এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:২৮713905
  • না অন্য কিছু না, কমি শব্দটা লিবটার্ড সিকুলার প্রেস্টিট্যুট ইত্যাদির সাথে এক লপ্তে যাচ্ছে কিনা। আপনি সংক্ষেপের কারণেই বলেছেন অবশ্যই, আমারই বুঝতে ভুল।

    এদিকে ঋতব্রতকে বহিষ্কার করে দিয়েচে। :)
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৩৬713906
  • যাক্‌ - সকাল থেকে একটা ভ্যালিড তক্কো করলাম -
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০০713908
  • পড়লাম - অভিযোগের পসরা! এগুলো তো কোথাও বেরোয়নি সংবাদপত্রে -

    বাপরে - উনিশ জন! সিকোয়েন্সিয়ালি এতো জন মহিলা অ্যাবইউজড হলেন! কমিশনে না গিয়ে নিজেরাই তো একটা টিম গড়ে নিয়ে একে কিডন্যাপ করে নেওয়া যেতো! এইসব মহিলারা সব পার্টিকর্মী?
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০৩713910
  • বেরোয়নি কারণ পার্টি বিবৃতি দেয়নি। এবার আমার আগের পোস্টের সাথে মিলিয়ে পড়ুন। খবর যতটুকু বেরিয়েছে কীভাবে বেরিয়েছে। তাহলে আরেকটা সুতো পাবেন।
  • সিকি | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০৩713909
  • কতায় কতায় দিল্লী দেখানো যেন কারা কাদের বলতো!
    - যে যেখানে লড়ে যায় "আমাদেরইঃ লড়া।

    ধরে নিচ্ছি ম্যানিফেস্টো পড়ে কেউই ভোট দেয় না। দিল্লিতে তা হলে ধরে নিতে হবে লোকে কেজরির মুখ দেখেই ভোট দিয়েছিল।

    বিজেপি বা ভারতীয় কংগ্রেস পার্টিগুলোর ভেতরে কার কী রকম বিচারপ্রক্রিয়া চলে, সেগুলো কি জনতাকে জানানো হয়? এই যেমন ইরাণী বালিকা আগের এইচারডি মিনিস্ট্রি থেকে সরে গিয়ে এখন টেক্সটাইল সামলাচ্ছেন। মাঝে কী কী হয়েছিল, মোদীবাউ বকেছিলেন কিনা, বা অমিতবাউ ঝেড়ে কাপড় পরিয়েছিলেন কিনা -
    ইরাণী বালিকা অভিমান করেছিলেন কিনা, এগুলো জনতা কিন্তু হেব্বি জানতে চায়। বিজেপি জানিয়েছে?

    নীতিশ কুমার দিব্যি হাতমুখ ধুয়ে বিজেপি জয়েন করে গেলেন। লোকে খিস্তি মারল, কিন্তু ওঁর দলের কি জনতাকে কিছু জানাবার দায় পড়েছে?

    একটি রেজিমেন্টেড পার্টির ভেতরে অনেক কিছু চলে, অ্যাপ্রেইজাল, বিচারপ্রক্রিয়া, নিয়মনীতির পুনর্বিন্যাস, ইভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন - সেগুলো পার্টির আভ্যন্তরীণ ব্যাপার। বাকি কারাত ঢ্যাঁটা, বুদ্ধ খচ্চর, অনিল অশালীন - এ রকমের দাবিদাওয়া আমরা করেই থাকি। পার্টি জনতার দাবিদাওয়ায় কান দেবে কিনা, বা কতটা কান দেবে, সেটা পার্টির পরিচালন সমিতিই স্থির করে। তাই না?

    বুদ্ধ কারাতের জায়গায় মোদী অমিত কিংবা চিদু সিব্বাল বসিয়ে নাও, গল্পটা একই থাকে।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১১713911
  • তাহলে আর কমিউনিস্ট পার্টি বিজেপি -কং য়ের সমালোচনা করে কেন? ট্রান্পারেন্সি এদেরো নেই, ওদেরো নেই - তাহলে এরা বেটার কিসে?

    সিকিকে -
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৩713912
  • আরো একটা খটকা - উনিশজন মহিলা অ্যাবিউজড হলেন - একজনও পুলিশের কাছে না গিয়ে হাত ধরাধরি করে দলের কাছে বল্লেন - ও দয়াল! বিচার করো!

    এখানে ডালে কালা আছে কিছু -
  • অ্যান্ডালগ্যালর্নিস | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ১৬:১৭713913
  • আমি বিদায় নিলুম।
  • . | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ২২:০৪713914
  • কালকে ঋতব্রতের সাক্ষাতকারটি শুনে তাকে ঢক্কানিনাদ আর স্বার্থপর এক ব্যক্তিছাড়া কিছু মনে হল না। মহঃ সেলিম অনেক ভাল প্রতিকৃয়া দিয়েছেন। যে লোক না জানিয়ে টেপ করে তাইনিয়ে ব্ল্যাকমেল করার ধমকি দেন তিনি আর যাই করুন, সঠিক কাজ করেন নি।
  • sm | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ২২:২২713916
  • এখন সেলিম কে ভালো বলতেই হবে। কদিন আগে ঋতব্রতও ছিল পোস্টের বয়!
    এখন পার্টির সমালোচনা করলেই খারাপ ছেলে!
    শুনলাম ঋতব্রত নাকি সূর্য্য বাবু কে আই ফোন উপহার দিয়েছিলো।সর্বহারাদের নেতা সেটি গ্রহণ ও করেছিলেন।
    এখন আবার ফেরত দিয়েছেন।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৭ ২৩:৩৫713917
  • এগুলো পাতি কেচ্ছা রটানো হচ্ছে। পার্টিকে যদি ১৯ জন মহিলা অভিযোগ জানিয়ে থাকেন, সেগুলো পাবলিক করা হোক, পুলিশে যাওয়া হোক। ফৌজদারি অপরাধ বিচার করার তো পার্টি কেউ না।

    সিপিএম পর্টি হিসেবে এগুলো বলে বেড়ায়নি। অন্তত সেটুকু ইন্টিগ্র্রিটি বজায় রেখেছে।
  • j | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪০713918
  • http://bangla.vasundharatv.com/2017/09/13/state/ritobroto-aniket-chatt
    opadhay/

    লিখেছে তো বেশ গুছিয়ে, তবে উনি নিজেও একটি গুপিযন্তর......

    মোটামুটি সবকটা চিটফান্ড আর ঐ বেশ কয়েকবার ফ্রডবাজি করে গ্রেপ্তার হওয়া পাঁজার টাকায় ফিলিম বানান, সেগুলোর কন্টেট আর কোয়ালিটি - থাক ....

    আর সকাল বিকেল আহ্নিক করে ছত্রেছত্রে হীরকরাণি বন্দনা তো আছেই
  • lcm | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৭713919
  • এই সাংবাদিক কোন কাগজের? বসুন্ধরা টিভি-র? এই চ্যানেল আবার কবে হল? ওহ, এত চ্যানেল, এত পিছিয়ে পড়েছি...
  • পাই | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৫২713920
  • এটা নিয়ে কথা হোক। আর্কাদির পোস্ট। এরকমই কেস হলে আর ২৫০০০০ এর চাকরির বদলে প্রোমোটারের কাছে জমি গেলে অবশ্যই আপত্তি থাকবে।

    --

    'রাজারহাটে ইনফোসিসকে বামফ্রন্ট সরকার যে ৫০ একর জমি দিয়েছিলো, তাতে সেজ স্টেটাস না পেলে তারা কোনরকম শিল্প করবে না বলে জানিয়েছিলো। এই নিয়ে বর্তমান সরকারের সাথে তাদের বহুদিন টানাপোড়েন চলে। বিগত কয়েকদিনে খবরের কাগজ থেকে জানা গেছে, এই বিষয়টার সমাধান হয়েছে, সেজ স্টেটাস ছাড়াই ইনফোসিস ওই জমিতে কাজ শুরু করতে রাজি হয়েছে। স্বাভাবিকভাবেই, রাজ্যের যুবদের একাংশ এই কর্মসংস্থানের সম্ভাবনায় খুশি। আর শুধু রাজ্য কেন, ফেসবুকে যে প্রবাসী বাঙালীদের গ্রুপগুলো আছে সেখানেও লোকজন খুশি, যে এবার হয়তো বাড়ি ফেরবার একটা সুযোগ পাওয়া যাবে।

    তাই বিষয়টি সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে যা জানা গেছে, তাতে খুশির জায়গায় খটকা লাগছে। যেমন ধরুন, ইনফোসিস জানিয়েছে যে এখানে এক হাজার লোকের কর্মসংস্থান হবে। ৫০ একর জমিতে তথ্যপ্রযুক্তি কেন্দ্র হলে সেখানে ন্যূনতম ২৫ হাজার লোকের চাকরি হওয়ার কথা। মাত্র এক হাজার কেন? আরও বিশদে খোঁজখবর নিয়ে আসল গল্পটা বেরিয়ে এসেছে।

    বর্তমান সরকার ইনফোসিসকে এই ৫০ একর জমি লিজের বদলে ফ্রী-হোল্ড হিসেবে তুলে দিয়েছে। এর মানে কী? লিজ মানে জমি বিক্রি করবার অধিকার কোম্পানির নেই। জমি পেয়ে সেখানে কিছু না করলে সেই জমি সরকারকে ফেরত দিতে হবে। আর ফ্রী-হোল্ড মানে জমির মালিকানা সরাসরি কোম্পানির। কোম্পানি চাইলে কাউকে বিক্রি করতেই পারে। এর পর আরও মজার ব্যাপার। সরকার জানিয়েছে ইনফোসিস ৫১% জমিতে শিল্প করুক। আর ৪৯% এ অন্য কিছু করুক। এই 'অন্য কিছু' মানে কি? ইনফোসিস নিশ্চয়ই জমিতে আলুচাষ করবে না। বা বাগান বানাবে না। তাহলে? একটাই অপশন, এই জমিটা যাবে প্রমোটারদের হাতে। আর শুধু ৪৯% কেন, ইনফোসিস চাইলে পুরো জমিটাই প্রমোটারদের বিক্রি করে দিতে পারবে। কারন এটা ফ্রী-হোল্ড। শিল্পের জন্যে যে জমি কোম্পানিরা কেনে, তার থেকে অনেক বেশি দামে রিয়েল এস্টেটের জন্যে জমি বিক্রি হয়। বস্তুত, কিছু না করে, স্রেফ জমি কেনাবেচা করেই ইনফোসিস একটা ভালো অংকের টাকা লাভ করে ফেলবে।

    আর এখানেই আসল মজা। রাজারহাটে এই ইনফোসিসের জন্যে আগের সরকারের আমলে ধার্য করা লিজের ৫০ একর জমি একদম প্রাইম লোকেশনে এতদিন 'আটকে' ছিলো। রিয়েল এস্টেট লবির লোলুপ দৃষ্টি ছিলো এর ওপর।
    ইনফোসিস কিছু করছিলো না, আর সরকারকে ফেরত দিলে সরকার সেটা আবার সরাসরি প্রোমোটারদের বিক্রি করলে বদনাম হতো। তাই কি সুন্দর ব্যাবস্থা হয়ে গেলো। সরকার লিজের জমিকে ফ্রী-হোল্ড হিসেবে তুলে দিলো ইনফোসিসের হাতে, ইনফোসিস বিক্রি করবে প্রোমোটারদের। মাঝখানে জনগনের জন্যে রইলো এক হাজার চাকরির কনশোলেসন প্রাইজ। ক্রোনি ক্যাপিটালিজমের কি নিপুণ বাস্তবায়ন। সরকার মানে তৃণমূল খুশ। ইনফোসিস খুশ। প্রোমোটার খুশ। সবার জন্যে উইন-উইন সিচুয়েশন।

    যারা তৃণমুল সরকারের সেজ বিরোধী অবস্থান নিয়ে গদগদ, তারা কি জানে যে এই সরকারের লড়াই সেজের বিরুদ্ধে না, প্রোমোটারের পক্ষে?'
  • À | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৫713921
  • Cpm er bipokhye
  • S | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২১:৩১713922
  • এইমুহুর্তে ইনফোসিসকে কোলকাতায় এনেও খুব লাভ আছে বলে মনে হয়না। আগে যে অ্যাজাম্পশন ছিলো সেটা হলো ইনফি আর উইপ্রো এলে বাকীরাও আসবে। সেদিন চলে গেছে। আউটসোর্সিঙ্গ আর তেমন লাভজনক ব্যবসা নয়, গ্রোথও খুব কম। ফলে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

    তাই ইনফি এলে ভালো। তবে সরকার বরন্চ হাডকোর মাধ্যমে বড় কমার্শিয়াল রিয়েল এস্টেট তৈরী করে সস্তায় স্টার্টাপগুলোকে দিক। ওটাই মনে হচ্ছে আগামী দশ-বিশ বছরের ভবিষ্যত। অন্যান্য শহরগুলোতে রিয়েল এস্টেটের খরচ সামলাতে তাদের অবস্থা সঙ্গীন। সেখানে কোলকাতা ভালো অপশান হতে পারে। অন্যান্য কিছু সুবোধেও থাকুক তার সাথে।
  • sm | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ২১:৪৪713923
  • বেশি শিল্প শিল্প করে চেঁচালে এই ই হয়।এই মুহূর্তে ওই জমির দাম হাজার কোটি টাকা।সরকার প্লট করে বিক্রি করে দিলেই পারে।
    শিল্পপতি দের লোভের সীমা হলো গিয়ে আকাশ!
    কি আর করা!
    বাম আমলে জোর করে চাষি দের জমি কেড়ে নেওয়া হলো আর তৃণমূল আমলে সেটা ইনফির সম্পত্তি হয়ে গেলো!
    চমৎকার!মধ্যিখানে থেকে গাজর ঝুলে রইলো। কিছু চাকরি!
    যা না পেলে শিক্ষিত বাঙালি যুবক /যুবতী হাহাকার করছিলো।
    এবার এসে গেলো চাকরির পায়েস!খাও আর আয়েশ করো।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৪713924
  • তুলে রাখি-
  • s | ২০ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৫৩713928
  • ইতিমধ্যে।
  • PT | ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৩:৩৩713929
  • "বিজ্ঞানী বিকাশ সিংহের কথায়, ‘বাঙালি এখন সারাদিন ধরে রাজনীতি করতে ব্যস্ত ৷ আমরা যে কোথায় যাচ্ছি এটা তার জ্বলন্ত প্রমাণ ৷ এ ভাবে আমরা সব কিছু কী ভাবে ভুলে যেতে পারি ?’"
  • j | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৬713931
  • তিনোচাড্ডিরা কি চাড্ডি নহে ? উত্তরপাড়ার সাংবাদিক বিধায়ক "গেরেপ্তার " চাইছেন

  • সিকি | ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১১:০৪713932
  • এর পরে শ্রীপন্না অনমিত্রদের নামেও গ্রেফতারি পরওয়ানা বেরোবে।

    প্যারডিটা কেউ শুনেছেন? আমি শুনলাম। বেশ ভালো।
  • PT | ০৪ অক্টোবর ২০১৭ ০৬:৩২713933
  • সম্পাদক সুমনের হলটা কি?

    "##আমি এমন বেশ কয়েকজন যুবা ডাক্তারের কথা জানি যাঁরা বিলেত -আমেরিকায় ফেরত যাওয়ার জন্য সুযোগ খুঁজতে শুরু করে দিয়েছেন, কেউ কেউ বাক্স -প্যাঁটরা বেঁধে ভিসা পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন৷.......

    **সিঙ্গুর থেকে টাটাদের হাত গোটানোর মতো হয়ে যাবে এঁদের দেশান্তরী হওয়ার তাত্পর্য৷ চরম অপদস্থ হয়ে টাটারা চলে যাওয়ার পরে কোনও বৃহত্ শিল্পগোষ্ঠী আর এই ‘বিশ্ব বাংলার ’ দিকে ফিরেও তাকাচ্ছে না !........

    ##আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার নামে জেলায় জেলায় নীল -সাদা ক্ষুধিত পাষাণ গড়া নিয়ে কতই না আহ্লাদ করি ! কিন্ত্ত আদতে সেখানে যে ভূতের কেত্তন আর চুল্লুর ঠেক গজিয়ে ওঠা ছাড়া আর কিছুই হবে না সে দিকে কারও ভ্রুক্ষেপই নেই দেখছি !.......

    ##আমার ষাট ছুঁই-ছুঁই বয়সে নিজের রাজ্যে ডাক্তারবাবুদের এমন সার্বিক, সর্বগ্রাসী বিপন্নতা এর আগে কখনও প্রত্যক্ষ করিনি ! .......>

    <http://www.epaper.eisamay.com/Details.aspx?id=35030&boxid=135942300
  • s | ০৪ অক্টোবর ২০১৭ ০৭:৩৬713934
  • সেকি পিটিদা। দিদি রেডরোডে দুর্গা ঠাকুরের মার্চপাস্ট করাচ্ছেন। কত বিদেশী বসে দেখে ওয়ান্ডারফুল বলছে। দিদি নিজে সাড়ে তিন ঘণ্টা বসে থেকে হাসিমুখে তালি দিচ্ছেন। তার ওপর যুবা বিশ্বকাপ হচ্ছে। কলকাতা তো হ্যাপেনিং সিটি এখন।
  • PT | ০৪ অক্টোবর ২০১৭ ০৮:২১713935
  • বিদেশীরা তো এখানে ডাক্তার দেখাতে আসে না.........
    একটা সরকারের প্রধানের কিছুই করার নেই বলেই হয়ত হাতে কত্ত সময় যে ঘন্টা তিনেক দুগ্গাঠাকুরের মার্চপাস্ট দেখছেন!!
  • Du | ০৪ অক্টোবর ২০১৭ ০৮:৪৭713936
  • কাগজ টিভির যে কিসে কি কিছুই বুঝি না। বিজেপির ৩ টা না কটা সিট। ।।কিন্তু সেই থ্র্কে বিবিধ মিউজিক সহযোগে দেখিয়ে যাচ্ছে ===আজ পাহাড়ে রাজ্য বিজেপির সভাপতি।!!!
  • PT | ০৫ অক্টোবর ২০১৭ ০৯:১৫713937
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন