এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:৫৭422640
  • আমি তো বি-বাবুর প্রশ্নের উত্তরে পরামর্শটা না বোঝার মতো নই। আমি বলতে চাইছি এই নিয়ে সিপিএমের অ্যাটিচুড। গ্রামের মানুষের কাছে প্যান কার্ড নেই, থাকে না। তাঁরা সকাল পাঁচটা থেকে কোলে সন্তান নিয়ে শহরের একটি কি দুটি ব্যাঙ্কে হত্যে দিয়ে পড়ে থাকছেন আধার আপডেট করানোর জন্য। দিনে সাকুল্যে করা হচ্ছে দশ থেকে পনেরোটা। অনেককেই প্রয়োজনীয় কাগজপত্র নেই - এ কথা বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। এই হয়রানির বিরুদ্ধে কোনও আন্দোলন? কোনও বিক্ষোভ?

    আগে দেখতাম মানে ক্ষমতা থাকাকালীন কোচবিহার থেকে কাকদ্বীপ পদযাত্রা। এখন শিবরাত্রির সলতে সিঙুর থেকে নবান্ন। নগ্ন ক্ষমতার লোভ আর তার সঙ্গে জুড়ে আছে অলীক শিল্পায়নের স্বপ্ন।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:৪৪422639
  • জগাই, আপনার পোস্ট এর জন্য অনেক ধন্যবাদ।
  • জগাই | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:৪১422638
  • বি পদ্ধতির সমালোচনা চাননি। প্রশ্নের উত্তর চেয়েছিলেন। শুধু সেটুকুই দেওয়া আছে।

    ধন্যবাদ।
  • | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:৩৩422637
  • ইয়ে মানে হুতোর
    প্রশ্ন আমারো।

    এখনো কিচ্ছু করি নি
  • ওটা | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:২৬422636
  • বি বাবুর প্রশ্নের উত্তর। সর্বসাধারণের জন্য পরামর্শ নয়।
    বি বাবু অনলাইন ওয়েবসাইট পারবেন, গুরু করছেন যখন।
  • r2h | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:২৫422635
  • এইসবের পদ্ধতি একটু ডিটেলে বলবেন কেউ?

    কিন্তু এসব কি সবাই করছে? আমি নিশ্চিত নই, করা উচিত না বয়কট করা উচিত। এসব যদি ক্যাব এনারসির ইত্যাদির ধাপ হয় তবে আমি হয়তো করবো না কিছু, যা হবে দেখা জাবে। এখন পর্যন্ত তো করিনি।
  • এলেবেলে | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:১৯422634
  • কী চমৎকার সাজেশন সাধারণ মানুষের জন্য! অ্যান্ড্রয়েড ফোন। অনলাইন ওয়েবসাইট। যান গিয়ে খোঁজ নিন সাইবার ক্যাফেগুলো এই সুযোগে কী পরিমাণ ইনকাম করছে। আর সিপিএম? সে সারা জীবন এম এন রায়কে অবৈধ সন্তান বলে আজ তাঁরই পার্টির শতবর্ষ পালনে মত্ত! লোকে এদের লাইন করে ভোট দিতে যাবে। মামাবাড়ির আবদার!
  • | ১৯ অক্টোবর ২০১৯ ২৩:০৩422633
  • পুরো জমে ক্ষীর তো!!
  • জগাই | ১৯ অক্টোবর ২০১৯ ২২:৪৮422632
  • বানান অত মেলানোর উপায় আছে বলে মনে হয় না। আপনাকে দেখতে হবে আপনার ভোটার লিস্টে নাম, ঠিকানা ঠিক আছে কিনা। সেগুলো ভুল থাকলে অনলাইনেই আপনি কারেকশন রিকোয়েস্ট করতে পারবেন। আর সব ঠিক থাকলে একটা আইডি আপলোড করতে হবে - শুধু জেপেগ ফাইল নিচ্ছে, কাজেই মোবাইলেও ছবি তুলে নিতে পারেন। আধারই দিতে হবে এরকম কোনো কথা নেই। আমি ডিএল দিয়েছি, আর আমার বাবা-মায়ের প্যান দিয়েছি। দিব্যি নিয়ে নিয়েছে।

    দ্বিতীয় প্রশ্ন - আপনি দেশের মধ্যে কোথাও থাকলেই করতে পারবেন। বিদেশে হলে ওটিপি যাবে না। শুধু খেয়াল রাখবেন - পরিবারের সদস্যদের অ্যাড করা একবারই যায়। মানে আপনি আজ নিজের বাবাকে অ্যাড করলেন, কাল মা-কে - সে হবে না। সবার এপিক আর আইডি নিয়ে বসে একবারে সবাইকে অ্যাড করে আইডি তুলে দেবেন।

    অনলাইন ওয়েবসাইটেও করতে পারেন, বা অ্যান্ড্রয়েড ফোনে "ভোটার হেল্পলাইন অ্যাপ" দিয়েও।
  • b | ১৯ অক্টোবর ২০১৯ ২২:৩৭422631
  • দুটো ইস্যু আছে।
    যদি বোটার কার্ড বা আধারের নামের বানান না মেলে তাহলে কি এভাবেই করেকশন?
    আর যদি অনলাইনে জমা দেই, তহলে কি বাড়িতেই থাকতে হবে (আমি বাইরে চাকরি করি)
  • জগাই | ১৯ অক্টোবর ২০১৯ ২২:৩৩422630
  • পদ্ধতি জানতে চাইলে বলবেন। খুব খটোমটো কিছু নয়।
  • জগাই | ১৯ অক্টোবর ২০১৯ ২২:৩১422629
  • @b

    আপনি যদি এপিক ভেরিফিকেশনের কথা বলে থাকেন তাহলে বলি - এটা ইসি কোথাওই বলেনি ম্যান্ডেটরি। কিন্তু কমিউনিকেটও করেনি ঠিকভাবে, ফলে প্যানিক তৈরী হয়েছে। সাইটটাও অত্যন্ত ভুলভাল - প্রচুর এরর ইত্যাদি। তাতে প্যানিক আরো বেড়েছে।

    যতদূর বুঝেছি ইসি ক্রাউড সোর্স করতে চাইছে - যাঁরা নিজেরা পারবেন করে নেবেন (শুধু আধার নয়, প্যান/ডিএল ইত্যাদি অনেক কিছুই গ্রাহ্য)। যাঁরা পারবেন না, করবেন না। বুথ লেভেল অফিসারের বাড়ি বাড়ি যাবার কথা।

    অনেক ওয়ার্ডে এবং পঞ্চায়েত এলাকায় সিপিএম আর ডিওয়াইএফআই বুথ করেছিলো পুজোর আগে থেকে (ব্যক্তিগতভাবে জানি), এবং সেখানে অনেকে করিয়েও গেছেন।
  • রঞ্জন | ১৯ অক্টোবর ২০১৯ ২১:৫৬422628
  • @ পিএম,
    না, এর মানে একটু আলাদা। রিজার্ভ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি করপোরেশন বোলে একটি বডি আছে। সমস্ত ব্যাঙ্ককে পিরিয়ডিক্যালি তাদের ডিপজিট এবং লোনের স্টেটমেন্টের সংগে তার ইন্স্যুরেন্সের জন্যে ওই সংস্থাকে প্রিমিয়াম জমা করোতে হয়।

    কোন লোন ডুবে গেলে ব্যাংক যখন রাইট অফ করে ব্যালান্স শীট ক্লিন করে তখন ইন্স্যুরেন্স থেকে আনুপাতিক রাশি ব্যাঙ্ক ওই লোনে জমা করে বাকিটা ব্যাড ডেট প্রভিসন থেকে জমা করে সেট অফ করে।
    একইভাবে ডিপোজিট একাউন্টের জন্যেও বীমা করা হয়। / কতটা ?
    কয়েকদশক আগে এটা ছিল প্রতি একাউন্ট ম্যাক্স ২৫ হাজার। তারপরে হোল ৫০ হাজার। বর্তমানে ১ লাখ। অর্থাৎ আপনার-আমার প্রতি জমা খাতায় ম্যাক্সিমাম ১ লাখ টাকা অব্দি রিজার্ভ ব্যাংকের মাধ্যমে সমস্ত ব্যাংক বীমা কওরে রেখেছে।
    এর মানে হল যদি কোনদিন কোন ব্যাংক লালবাতি জ্বালে তখন রিজার্ভ ব্যাংকের ওই ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে ১ লাখ আপনি সহজেই পেয়ে যাবেন। সরকারের নিজের ভাঁড়ার থেকে ওটুকুই দায়িত্ব।
    অর্থাৎ টেকনিক্যালি সরকারি ব্যাংকে আপনার ১ লাখ পর্য্যন্ত বীমার মাধ্যমে সুরক্ষিত, কোন চিন্তা নেই। বাকিটা দেওয়া ব্যাংকের দায়িত্ব। এই ট্রেড সিক্রেট কোন ব্যাংক তার গ্রাহককে জানায় না। এক্ষণ পিএমসি ব্যাংকের হাল এবং জনতার রাগ দ্যাখে এইচ ডি এফ সি আগে ভাগেই " আমায় তখন দোষ দিয়ো না, আগেই রাখি বোলে! "
    শালা, ন'বছর আগে রিটায়ার করেছি, এখনও কি আমার উপর অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের ধারায় কেস চলতে পারে ? রামজী ভরসা!
    বিধিসম্মত সতর্কীকরণ!
    ভয় পাবেন না। এইছ ডি এফ সি ব্যাংকের স্বাস্থ্য খুব ভাল। ওদের ব্যালান্স শীট এবং নেট প্রফিট, শেয়ারের ভ্যালু দেখুন।
    যতক্ষণ না লেম্যান ব্রাদার্স গোছের আর্থিক ভূমিকম্প হচ্ছে ( রামজী করুন যেন না হয় ) ততক্ষণ এ নিইয়ে ভাবার কিছু ণেই।
  • b | ১৯ অক্টোবর ২০১৯ ২০:০৭422627
  • পঃ বঙ্গে কি আধার আর ভোটার আই কার্ড লিঙ্ক বাধ্যতামূলক? মা আজ ফোনে করেছিলেন (৭০+), রীতিমত কাঁদোকাঁদো অবস্থা, প্রচুর গুজব ছড়াচ্ছে। একটু কেউ হেল্প করবেন, ঠিক ইনফো জানিয়ে?
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১৯:৪২422626
  • "তাঁদের পাশে মমতা ছাড়া আর কেউ নেই। দলে দলে ফিরে আসছেন তাঁরা।।"
    তিনোতে ফিরছে? তার মানে ধরে নেওয়া যায় যে তিনোরা আসছে ভোটে ৭০ কেন ৮০% ভোট পেলেও পেতে পারে!!
  • PM | ১৯ অক্টোবর ২০১৯ ১৯:২৬422625
  • শুনলাম HDFC পাস বইতে স্ট্যাম্প মারছে যে যে কোনো পরমান টাকা রাখা হোক না কেনো, রিজার্ভ ব্যান্ক এর নিয়ম অনুসারে ব্যান্ক এর লায়াবিলিটি ১অ্যাকাউন্ট পিছু ১ লাখ

    এদিকে সরকার বলছে সব টাকা ব্যান্ক এর মাধ্যমে ডিজিটালি লেনদেন হোক।

    এর মানে কি ?
  • এলেবেলে | ১৯ অক্টোবর ২০১৯ ১৮:৫৩422624
  • *কাজে
  • এলেবেলে | ১৯ অক্টোবর ২০১৯ ১৮:৫১422623
  • আবারও বলছি আপনাদের অনেকেই গ্রামবাংলার নাড়ির খবর রাখেন না। পঞ্চায়েত ভোট গ্রামের মানুষের কাছে একটা আইডেন্টিটি। প্রচুর বার ভোট নিতে গিয়ে দেখেছি মানুষ ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছেন। মানে ভোটটা দিয়েই আজে বেরিয়ে যাবেন। এইবারে তাঁদের সেই আইডেন্টিটি নষ্ট হওয়ায় তাঁরা তৃণমূলের ওপর প্রবল ক্ষিপ্ত ছিলেন। এঁদের একটা বিপুল অংশ বিজেপিকে ভোট দিয়েছেন শুধু তৃণমূলকে ভোটটা দেবেন না বলে। পাশাপাশি গ্রামে অনেক আগেই সিপিএম বিজেপিতে টার্ন নিয়েছিল। সে কথা আমি ভোটের আগে বলতে এখানে মানুষদের সে কী প্রবল ব্যঙ্গ!

    কিন্তু এবারে অস্তিত্বের সঙ্কট। ভিটেছাড়া হওয়ার ভয়। কাজেই একদিকে নদীয়া ও চব্বিশ পরগণা এবং অন্যদিকে মুর্শিদাবাদ-জলপাইগুড়ি-কোচবিহারের মানুষ উপলব্ধি করতে পেরেছেন তাঁদের পাশে মমতা ছাড়া আর কেউ নেই। দলে দলে ফিরে আসছেন তাঁরা।

    দুই জেলায় সীমাবব্ধ কং আর এম এন রায়কে জীবনে পাত্তা না দেওয়া শতবর্ষ পালন করতে ব্যস্ত বং সিপিএম তাঁদের ধর্তব্যের ত্রিসীমানায় নেই। এবং 'ছাগল'রা গুরুর মায়াপাতা চিবিয়ে ভোট দেন না।
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১৮:৩৮422622
  • কিন্তু তিনোরা কেন নেই এই ভবিষ্যতবাণীতে?
  • :-P | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:৫৩422621
  • যতক্ষণ ক্ষমতা থেকে তিনোরা সরছে না ততক্ষণ বামেরা কিছুই করবে না। কারণ, শুধু ক্যাল খাবে তাইই নয়, তিনোর অল্টারনেট বাম নয় রাম এই মতে প্রাচীন বামেরা অলরেডি সবস্ক্রাইব করেছে, ভোট সাক্ষী। একবার বিজেপি ক্ষমতায় এলে তারপরে বামেদের কর্মকান্ড শুরু হবে। ততদিন রিস্ট্রাকচারিং চলবে। ততদিনে প্রাচীন টপ বাম লেভেলও খালি হবে। মুশকিল হল, তখন কর্মকান্ড করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ও নেটওয়ার্ক প্রয়োজন সেটা আর হাতে গোনা জনাকয় পড়ে থাকা বামের ধকে কুলোবে না। ফলে ততদিনে বিজেপি নিরঙ্কুশ হবে। আর তখন সেই হাতে গোনা জনাকয় পড়ে থাকা বামেরা ধুর্বাল বলে জনতা ছাগল আউড়ে ক্যারিয়ারে পুনঃমনোনিবেশ করবে।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:২৩422620
  • ৬০০০০ কোটির মধ্যে কতো পার্সেন্ট বামেরা খরচ করেছে?
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:২১422619
  • কোত্থেকে আসে?বামেরা যে ফান্ডিং এর রক্তাল্পতায় ভুগে গেলো,সে নিয়ে কেনো কবি নীরব?
  • S | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:১৮422618
  • এগুলো ডিক্লেয়ার্ড অ্যাসেট। ২০০৬ সালে তিনোদের মোটে ২৫ লক্ষ ছিল? ২০১৭তে মোটে ৪৫ কোটি? কইবেন না কত্ত, ঘুড়ায় হাসবো। নারদা, চীটফান্ডের টাকা গেল কই? দিদিই কাটমানি নিয়ে কিসব বললেন। এসব ভুলে গেলে চলবে।

    ২০১৯এ মোট ৬০,০০০ কোটি টাকা খরচ করা হয়েছে, যার মধ্যে ৪৫% বিজেপি খরচ করেছে। সেই টাকা কোত্থেকে আসে?
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:১৪422617
  • এইটা তো দারুন লিঙ্ক!একজন কিছুক্ষণ আগে প্রাণপণে প্রলাপ বকছিলো, বামেদের নাকি ফান্ডিং প্রবলেম ছিলো।
    হা, হা,হা।
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:১০422615
  • তাপসী মালিকের মামলার কথা তুললেই পরিবর্তনপন্থীরা লেজ তুলে দৌড় মারে কেন?
  • কার কত টাকা | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:১০422616
  • The value of assets of Trinamool Congress has seen a jump from Rs. 0.25 crore to Rs. 44.99 crore during this 11-year period, according to the figures released by ADR and Election Watch at a press conference here, quoting declarations by the parties before the Election Commission.

    The total value of assets of CPI(M) has increased during the period by 383.47 per cent from Rs. 90.55 crore to Rs. 437.78 crore, ADR national coordinator Anil Verma said.

    ২০১৭-র হিসেব as per https://www.ndtv.com/india-news/declared-assets-of-bjp-congress-and-other-political-parties-up-1763764

    কারা যেন 'হায় আমাদের ফান্ড নাই' বলে কাঁদছিল।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:০৬422614
  • কথায় আছে না,শ চুহে খাকে বিল্লী গয়ি...
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৬:০২422613
  • ছি, ছি অমন কথা বলতে নেই। তলে তলে নেতারা,দলে দলে রামে ভোট দিতে বলেছেন,তার বেলা?
    রামে ভোট দিলে তবেই দিদি কে টাইট দেওয়া যাবে।
    পরে ফোঁটা কেটে বললেই হলো, কিসু জানি না তো!
    আমাদের আমলে রাজনৈতিক হত্যা কান্ড হতো না তো!
    আমরা পরম বৈষ্ণব কি না!
  • PT | ১৯ অক্টোবর ২০১৯ ১৫:৫০422612
  • গত এক দশকে তো শুধুই আমড়াগাছী হল। এক্কেবারে হালের তাপসী মালিকের মামলাটা দিয়েই শুরু হোক না কেন?
    ক্ষমতায় এলে বাম নেতাদের হাফ প্যান্ট পরিয়ে দৌড় করানোর কথা ছিল মনে আছে? এখন তো দেখছি একদিকে নিজের পুলিশ চোরের মত পালিয়ে বেড়াচ্ছে আর তাদের মাথা লজ্জার মাথা খেয়ে দিল্লীতে দরজায় দরজায় ধর্ণা দিচ্ছে।
    অন্ততঃ কালীপূজো পর্যন্ত নাহয় চুপ থাকুন।
  • sm | ১৯ অক্টোবর ২০১৯ ১৫:১৪422611
  • ভুলবেন না স্যার,সাইবাড়ী, মারিচ ঝাঁপি,বিজন সেতু,নানুর, ছোট আঙ্গড়িয়া, কেশ পুর,সুচপুর এগুলো লিস্টি তে আছে।
    একেবারে বৈষ্ণব নয়,কি বলেন স্যার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত