এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২২ অক্টোবর ২০১৯ ১৭:২৫423090
  • ত্রাইপানসমা জ্ঞাম্বিয়েন্সি এতক হয়ে যাবে এবার।
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৭:০৩423089
  • আচ্ছা তোমার কি মনে পড়ছে, মে ১৯৬৮ বলে একটা পেনগুইন বা পিকাডর এর একটা বই ছিল, তাতে ড্যান কন বেন্ড্ট ফ্রাংঅক্ফুর্ট থেকে পুলিশের চোখ এড়িয়ে প্যারিসে এসে পৌচছিল এরকম একটা ছবি ছিল, ছবি গুলো মনে গেঁথে ছিল, ছোটো বেলা থেকে পরে যখন ড্রিমার্স দেখলাম, তখন মেলাচ্ছিলাম। আরো অনেক দিন পরে যখন বোলানো পড়লাম, তখন বাদের মেইনহফ গ্যাং এর কথা পড়লাম, সেটা আবার তখন পড়িনি, কারণ ওরা সিক্সটিজ না, তার পরে ব্রিটিশ ব্ল্যাক প্যান্থার পার্টির সময়ে, আর্লি সেভেনটিজ, মাইরি এই দুটো গ্রুপের কথাই আমি ২০০৯ এর আগে জানতাম না, অথচ মেয় ১৯৬৮ এর কথা আমি প্র্যাকটিকালি স্কুলের সময় থেকে জানি, আর্লি এইটিজ, বইটা বাড়িতে দেখার কারণে ঃ-)))

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৬:৩২423088
  • হ্যাঁ ঠিক ই বলেছো। অথচ ধরো যা বুঝলাম, ড্যানিয়েল কন বেন্ড্ট দের সময়ে, ৬৮ ওয়ালা দের আমলে অর্থোগোনাল ছিল বলে মনে হয় না।

    সকলের ই অল্প বয়স অল্প বয়স হয়তো।

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৬:৩০423087
  • প্লে বয় তে রিভিউ বেরোলেও সেদিকে চোখ যায় নি ঃ-))) তবে ভ্যানিটি ফেয়ার এ রিজনেবলি ভালো মিউজিক বা বুক রিভিউ বেরিয়েই থাকে ;-) কবিতা নিয়ে সলিড লেখা ওক্খানেই পড়েছি বলে মনে হচ্ছে।

  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৬:২৭423086
  • দেখে থাকবেন। রি-ভিউও করে থাকতে পারেন।
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৬:২৬423085
  • বাই দ্য ওয়ে, আমি পুজো তে ভূটান গেছিলাম। মোটামুটি জ্ঞানপ্রাপ্তি এই

    ১- খুব সুন্দর লেগেছে।
    ২ - অনেক হেঁটেছি, আর প্রচুর শুয়োর গরু খেয়েছি। অর্গানিক ফল ও খেতে হয়েছে।
    ৩। থিম্পু তে জিনিসের দাম বড্ড বেশি, কিন্তু প্রতিটি অতি টুরিস্টি জায়গাই বেশ সুন্দর।
    ৪। বুম থাং যাই নাই, সোমনাথ বলা সত্ত্বেও, টাইম প্ল্যানিং ভুল হয়েছে।
    ৫। থিম্পু, পুনাখা, পারো সব হোটেল ই শস্তায় পুষ্টিকর পেয়েছি। লাকি ইয়াংঅচুক, কিংগালিং, নির্ভানা লজ নাম, ২৫০০ থেকে ৩২০০ রেঞ্জ। ম্যাট্রেস এর পয়সা আলাদা নিয়েছে, আর সব জায়্গায় ব্রেকফাস্ট ফ্রি না।
    ৬। রাস্তার ধারের ধাবাও খুব পরিষ্কার আর ভালো।
    ৭। এক ফোঁটা মদ খাই নি, কিন্তু খারাপ লাগে নি। মদ কিনে নিয়ে যেতে ভুলে গেছি, ওখানকার ব্লেন্ড বা বিয়ার টেস্ট করতে ইচ্ছে করে নি।
    ৮। পারো তে কাফে কালচার থাকায় বেকারি
    প্রোডাক্ট ভালো পেয়েছি।
    ৯। পাহাড়ে বা উপত্যকায় হাঁটতে ভালো লেগেছে, মোটা হওয়ায় কষ্ট হলেও। টাইগার মনাস্ট্রি পুরো উঠতে পারি নি, কাফেটেরিয়া স্টপ অব্দি গিয়ে নেমে এসেছি। উঠতে সাড়ে তিন, নাম তে দেড় ঘন্টা মত লেগেছে। ওয়ার্থ দ্য ট্রাই।
    ১০। পার্মানেন্ট একজিবিশন গুলো রিজনেবলি ভালো। এন্ট্রি ফি একটু বেশি।
    ১১। গাড়ির খরচ বেশি। প্রতিটি আলাদা পারমিট জোগাড় করতে হয় বলে কনফিউশন বেশি হয়। আমাদের পুনাখার পারমিট আলাদা করে পরে করাতে হয়েছিল, কপাল ভালো ফাইন করে নি, কিন্তু ওদের আপ টু কুড়ি হাজার টাকা ফাইন করার সম্ভাবনা ছিল, জাস্ট দিতে পারতাম না।
    ১২। আমাদের দেশী কার্ড চলে না বলে খুব অসুবিধে হয়েছে, টাকা ফুরিয়ে এসেছিল। শেষের দিকে বেশ অসুবিধে হছিল। এক জন ব্যাংক কর্মীর সহযোগিতায় সেই ব্যাংকের ভারতীয় পার্টনারের অ্যাকাউন্টে সরকারী ভাবে রেমিটান্স করে তার পরে তার বদলে রেমিটান্স চার্জ দিয়ে কয়েক হাজার টাকা পেতে গলদঘর্ম হতে হয়েছে।
    ১৩। স্থানীয় মানুষের ব্যবহার ওভারল অপূর্ব ভালো পেয়েছি। ব্যাংকে গাড়িতে, হোটেলে বাজারে সহ।
    ১৪। ট্রেনে গেছি বলে সময় নষ্ট হয়েছে পারমিটে, আর ট্রেন ভীষন টাইমের খেলাপ করে বলে। কিন্তু প্লেনের ভাড়া এত বেশি পেয়েছি যে না করে উপায় ছিল না। ধরুন, ট্রেনের ছ জনের কস্ট এসি ঠ্রি টায়ারে যদি জনপ্রতি ৮০০ + ৮০০ টাকা হয়, প্লেনে সেটা ১৮ হাজার টাকার নীচে পাই নি, বাংলা কাটিয়ে দিয়েছি, কিন্তু স্ট্রেট দু দিন নষ্ট হয়েছে, এবং ওয়েটিং এর জন্য হোটেলে ফাল্তু গচ্চা গেছে।
    ১৫। সব চেয়ে ভালো লেগেছে অনেক লম্বা লম্বা হাঁটা, আমি যে হান্টতে পারি সেটা নিজের কাছে প্রমাণ পাওয়ায় ভালো লেগেছে।
    ১৬। বিজেপি, টি এম সি, ওঠা ব পড়া কংগ্রেস, আর মহাশূন্য সিপিএম সকলেই যেতে পারেন, গেটে জিগ্যেস কিছু করছে না। তবে ঐ আর কি বাঙাল বা মুসলমান হলে কিছুদিন পরে ডিটেনশন সেন্টারে থাঁই হলে তার বেড়া যাওয়ার শখ মেটানো যাবে কিনা বলা যাচ্ছে না, এই নিয়ে বিধাতা রা ভাবছেন। উত্তর বঙ্গে মুসলমান ও বাঙাল ও আসাম এ কোন না কোন সময়ে থাকা নেপালি বাঙালি রা এই ভেবে গলদঘর্ম হচ্ছেন, সরকারী ঢিকে ঢালা আর আর্বিট্রারি ঘোষনায় তাঁদের কি করে চলবে। এটা অবশ্য ভূটানের কথা না, ভূটানে যাতায়াতের পথের গপ্প গাছার কথা ঃ-))))
    ১৭। শিশু কিশোর কিশোরী সন্তান থাগলে তাকে যত্র তত্র ফ্যালাস বোঝানো টা একটু চাপের, ফার্টিলিটি কাল্ট ইত্যাদি শব্দ বন্ধ ব্যবহার করতে হয়েছে, এবং তখন বুদ্ধিজীবি বুদ্ধিজীবি হওয়ার ভাব এলে নজ্জা পেলে হবে না।

  • dc | ২২ অক্টোবর ২০১৯ ১৬:২৪423084
  • আমি তো প্লেবয়তেও ভালো রিভিউ পড়েছি।

    নাকি দেখেছি? ঠিক মনে পড়ছে না।
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৬:০০423083
  • গুন্টার গ্রাস শুনলেই, মনে পড়ে বামনটির কথা, অস্কার মাতজেরাথের সেই উচ্চকিত ড্রাম বাজানো। যূদ্ধ পরবর্তী জার্মান উপন্যাস বললে প্রধান মনে হয় টিন ড্রাম-এর কথা, যে লেখার কাছাকাছি গুন্টার গ্রাস নিজেও পৌছতে পারেননি। আর Handke বললে আবার গুন্টার গ্রাস এসে যায়, দু'জনেই Group 47-এর সাথে যুক্ত আর Handke তো ঐ দলের লেখাকে প্রথম জীবনে ধুয়ে দিয়েছিলেন। দুজনে মনে হয় অর্থোগোনাল, মাঝামাঝি কোথাও সেবাল্ড !
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৫৩423082
  • দ্য পয়েন্ট অ্যাবাউট সোশাল মেডিয়া ইজ সিরিয়াসলি ইন্টারেস্টিং, দ্য প্রাইজ গোজ টু দেম ঃ-)))

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৫২423081
  • এই যা থিয়োরাইজ করতে গিয়ে লিং দেই নাই ঃ-)))) এসব স্খলন তথা ভ্রান্তি কখনো কর্মী লোকেরা চিন্তাশীলতা বিরোধী ক্ষমা করে না ঃ-)))

    https://foreignpolicy.com/2019/10/21/handke-nobel-trolling-balkans-serbia/

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৪৯423080


  • বই ভালো লাগা টা এক টা সমস্যা। শুধু বুদ্ধিজীবি দের উপরে চিন্তাশীলতার উপরে আক্রমণ টা অল আউট ফ্রম অল সাইডস বলে না। আরো নানা সমস্যা আছে।

    আমার মাইরি রিভিউ পড়ার অভিজ্ঞতা হল, পৃথিবীর যে কোন কাগজে মাইরি ভালো রিভিউ বেরোতে পারে এ মাইরি কোন বাছ বিচার নাই।

    ফরেন পলিসি জার্নালে হ্যান্ডকের রিভিউ, অফ অল প্লেসেস। বিশ্বাস নাও করতে পারো, আমি মাইরি জীবনে পড়া শ্রেষ্ঠ রিভিউ আর্টিকল গুলো, যে শুধুই প্যারিস রিভিউ, এন ওয়াই আর বি, বা এল আর বি তে পড়েছি এটা বললে মিথ্যা বলা হবে, মাইরি বলছি, ফাইনানশিয়াল টাইমস, আর ডেলি টেলিগ্রাফ আর ওয়াশিংটন পোস্ট অফ অল প্লেসেস আমি দুর্দান্ত রিভিউ পড়েছি। ডেলি টেলিগ্রাফ পড়েই আমি ইলিয়াস খৌরী পড়েছি, মার্টিনেজ পড়েছি চিন্তা করো। ফাইনানশিয়াল টাইমস পড়ে আমি অনেক বই পড়েছি, ইফ আই অ্যাম নট কমপ্লিটলি মিস্টেকেন, স্টুয়ার্ট হল আর ডার্কাস হোয়ে র কথা জানতে পারি, তার পরে স্পেকটেটর বা নিউ স্টেট্সম্যানে ডার্কাস হোয়ে পড়ি, আর স্টুয়ার্ট হল এর বই যোগাড় করি মাইরি।

    এমনি তে তো ডেলি টেলিগ্রাফ নিয়মিত পড়লে, আবাপ বা বর্তমান কেও বামপন্থী কাগজ বলে মনে হবে, ফাইনানশিয়াল টাইম্স উইকেন্ডে রিয়ালি ভালো। মানে ইন্ডিয়ান এক্সপ্রেস বা বুক রিভিউ তে আমাদের আবাপ র কাছা কাছি কনসিস্টেন্ট।

    এটা বেশ মজার কিন্তু সব রকম সমস্যার মধ্যে এই জন্যে আমার মোটামুটি গণতান্ত্রিক সিস্টেম আর কাগজ পত্র বেশ ভালো লাগে। সালা ফাইনানশিয়াল টাইম্স ওপেন লি ইরাকের পোস্ট ওয়ার ইনভেস্টমেন্টে লন্ডন যেন পিছিয়ে না পরে তার হয়ে সওয়াল করত, ওদিকে সালা বুজ রিভিউ ঠিক ঠাক। আমাদের বোকা বনতেও ভালো লাগে কি আর করি, কিন্তু ঐ আর কি ভালো বুক রিভিউ, ক্ষমার অযোগ্য কে ক্ষমা করিয়ে দেয়। আবাপ কে হয়তো দীর্ঘ রিভিউ আর্কাইভের জন্যই শেষ পর্যন্ত 'মেনে' নিয়েছি। মানে কিসুই না, তাদের বাল, কিন্তু নিজেদের ই খুব বোকা বোকা অবস্থা। ঃ-))))))
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৩৮423079
  • নজ্জার কী আছে, বড় স্বার্থের জন্য একটু তো কম্প্রোমাইজ করতেই হবে। ঃ-)
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৩৬423078
  • কিন্তু, হায় কুন্ডেরা, আপনার নব্বই হল, নোবেল তো আর এল না, আসবেও না আর, মরণোত্তর যখন দেওয়া হয়না। কোনদিন হয়ত কর্তৃপক্ষ ভুল স্বীকার করবেন, যে আশি আর নব্বইয়ের দশকে অতখানি বুড়ো আপনি হননি যার জন্য নোবেল দেওয়া যায়, পরের দশকে আবার বেশী বুড়ো হয়ে গেলেন যেন, অথবা নভেলের বহর ক্ষীণকায় হয়ে গেল, আপনার নভেলের নামের মতই আপনার লেখাগুলিও পড়ে যেন মনে হয়, সেইসব লেখা যথেষ্ট পরিমাণে 'ভারী' সাহিত্য হয়নি, অতএব আপনি বাদ পড়ে গেলেন। তদুপরি শেষের দিকে এসে যুবাবয়সের কাজ নিয়ে বিতর্কও হল, আপনার Joke উপন্যাসের ঘটনাই যেন আপনার জীবনেও ঘটে গেছিল; কিন্তু অন্তত দু'টি উপন্যাস আর একটি প্রবন্ধের বই, আর উপন্যাসকে মানুষের অস্তিত্বের খাঁজখোঁজগুলোকে উল্টেপাল্টে দেখার জন্য কলম চালিয়ে যাওয়া, উপন্যাস যে মরে যাবে না, নতুন রূপে ফিরে আসবেই, এই সব বোধের জন্যই নোবেল পুরস্কারটি আপনার প্রাপ্তি ছিলই।
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৩৫423077
  • ঐ টুকু হয়তো পেরে নেব, কিন্তু কিরকম নজ্জা করে। ঃ-))))))

  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:৩৪423076
  • আমি বোধ হয় প্রথম হ্যান্ডকের নাম শুনেছিলাম, জার্মান লিটেরেচারের ফ্যান কোন এক বন্ধুর কাছে। তার বাড়িতে কাস্পার এর একটা এডিশন দেখেছিলাম, তখন খুব হই হই হয়েছিল, বার্লিন ওয়াল পড়বার ধরো বছর কয়েক পরে, মানে কলকাতায় তখন থাকি, চাকুরির আশায় ঘুইরা বেড়াই। তার পরে আবার পোস্ট ওয়ার জার্মান রাইটার দের সম্পর্কে কথা ওঠে বেশি করে, গুন্টার গ্রাস ওনার নিজের কৈশোরে নাতজি পার্টির সঙ্গে যোগাযোগ নিয়ে কনফেসনাল টা লিখলে। পোস্ট ওয়ার জার্মান রাইটার দের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে নতুন করে হ্যান্ডকে আর সেবাল্ড এর খোঁজ পেয়েছিলাম, সেবাল্ডের রেফারেন্স পরে পাই আবার তোমার ঐ এনরিক ভিয়া মাতাস সম্পর্কে প্রবন্ধ লেখার সময়ে। কিন্তু কোনোটাই পড়া হয় নি ইমিডিয়েট লি, পরে সেবাল্ডে এগোলেও, হ্যান্ডকে কখনো ই পড়ি নি। ঐ এটা ওটা রিভিউ পড়ি রিভিউ পত্রিকা তে ঐ পর্যন্ত। কিন্তু পড়তে যখন বলছ, হয়তো জোগাড় করে পড়ব। কিন্তু দাম টা খুব ই চাপ হয়ে যাচ্ছে। বিদেশী বই য়ের ক্ষেত্রে।

    বিদেশী এফ ডি আই ছাড়া বিদেশী বই পড়া প্রায় অসম্ভব ঃ-)))))

  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৫:২৬423075
  • বোধি, দামের চাপ হলে b-ok.cc থেকে নামিয়ে নিয়ে একটু কষ্ট করে কম্পিউটারে পড়ে নাও। মোটামুটি সব মেজর লেখাগুলোই পেয়ে যাবে। সাহিত্য পড়ার স্বার্থে একটু তো টেক-স্যাভি হতে হবে। ঃ-)
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:২৫423074
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:১৬423073
  • ঃ-)))))))))))))))) এস এম দা, আমি ঠিক করেছি, বাঙালি বিজেপির মধ্যে আপনাকেই মানব। এখন আপনি যদি বিজেপি না হন, তাইলে হয়ে যান, মানতে সুবিধে হবে। একবারে প্রায় দেড়শো কেজি ভক্ত পাচ্ছেন, এ সুযোগ হ্যালায় হারাবেন না। আমি আবার অন্য রাজ্যের কথা ভাবি না, আনন্দ বাজার বলে দিয়েছে, বাংলায় খালি বাংঅলা লাইন চলবে, কেরালা তো নয় ই, আসাম ও না। মানে আসাম টা ঠিক বলে নি, তবে বিজেপি র জন্য আমরা ওটা নিয়ে এখন কিছু বলছি না, সব ই মেনে নেবার পার্ট। ঃ-))))))))))))))))))))))))))

  • dc | ২২ অক্টোবর ২০১৯ ১৫:১৩423072
  • "গুরুর পাতায় (এবং পব-তে) পন্ডিতরা দিনের পর দিন যুক্তিপূর্ণ আর্গুমেন্ট খাড়া করার নিট ফল হচ্ছে এক দশকে বিজেপিকে ১৮ টা পার্লামেন্টের সিট পাইয়ে দেওয়া।পন্ডিতরা এবার কিছুদিনের জন্য বিদায় নিলে বোধহয় পব-র বিশেষ উপকার হয়।"

    এই খোরাকগুলো দেখার জন্যই গুরুতে আসি :d :d
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৫:১২423071


  • আমি ভাবছিলাম, শর্ট লেটার লং ফেয়ারওয়েল টা পড়ব, কারণ ওটার এন ওয়াই আর বি এডিশন টার রিভিউ পড়েছিলাম, বইটা পড়ি নি। এটা কাটিয়ে দেব? তুমি বলছো মানে তো পড়েছো, তাইলে দেখি ওগুলো ই পড়ি? আর সর্বত্র জেনেরাল কমেন্টেটর দের কাছে, খালি ভয়ানক নিন্দেই পড়েছি ওর, সারবিয়ান ন্যাশনালিস্ট দের সমর্থক হিসেবে। তাই ভাবছিলাম একটা অন্তত হয় কাস্পার টা বা শর্ট লেটার টা পড়ে দেখবো। কিন্তু বহুত দাম সালা।

    ওটা কি কাটিয়ে দেব। সালা বহুত দাম। এর মধ্যে, মাস কয়েক আগে, এন ওয়াই আর বি নেলসন আলগ্রেন অর্ডার দিতে গিয়ে গিফ্ট কুপন থাকা সত্ত্বেও দিলাম না। বই পড়া, পড়ি তো বছরে দু তিনটে, তার জন্য এত খরচ করতে ইছ্হে করে না। এমনিতেই রোজগার ভালো না বলে নানা দিক সামলে চলতে খুব অসুবিধে হয়, তার মধ্যে খুব ই চাপ হয়ে যাছে মাইরি। একজ্ন বলেছিল জন্মদিনে দেবে, তো কোথায় কি, কবে পেরিয়ে গেল ঃ-))
  • sm | ২২ অক্টোবর ২০১৯ ১৫:০৫423070
  • খ,এর মুশকিল হলো নিজের পণ্ডিতমন্যতাকে,মান্যতা দেওয়া।বুদ্ধিজীবীগণ বা তাত্বিক রাজনীতিবিদগণ ইন জেনেরাল বেশি সাফল্য পান না। উদাহরণ করাত বাবু,ইয়েচুরি,ইত্যাদি প্রভৃতি।
    উল্টোদিকে কিন্তু সাফল্যের হার ও উদাহরণ প্রচুর।মমতা,মনমোহন,মোদী,মায়াবতী,মুলায়েম,লালু ...
    বিদেশেও তাই।ট্রাম্প,বরিস কতো কি!
    তো,এতো তত্ত্ব কথা লিখে কি হবে?যাতে নাকি নিজের ও পাঠক সবার প ফেটে যায়?
    কালকে একজন ঝাড়খণ্ড বাসী ড্রাইভার কে জিগলাম,বিজেপি কেন ভালো করছে?
    উত্তরে বললো,রাস্তা ঘাট ভালো করেছে,বিজলী এনেছে,গ্যাস এর কানেকশন দিয়েছে।মোদ্দা কথা,বিজেপি কাজ করছে।
    এখন এঁকে পাল্টি খাওয়াতে গেলে বোঝাতে হবে,বাপু সব ই তো বুঝলুম কিন্তু বিদ্যুৎ কেনার বা গ্যাস কেনার পয়সা পকেটে আছে তো!
    এর জন্য কোন তত্ত্ব লাগে না।লাগে জোরালো প্রচার ও সংগঠন।
    এটি না থাকলে,বিজেপির জয় মুখ বুঁজে মেনে নাও। এটিই সত্য।
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৫:০৩423069
  • বেশ কয়েক বছর আগে আমি Handke-র নাম জেনেছিলাম এই ব্লগটা থেকে। গাঁথুনিময় লেখা, পড়ে দেখতে পার।

    https://spurious.typepad.com/spurious/handke/
  • abcd | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৫৯423068
  • Peter Handke —> গোলি'স অ্যাংজাইটি
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৫৭423067
  • থ্যাঙ্গ্কুস্স্স্স। দেখি দাঁড়াও।

    নাহ সিন্মা আমার পছন্দের ব্যপার্না।
  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৫১423066
  • উপন্যাস পড়লে এ'দুটো। The Goalies Anxiety at the Penalty Kick, A sorrow beyond dreams

    আর নাটকও, Kasper, Offending the audience।

    আর সিনেমাও দেখতে পার, Wim Winders-এর Wings of Desire-এর চিত্রনাট্য Handke-র লেখা। ঃ-)
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৫০423065
  • আহা চাপ নিওনা। তোমার হাতে তোমার ই ওষুধ দেবে। তোমার রিয়েলি দরকার।
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৪৮423064
  • *ভাটটা
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৪৪423063
  • এহ ভাতটা বিরক্তিকর ঘিনঘিনে হয়ে গেছে, পা রাখা যায় না।

    এই সৈকত,
    Peter Hendke র কিচু রেকো করবে? কিচ্ছু পড়ি নি, কী দিয়ে শুরু করব?
  • | ২২ অক্টোবর ২০১৯ ১৪:৩৯423062
  • খুব ভালো লাগলো, সিপিএম সমর্থক এবং সিপিএম বিরোধী দের বুদ্ধিজীবি বিরোধী অবস্থান, চিন্তাশীলতা বিরোধী অবস্থান টা এক। আশ্চর্য্য হবার অবশ্য কথা না। কারণ যে কোনো দল এর ক্ষেত্রেই এটা বলা যাবে।

    সাচ ফান।

  • সিএস | ২২ অক্টোবর ২০১৯ ১৪:২৭423061
  • সোমেনকে অপছন্দ হলে; প্রিয়ংকাকে আসতে বলতে পারো। ইউপিতে খুব খাটছে কংগ্রেসকে দাঁড় করানোর জন্য, যে জন্য মহা/হরিয়াণা কোথাও প্রচারে যায় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত