এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipanjan | ২১ অক্টোবর ২০১৯ ১৪:৩৫423000
  • "ডাফলো-ব্যানার্জির পদ্ধতির কিছু ক্রিটিসিজম শুনলাম।"

    Angus Deaton -এর এই প্রেসেন্টেশনটা দেখতে পারেন। আর সি টির পদ্ধতিগত সমস্যার -- কন্ট্রোল গ্রুপ রান্ডমইজেড করার সমস্যা, স্কেল-আপ-এর সমস্যা, এক্সপ্লানেশনের সমস্যা ইত্যাদি -- কথা উদাহরণ দিয়ে বলছেন। আর একটা ইন্টারেষ্টিং -- এবং ইকোনমিক্স-স্পেসিফিক -- ব্যাপার হলো যে মেট্রিক-টা মাপা হচ্ছে লোকাল টেস্টে অবজেক্টিভ হিসেবে, তা ম্যাক্রো-স্কেল-এ জিরো-সাম হতে পারে যেমন একটা দেশে কতগুলো সরকারি চাকরি আছে। যার ফলে বাই ডেফিনেশন ন্যাশনাল লেভেল-এ স্কেল আপ অসম্ভব হতে পারে।

  • S | ২১ অক্টোবর ২০১৯ ১৪:৩১422999
  • শামী অন আ রোল। আজই খেলা শেষ না হয়ে যায়।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১৪:০৪422998
  • তাহলে শহরের স্কুলেও পেয়েছে? সেখানে তো অনেকেরই ভালো আয়।
  • | ২১ অক্টোবর ২০১৯ ১৪:০২422996
  • বড় এস র প্রশ্নের উত্রর জানতে এক সিনিয়ার বিসিএস অফিসার কে কল করলাম তিনিও বিদ্যামন্দিরের ব্যাচমেট।

    সরকারী এবং সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলে ক্লাস নাইন এবং ইলেভেন র সমস্ত ছেলে মেয়ে কে সাইকেল দেওয়া হয়ে, ইরেসপেকটিভ অফ ইনকাম।
  • sm | ২১ অক্টোবর ২০১৯ ১৪:০২422997
  • #মোটেও না
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১৪:০১422995
  • পেসারস ব্যাক ইন অ্যাকশান।
  • | ২১ অক্টোবর ২০১৯ ১৩:২৮422994
  • সরকারী স্কুল, প্রথমেে তিন টাকা, সেভেন থেকে বেড়ে হল ৬ টাকা। রোজ টিফিন দিতো

    বিদ্যামন্দিরেে খাওয়ার হোস্টেলে থাকার খরচা দিতে হতো। টিইশন ফি খুব কম ছিল। কত মনে নেই।

    বিএসসি, এমসি পড়তে ১৫০ - ২০০ টাকার বেশি দিতে হয় নি তিন/দু বছরে।

    তারপরে স্টাইপেন্ড পেয়েছি
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১২:২৯422992
  • ইন্ডিয়ান বোলাররা বাউন্সার দিয়ে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের ভয় দেখাচ্ছে। রানাউট করছে এই দিনও দেখতে হচ্ছে।

    এই টেস্টে উমেশ যাদব ১০ বলে ৩১ রান করেছে ৫ টা ওভার বাউন্ডারি মেরে।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১২:১৭422991
  • বুইলাম। আমার ১৭ মনে পড়ছে না।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১২:১৬422990
  • যদুপুরে আমরা যে সিস্টেমে পড়েছি সেসবই নকশাল আমলের পর আর বদলায়নি বোধয় ঃ))
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১২:১৫422989
  • ন্যাড়াদা, সময় দিয়ে কি হবে? আমরা পুরো ১৮০+ইউনিয়নের ১৭ টাকা দিয়ে পড়ার পরে মাইনে বেড়েছিল। আমি ৯০ এর শেষ আর পরের দশকের শুরুতে ছিলাম।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১২:১১422988
  • হয় ইনফ্লেশন নয় ফেটসুর খাতার দাম ধরা আছে ১৯৭-এ। যদি আমার কাছাকাছি সময়ের হন।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ১২:১০422987
  • সাইকেল প্রকল্প নিয়ে প্রতিচী ট্রাস্ট একটা ইভ্যালুয়েশন করেছিল। সেটা খুঁজে পাচ্ছি না। কিন্তু সেটা মোটের ওপর পজিটিভ ছিল। একটা কথা বিশেষ করে বলা ছিল যে প্রকল্পের ইউনিভারসালিটি পশ্চিম বঙ্গের সাইকেল ডিস্ট্রিবিউশন প্রকল্পটিকে অন্যান্য রাজ্যের তুলনায় সফল হতে সাহায্য করেছে। কিছু প্রশ্নও ছিল, সাইকেল কেনার পদ্ধতি নিয়ে। খারাপ লোকেরা এ কথাটা বলে থাকে।

    কিন্তু আজকে যেটা নিয়ে কথাটা হচ্ছিল সেটা সামাজিক ন্যায় নয়। সেটা হল এই প্রকল্পটা কেনিসিয়ান স্টিমুলাস দিচ্ছে কিনা।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১২:০৯422986
  • আপনি কত থেকে কত যাদবপুরে?
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ১২:০৭422985
  • আমার ফ্রি, শুধু সরস্বতী পুজো বা কিছু একটা জিনিসের জন্য ১ টাকা
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১২:০৬422984
  • আমি সিওর ওটা ১৯৭ হবে, ১৮০ নয়। ১৭ টাকা কি একটা যেন ছিল।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১২:০৫422983
  • প্রথম ছ' বছর আমার আধা-সরকারি ইশকুলে মাসে দু-টাকা। ডেভেলপমেন্ট ফি। শেষের ছ' বছর পুরো সরকারী স্কুলে গ্রাটিস, ফ্রি। কলেজের চারবছর যাদবপুরে বছরে ১৮০ টাকা।

    সাড়ে তিন বচর মোটা ট্যাক্সো দিইচি।
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ১২:০৩422982
  • @S, monthly ৮০ টাকা। যখন ছাড়লাম তখন বোধহয় ছশো হবে।

    লোরেটোর কিণ্ডারগার্টেন ছেলেরা পড়ত। অরবিন্দ ঘোষ দার্জিলিঙের লোরেটোতে পড়েছেন।

    সাউথ পয়েন্ট আমার একদম মনের মত স্কুল ছিল না। আমার স্কুল জীবন খুব ভাল কাটেনি। Zero sports, zero extra- curricular activities। এক, একটা ক্লাসে ৫০-৫৫ জন স্টুডেন্ট। খালি পড়ো, আর টেস্ট দাও। নাইন, টেন দুঃস্বপ্নের মত গেছিল। Conventionally ভাল স্টুডেন্ট তাদের মনে করা হত যারা অংক আর ইংরেজিতে ভাল ননবর পায়। টিচাররা অসম্ভব বদ ব্যবহার করত। আমার কিছু শিক্ষিকার ব্যবহার এখনকার highly scrutinised system রীতিমত violation র পর্যায় পড়ে। দু একজনের জেল হতেই পারত। There was an open discrimination। কিছু ভাল শিক্ষিকা ও শিক্ষক অবশ্যই পেয়েছি। কিন্তু আমার মতে সাউথ পয়েন্ট কোনোভাবে ট্যালেন্ট নার্চরের স্থান নয়।
  • b | ২১ অক্টোবর ২০১৯ ১১:৫৮422981
  • আমাদের স্কুলে বহুদিন বচ্ছরের ফি ছিলোঃ পাখা ১ টাকা, কালিঃ ৩৭ পয়সা, টিফিন ইত্যাদি ৩৫ টাকা, সব মিলিয়ে ৩৬ টাকা ৩৭ পয়সা। যে যুগে খাগের কলমে লেখা হত, সে যুগে সরকার কালি সাপ্লাই দিতো।
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ১১:৫৩422980
  • @Icm সাউথ পয়েন্টের alumni list খুব distinguished কিছু নয়। ঋতুপর্ণ ঘোষ বিখ্যাত হবার পরে দু- এক সময় বলা হত। আমার স্কুল জীবনে বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে সাউথ পয়েন্টের নাম যুক্ত ছিল না বলে কুইজের সময় একটু মন খারাপ হত।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১১:৫২422979
  • আবার ইস্কুলে গেলেই হয়। পড়াশুনা ছাড়া ইস্কুলের সবকিছুই আমার খুব প্রিয় ছিল।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১১:৫১422978
  • বড় হয়ে নামকরা হবার সুযোগ এখনও আছে। কীই বা এমন বয়েস আমার!
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১১:৫০422977
  • আমার ইন্জিনিয়ারিংএ ফিজ ছিল বছরে ১৯৭ টাকা। আর হাইস্কুলের ১১-১২ ক্লাসে বছরে ১৪০ টাকা মতন নেওয়া হত, তার জন্য অনেকে সমস্যায় পড়তো।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৮422976
  • মাসে ৮০ টাকা?
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৭422975
  • *স্কুল ফি'জ ছিল ৮০ টাকা not মাইনে। ঃ-)
  • S | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৬422974
  • কে জানে হয়তো পড়েছিলেন বলেই নামকরা হয়েছিলেন। আপনিও বড় হয়ে নামকরা হতেন।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৫422972
  • সাউথ পয়েন্ট অ্যালামনাই লিস্টে ফিল্মের লোকজন অনেক - ঋতুপর্ণ, সন্দীপ রায়, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, শ্বাশত চ্যাটার্জি, সুব্রত সেন, স্বরূপ দত্ত, কোয়েনা মিত্র ... ...

    https://en.wikipedia.org/wiki/South_Point_School
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৫422973
  • South Point might be an elite school in terms of merit and popularity. স্টুডেন্ট সংখ্যার জন্যে ওটাকে গোয়াল বা ফ্যাক্টরিও বলা হত। আমি পড়েছি ১৯৮৩- '৯৮। '৯৬ এ এম পি বিড়লার কাছে হস্তান্তরিত হল। তার পাঁচ বছর আগে ফাউন্ডার সতীকান্ত গুহ মারা গেছেন। শেষের দু বছর বাদে আমি all through গুহ'দের পেয়েছি। পেয়েছি সাউথ পয়েন্টের জন্মলগ্ন থেকে যারা যুক্ত। Two I remember তৃপ্তি চ্যাটার্জি, গীতা ঘটক।

    আমার পরিবারের মত প্রো ইংলিশ মিডিয়াম বাড়িতে সাউথ পয়েন্ট used to be an ইঙ্গ বঙ্গ স্কুল।

    তবে নব নালন্দা আর পাঠভবনের সঙ্গে তুলনা করলে পয়েন্টরা রেগে যেত। তুলনা করলে করতে হবে জেভিয়ারস, লা মার্টিনিয়ারের সঙ্গে।

    আর সাউথ পয়েন্টের ফি'জ অন্যান্য স্কুলের চাইতে কম ছিল। মা'কে জিজ্ঞেস করলাম '৮৩ তে আমার মাইনে ছিল ৮০ টাকা।
  • ন্যাড়া | ২১ অক্টোবর ২০১৯ ১১:৪৩422971
  • আমি নামকরা বাঙালি ছিলাম না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত