এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৩ অক্টোবর ২০১৯ ১১:২৮423149
  • ও এইতো এলেবেলে এসেছেন।
    অমি এবার ছুটিতে এক সংস্কৃতের প্রাক্তন অধ্যাপকের সাথে দেখা করলাম। উনি বললেন যে নাগরী/ইংরিজি স্ক্রিপ্টে বিএ/এমএ লেভেলে লেখা বাধ্যতামূলক হয়েছে ৩/৪ বছর। উনি অবশ্য বর্ধমান আর কলকাতার কথাই বলতে পারলেন, যাদবপুর সম্পর্কে খবর রাখেন না।
  • Bijan Bhaduri | ২৩ অক্টোবর ২০১৯ ১১:২৮423150
  • অন্ধ সমর্থকের বাজে আটভাট প্রশ্নের উত্তর দিতে হবে - কেন ?
  • এলেবেলে | ২৩ অক্টোবর ২০১৯ ১১:১৪423148
  • আমার কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন ১৯৮৩-১৯৯০। চাকরি ১৯৯০ থেকে। বাম আমলের শিক্ষা ও চাকরি সম্পর্কে আমার কথা গ্রাহ্য হবে? আমি রাজ্য ছেড়ে কদাপি কোথাও যাইনি যদিও।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১১:০৭423147
  • ভাদুড়ি মশায়, আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ঝোপে-ঝাড়ে লাঠিপেটা করে পালাবেন না যেন।
  • :-$ | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৫৯423146
  • পিটি দেখলুম ক’পাতা আগেই বিজেপিকে দেবতার সঙ্গে তুলনা করেছেন, কারা তাঁদের বাহন বলতে গিয়ে। ফ্রয়েডিয়ান স্লিপ? এখন শিপিএমের মনে যেমন আছে? কনশাস মাইন্ডে আলোচনার সময় দানব বলছেন কিন্তু ভোটের ব্যাপারে, একাকী মনের গহনে থেকে গেছে দেবতার মূর্তি!
    কোনও সিদ্ধান্ত করছি না। শুধু পর্যবেক্ষণটুকু — এই মাত্র!
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৫১423145
  • "“একেবারে চোখের সামনে দেখেছি”"
    যিনি ১৯৮১-তে পব ছাড়েন তিনি চোখের সামনে দেখেন কি করে? চোখের সামনে তো আমিও দেখলাম-JUর উত্তরণ।

    সন্তোষ ভট্টাচার্য তাহলে "আজেবাজে" লোকের তালিকাভুক্ত হলেন তাই তো?

    "ভাদুড়ি" তো উচ্চবর্ণেরই-যদি না নাম ভাঁড়িয়ে কেউ লেখে। আপনি তাহলে আটভাট বকছেন নাতো?

    আমার একটি প্রশ্নের উত্তরও আপনি দিতে পারবেনা, সেটা আমি জানতাম। তাই বোধহয় এবার ব্যক্তি আক্রমণ?
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৪৯423144
  • এখানে তো প্রায় ৯০% লোক কমিউনিস্ট। কল্যাণ দাশগুপ্তের নাম জানেন? ৫০-৬০ দশকেের বামপম্থী কর্মী। জেল খেটেছেন। ৬০'র শেষের দিকে কলকাতা ত্যাগ করেন। অর্থনীতিবিদ।

    পুনেতে আমার সঙ্গে আলাপ হয়েছিল। খুব স্নেহ করতেন আমাকে উনি আর ওঁর স্ত্রী।

    আমাকে সব সময় বলতেন 'একবার কলকাতা থেকে বেরিয়ে এসেছো, আর ঢুকো না।' এটা ২০০০- '০৩ র কথা বলছি।

    আমাকে বলেছিলেন সক্রিয়ভাবে বাম রাজনীতি ছাড়ার পরে ওঁর রাজনৈতিক মতবাদ বদলেছে এবং উনি মনে করতেন বদলেছে for better। যদিও নিজেকে সব সময়ে মার্ক্সিস্ট বলতেন।
  • Bijan Bhaduri | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৪৩423143
  • ওয়েব সাইটের পোস্ট দেখে উচ্চবর্ণ/ নিম্নবর্ণ ধরতে পারে অন্ধ সমর্থকরা। যেখানে একজন বলছেন যে “একেবারে চোখের সামনে দেখেছি” - তাকে ঘুরিয়ে মিথ্যেবাদী - সুইপিং কমেন্ট —-
    আর কদ্দিন আটভাট বকবে। বয়েস তো হল তন্ময়! আর কদ্দিন বাজে বকবে!
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৪২423142
  • দিল্লী বিশ্ববিদ্যালয়ে শীর্ষেন্দু চক্রবর্তীর কাছে পড়েছি। রোডস স্কলার। প্রেসিডেন্সিতে তারকনাথ সেনের ছাত্র। অভিজিৎ বাবু, আজ যেটা বললেন উনি ২০০৫ এ সেটা বলেছেন। অক্সফোর্ড থেকে ফিরে কলকাতায় অধ্যাপনা করার স্বপ্ন ছিল শীর্ষেন্দু বাবুর। বাম আমলে কলকাতায় চাকরি পেলেন না।

    প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলতে পারি দিল্লীতে যারা পড়তে যেত তাদের সুমিত সরকারের মত ইতিহাসবিদ পরামর্শ দিতেন যে একেবারে অনন্যোপায় না হলে কলকাতায় ফিরে যেওনা। এখানে চাকরি দেখ বা অন্য কোথাও।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১০:৩২423141
  • @Bijan Bhaduri

    ১৯৮১ সালে অভিজিৎ পবর বাইরে চলে যান আর ১৯৮৩-তে ভারতের বাইরে। আসা-যাওয়া যোগাযোগ নিশ্চিত ছিল কিন্তু প্রত্যক্ষ কোন অভিজ্ঞতা তাঁর ছিল বলে মনে হয়না। (একটা sweeping মন্তব্য করে বাম-বিরোধীদের অত্যন্ত শ্রদ্ধেয় সন্তোষ ভট্টাচার্যকে বিপদে ফেলেন যে।)

    কিন্তু আমার কোন কোন বাক্য থেকে আপনার মনে হল যে ""পিটি তো অন্ধ সমর্থক"? আমি যে প্রশ্নগুলো তুললাম তার কোন উত্তর আছে আপনার কাছে?

    কতজন "নিম্নবর্ণের" মানুষকে গুরুতে তক্ক করতে দেখেছেন?
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১০:২৯423140
  • অভিজিৎ বিনায়ক বাবু বাম আমলকে কোষে ক্রিটিসাইজ করেছেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ফেললেন, সে নিয়ে এক পাল লোক আজ এখানে সারাদিন ক্ষেপে থাকবে। বেশ ভাল। ঃ-)
  • অর্জুন | ২৩ অক্টোবর ২০১৯ ১০:২৬423139
  • sorry for the typographical error, dudes. I was a bit drunk last night.
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৯ ১০:২৫423138
  • আমি তো রঞ্জনদা আর সুদীপ্তকে ব্যক্তিগতভাবে চিনি। সুদীপ্তকে তো খুবই ঘনিষ্ঠভাবে চিনি। অনেকদিন। কিন্তু কীই আর বলব!
  • | ২৩ অক্টোবর ২০১৯ ১০:২১423137
  • সিবি,
    উনি রঙীন-দাড়ি রঞ্জন ঘোষাল, হ্যাঁ এখানে অনেকেই ত্যানাকে ব্যক্তিগতভাবে চেনে তো (আমি চিনি না)। ঐ সুদীপ্তকেও, জগন্নাথ বসুকেও, রচিষ্ণুকেও।

    তবে কেউ বিশেষ কিছু বলবে বলে মনে হয় না।
  • Bijan Bhaduri | ২৩ অক্টোবর ২০১৯ ১০:১৭423136
  • পিটি তো অন্ধ সমর্থক, সীমিত দৃষ্টিশক্তি। অভিজিত ব্যানার্জির থেকে এর কথায় বেশি গুরুত্ব দেবার দরকার নেই।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ১০:০৪423135
  • "আজেবাজে লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে বসিয়ে দেওয়া"
    ঐ সময়েই সন্তোষ ভট্টাচার্য উপাচার্য হয়েছিলেন না?
  • ন্যাড়া | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:৫৯423134
  • আমি বাম আমলের প্রোডাক্ট। প্রথম দশ-বারো বছর বাম সরকার শিক্ষাব্যবস্থাকে অসম্ভব ভাল করেছিল। মানে ওই ইনগ্রেডিয়েন্ট দিয়ে যত ভাল রান্না করা যায়। থার্ড টার্ম থেকে বদমায়েশি শুরু হল। আমাদের কলেজের শেষের দিকে দেখেছি বামেদের বদমায়েশি বাড়ছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে সন্তোষ ভটচাজকে তো কাজই করতে দিলনা। সেটা সেকেন্ড টার্মের শেষ থেকে।
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:৫৩423133
  • বেছে বেছে বাক্য তুলে নিয়ে যে কোন কারুর বিরুদ্ধেই ব্যবহার করা যায়ঃ

    প্রঃ "কিন্তু রাজ্য সরকারি বলয়ের বাইরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল, তারা বেঁচে গিয়েছে এবং অনেকেই এখনও সজীব রয়েছে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের উৎকর্ষ আজ হয়তো তার স্বর্ণযুগের মতো নেই, কিন্তু এখনও তো তা খুবই ভাল।"

    উঃ "১৯৫০-এর দশকের মতো নয়। ......পৃথিবীকে শাসন করতে পারে এ রকম প্রতিষ্ঠান আমাদের ওই একটাই ছিল। আমার মনে হয় না আজ আর সে কথা বলতে পারি।"
    (অর্থাৎ কিনা ISI- যেখানে রাজ্যসরকার হস্তক্ষেপ করতে পারত না সেটাও ভাল নেই?)

    "বামপন্থী সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে কী করেছিল, আমি তা একেবারে চোখের সামনে দেখেছি।"
    ("গত বছরের মতো এ বারেও ‘কিউএস র‌্যাঙ্কিংয়ে’ দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়।"
    আজকের এই ranking কি গত দশ বছরে হয়েছে? JU-র গোটা উত্থানটাই হয়েছে বাম আমলে। আর নব কংগ্রেসের সোনার টুকরোদের অনুপ্রেরণায় ৭১-৭৬ পর্যন্ত কলকাতার স্কুলে কলেজে কি রকম লেখাপড়া, পরীক্ষা ইত্যাদি হত তা সেই সময়ে বেড়ে ওঠা সকলেই জানে।)

    "মাস্টারমশাইদের যেখানে খুশি বদলি করে দেওয়া, কলেজের জন্য টাকাপয়সা না দেওয়া, আজেবাজে লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে বসিয়ে দেওয়া... আমার বাবা তো তা নিয়ে সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন।"
    (অভিজিৎবাবু এই সময়েই পড়াশুনো করতেন না কলকাতায়? ঐ সব আজেবাজে লোকের নেতৃত্বেই তো প্রেসিডেন্সিও চলত?)

    "সব উচ্চবর্ণ। আজ অবধি পশ্চিমবঙ্গের যত জন মুখ্যমন্ত্রী, সবাই উচ্চবর্ণের।"
    ভারতের আজ অবধি যত নোবেল প্রাপক সবাই উচ্চবর্ণের। কেন? এমনকি যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনিও!! আশ্চর্য।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:৫১423132
  • এই কথাটি সঠিক কথা বলেছেন।ইন্ডিয়াতে বিশেষত পশ্চিম বঙ্গে,এরকম হয়েই থাকে।সব সরকারের আমলে।এরকম হয়তো চলতেই থাকবে।
    কিন্তু পিটির মতো লোকজন মানতেই চায়না। ডেলুশণ অফ ডিনাইয়াল এ ভোগেন।
    পব এর দুটি ইউনি দেশের মধ্যে সেরা স্থান লাভ করেছে।রাজারহাটে কয়েকটা নতুন ক্যাম্পাস হচ্ছে।
    শিল্প ছেড়ে যদি এজুকেশন কে পাখির চোখ করে,তাহলেও কাজের কাজ হয়।
  • :-? | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:৩০423131
  • Did disappointed ?
  • lcm | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:০৯423129
  • এসেমের লিংক থেকে -

    "বামপন্থী সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে কী করেছিল, আমি তা একেবারে চোখের সামনে দেখেছি। মাস্টারমশাইদের যেখানে খুশি বদলি করে দেওয়া, কলেজের জন্য টাকাপয়সা না দেওয়া, আজেবাজে লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে বসিয়ে দেওয়া... আমার বাবা তো তা নিয়ে সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন।"
    - অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (আনন্দবাজার, ২৩ অক্টোবর ২০১৯)

    গন্ডগোল ছিল, ডেফিনট্‌লি। কিন্তু আমার মনে হয় না এটা বামপন্থী সরকার সংক্রান্ত স্পেসিফিক কোনো ব্যাপার, যে কোনো সরকার থাকলেই হত। স্বাধীনতার পর থেকে গত ৭০ বছরের বেশি ধরে যেখানে যা জিনিস ঠিকঠাক হয় নি, এবং যা কিছু ঠিকঠাক হয়েছে - এ সব কিছুই অন্য কোনো কম্বিনেশনে অন্য পার্টি ক্ষমতায় থাকলেও আজ এখন এমনই হত। মানে, এটা আমার মনে হয়। ঐ যে বলে না স্বাধীনতার পর থেকে কংগ্রেস রুল সর্বনাশ করেছে, বা, ৩৪ বছরে বামফ্রন্ট সর্বনাশ করেছে, বা, তৃণমূল সরকার সর্বনাশ করছে - এরকম মনে হয় না।
  • cb | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:০৮423128
  • প্রসাদ না ঘোষাল?

    কি একটা পোস্ট দেখলাম ঘুম চোখে সকালে তারপর আর খুঁজে পাচ্ছি না

    ঘোষালই হবে
  • cb | ২৩ অক্টোবর ২০১৯ ০৯:০৩423127
  • রঞ্জন প্রসাদ তো জালি মাল দেখছি। মলেস্টার। কেউ ব্যক্তিগত ভাবে চিনতেন নাকি?
  • PT | ২৩ অক্টোবর ২০১৯ ০৮:৫২423126
  • "মমতা শিখেছে ওই বাম দলের খেকে"
    এটা বাজারে চালানোর চেষ্টা না করাই ভাল। তিনি নিজেকে সিদ্ধার্থের উত্তরসূরী হিসেবে প্রকাশ্যেই দাবী করেছেন।

    "স্কুল সার্ভিস কমিশন চালু হবার আগে পার্টির "ডেডিকেটেড" এবং অনেক ক্ষেত্রে অযোগ্য কর্মীদের স্কুলের শিক্ষকতা এবং অন্যান্য পদে নিয়োগের কথা মনে আছে"
    ব্যব্স্থাটা চালু থাকলে তো বামেদেরই লাভ হত। কেন যে নির্বোধরা SSC চালু করল কে জানে!!
    আবুল বাশারের একটা নিবন্ধ আছে এই প্রসঙ্গে। বোতিনের ফেভারিট কংগ্রেসের আমলে কি করে স্কুলে শিক্ষক নিয়োগ করা হত!!। সেই ব্যব্স্থাটা অবিশ্যি সিদ্ধার্থর চ্যালাদের হাত ধরে আবার ফিরে এসেছে। স্থানীয় কোন দাদার কাছে গেলেই রেটকার্ড পাওয়া যাবে। MP স্বয়ং রেট বলে দিচ্ছেন মিউচুয়াল ট্রানস্ফারের জন্য এমনও খুল্লাম-খুল্লা। এমনকি ডেডিকেটেড তিনো হলেও তার রেহাই নেই।

    কিন্তু বোতিনের আজ হলটা কি? বামেদের খারাপ কাজগুলোকে উদাহরণ হিসেবে তুলে এনে তিনোকে ডিফেন্ড করছে!! এত চাপ নেওয়ার দরকার নেই বোতিন। তিনোকেই ভোটটা দিও।
  • sm | ২৩ অক্টোবর ২০১৯ ০৮:৪৮423125
  • বামফ্রন্ট সরকার প ব এর শিক্ষা ব্যবস্থার কি সর্বনাশ করেছিল,বামপন্থী নোবেল জয়ী অভিজিৎ বাবু স্পষ্ট করে দিয়েছেন।
    গুরুতে বর্ণিত,অনিলায়ন এর প্রায় সবকটি ভুলভাল কাজকেই উনি একপ্রকার মান্যতা দিয়েছেন।
    https://www.anandabazar.com/editorial/exclusive-interview-with-the-bengali-nobel-laureate-abhijit-vinayak-banerjee-part-1-of-3-1.1061516
  • Du | ২৩ অক্টোবর ২০১৯ ০৮:৩৭423124
  • খ এর সাথে একমত ব্রতীন কেন, কোন কং ভোটার বা তাদের উত্তরপুরুষ পবতে কোনকালে লেফটকে ভোট দেবে না।
  • | ২৩ অক্টোবর ২০১৯ ০৮:০৭423123
  • আটোজ আছো?
  • | ২৩ অক্টোবর ২০১৯ ০৮:০৬423122
  • সিপিএম র "মাথা খাটিয়ে" বার করা "টেমপ্লেট" তিনো অ্যাজ ইট ইজ বা উইথ স্লাইট মডিফিকেশন ব্যবহার করছে।
    ভালো জিনিস বলছিি না কিন্তু মমতা শিখেছে ওই বাম দলের খেকে।

    ১!সেই অনিল বসুর কথা মনে আছে? আরামবাগ থেকে জিততেন।
    মোট ভোটারের থেকে বেশী ভোটে। একই ট্যাকটিস।
    " বিরোধী থাকলে তবে তো ভোট দেবে"।
    না রহেগা বাশ, মা বাজেগী বাশেরী।

    ২। স্কুল সার্ভিস কমিশন চালু হবার আগে পার্টির "ডেডিকেটেড" এবং অনেক ক্ষেত্রে অযোগ্য কর্মীদের স্কুলের শিক্ষকতা এবং অন্যান্য পদে নিয়োগের কথা মনে আছে?

    এসএফআই র নেতা "ঠিকই" করেছিল। তাতেই তো চিনে নিলাম বাম থুড়ি সিপিএম কে।
  • PM | ২৩ অক্টোবর ২০১৯ ০৭:৩৩423121
  • ব্রতীনের কলেজের সমস্যাটার সমধান দিদি করে দিয়েছেন

    ১। কলেজের ইউনিয়নের আর ভোট হয় না। ডিফল্ট তিনো ইউনিয়ন। না রহেগা বাশ, না বজেগী বাশরী

    ২। রতীন এর কলেজে কাউকে স্ট্যাট নিয়ে পড়তে গেলে ২-৩ লাখ টাকা প্রনামী দিতে হয় এখন। লোকে সোনামুখ করে এখন দোয়েও দেয়

    ঐদ্ধত্য খতম

    ( ঐ এস এফ আই ছেলেটি খুব ই বাজে কাজ করেছিলো)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত