এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২২ অক্টোবর ২০১৯ ০৯:৩৯423030
  • "চারিদিকে কর্ম ব্যস্ততার ছবি"
    ব, সিঙ্গুরের কর্মব্যস্ত দিনগুলোর কথা মনে করিয়ে দিলে!!
  • S | ২২ অক্টোবর ২০১৯ ০৯:০০423029
  • ব, তারপরেও কেজরি হারবে।
  • | ২২ অক্টোবর ২০১৯ ০৮:৩৪423028
  • বুঝলে আটোজ, এবারে ফেরার সময় দিল্লীতে অনেকটা ওয়েটিং ছিল। সময় কাটাতে এক বিদ্যামন্দিরিয়ানের সাথে ভাট মারার প্ল্যান করলুম। ও
    সরকারী ডাক্তার।
    ঈ হসপিটালে। বিশাল হসপিটালে অজস্র রুগী আর তাদের পরিজন। চারিদিকে কর্ম ব্যস্ততার ছবি। কিন্তু ঝকঝকে তকতকে। মালিন্যের চিহ্নমাত্র নেই।
    কথায় কথায় বন্ধু জানালো ওখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট খুব সিরিয়াসলি করা হয় এবং ও নাকি সেই দেখভাল কমিটির একজন হনু।

    চার ঘন্টার জমজমাটি আড্ডায় অনেক বিষয়ে ভাট হল। মনে প্রাণেে আদ্যন্ত বাঙালী বন্ধু দুঃখ করে জানালো ও আর বাংলায় ফিরতে চায় না। এখানে কাজের পরিবেশ অনেক ভালো, ব্যাক বাইটিং নেই, রাজনৈতিক দাদাদের রক্তচক্ষু নেই যেসব ও নাকি পব ও ফেস করেছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এ কাজ করার সময়।

    কেজরীওয়াল কীভাবে সুন্দর কাজ করছে সে প্রসঙ্গেও কথা হল। ও বললো কেজরীওয়াল বিভিন্ন স্কুলের প্রাক্তনী দের অনুরোধ করছে মোটা ডোনেশনের জন্য। তাতে নাকি ব্যাপক সাড়া পাচ্ছে। সেই টাকার সিংহভাগ খরচ করা হচ্ছে স্কুলের ইনফ্রাস্কাকচার ও অন্যান্য গঠনমূলক কাজে। খুব শক্ত কিছু নয়।

    আহা, যদি আমরাও পারতাম
  • | ২২ অক্টোবর ২০১৯ ০৮:১৫423027
  • সেরকম নয় অভী। এসি না চালালেও পাখা চালাতে হচ্ছে।
    তবে ভোরের দিকে একটা হালকা চাদর হলে ভালো হয়।
  • sm | ২২ অক্টোবর ২০১৯ ০৮:১১423026
  • আজ অভিজিতের মায়ের সাক্ষাৎকার ভালো লাগলো।
    বিদেশিনী বিয়ে প্রসঙ্গে বলেছেন,বিদেশিনী বিয়ে করলেই নোবেল পাওয়া গেলে,সেই কাজ করে ফেললেই হয়।
    দুই,বাঙালি ভার্সাস মারাঠি প্রসঙ্গেও দারুন উত্তর দিয়েছেন।
    অভিজিৎ জিনগত ভাবে যাই হোক,মনে প্রাণে,বাঙালি।
  • Atoz | ২২ অক্টোবর ২০১৯ ০৮:০৭423025
  • আরে অভি, আপনি যে সেই সেন্সেশন আর পারসেপশন নিয়ে ভালো করে বুঝিয়ে লিখবেন বললেন?
  • avi | ২২ অক্টোবর ২০১৯ ০৭:৫০423024
  • কলকাতা সংলগ্ন এলাকায় ঠাণ্ডা পড়ছে নাকি ব্রতীনদা?
  • | ২২ অক্টোবর ২০১৯ ০৬:৩৮423023
  • সুপ্রভাত গুরু
  • S | ২২ অক্টোবর ২০১৯ ০০:৫০423022
  • হ্যাঁ।
  • syandi | ২২ অক্টোবর ২০১৯ ০০:৩৯423021
  • আমি সে নই। উত্তরটা ঠিক ছিল কী?
  • S | ২২ অক্টোবর ২০১৯ ০০:১৭423020
  • হ্যাঁ। আমিও একজন স্যান্ডিকে চিনতাম সেও খুব কুইজ টুইজ করতো।
  • অর্জুন | ২২ অক্টোবর ২০১৯ ০০:০৮423019
  • @S এখন একটা দল খুব অ্যাকটিভ যারা যুক্তি, শিক্ষা ও বৈজ্ঞানিক সবকিছুর বিরোধী। আগে যেমন উচ্চবর্ণ, মহাজন ইত্যাদিদের বিরোধিতা এসেছিল এখন একদম ঠিক তার উল্টো। যা কিছু যুক্তিযুক্ত, বিজ্ঞানসম্মত এবং তথ্যনিষ্ঠ তার বিরুদ্ধে একটা মারাত্মক শক্তি খুব সক্রিয়।

    কিন্তু এই প্রতিবাদের খবরটা ইন্টারেস্টিং এবং স্বস্তিদায়ক।
  • syandi | ২২ অক্টোবর ২০১৯ ০০:০৫423018
  • বড়েস, আপনার কুইজের উত্তর জ্যোতি বসু।
  • অর্জুন | ২২ অক্টোবর ২০১৯ ০০:০১423016
  • অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের এত কম সময়ের মধ্যে খুব চমৎকার সব সাক্ষাৎকার দিয়ে ফেলেছেন। শুধু বিনয়ী এবং বিদগ্ধ নন, তার সঙ্গে স্বচ্ছ মনের অধিকারী। রসবোধও বেশ ভাল।
    একজন আদ্যপান্ত প্রফেশনল মানুষ তাই কংগ্রেস সরকার তার কাছ থেকে যেমন কিছু গাণিতিক তথ্য চেয়েছেন তিনি দিয়েছেন তেমনি বিজেপি চাইলেও তিনি দেবেন। তার ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ ও প্রফ্রেশনল জীবনকে তিনি কখনো মিশিয়ে ফেলেন না।

    প্রেসিডেন্সি যত ভাল কলেজই হোক সেখানে ছাত্রকূল প্রায় সকলেই সমজাতীয় উচ্চবর্ণীয়। জে এন ইউ’তে এসে তিনি প্রথম ডাইভার্সিটির সঙ্গে পরিচিত হলেন। সেখানে অন্ধ্রপ্রদেশ থেকে একজন দলিত ছাত্র যেমন রয়েছে তেমনি রয়েছে আর এস এসের প্রতিনিধি। আর এস এসের মত একটা পার্টির অস্তিত্বের সঙ্গে তিনি পরিচিত হলেন জে এন ইউ’তে। স্কুল অব সোশ্যাল সায়েন্সে
    তার সবচেয়ে চার্মিং এবং পোলাইট সহপাঠীটি আর এস এস দলের। সহপাঠিনী নির্মলা সীতারমনের সঙ্গেও তখন তার রাজনৈতিক মতামত খুব মারাত্মক তফাৎ এ কথা মনে হয়নি। কিন্তু এটা বলতে একটুও দ্বিধা করলেন না যে We are now in a very frightening time.

    সোশ্যাল মিডিয়া নিয়েও তার বক্তব্য যে অদ্ভুত ভাবে এই মিডিয়ামটি গণতান্ত্রিক ভাবে ব্যবহার হবার বদলে অনেক সময়েই উল্টো ভাবে ব্যবহৃত হচ্ছে। সোশ্যাল মিডিয়া এক ধরণের ফেক নিউজ ম্যানিপুলেট করছে যার থেকে কমিউনল ফিলিং এবং হেটরেড বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ ব্যাপারে সমাধান তার জানা নেই। তিনি নিজে সোশ্যাল মিডিয়াকে ভীষণ এড়িয়ে চলেন। তবে তিনি কোনো কিছুর ব্যানিংয়ে নেই। এমনকী বিজেপির অনেকে যখন তার নোবেল প্রাপ্তীর কারণ হিসেবে বলছে সেটা সম্ভব হয়েছে তার দ্বিতীয় স্ত্রী বিদেশিনী বলে তখনও তার সোজা কথা ‘I will surely not in favour of banning people from saying it.’

    তার পরিষ্কার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা হিংসা ছড়াচ্ছে তাদের জন্যে সংবিধান প্রণীত আইনানুগ ব্যবস্থা রয়েছে। সেটা যে সঠিক ভাবে ব্যবহার হয়না সে কথা নূতন করে বলার দরকার নেই।
  • Atoz | ২২ অক্টোবর ২০১৯ ০০:০১423017
  • এতকাল জানতাম ভারতের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট। এখন ফেসবুক থেকে জানলাম ভারতের প্রকৃত স্বাধীনতাদিবস নাকি ২১শে অক্টোবর !!!!!
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ২৩:৩৩423015
  • এইসময়েই প্রয়োজন "সাম্যমৈত্রী", তবেই আসবে মানবমুক্তি যাকে বলে স্বাধীনতা।
    সাম্য মৈত্রী স্বাধীনতা। ঃ-)
    (এলা, এলা আ আ আ, আপনি কোথায়? ফরাসী বিপ্লবের লেখাটা তো দিলেন না গো! সেখানেই তো ছিল সাম্য মৈত্রী স্বাধীনতা, তাই নয়? )
  • S | ২১ অক্টোবর ২০১৯ ২৩:৩২423014
  • বিশ্ব ব্যাপী অসাম্য একটা খুব বড় সমস্যা তো বটেই। এর প্রভাব অর্থনীতি, সমাজ, এবং রাজনীতিতে স্পষ্ট। লোকের অসন্তোষ বাড়ছে। অথ্চ এই সমস্যা সৃষ্টির জন্য যারা দায়ী, তারাই এই অসন্তোষ থেকে সবথেকে বেশি লাভবান হচ্ছে। সাধারণ লোক বিভিন্ন প্রোপাগান্ডায় আচ্ছন্ন হয়ে অসাম্যের জন্য নিজের থেকে গরীব লোকেদেরই দায়ী করে বসছে। এটা দুর্ভাগ্যজনক। এবং যা পরিস্থিতি তাতে এই সমস্যা আরো খারাপ হবে বলেই মনে হয়।
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ২৩:২৭423013
  • আলজাজিরা চ্যানেলে বলছে সারা পৃথিবীতে গণ প্রতিবাদ খুব বাড়ছে। বেশ কিছু দেশের নাগরিক প্রকাশ্যে তাদের সরকার সম্পর্কে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করছে। অর্থনীতি থেকে আবহাওয়া যে কোনো ইস্যুতে মানুষ পথে নেমে পড়ছে এবং সে সব প্রতিবাদ খুব ব্যাপক আকার ধারণ করছে মাঝেমধ্যেই। প্রতিবাদের ফলাফল নিয়ে প্রতিবাদীরা বিশেষ চিন্তিত নয়।

    বিশ্ব ব্যাপী অসাম্য এর জন্যে দায়ী বলে মনে করছেন সমাজতাত্ত্বিক।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ২৩:২৫423012
  • একজিট পোলে তো বিজেপির রমরমা।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ২২:৩১423011
  • ব্রতীন, কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করো। বলো, "আমরা ভালো ভালো লোকেরা মিলে "সাম্য-মৈত্রী" নামে একটি পার্টি খুলবো, অনেক ভালো ভালো কাজ করবো। শোনা যায় যে আপনিও খুবই ভালো লোক, আমাদের কিছু পথনির্দেশ দিন।"
  • আলফা | ২১ অক্টোবর ২০১৯ ১৯:২৯423010
  • কেজরিওয়াল, সিসোদিয়া সত্যিই গভরমেন্ট স্কুল গুলোর পড়াশোনার স্ট্যান্ডার্ড অনেক ভালো করে দিয়েছে।
  • sm | ২১ অক্টোবর ২০১৯ ১৮:৫৯423009
  • ওটি হবে নাই কো!গাড়ী শিল্পে প্রায় ষাট হাজার কোটি কর ছাড় দেওয়া হলো - গাড়ির দাম কমেছে?
    গাড়ী বিক্রী বাড়লো?
    ট্যাক্স মুকুব করা উচিত সাধারণ মানুষের।
  • PT | ২১ অক্টোবর ২০১৯ ১৮:৪৮423008
  • "বড়লোক আর কর্পোরেটদের ট্যাক্স রেট বাড়িয়ে সেই টাকা গরীব লোকেদের হাতে দেওয়া হোক।"
    এই জাতীয় অর্থব্যবস্থা তো বোধহয় স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে চালু আছে।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১৬:৩৭423007
  • "এগ্রো প্রোডাক্টের দাম বাড়লে ব্যাপক গ্রামীণ জনতার আয় বাড়বে, বাজারে ভোগ্যদ্রব্যের এবং ওয়েজ গুডস এর এফেক্টিভ ডিমান্ড বাড়বে। অর্থনীতির চাকা উলটো দিকে ঘুরবে।"
    তর্কের খাতিরে বলি যে এটা হতে পারে। কিন্তু একটা সমস্যা হলো যে খাদ্যদ্রব্যের দাম বাড়লে গ্রামীণ জনতারও সমস্যা। তার থেকে ইনপুটসগুলো সস্তা করে দিক। সেচের জল, বিদ্যুৎ, বীজ, সার, কীটনাশক, ট্রাক্টরের তেল, কৃষিঋণের সুদের হার। এগুলো সস্তা করলে কৃষকের হাতে পয়সাও থাকে, মুল্যবৃদ্ধিও হয়্না।

    আমার সেকেন্ড সলিউশানটা বেটার লেগেছে। বড়লোক আর কর্পোরেটদের ট্যাক্স রেট বাড়িয়ে সেই টাকা গরীব লোকেদের হাতে দেওয়া হোক। এমনকি প্রয়োজনে সরকার বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট হাতে নিয়ে সেখানে খরচ করুক।
  • রঞ্জন | ২১ অক্টোবর ২০১৯ ১৬:২৩423006
  • বছর চার আগে বাঁকুড়া জেলার ইন্টিরিয়রে সাঁওতাল এলাকায় একটি মহিলা সশক্তিকরণের এনজিওর কাজ দেখতে গেছলাম। সেখানে ক্লাস টেন অব্দি স্কুল। বিজলি মাত্র একটি ঘরে।
    মেয়েরা বলল -- কলেজ ১৭ কিমি দূরে। বাস খুব কম এবং অনিয়মিত। তাই সাইকেল পেলে ভাল হয়।
  • রঞ্জন | ২১ অক্টোবর ২০১৯ ১৬:১৯423005
  • পিকেটি তাঁর 'ক্যাপিটাল ইন দ্য টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি'র ভূমিকায় উল্লেখ করেছেন তাঁদের নাম যাঁরা ওঁর আয় এবং সম্পদের অসাম্য অধ্যয়নে বিভিন্ন দেশের ১০০ বছরের ইনকাম ট্যাক্স রিটার্ণ এবং ট্যাক্স রিসিটের ডেটা এনালিসিস করে সাহায্য করেছেন।
    তাতে উনি জানাচ্ছেন যে ভারতের ক্ষেত্রে এই স্টাডিটি করেছেন দুজনে মিলে-- উনি এবং অভিজিত ব্যানার্জি। ঃ)))
    যতটুকু বুঝেছি ডাফলো -ব্যানার্জি জঙ্গলের বদলে সচেতন ভাবে এক একটি গাছের অধ্যয়ন এবং সেবাবদ প্রেস্ক্রিপশনের কথা বলছেন। তাই পলিসি প্রেস্ক্রিপশন স্পেসিফিক ডেটা বেসড হওয়ার কথা বলছেন।
    আমার মতে মাইক্রো- ম্যাক্রো অ্যাপ্রোচের মত গ্র্যান্ড ন্যারেটিভ এবং পার্টিকুলার দুটোই দরকার;ম এরা কমপ্লিমেন্টারি। যেটা একটি ইউনিটে এফেক্টিভ সেটা অন্যটিতে নাও হতে পারে।
    [ বঙ্গে বাম-কং জোট কাঙ্ক্ষিত, কেরালায় বামের প্রধান শত্রু কং। যদিও ম্যাক্রো লেভেলে সিপিএমের পার্টি প্রোগ্রাম একটাই। ]
    বিজেপির সুরাটে, আপের দিল্লিতে, বিজেপির হরিয়ানায়, কংগ্রেসের পাঞ্জাবে এঁরা কাজ করেছেন। শিক্ষার ক্ষেত্রে মূলতঃ 'প্রথম' বলে একটি সর্বভারতীয় এনজিও'র সঙ্গে। বংগেও হয়ত 'প্রথম'এর মাধ্যমে কাজ করেছেন; ঠিক জানি না।
    স্পষ্টতঃই ওঁর ঝোঁক ডিমান্ড সাইড ইকনমিক্সের দিকে (কেইন্সীয়)। তাই জোর দিচ্ছেন গ্রামীণ জনতার আয় বাড়ানোর দিকে, তাই 'ন্যায়' প্রোগ্রামের মাধ্যমে কৃষোকের খাতায় ডাইরেক্ট ইন্সেন্টিভ ট্রান্সফার করার কথা বলছেন, খালি সাপোর্ট প্রাইস বাড়ালে লাভ নেই সেটা বলছেন।
    বর্তমান সরকারের সাপ্লাইসাইড অ্যাপ্রোচে শিল্পপতিদের ট্যাক্স কমালে সাবসিডি বাড়ালে অর্থনীতিতে খুব লাভ হবে উনি মনে করেন না।
    কারণ কেইন্সীয় মতে প্রাইভেট বিনিয়োগ দুটো জিনিসের উপর নির্ভরশীলঃ
    এক, মার্জিনাল এফিশিয়েন্সি অফ ক্যাপিটাল সুদের হারের চেয়ে বেশি কি না ? নইলে খালি সুদ কমালে কর্পোরেটের কস্ট কমতে পারে, ফিনাসিয়াল মার্জিন বাড়তে পারে। কিন্তু প্রফিট বাড়ার কোন গ্যারান্টি নেই। কারণ বাজারের 'মাহোল' পজিটিভ হতে হবে।
    দুই, সেটা নির্ভর করবে এফেক্টিভ ডিমান্ডের উপর, যা দ্রুত হারে কমছে। তাই দেশের ব্যাপক খরিদ্দার বা কৃষক জনতার আয় বাড়াতে হবে। তাই উনি কৃত্রিম ভাবে শহুরে মধ্যবিত্তের জন্যে ফুড প্রাইস আটকে রাখার বিরোধী। এগ্রো প্রোডাক্টের দাম বাড়লে ব্যাপক গ্রামীণ জনতার আয় বাড়বে, বাজারে ভোগ্যদ্রব্যের এবং ওয়েজ গুডস এর এফেক্টিভ ডিমান্ড বাড়বে। অর্থনীতির চাকা উলটো দিকে ঘুরবে।
    তাতে একটু ইনফ্লেশন হয়, তো হোক!!
  • Amit | ২১ অক্টোবর ২০১৯ ১৬:০০423004
  • লাস্ট কবে ইন্ডিয়া বিদেশী টিম গুলোকে এভাবে তুবড়ে খেলেছিল মনে পড়ছে ? যদিও সাউথ আফ্রিকার হাল এখন খুব ই খারাপ, কিন্তু লাস্ট অস্ট্রেলিয়া ট্রিপ এ এসে অস্ট্রেলিয়া কেও পুরো দাবড়ে খেলেছিল।

    আইপিএল খেলে খেলে ইন্ডিয়ার এভারেজ স্ট্যান্ডার্ড কিন্তু বেড়েছে।
  • PT | ২১ অক্টোবর ২০১৯ ১৫:৫৯423003
  • "সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত"-মানে পব সরকারের সাহায্যপ্রাপ্ত। KV-র ছাত্ররা বোধহয় পায় না।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১৫:৫২423002
  • হ্যাঁ।
  • | ২১ অক্টোবর ২০১৯ ১৫:৫১423001
  • ছেলে খেলা করছে ভারতবর্ষ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত