখন মেশিনারী দিয়ে ২৫০ মাইল রাস্তা ৬-৮ মাসে বানিয়ে ফেলা যায় হয়তো ১০০- ২০০ লোক দিয়ে।

    তাহলে ইনফ্রাস্টার্কারে বানাতে ততো লোকের চাকরি কিন্তু হচ্ছে না। এবার বানানোর পর তার ব্যবহার কি হবে, কতদিন সাস্টেইনবলে থাকবে সবই কিন্তু অনিশ্চিত, সরকার কতটা কন্ট্রোল করতে পারে ? টেকনোলজি যেভাবে ইম্প্রোভ করেছে গত ২০-৩০ বছরে, আর প্রতি বছর যেভাবে বদলাচ্ছে, তাতে ১০-২০ বছর আগের ইকোনমিক মডেল কতটা ভ্যালিড থাকবে ? অভিজিৎ দেড় এক্সপেরিমেন্ট এর স্কেল আপ নিয়ে অলরেডি অনেক কথা হয়ে গেছে। আমার বিদ্যা অতদূর নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত