এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৬:৩০422910
  • এটা ইকনমিক অ্যানালিসিস নয়। সেইভাবে কোনও ডেটাই হিসাবে নেওয়া হয়নি। খুব বেশি হলে ওপিনিয়ন পীস বলা যেতে পারে।

    প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ভর্তুকিতে কত খরচ করা হয়েছে সেগুলো না দেখলে এইধরনের কোনও কনক্লুশান করা যায়্না। কৃষি ঋণের কি হাল সেই নিয়ে কোনও কথা নেই। ডিমনিটাইজেশনের ফলে সাধারণ গরীব লোকেদের কি হাল হয়েছে, সে নিয়ে কোনও বিশ্লেষণ নেই। যে আইডিন্টেফিকেশন নিয়ে লিখেছে সেই আধার প্রকল্প শুরু হয়েছিলো ইউপিএ২ এর আমলে।

    লিখেছে বিজেপির জন্য মোদির অর্থনৈতীক মডেল খুব কাজে দিচ্ছে, শহরে তো সীট ধরে রাখছেই, গ্রামেও সীট বাড়ছে। ভুলে গেল যে গত বছরেই তিনটে গ্রামপ্রধান রাজ্যে সীট কমেছে। আর মোদির প্রকল্পগুলো যে কোনও কাজের নয়, সেটা আরেসেস-বিজেপি-মোদি সবাই জানে। তাই ভোটের আগে কাজে ও কথায় গরু, মন্দির, হিন্দুত্ব, আর পাকিস্তান নিয়ে যতটা সময় কাটায়, এইসব প্রকল্প নিয়ে তেমন কিছুই বলা হয় না।

    মোদি যদি ওয়েলফেয়ার পলিসি নিত, তাহলে বড়লোকদের ট্যাক্স কাট দিত না বা আম্বানিকে রাফালের বরাত দিত না।

    কনক্লুশান পড়ে মনে হচ্ছে মোদির আমলে ক্রমহ্রাসমান গ্রোথ রেটের জাস্টিফিকেশন দিচ্ছে লেখক। এটাকে অ্যানালিসিস বললে তো মুশকিল।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৬:২৪422909
  • ওই যে সেই সপ্তদশ অশ্বারোহী না কারা এল, আর বুড়ো লক্ষ্মণসেন বুড়ি রাণী আর অনুচর কিছু লোকজন নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে নৌকো করে পালালেন, সব দখল করে নিল আক্রমণকারীরা, সেই থেকেই সব কিছুর শুরু। তো, এর তো আর কিছু করার নেই, যা হবার হয়ে গেছে।
    (আমার এই গল্প সবটা বিশ্বাসও হয় না। রাজার ছেলেরা, নাতিরা, অন্য সব পুত্রস্থানীয়রা কোথায় ছিল? তাদের তো তখন রীতিমতন প্রশিক্ষিত যোদ্ধা হয়ে ওঠার কথা! সেনাপতিটতিরাই বা কোথায় ছিল? কেউ প্রতিরোধ করল না? )
  • Amit | ২১ অক্টোবর ২০১৯ ০৬:১৬422908
  • আজকাল নিজের বন্ধু বান্ধব, চেনা শোনা দের মধ্যেই যা অগ্গ্রেসিভ কম্যুনাল মেন্টালিটি দেখি, তাতে মনে হয়, ধুর, যা ইচ্ছে হোক গিয়ে, ঠেকানো সম্ভব নয় যখন, তখন নিজে পালিয়ে গিয়ে কোনোমতে বাঁচতে পারলেই হলো।

    তাও যারা প্রাণের ভয়ে বাংলাদেশ থেকে চলে এসেছেন, তাদের মধ্যে একটা সুপ্ত বিদ্বেষ থাকলেও থাকতে পারে মনে হতো, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা ইফেক্ট তা কাছ থেকে দেখেছেন। এখন তো দেখি যারা চোদ্দ পুরুষ ধরে এদিকেই আছেন, কোনোদিন দাঙ্গায় কোনো ভাবে ই ক্ষতিগ্রস্ত হন নি, মোটামুটি প্রিভিলেজেড ক্লাস এর ই সব, তাতেও এতো বিদ্বেষ আসে কথা থেকে ? মনে হয় মনের ভেতরে ছিলই সবকিছু, সারা জল পেয়ে এখন বেড়েছে। শুধু প্রোপাগান্ডা করে করে এই লেভেল এ বিদ্বেষ আনা সম্ভব কি না সন্দেহ হয়।
  • lcm | ২১ অক্টোবর ২০১৯ ০৫:৫০422906
  • বড়েস যা লিখেছে সেগুলো ঠিক আছে, কিন্তু সেগুলো ঠিক ইকনমিক অ্যানালিসিস নয়, তো অ্যানালিসিস যা বলছে,

    Building on earlier work by Gøsta Esping-Andersen and Richard Titmuss, Jørgen Goul Andersen’s 2012 paper, “Welfare States and Welfare States Theory” divides the world of welfare models into three types: residual, universal, and corporatist. These can be understood broadly as a liberal model, a social-democratic model, and a corporatist model.

    এই গভর্নমেন্ট করেছে কি - -
    In the case of the Modi government, the strategy veers towards a ‘liberal welfare model’ which has streamlined the delivery of specific benefits (such as cooking gas cylinders or toilets) to the financially impoverished sections of the population. Instead of taking an open-for-all-citizens approach, the Modi government has preferred to sharply target the beneficiaries using identification technology to ensure minimum leakage. (This was one of the critical problems of the welfare schemes of its predecessor, the United Progressive Alliance government.)

    পিরামিডের নীচের দিকের লোকেদের সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিটে ইনভেস্ট করার ফল পেয়েছে ভোটের রেজাল্টে, ধীরে ধীরে রুরাল ভোট পকেটে এসেছে -
    This kind of targeting has had the electoral benefit of changing Modi’s image from being a markets-and-entrepreneur-friendly politician to someone who is much more focused on delivering governance to the bottom-of-the-pyramid. In doing so, Modi has heightened a gradual but unmistakable transition of the party’s core voter base from mainly urban to predominantly rural and semi-urban: In 2009, the BJP had 77 seats in rural India, and in 2019, it had 207; in semi-urban India, the number grew from 20 to 58 seats.
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৫:৪০422905
  • পাতা উল্টে উল্টে পড়াশুনো করে দেখলাম কাল দিদির দলকে ভোট দেবার জন্য বারে বারে বলে গ্যাছেন কেউ একজন, নিতান্তই দিদিকে না দিতে পারলে দিদির পুরানো দাদার দলকে দিতে বললেন।
    কিন্তু দিদির দল আর দিদির পুরানো দাদার দল এরা তো সব হাওয়ামোরগ। এরা মোদীরদলকে আটকাতে পারলে তো কথাই ছিল না। কিন্তু এরা পারবে বলে তো পেত্যয় হচ্ছে না লক্ষণ দেখে। এই যারা দিদির্দলকে দিন বলে কতবার করে বলে যাচ্ছে, এরা তখন যাবে কোথায়? সব গিয়ে ঢুকবে মোদীর্দলে। এরাও তো হাওয়ামোরগ।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৫:৩২422904
  • চালুনির ভেতর দিয়ে কড়োয়া চৌথের চাঁদ পর্যন্ত দেখতে চাই না। এতই ভীষণ ব্যাদড়া আমরা। ঃ-)
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০৫:১০422903
  • অ্যাটোজ, দিদি আর মোদির ভক্তরা কিন্তু ভাবছে যে তারাই সেই সুন্দর দলে রয়েছেন। আর আমরা সব বিরোধী। ওরা কত ভালো ভালো প্রকল্প নিয়ে এসেছে, আমরা তার কিচ্ছুটি করতে চাইনা। সবকিছুতেই ব্যাগরা দেই। দাঙ্গা করতে চাইনা, গোপুজো করতে চাইনা, দুগ্গাপূজাটা বিজেপির হাতে তুলে দিতে চাইনা, এনারসি করতে চাইনা, মুসলমান মারতে চাইনা, এমনকি পাকিস্তানে বোমা মারতেও চাইনা। এমনকি সামান্য একজন লোককে তুলে নিয়ে গিয়ে পুলিশ একটু ইসে করেছে, সেটাও মেনে নিতে চাইনা। সেসব ভুলে যান সেই কবে মাত্র কয়েক হাজার কোটি টাকার চীটফান্ড চুরি, সেটা ভুলে পর্যন্ত যেতে চাইনা। এমনকি শান্তিপুর্ণ ভাবে যুক্তি দিয়ে বিরোধীতা করাটাও ছাড়তে চাইনা।

    তা আমাদের মতন লোকেদের জন্য মাঝে মাঝে একটু দাওয়াই তো দিতেই হয়।
  • Amit | ২১ অক্টোবর ২০১৯ ০৪:৫৭422902
  • সব ই তো পাওয়ার স্ট্রাগল। চলতেই থাকে। কেও পাওয়ার এ থাকে, অন্য কেও স্ট্রাগল করে। :) :) তারপর কোনোদিন পাশার দান ওল্টায়।

    তবে প্রতিরোধ বাহিনী গড়ে তোলার কথা বলা যতটা সোজা, কাজে ততটাই কঠিন। দেশজোড়া বিপ্লব খুব কম দেশেই হয়ে থাকে, সব জায়গায় একটা ফ্যাকসন ই ক্ষমতা ধকল করে। তারপর সেটাকে দেশজোড়া বিপ্লবের রং চড়ানো হয়, বাকিদের সাফ করে দিয়ে। এই ফ্যাকসন গুলোর এগেইনস্ট ও গোয়েন্দাগিরি চলতেই থাকে, অনেক সময় তারাও সরকারের হাড়ির খবর ভেতর থেকেই পেয়ে যায়। একেবারে ইডিএল ডেমোক্রেটিক সিস্টেম, সবাই নিজের নিজের কাজ সুন্দর ভাবে করে যাচ্ছে, কারোর পেছনে কাঠি না করে, এসব দুনিয়ার কোত্থাও নেই।

    ইভেন নাত্সি জার্মানি তে একনায়ক হিটলার কেও একটা মিলিটারি গ্রুপ বোমা মেরে খুন করার চেষ্টা করেছিল, সফল হয়নি। যেটা নিয়ে "ভাল্কিরিয়ে" ছবিটা বানানো। মুভি টা যদিও সেরকম আহামরি কিছু না।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৩:৫৮422901
  • আর রঞ্জনদা, অন্য লোক তো বটেই, নিজের বন্ধুবান্ধব আত্মীস্বজনকে পর্যন্ত দলে দলে নির্বাসন দিয়ে বা মেরে ফেলতে পারল একটা লোক, এটা কেমন করে হতে পারল? এখন সবাই তার দিকে আঙুল দেখিয়ে দিচ্ছে, কিন্তু তখন ওকে সরায় নি কেন কয়েকজনে মিলে? তখন পারে নি তো। লোকটা নয়, একটা ঘোরতর আফিমের নেশায় আচ্ছন্ন করে রাখা হয়েছিল গোটা সিস্টেম, যে যা হচ্ছে "মানুষের জন্য" ভালো হচ্ছে---এরকম নয় তো? নইলে ওই যারা ফায়ারিং স্কোয়াডে গেল, তারা নিজেরাও তো "প্রতিরোধ-বাহিনী" তৈরী করতে পারতো! অনেকে তো রীতিমতন ক্ষমতাশালী অবস্থানে ছিল।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০৩:৩৭422900
  • হ্যাঁ, একক, সে করতে না চাইতে পারে। বিরোধিতাও করতে পারে। এমনকি না করতে চাওয়া লোকজন নিয়ে দলও পাকাতে পারে। তারপরেও বোঝাবার চেষ্টা চালু রাখতে হবে। তাদের মতের মধ্যে জোরালো কিছু থাকলে সেটাও মান্য করা হবে(সেই ক্ষেত্রে আমাদেরও নতুন করে চিন্তাভাবনার স্কোপ রইল, খেলার কৌশল নতুন করার)। বস্তুত খেলাটাই তো ওটা। সবাই সব মেনে নিয়ে কাজ করতে থাকলে ফুটবল খেলা শেষ, বিপক্ষই তো নেই, গোল দেওয়া না দেওয়া সমান। ঃ-)
  • একক | ২১ অক্টোবর ২০১৯ ০৩:২০422899
  • লড়ালড়ির কিছু নেই। রাষ্ট্রযন্ত্র নেসেসারি ইভিল হয়েই থাকুক, সে বরং আফিমে ভোলানোর চে ভালো :)

    মুশকিল হলো, ইভিল কে ব্যালান্স করতে আপনাদের যে মানবাধিকার সভা -দল ইত্যাদি ইত্যাদি তাঁদের কেন টিকি পাইনা সন্ময় বাবু টাইপের কেসে ? ওগুলো কি তাহলে শুধু নিজেদের দলের বন্দীমুক্তির অছিলা ? সেক্ষেত্রে মানবতাবাদের আড়াল টা খসিয়ে ফেললেই হয় !

    একজন আইটি সেলের, পপুলিস্ট ভাট বকা জনতাকে যে প্লাটফর্ম মানবাধিকার এনে দিতে পারেনা, তারা নিজেদের, তুলনামূলকভাবে দুষ্পাচ্য তাত্বিক অবস্থান নিয়ে থাকা নেতারা একই রকম মান্ধাতার আইনে জেলে গেলে জনসমর্থন পাবেন, এটা আশা করা বাতুলতা।
  • | ২১ অক্টোবর ২০১৯ ০২:৫৯422898
  • মরেচে!!
  • রঞ্জন | ২১ অক্টোবর ২০১৯ ০২:৫৭422897
  • বাক আপ এতোজ! লড়ে যান।

    সেই গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী যেখানে সমালোচনাকে স্পেস দেওয়া হয়, ফীডব্যাক (নেগেতিভ বা পজিটিভ) হিসেবে দ্যাখা হয়।
    এতোজ,
    আপনার ব্যবস্থায় মাল্টিপার্টি মাল্টিভয়েস মাল্টিপ্ল্যাটফর্মকে জায়গা দেবেন তো ? স্তালিনিস্ট মডেলে কিন্তু একটাই দল, এক্টাই মুখপত্র। সবাই এক ব্জয়েসে কথা বলুন।
    নইলে আপনি রাষ্ট্রদ্রোহী, জনগণের শত্রু, বর্তমান সরকারকে উচ্ছেদের চক্রান্তে লিপ্ত, বিদেশি শত্রুর সঙ্গে হাত মিলিয়েছেন।
    আশা করি এই ভুল রিপিট করবেন না ?
  • | ২১ অক্টোবর ২০১৯ ০২:৫৩422896
  • অফ স্ট্যাম্প এর ঠিক বাইরে টিজিং লাইনে বল। ক্যাচ ওঠলো বলে। অবশ্য আটোজ ও পাকা খেলোয়াড়।
  • একক | ২১ অক্টোবর ২০১৯ ০২:৫০422895
  • "করাতে হবে " মানে ? ! তারা তো নাও করতে চাইতে পারে। যা আপনার কাছে দশের জন্যে ভালো তা দশ নম্বর লোকটার কাছে ভালো নাও হতে পারে। এবং সে ব্যাগড়া দিতে পারে। রাস্তায় বসে যেতে পারে। তখন ? :)
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০২:৪৬422894
  • আর ভালো ভালো কাজগুলো তো তাদের দিয়েও করাতে হবে। একা আমরা তো পেরে উঠবো না সব। কাজের তালিকা তৈরী, প্ল্যানিং, জাস্টিফাই করা, ঝামেলা মেটানো---কাজ শুরুর আগের কাজও কি আর একটা মশাই? হাজারে হাজারে কাজ। তারজন্য হাজারে হাজারে লোকও তো চাই।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০২:৪৩422892
  • না না, তাদের জেলে পাঠালে তো খেলা শেষ। তাদের খোলা রেখেই খেলতে হবে। (দেখুন, ফুটবল খেলায় যদি বিপক্ষদলের এগারোজনকে একটা ছোটো খাঁচার মধ্যে ঢুকিয়ে দেন আর এন্তার গোল করেন, সেটা তো খেলা নয়! )
  • | ২১ অক্টোবর ২০১৯ ০২:৪৩422893
  • বাক স্বাধীনতা যদি না থাকে, প্রতিবাদ করলে যদি তা শক্ত হাতে এনং অনৈতিক ভাবে দমন করা হয় ;
    তবে এমন শাসক তো স্বৈরাচারী। শাসক হবার কোন যোগ্যতা ই তার নেই।
  • একক | ২১ অক্টোবর ২০১৯ ০২:৩৯422891
  • আর যারা এই ভালো কাজ গুলো করতে বাধা দেবে ? মিটিং মিছিল বাঁধিয়ে প্রচার করে সব ভালো উদ্যোগের বারোটা বাজাবে তাদেরকে জেলে পুরবেন, তাই তো ? :)))
  • | ২১ অক্টোবর ২০১৯ ০২:৩৫422890
  • যদি সত্যি ই এমন টা করতে পারতুৃম
  • Atoz | ২১ অক্টোবর ২০১৯ ০২:২৩422889
  • আছি ব্রতীন। কাল ছিলাম না। তুমি আছো কেমন? শুনলাম, তোমরা নাকি ঠিক করতে পারছো না কাকে ভোট দেবে? নতুন একটা পার্টি খুলি এসো, আগেকার ভালোভালো লোকগুলোকে খ্পখপিয়ে তুলে এনে পার্টিটাতে ঢোকাই। তারপরে লোকে আমাদের পার্টিকেই ভোট দেবে। ঃ-) কেনই বা দেবে না? অনেক ভালো ভালো কাজ করবো আমরা, রাস্তা সারাই করবো, ইকো ফ্রেন্ডলি টেকনোলজি আনবো, স্কুল আর হসপিটাল যা আছে সেখানে ব্যবস্থাগুলো ভালো করবো, আরো অনেক অনেক কিছু। লোকেরাই সব করবে, আমরা শুধু একটু ঠেলা দেবো।
  • অর্জুন | ২১ অক্টোবর ২০১৯ ০২:০৮422888
  • @রঞ্জন-দা, দামোদর কোসাম্বী এক বিস্ময় প্রতিভা। তাঁর কাজের ব্যাপ্তি এবং পরিধি এতটাই বিস্তৃত এবং বহুমাত্রিক যে তাঁকে ধরতে না পেরে ইণ্ডিয়ান অ্যাকাডেমিয়া এড়িয়ে গেছে। আরেকটাও কারণ হার্ভার্ডে পিতার অধ্যাপনার দরুন দশ থেকে বাইশ বছর বয়েস পর্যন্ত দামোদর কোসাম্বী মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখানে গণিতের তুখোড় ছাত্র হয়েও মার্কিন পঠনপাঠন অনুযায়ী তিনি ক্লাসিকাল লাঙ্গোয়েজ ও সাহিত্য খুব মন দিয়ে অধ্যয়ন করেন। ইন্টার- ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যা তিনি নিজে বিশ্ববিদ্যালয়ের জীবনে গ্রহণ করেছেন তা এ দেশে সম্ভবত তিনিই প্রথম ইনিশিয়েট করেন যার জন্যে তখন কেন, এখনো দেশ সঠিক ভাবে গ্রহণ করতে পারেনি। সময়ের থেকে অনেক, অনেক এগিয়ে থাকা মানুষরা এভাবেই ইগ্নোরেন্সের শিকার হন।

    Tata Institute of Fundamental Research এ যিনি প্রায় তার সূচনা পর্ব থেকে দীর্ঘ ১৮ বছর ম্যাথামেটিকস পড়িয়েছেন এবং প্রায় সমবয়সী হোমী ভাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে প্রতিষ্ঠানটিকে তৈরি করেছেন সেখানেও কোসাম্বী ঊহ্য। এর একটা বড় কারণ আপনার ভাষাতেই 'আগুনখেকো মার্ক্সিস্ট'। নেহেরুর 'ডিসকভারি অব ইণ্ডিয়া' বইটির সমালোচনা থেকে শুরু করে নেহেরুর বিভিন্ন পলিসির তীব্র সমালোচক ছিলেন কোসাম্বী। উনি মনে করতেন (Nehru socialism is actually a promotion of capitalism in disguise)। এদিকে ভাবা নেহেরুর খুব কাছের মানুষ। কাজেই দুজনের মধ্যে শীতলতা ও বিচ্ছিন্নতা এসেছিল। হোমী ভাবা যখন সোৎসাহে দেশের অ্যাটমিক পাওয়ার গড়ে তুলছেন নেহেরু সরকারের পূর্ণ সহায়তায় কোসাম্বী তখন সৌর শক্তি উৎপাদনের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে সোচ্চার হলেন এবং ওয়ার্ল্ড পিস কাউন্সিলের সদস্যপদ গ্রহণ করলেন।

    আপনার Date:18 Oct 2019 -- 06:11 PM চমৎকার মন্তব্যের উত্তরটা দিতে একটু দেরীই হল। আপনি এই মানুষটাকে নিয়ে নূতন করে আলোচনা শুরু করুন।

    তবে আপনার মন্তব্যের দুটো তথ্য একটু সংশোধন করছি। কোসাম্বী বিভিন্ন বিষয়ের এক্সপার্ট হয়েও সম্ভবত বায়োলজিস্ট ছিলেন না। আর এ এল বাশামের ছাত্র নন তিনি। SOAS এ বাশাম কোসাম্বীকে লেকচরের জন্যে আমন্ত্রণ জানান এবং শোনা যায় ওদের প্রথম দেখা হবার সময় বাশাম, কোসাম্বীকে তাঁর চেয়ারটি ছেড়ে দেন। বাশাম, কোসাম্বীর কাজে এতটাই অনুপ্রাণিত ছিলেন যে SOAS র সিলেবাসে কোসাম্বীর বই পড়ানো হয়।

    কোসাম্বীর একটি চিঠি দিয়ে আমার মন্তব্য শেষ করব

    " In this country, a considerable portion of the business community is all for war, though they pay faint lip service to peace. I have decided to take prominent part in the peace movement, which even the Communists here have somehow managed to sabotage almost completely. As one result, I face dismissal- not immediately, I believe, but eventually. The warning has been given not only by the director of my institute. . . but by the real power behind him, one of India's biggest leaders of industry and finance! Such is life with us. Famine increases, earthquakes, cyclones, floods, find more and more people helpless every year, but greed increases without control and sacred right of profits as well as of the profiteers flares up brighter."
  • | ২১ অক্টোবর ২০১৯ ০২:০৪422887
  • ওহে আটোজ .....
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০১:৫১422886
  • এটার উত্তর দিলে আপনি রাগ করবেন। কিন্তু এটুকু বলব যে আপনি বাকস্বাধীনতা ভোট দেবার জন্য কিভাবে ব্যবহার করতে হবে তার কোন সূত্র দিতে পারছেন না।

    হয়তো আপনার কোন পূর্বনির্ধারিত সিদ্ধান্ত আছে, যেটা আপনি বাকস্বাধীনতার সাথে খাপ খাওয়াতে পারছেন না!!
  • এলেবেলে | ২১ অক্টোবর ২০১৯ ০১:৪০422885
  • ওটা নিছকই আপনার মনে হওয়া। আমি অত সরলরৈখিক ভাবে কিছু বলিনি। আসলে এগুলো পারস্যুয়েসিভ কোয়েশ্চেন। আপনি ফাঁদ পাতছেন! আমি ধরা দিতে যাব কেন এই ফাঁদে!!
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০১:৩৫422884
  • আর আমার 9:18pm এর পোস্ট।

    ঠিক আছে এলেবেলে, কাজ সেরে আসুন।

    মনে হচ্ছে আপনি বলছেন বাকস্বাধীনতার প্রশ্নে বিরোধী দলকেই ভোট দেওয়া কর্তব্য। এই ধরুন সেন্ট্রালে এখন কংগ্রেসকে ভোট দিতে হবে, রাজ্যে বিজেপিকে। এই কি বলছেন? ফিরে এসে বলবেন।
  • মানিক | ২১ অক্টোবর ২০১৯ ০১:৩২422883
  • অম্বিকেশ কিভাবে ওনার গ্রেফতার হওয়া ক্যাশ করলেন সেটা বুঝতে পারছি না।
  • এলেবেলে | ২১ অক্টোবর ২০১৯ ০১:০৪422882
  • খামোখা দিতে যাবেন কেন? আছে তো সাইটে। শুধু সিপিএম সেই তিনোর বিরুদ্ধে নিজের লোক খুঁজে পায়নি। যেমন অধীরকে খুঁজে পেয়ে আরএসপি-র মিছিলে হাঁটেনি। যেমন ডালুকে খুঁজে পেয়েছে। এসব আবার দিতে হবে কেন?
  • S | ২১ অক্টোবর ২০১৯ ০০:৫৭422881
  • এলেবেলে, তিনোদের এম্পিদের লিস্টটা দেব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত