এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৯:১৯422940
  • সাইকেল দেওয়ার সমস্যা হল সকলের তো সাইকেল প্রয়োজন নাও হতে পারে। তার বদলে ঐ সমপরিমাণ টাকা সরাসরি হাতে দিয়ে দিলে লোকের যেটা চাহিদা সেখানে খরচ করবে।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৯:১৬422939
  • লঙ রানে একটানা স্টিমুলাস দেওয়া অসম্ভব। কেনিসিয়ানরা যেটা সাজেস্ট করেন সেটা হল কাউন্টারসাইক্লিকাল ফিসকাল পলিসি। অর্থাৎ রিসেশনের সময় স্টিমুলাস, ভাল সময়ে কন্ট্রাকসনারী পলিসি।

    এখন স্টিমুলাসের এফিসিয়েন্সির একটা প্রশ্ন আছে। সাইকেলের যেটা ডিরেক্ট স্টিমুলাস ইফেক্ট, সেটা যেখানে সাইকেল তৈরী হয় সেখানেই বেশী যাবে। সাইকেলের ডিলার ইত্যদিরা কিছুটা পাবে। কিন্তু সেটা কতটা এফিসিয়েন্ট স্টিমুলাস তা সন্দেহের ব্যাপার। খুব এক্সট্রিমে নিয়ে বললে, আদানীকে টাকা দেওয়াও স্টিমুলাস, কিন্তু ইনফিসিয়েন্ট। আর কাটমানিও স্টিমুলাসের টাকার নয়ছয়।

    দুটাকা চাল অবশ্যই স্টিমুলাস। কিন্তু সেটা প্রায় সবটাই কেন্দ্র দেয়। রাজ্য ওটার প্রচারে এবং নিজের কোলে ঝোল টানতে পোস্টার লাগিয়ে যে খরচটা করে সেটা স্টিমুলাস নয়।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৯:০৪422938
  • ইন্ডিরিকেট সাবসিডি (সাইকেল, শস্তা চাল...) আর ডাইরেক্ট ক্যাশ -- দুটোই স্টিমুলাস - দুটোর কথাই বলেছেন অভিজিত। এই মুহুর্তে রেকমেন্ড করেছেন ডাইরেক্ট ক্যাশ - কারণ গরীব লোক সেই টাকা খরচ করবেন - ডিমান্ড বাড়ানোর জন্য যাতে বিস্কুট কোম্পানি অন্তত বেঁচে যায়। সঙ্গে এও বলেছেন যে, এটা শর্ট টার্মের জন্য, লং টার্মে একটানা স্টিমুলাস দিয়ে প্রবলেম সলভ করা যায় না, বা উনি তেমন সল্যুশনের কথা শোনেন নি।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৮:৫২422937
  • প্রশ্ন তো সেটা ছিল না। প্রশ্নটা যেটা ছিল তার উত্তর দিয়েছি।
  • ?! | ২১ অক্টোবর ২০১৯ ০৮:৪৮422936
  • কিন্তু বলতে চাইছেন চাল/সাইকেলের কোনো পজিটিভ এফেক্ট নেই এ রাজ্যে? যারা রিসিভ করল সেসব গরিবের কোয়ালিটি অফ লাইফ সামান্য হলেও বাড়ে নি?
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৮:৪৩422935
  • কাটমানি অতিরিক্ত না হলে, হ্যাঁ এগুলো কেনিসিয়ান স্টিমুলাস। তবে স্টিমুলাস কোথায় পড়বে, আর কে দেবে সেটা বিতর্কিত।

    সাইকেল স্টিমুলাস সাইকেলের উৎপাদক রাজ্য বেশীটা পাবে। দুটাকা চালের সাবসিডি প্রায় সবটাই কেন্দ্রীয় সরকার দেয়। আর কাটমানি খাওয়াটা আমরা সবাই জানি।

    এগুলো নিয়ে কথা বলতেন বলেই সন্ময়বাবু অত্যাচারিত হলেন। ওনার বাংলার বার্তা ইউটিউব চ্যানেলে এই কাটমানি, আর দুটাকা চালের সাবসিডি কে দেয় তাই নিয়ে কয়েকটা এপিসোড আছে।
  • ?? | ২১ অক্টোবর ২০১৯ ০৮:৩৪422934
  • এই স্কুলছাত্রদের সাইকেল দেয়া, দুটাকা কিলো চাল দেয়া, এসব কী কেইন্সিয়ান? অভিজিত ব্যানার্জি সাহেব কী সাপোর্ট করেন এইসব কর্মসুচী?
  • sm | ২১ অক্টোবর ২০১৯ ০৮:৩২422933
  • অভিজিৎ বন্দ্যোর সাক্ষাৎকার টি এক কথায়,দুর্দান্ত।অনেক কিছু শেখার আছে।বিদ্বান ব্যক্তি।মার্জিত ও বিনয়ী।
    প্রথমেই একটা কথা বলে নি,ওনার স্ত্রী দুফলো কে নোবেল কমিটি ইন্টারভিউ তে ডেকেছিল কারণ তিন জনের মধ্যে উনি মহিলা তাই। দুফ্লোর কাজ সর্বোত্তম,সেজন্য নহে।
    উনি ভারতের অর্থনীতি কতোটা ধ্বসে গেছে,সেদিকে ইশারা করেছেন।বর্তমান সরকারের যে কোন সুনির্দিষ্ট অর্থনৈতিক পলিসি নেই,সে দিকেও ইঙ্গিত করেছেন।
    কিন্তু যেটা উল্লেখ করেন নি,সেটা হলো,রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলির বিপুল অনাদায়ী ঋণ।
    উনি ফসলের দাম কমিয়ে রাখার কথা বলেছেন।গ্রামের মানুষের পা রচেজিং ক্যাপাসিটি কমে গেছে,সেদিকেও উল্লেখ করলেন,কিন্তু এন পি এ নিয়ে রা কাটলেন না।
    অথচ,এই এন পি এ বাড়লে,ব্যাংক গুলো কৃষক দের ঋণ কম দেবে,ক্ষুদ্র শিল্পপতি দের কলার চেপে ধরবে ঋণ শোধ করার জন্য।আর বিগ ফিশ রা সাঁতার কেটে বেরিয়ে চলে যাবে।
    গত কযেকবছরে ব্যাংক গুলো মোট দু তিন লক্ষ কোটি টাকা কৃষি ঋণ মুকুব করেছে।এতে করে কি গ্রামীণ কৃষক এর পার চেজিং পাওয়ার বেড়েছে?এমন কোন স্ট্যাট তো চোখে পড়েনি।
    তাই,প্রশ্ন হলো ফসলের সহায়ক মূল্য বাড়লে কি বিশাল ডিমান্ড বেড়ে যাবে?যাতে কিনা অর্থনীতির চাকা বন বন করে ঘুরতে লাগবে?
  • PT | ২১ অক্টোবর ২০১৯ ০৭:৪৯422932
  • "পথে না নেমে মায়াপাতায় তর্ক করা আরও নিরাপদ।"
    যারা পথেও নামল না, ঘেউ ঘেউ করার লিখিত পিতিগ্গে করেও মৌনীবাবা হয়ে শেষ পজ্জন্ত নোটার ঘোমটা টেনে বসে রইল তাদের নিয়ে কি করি!!

    ওদিকে অম্বিকেশ পর্ব মাঠে মারা গেল শেষ পর্যন্ত!! সেদিন তাকে নিয়ে শুচিবায়ুগ্রস্তের মত ব্যবহার না করলে আজকে হয়্ত সন্ময়কে পুলিশ ছুঁতে সাহস পেত না।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৭:৩৩422931
  • ঠিক। কিন্তু তার সাথে আর একটা কথাও বলেছেন। ইকনমিস্টরা কিছুটা বাণী দেবার মত করে কি করিতে হইবে বলেন। সেটা অনেক সময়ই মেলেনা। তাতে বিষয় হিসেবে ইকনমিক্সে লোকের বিশ্বাস কমে।

    কাজেই বাণী দেবার চেয়ে, কেন একটা পলিসি প্রেসক্রিপশন করা হল সেটা বুঝিয়ে বলাটা জরুরী।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৭:৩২422930
  • এই শর্ট টার্ম সলিউশান ব্যাপারটা মনে হচ্ছে ব্যানার্জি-ডুফ্লোর কাজের একটা ফিচার। তাই এই অ্যাপ্রোচ নিয়ে সমালোচনাও আছে।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৭:৩০422929
  • একটু আধটু ইনফ্লেশান অর্থনীতির জন্য ভালো। এমপ্লয়মেন্ট বাড়ে।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৭:২৯422928
  • জেনারেলি বেশির ভাগ আর্টিক্‌ল্‌/ইন্টারভিউ/কন্টেন্ট প্রোপাগান্ডামূলক, যেমন আমি যে রাইট উইং প্রোপাগান্ডার আর্টিক্‌ল দিলাম, ওটা হিন্দোলের বন্ধুই বোধহয় পোস্ট করেছিল।
    কিন্তু এসব বাদে অন্য যেসব কনটেন্ট - তাতে ক্রিটিসিজ্‌ম্‌ থাকে, কজ অ্যানালিসিস থাকে, কিন্তু সল্যুশন খুব একটা থাকে না।
    এই করন থাপার-এর অভিজিত ব্যানার্জির ইন্টারভিউতে উনি কিন্তু ডাইরেক্ট শর্ট টার্ম সল্যুশন দিয়েছেন এই মুহুর্তে কী করণীয় সেটা বলতে গিয়ে।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৭:২২422927
  • সাপোর্ট প্রাইস কমিয়ে রাখার কথাটা মনে হচ্ছে ডিম্যান্ড বুস্ট করার প্রসঙ্গে। গতকাল গণশক্তিতে হেডলাইন ছিল গ্রামে মুদির দোকানে চাহিদা কমছে।

    অভিজিত ডাটা ম্যানিপুলেট করার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু তার চেয়েও বেশী গুরুত্ব দিয়েছেন ডাটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের ওপরে। এই প্রসঙ্গে এক জায়গায় থমাস পিকেতির নামও করেছেন।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৭:১০422925
  • মানিকের লিংকটা আমি কদিন আগে দেখছিলাম। ওতে একটা ইম্পরট্যান্ট কথা বলেছেন যে - এগ্রি সাপোর্ট প্রাইস কমিয়ে রাখা হয়েছে ইনফেল্শন আটকানোর জন্য, এর জন্য গ্রামের লোকের ইনকাম আটকে গেছে। সেদিন দেখলাম, পশ্চিমবঙ্গের এক গ্রামের এক চাষী ভুট্টা চাষ শুরু করেছেন একটু লাভের জন্য।
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৭:০৬422924
  • ডঃ ব্যানার্জি যেটা বলতে চেয়েছেন সেটার মানে বোধয় এই যে সরকার যেন ডেটা ম্যানিপুলেট না করে। এটা মোদি সরকারের উপর সবাই সন্দেহ করছে।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০৭:০১422923
  • অভিজিৎ বন্দ্যোর এই সাক্ষাৎকারটা না দেখলে দেখতে পারেন।

    ওনার অর্থনৈতিক দৃষ্টিকোণ মূলতঃ কেনিসিয়ান। কাউন্টার সাইক্লিকাল ফিসকাল পলিসি, ডিম্যান্ড বুস্ট, ইউনিভার্সাল মিনিমাম ইনকাম, ট্যাক্স হাইক অন রিচ। সব মিলিয়ে কেনিসিয়ানদেরও একটু বাঁদিকে। আবার সরকারী কর্মচারীদের জন্য প্রবেশন পিরিয়ড ও টেনিউর সিস্টেম। ডাটা ও এভিডেন্সের ওপর জোর দেওয়া, আরেক নোবেল লরিয়েট অ্যাঙ্গাস ডিটনকে মনে করিয়ে দেয়।

  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৭:০০422922
  • CEIC-তে দেখাচ্ছে ২০১৮ তে ছিল অ্যাবাউট ২.৯%, ইন্ডিয়া টুডে বলছে এখন ৬% --- তার মানে এক বছরে ডাবলের ও বেশি বেড়েছে।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৫৫422919
  • এটা অ্যাবসোলিউট ডেটা, % হিসেব নয় - কিন্তু % হিসেবে কি কমছে না বাড়ছে, আমার ধারনা ছিল কমছে আনএমপ্লয়্মেন্ট
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৫২422918
  • আই মিন, আনএমপ্লয়মেন্ট বেড়েছে -
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৫১422917
  • ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট - কমেছে, তবে গত ৫০ বছরের মধ্যে সব্থেকে কম নয় --



    https://tradingeconomics.com/india/unemployed-persons
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৪৭422916
  • নো ইকনমিস্ট ইন হিজ রাইট মাইন্ড উইল প্রেইজ মোদিনমিক্স রাইট নাউ। গ্রোথ রেট কমছে, আনএমপ্লয়মেন্ট ৫০ বছরের মধ্যে সবথেকে বেশি, কোনও স্পষ্ট ডাইরেকশন নেই, বিগত ৫ বছরে মাথাপিছু গড় আয় কমেছে বলেই শোনা যাচ্ছে, ইনভেস্টমেন্ট তো প্রায় শুকিয়ে গেছে।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৩৮422913
  • ডিটেইল ডেটা নেই, কিন্তু হিন্দোল আরও দুচারটে তথ্য দিয়েছে -

    হেল্থ ইন্সিওরেন্স
    100 million people have received e-cards that would help them access cashless treatment scheme under the Ayushman Bharat — Pradhan Mantri Jan Arogya Yojana (AB-PMJAY), the national health insurance scheme.

    এখন, এটা আম্বানি-দের ফান্ড করা সংস্থা (OFR), বায়াস থাকতেই পারে।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৩৩422912
  • ট্যাক্সের কথা বলেছে, বড়লোক-দের ওপর ট্যাক্স যাকে মোহনদাস পাই বলেছে - ট্যাক্স-টেরিরিজ্‌ম্‌
    After the government in its first budget of Modi’s second-term in office announced a hike in the surcharge on income tax (the so-called tax on the super-rich), and a continuance of the long-term capital gains tax introduced in 2018, foreign institutional investors (FIIs) sold more than $1 billion in Indian equity shares in July 2019. Widespread criticism of tax harassment followed, including from prominent entrepreneur supporters of the BJP like investor Mohandas Pai who spoke of “tax terrorism”
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৩২422911
  • মোদীর্দল দিনের পর দিন সাধারণ মানুষকে হয়রানের একশেষ করছে এই কার্ড ওই কার্ড এই লিংক ওই লিংক এইসব করে, তার উপর অসংখ্য যুবক যুবতীর চাকরি নেই, অন্য কাজের সুযোগও কম, সর্বত্র ভয়ংকর অনিশ্চয়তা----এই অবস্থায় এইসব অর্থহীন প্রাচীনকালের বিদ্বেষ নিয়ে মানুষ পড়েই বা থাকে কেন? তাদের তো ছোটো বড় জোট বেঁধে দাবী আদায়ের চেষ্টা করার কথা, হয়রানি বন্ধের চেষ্টা করার কথা! বর্তমানের দায় তো অতীতের চেয়ে অনেক বেশি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত