এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-P | ২০ অক্টোবর ২০১৯ ১৫:১৮422790
  • ৪০% লোক ভোট দিতে যাবেনা তাদের ৬০% ছাপ্পা পড়বে. মানে মোটামুটি ২৫% ক্ষমতার ভোট এটা হিসেবে রাখবেন। ৩% নোটা। ২% নির্দল। এবার বাকি হিসেব করুন
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৫:১৬422789
  • "তিনো রা তা করে দেখিয়েছে।"
    তো? তাই বলে অম্বিকেশ আর সন্ময়কে হেনস্থা করতে হবে নাকি?
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১৫:০৭422788
  • ৩৪ বছরের ক্ষমতার ঘুঘুর বাসা ভেঙ্গেছে মমতা, ওনার ওপর বামেদের জাতক্রোধ, ক্রোধে অন্ধ হয়ে এখন ওনাকে সরিয়ে বিজেপিকে আনতে চাইছে প্রতিশোধপরায়ণ বামেরা।
  • Dipak | ২০ অক্টোবর ২০১৯ ১৫:০৩422787
  • সন্ময়-এর ওপর অবিচারের প্রতিবাদ করুন, কিন্তু সেটা করতে গিয়ে বামেদের ফাঁদে পা দিয়ে বিজেপিকে ভোট দেবেন না। বামেরা কিন্তু এই সব ঘটনার সুযোগ নিতে চাইবে। প্যাথোলজিক্যাল মমতা বিরোধিতা করে, তারা বিজেপিকে আনতে চায় পশ্চিমবঙ্গে।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১৫:০১422786
  • ৩৪ বছরের জগদ্দল পাথর সরানোর একান্ত দরকার ছিল। তিনো রা তা করে দেখিয়েছে।

    হ্যাটস অফ!!
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৪:৪৬422785
  • এদের সাধারণ বিচার বুদ্ধি কোন কালেই ছিল না। শ্রেফ ক্ষমতার লোভে রাস্তায় নেমে নাটক করেছিল। আসলে সাধারণ বিচার বুদ্ধি লোপ পেয়েছিল সেই সব প্যাথলজিকালি বাম-বিরোধী মানুষের যারা এদের আশ্রয় করে পরিবর্তনের আফিমের নেশায় বুঁদ হয়েছিল। পরবর্তীকালে সেইসব নির্বোধেরা এমনকি অম্বিকেশের হেনস্থা নিয়েও সরব হয়নি। খুঁজলে দেখা যাবে গুরুর পাতায় অম্বিকেশকে নিয়ে কেউ কেউ খিল্লিও করেছিল।
    আর যারা ঘেউ ঘেউ করবে বলেছিল তারা বোধহয় কাশীবাসী হয়েছে।
    ঝ্যাঁটা মারি সেই সব শিক্ষিত ছাগলদের মাথায়।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১৪:৩৩422784
  • সন্ময় বাবুর ব্যাপার টতে তিনো এত নীচে নামবে জাস্ট
    ভাবা যায় না! এদের কি সাধারণ বিচার বুদ্ধি ও লোপ পেলো??
  • | ২০ অক্টোবর ২০১৯ ১৪:৩১422783
  • বি দা, কেন ব্যারিংটন, ওয়ালি(?) হ্যামন্ড আর স্যার জ্যাক হবস, এনারা কিংবদন্তী
  • সে | ২০ অক্টোবর ২০১৯ ১৪:২৮422782
  • ছি ছি
  • র২হ | ২০ অক্টোবর ২০১৯ ১৪:১৪422781
  • সন্ময়ের ব্যাপারটা ভয়ানক। শুধু নিন্দা করেছেন বলেই যদি পুলিশে ধরে, এ তো ভয়ঙ্কর ব্যাপার।

    অবশ্য নতুন কিছু না, অম্বিকেশ তো প্রায় শুরুর দিকের খবর।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৪:১১422780
  • এইজন্যে তিনোদের ফেরাতে হবে? লজ্জা করছে না তিনোপ্রেমীদের?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৩:৫৬422779
  • সরি। পুরসভার ভোট হবে ২০২০তে।
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৩:২৬422778
  • তার আগে পুরসভার ভোটটা দেখে নিন। এই বছরে। চিত্রটা পরিষ্কার হবে।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৩:২৪422777
  • আপনার যুক্তি বুঝতে অসুবিধে হচ্ছে না। সংখ্যাটা বোঝার চেষ্টা করছি। লোকসভা ভোটের ৪৫+২৫ মেলালে ৭০% হয়। ৭০ না হলেও ৬০-ও যদি হয় তাহলে কি এবারের বিধানসভা ভোটে অত্যাশ্চার্য কিছু ঘটতে চলেছে?
    তিনো ৬০%; বিজেপি ২০-৩০%; বাম+কং ২০-১০%??????
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৩:২২422776
  • কেন এ কথা ভুলে যাচ্ছেন বাংলায় নমঃশূদ্র মানুষ আছেন প্রায় সাড়ে তিন কোটি? তাঁদের ১০ শতাংশ ভোটও বিজেপি পাবে না। তার মানে এই দাঁড়ায় যে তাঁদের ৯০% ভোট তিনোরা পাবে?
  • এলেবেলে | ২০ অক্টোবর ২০১৯ ১৩:১৮422775
  • ভোট শতাংশ বলব কীভাবে? যাঁরা তিনোর ওপরে বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁরা এবারে বিজেপিকে দেবেন না। এবং এই কারণেই মমতা এন আর সি জুজু আরও চাগাবেন। এ তো সহজ রাজনীতি।
  • PT | ২০ অক্টোবর ২০১৯ ১৩:১৫422774
  • "তাঁরা এবার বিজেপিকে ভোট দেবেন না, সিপিএম-কংকে ধর্তব্যের মধ্যেই আনছেন না।"
    ধরে নেব কি যে এবার তাহলে তিনোর ভোট ৬০-৮০%-এর কাছে চলে যাবে?
  • b | ২০ অক্টোবর ২০১৯ ১৩:০৯422773
  • কপিল শুধু বোলার নয়, ক্যাপটেন কপিলের হাতে বল তুলে দিলে মনে হত এবার হয়ত একটা উইকেট পড়লেও পড়তে পারে। সে ব্যাপক ক্যাল খেলেও মনে হত, পরের ওভারে কি উইকেট পাবে? এই ভরসাটা অনেকদিন পরে কুম্বলের বোলিং এর সময় মনে হত। আর এখন বোধ হয় বুমরা। সেভাবে ফলো করি না যদিও।

    ব্যাটিঙে (টেস্টে) এরকম মনে হত দ্রাবিড় নামলে। যাক, দ্রাবিড় নেমেছে, ও অন্ততঃ ফালতু আউট হবে না। পরের বলে আউট হলেও এর ভরসাটা থাকতো। শুনেছি কেন ব্যারিংট্ন বলে এক ব্যাটসম্যানের ওপরেও ইংল্যান্ড টিমের এরকম বিশ্বাস ছিলোঃ কিপার অফ ইউনিয়ন জ্যাক!
  • dc | ২০ অক্টোবর ২০১৯ ১৩:০৩422772
  • এদিকে ভোট শুরু হওয়ার সাথে সাথে পাকিস্তান বর্ডারে গোলাগুলিও শুরু হয়েছে। ভোটের দিন পর্যন্ত চলবে মনে হয়।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১২:৫৮422771
  • যথার্থই লিখেছে।
  • dc | ২০ অক্টোবর ২০১৯ ১২:৫৫422770
  • আমি কোন একটা কাগজে পড়লাম অমিত শাহ স্যার নাকি এক্স ফ্যাক্টর ওয়ালা লোক খুঁজছে, তাই দাদাকে এবার সামনে আনবে। বোধায় আনন্দবাজারে পড়লাম।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:৫৪422769
  • তবে যারা ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে গুন্ডাপ্পা বিশ্বনাথের সেই ৯৭ রানের অমর ইনিংস টা দেখেছেন তারা সত্যিই ভাগ্যবান। ওদের ক্যাপ্টেন নাকি কভার/ পয়েন্ট এবং ওই জায়গায় চারটে ফিল্ডার রেখেছিল, বিশ্বনাথ তার মধ্যে থেকে বল বাউন্ডারি তে পাঠাচ্ছিল। কী অসাধারণ ব্যাটসম্যান ছিল।
  • sm | ২০ অক্টোবর ২০১৯ ১২:৪৪422768
  • দাদা তো অমিত শা র সঙ্গেই আছেন।
  • lcm | ২০ অক্টোবর ২০১৯ ১২:৪৩422767
  • না, দুরানির খেলা দেখি নি।
    সৌরভ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছে, একটা আবাপর ভিডিও দেখলাম, তাতে এক সাংবাদিক জিগ্গেস করছে - একই সঙ্গে আপনি আর অভিজিত ব্যানার্জি স্বীকৃতি পেলেন, এ ব্যাপারে কিছু বলুন - সৌরভ এত ফালতু আর ভেগ কোশ্চেন শুনে কি বলবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে - নোবেল প্রাইজের সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রসঙ্গ কি ...
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১২:২৬422766
  • সম্প্রতি ইউটিউবে দাদার বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া নিয়ে শেখর গুপ্তা একটা ভালো পীস করেছেন। ওটা শুনে নিন তথ্যের জন্য। সিলেক্টর, কোচ, কাপ্তান, অ্যাডমিন নিয়ে অনেক কথা বলেছেন।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১২:২৪422763
  • একদম ঠিক কথা বলেছিল।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১২:২৪422764
  • অবশেষে রোহিত ২০০ করলো।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:২৪422765
  • ওর গাটস ছিল ভারতীয় নির্বাচক দের জোকার বলেছিল। একদম ঠিক কথা।
  • S | ২০ অক্টোবর ২০১৯ ১২:২১422761
  • মহিন্দার অমরনাথকে ইন্ডিয়ার কোচ করা উচিত ছিল।
  • | ২০ অক্টোবর ২০১৯ ১২:২১422762
  • লসাগু দা, সেলিম দুরানী র খেলা দেখেছো? সে নাকি
    হেব্বি কেলাতো??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত