এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২১ অক্টোবর ২০১৯ ০০:৩৪422880
  • ইয়ে অম্বিকেশ সিপিএমের কাছে যাননি, সিপিএম ওঁর কাছে গেছে। আসলে ওটা এমন একটা বেজায় কঠিন জায়গা ছিল যেখানে বাম এবং কং লোক দেওয়ার মতো কাউকে পায়নিকো। খুব আকাল কি না, তাই!
  • এলেবেলে | ২১ অক্টোবর ২০১৯ ০০:৩২422879
  • আচ্ছা হাতের কাজ সেরে আসলাম। ঠক ঠক। অবনী বাড়ি আছো থুড়ি আছেন?
  • aranya | ২১ অক্টোবর ২০১৯ ০০:১৩422878
  • বিজেপি সমর্থক এক বন্ধু বলল অভিজিৎ-কে নিয়ে আমাদের আইটি সেলের কুৎসা প্রচার দেখে লজ্জা হয় - এমন সমর্থক আরো কিছু থাকলে ভাল হত, সমর্থন মানে তো নিজের বিবেক, যুক্তি বুদ্ধি-কে বিসর্জন দেওয়া নয়
  • রঞ্জন | ২০ অক্টোবর ২০১৯ ২৩:৪২422877
  • ট্রুথ/ফলস খেলাটা খুব সহজ না। খেলতে চেষ্টা করুন, দেখবেন সত্যি/মিথ্যে ব্যাপারটা অত সাদা কালো নয়। অনেকটা ধূসর। দেখবেন কিভাবে আংশিক সত্য বা আউট অফ কন্টেক্সট চেরি পিকিং করে আজকাল সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন করা হয় -- ইতিহাসের নতুন বা আসল ব্যাখ্যার নামে, কাউকে স্বাধীনতার ভিলেন কাউকে হিরো বানানোর করুণ চেষ্টায়। অভিজিৎ ব্যানার্জিকে নিয়ে ট্রোলগুলো তার টাটকা উদাহরণ।

    খেলবেন নাকি?
  • | ২০ অক্টোবর ২০১৯ ২৩:৪০422876
  • রবি বাবু নিজে বেশ বাজে গাইতেন। অনুভব করেছি তাই বলছি
  • রঞ্জন | ২০ অক্টোবর ২০১৯ ২৩:৩৫422875
  • পথে না নেমে মায়াপাতায় তর্ক করা আরও নিরাপদ। ভিকটিম ভিকটিম খেলা অ্যার গোটা দুনিয়াকে দোষ দেয়া আরও নিরাপদ।
  • রঞ্জন | ২০ অক্টোবর ২০১৯ ২৩:৩৩422874
  • এককের কথায় দুই হাত তুলে সমর্থন!
    যে কোন শাসকের ইয়েতে রুল ঢোকানোর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ দরকার। ভোটের কথা না ভেবে, পতাকার রঙ না দেখে।
    নইলে?
    কাল যখন তোমার--, দেখবে কেউ নেই তোমার হয়ে আওয়াজ তুলতে।
    হিটলারের জর্মনীতে কি হয়েছিল ? এবার এখানেও হতে পারে।
    অম্বিকেশ/ সন্মথ দুটো ঘটনাতেই ধিক্কার!
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২৩:২৯422873
  • যাক! ঘেউ ঘেউ করার চাইতে দাড়িদাদুকে নিয়ে এই সত্যি/মিথ্যে খেলাটা বেশ নিরাপদ!!
  • রঞ্জন | ২০ অক্টোবর ২০১৯ ২৩:২৮422872
  • 'মিথ্যে বলা' ও 'ভুল বলা' আলাদা ব্যাপার। মিথ্যে বলা মানে আমি জানি যা বললাম সেটা ভুল, তবু জেনেশুনে বলেছি বিশেষ উদ্দেশ্য নিয়ে। ক্রিমিনাল ল' অনুযায়ী 'মেন্স রিয়া' বা ক্রিমিনাল উদ্দেশ্য প্রমাণ করতে হবে ; নইলে শাস্তি হবে না।
    আদালতে যা বলতে হয় তা শপথ নিয়ে বলতে হয়। তাই সেটা মিথ্যে (ভুল নয়) প্রমাণ হলে শাস্তিযোগ্য।
    ট্রিভিয়াল ফলস স্টেটমেন্টে শাস্তি হবে না। যেমন বাঈরে সিগ্রেট ফুঁকে বৌকে দিব্যি গেলে বললাম মাইরি খাই নি। বিশ্বাস নাহলে চুমু খেয়ে দেখ,
  • একক | ২০ অক্টোবর ২০১৯ ২৩:১৯422871
  • একটা লোককে জামিনযোগ্য ধারায় তুলে নিয়ে গিয়ে, উকিল ডাকার অধিকার এক্সার্সাইস না করতে দিয়ে, পেছনে রুল ঢোকানো হয়েছে, এই ঘটনাকে যারা ঠারেঠোরে সমর্থন করছে, তাদের গাঁড়েও একদিন শাসকের রুল ঢুকবে।

    প্রেসির ছাত্রী থেকে আইটি সেলের কর্মী, বেসিক ইমিউনিটি সকলের দরকার এটা বুঝলে, রাজ্যজুড়ে ঘুটে পোড়ে- গোবর হাসে কন্ডিশন হতো না।
  • রঞ্জন | ২০ অক্টোবর ২০১৯ ২৩:১৮422870
  • হাওয়া বেশ গরম। আসুন একটু সত্যি/ মিথ্যে খেলা খেলি। নীচের স্টেটমেন্টগুলির পাশে সত্যি/মিথ্যে (স/ম) দাগিয়ে দিন।

    ১ রবি ঠাকুর পীরিলি বামুন বংশে জন্মেছিলেন।
    ২ উনি বাঙালদেশে জমিদার ছিলেন, খাজনা আদায় করতেন।
    ৩ উনি 'ঝড়ে যায় উড়ে যায় গো, আমার বুকের আঁচলখানি' বলে অশ্লীল গান লিখেছিলেন।
    ৪ উনি প্রায় আড়াইহাজার গান লিখেছিলেন।
    ৫ ওঁর কিছু গানের লিরিক বেশ মামুলী।
    ৬ উনি জনৈক গোপালবালার কাছে চুমু চেয়ে গান গেয়েছিলেন।
    ৭ উনি মুক্তধারা নাটকে আগে কৃষি না আগে শিল্প বিতর্কে কৃষির পক্ষে রায় দিয়েছেন।
    ৮ উনি দেশের উন্নতির বিরোধী ছিলেন। তাই সব বাঁধ ভেঙে দেওয়ার আহবান জানিয়েছিলেন।
    ৯ উনি কিং জর্জের আগমনে ওয়েলকাম সং ভারতভাগ্যবিধাতা লিখেছিলেন।
    ১০ উনি 'পথের দাবী' উপন্যাস ব্যান করার বিরুদ্ধে প্রটেস্ট করতে রাজি হন নি।
    ১১ হিজলি জেলে গুলি চালানোর প্রতিবাদ করেছিলেন।
    ১২ উনি কিছুদিন মহারাণী ভিক্টোরিয়ার নাইট ছিলেন।
    ১৩ কানা পালোয়ানের কাছে কুস্তি শিখেছিলেন।
    ১৪ একটি অচেনা ছেলের মাথার ব্যামো সারানোর জন্যে নিজের স্ত্রীর পা ধোয়া জল শিশিভরে দিয়েছিলেন।
    ১৫ উনি অসহযোগ আন্দোলনের বিরোধী ছিলেন।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২৩:১৩422869
  • এমনকি কোর্টে কেউ মিথ্যা বললেও তাকে শাস্তি দিতে গেলে প্রমাণ করতে হয় যে সে জেনে বুঝে মিথ্যা বলেছে।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২৩:১০422868
  • মিথ্যে কথা বললেই শাস্তি হবে? তাহলে শুরু হয়ে যাক। এগিয়ে আসুন যিনি জীবনে কখনো মিথ্যে বলেন নি। বিচারক হবেন।

    মিথ্যে বললে শাস্তি দেবার কোন আইন আছে? টুকরো টুকরো করে আছে কিছু। যেমন ডিফেমেশন আইন। তাতে ম্যালাইস প্রমাণ করতে হয়। আর সেটার জন্য বোধহয় রাতবিরেতে তুলে নিয়ে গিয়ে বাথরুমে যেতে না দেওয়া এসব করা যায় না।

    মোদীকে তো কোর্ট দাঙ্গার দায়ে মুক্তি দিয়েছে। এখন মোদীকে দাঙ্গাবাজ বললে কি শাস্তি হবে?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২৩:০৫422867
  • আবারও বলছি এগুলো ওপিনিয়ন। ওপিনিয়ন আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য না বুঝলে বাকস্বাধীনতা বুঝতে সমস্যা হওয়ারই কথা। এমনকি ফ্যাক্টের ব্যাপারেও কেউ বলতেই পারেন যে আমি ভুলে গেছিলাম। শুধুমাত্র কোর্টে সাক্ষ্য দিতে গিয়ে মিথ্যা কথা বলা যায় না।

    দিদি বলেছেন যে উনার যা কাজ করার ছিল, সব করে দিয়েছেন। এটা সত্যি না মিথ্যা? প্রথম একবছরেই ১০ লক্ষ চাকরী হয়ে গেছে। সেটা সত্যি না মিথ্যা? বলেছেন মুসলমানরা দুধ দেওয়া গরু - সত্যি না মিথ্যা।
  • rabi thaakurer gaan | ২০ অক্টোবর ২০১৯ ২৩:০৩422866
  • মানে, রবি ঠাকুর যে ভাল গান লিখতেন সেটার প্রমান কি? আপনি ভাল বল্লেই হল? আমি তো বাজে বল্লুম!
  • rabi thaakurer gaan | ২০ অক্টোবর ২০১৯ ২৩:০১422865
  • না না মিথ্যা হবে কেন? আমি বিস্তর লোক্কে জানি যারা রবি ঠাকুরের গানকে অখাদ্য মনে করে! আর তারা তাদের বাকস্বাধীনতা ব্যবহার না করলে আমি কি জানতে পার্তেম এ গূঢ় তথ্য?
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২২:৫৮422864
  • সন্ময় তাহলে বাক স্বাধীনতার অপরাধে ধরা পড়েছেন?
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২২:৫৭422863
  • ওপিনিয়নে সত্য মিথ্যা যাচাই করা যায় না। মনে করুন আমি বললাম যে রবিঠাকুর বাজে গান লিখতেন। কথাটা সর্বৈব মিথ্যা। কিন্তু প্রমাণ করতে পারবেন না।
  • :-/ | ২০ অক্টোবর ২০১৯ ২২:৫৪422862
  • উচিত অনুচিত ইত্যাদি উইশফুল থটের কথা হচ্ছে না, বড়েস ৯টা ৫৭। মিথ্যা কথা বললে তার একটা শাস্তি আছে। নইলে বেসিক মরালিটি ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটা মূল সততা ছাড়া গন কেন, কোনও তন্ত্রই দাঁড়ায় না।
    বাক স্বাধীনতায় কেউ ধরা পড়ে না, তার অপব্যবহারে ধরা পড়ে। এবং, সেটা কাম্য।
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২১:৫৭422860
  • গ্রীনল্যান্ড কেনা নিয়ে আমেরিকান মিডিয়া এমন ভাব করল যেন ট্রাম্প একটি তুঘলক। কিন্তু রাশিয়ার ভয়ে করলে সেটাকে তো পাগলামি বলা যাবে না।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২১:৫৭422861
  • ওপিনিয়নের ক্ষেত্রে এগুলো থাকা উচিত নয়। ফ্যাক্ট কেউ ভুল বললে সেখানে ধরা যেতে পারে।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ২১:৫৩422859
  • দাঁড়াও, রোববার সকাল - ফারিদ জাকারিয়া আছে সিএনএন-এ।
  • :-! | ২০ অক্টোবর ২০১৯ ২১:৫১422858
  • তাইলে, বড়েসের ৯টা ৩৩এর উত্তরে জিগাই, তবে উস্কানি মূলক কথাবার্তা বা মানহানির মামলা ইত্যাদি এলো কোদ্দিয়ে?
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ২১:৫০422857
  • হ্যাঁ, পুতিন মিডল-ইস্টে দখল নেবে, যতটা পারা যায় - কার্টেসি ট্রাম্প। ওদিকে পুতিন কিন্তু নর্থ পোলে ল্যান্ড ক্লেইম করতে শুরু করেছে। ইউএস-এর নাকি যথেষ্ট আইসব্রেকার জাহাজ নেই, রাশিয়ার নাকি ২৫ টা এমন জাহাজ আছে যা দিয়ে দুমদাম বরফ কেটে কেটে যাওয়া যায়, ইউএস-এর নাকি একটা না দুটো এমন জাহাজ আছে। পুতিন-এর জাহাজ যেভাবে বরফ কেটে কেটে নর্থ পোলের দিকে এগোচ্ছে তাই দেখে ট্রাম্প ঘাবড়ে গিয়ে গ্রিনল্যান্ড কিনে নিতে চাইল। তবে টার্কি-সিরিয়া বর্ডারে পাঁচিল তৈরির বরাত ট্রাম্পের কোম্পানি পেতেই পারে।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ২১:৪১422855
  • কিন্তু বিচারবোধটি অবাক হওয়ার মত। একজন প্রায় বিনা কারণেই চড় থাপ্পর খেয়ে পুলিশের হুজ্জুতি সহ্য করল। এখনো বোধহয় হুজ্জুতির শেষ নেই আর কোর্ট নির্দ্শিত ৫০০০০ টাকা এখনো সে পেয়েছে কিনা কে জানে!! তো সেসব বাদ দিয়ে পন্ডিতদের কাছে এখন বিচার্য হচ্ছে যে সে কেন অমুক দলের কাছে গেল!!
    "“Bengal is slipping from your hands. If you can’t see, then you don’t want to see." -Ravish Kumar
  • মানিক | ২০ অক্টোবর ২০১৯ ২১:৪১422856
  • পুতিনের সেফ জোনে একটা ট্রাম্প টাওয়ার বানানো হবে মনে হয়।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২১:৩৮422854
  • লসাগুদা, ইস্ট তো তাহলে পুরোপুরি পুতিনের আন্ডারে চলে আসছে।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ২১:৩৫422853
  • পুতিন এসে গেছেন, সিরিয়া-টার্কি কনফ্লিক্ট এখন ওনার আন্ডারে -
    US is out of the picture in Syria-Turkey crisis. Putin now owns this mess
    https://www.cnn.com/2019/10/20/middleeast/putin-now-owns-this-mess-intl/index.html

    সেফ-জোন লেবেল দিয়ে সিরিয়া বর্ডারের কিছুটা জায়্গা টার্কি নিয়ে নেবে বলছে, এই যে ম্যাপ -
  • S | ২০ অক্টোবর ২০১৯ ২১:৩৩422852
  • সমপরিমান বাকস্বাধীনতা নয়, সম্পূর্ণ বাকস্বাধীনতা থাকা উচিত একটি গনতন্ত্রে। প্রথম ক্রাইটেরিয়া।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ২১:৩১422851
  • আমি কিন্তু প্রকৃত বাম। ছাপ ও সই সহ। প্রকৃতি প্রেমিক।বাক স্বাধীনতায় বিশ্বাসী।
    আমি কিছু বলতে গেলেই পিটি বাবু আমাকে চুপ করিয়ে দেন।অবশ্যই ওনার প্রজ্ঞা দিয়ে।
    আমি কাকে ভোট দেবো?
    খুউব খারাপ লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত