এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bozo | ১৮ আগস্ট ২০০৮ ১০:৩৮697341
  • আরে না না অরিজিৎ দা, সারকাজম না করাই ভালো। আমি at least করব না। আগে তো দেখেছি হনু দা, তুমি, সব বড় বড় ক্যাডার কে একটু সারকাজম করে লিখলেই কেমন তোমাদের সেল্ফ-অভিমন্যু ভাব আসে। তারপরে লিখবে এই পাড়ায় আর আসব না, আর লিখব না, আমার লেখা মুছে দিও। দু চার দিন পরে অবশ্য আবার ঘুরে ফিরে আসো। তবে বুড়ো বয়সে ধাড়ি ক্যাডার দের ছিঁচকাঁদুনে-পানা কেমন একটা লাগে। ঐ বক্সার বিমান বা মমতার গলায় দড়ি দেবার নাটকের মত।
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১০:৪৭697342
  • আসলে টাটা-দের ভূমিকা নিয়ে আমার একটু কেমন ঠেকছে, আর এ নিয়ে কেউ কিছু বলছেও না।
    যখন সিঙ্গুর নিয়ে গোলমাল তুঙ্গে, ১৪৪ ধারা জারি, খুন/আত্মহত্যা হচ্ছে - তখন কিন্তু টাটা-রা বলে গেছে "আমরা কমিটেড'। এখন, হুমকি দিচ্ছে সরিয়ে নেবে (এর কারণ কি কেন্দ্র থেকে বামেদের সাপোর্ট সরিয়ে নেওয়া!)। এই যে শুনি টাটারা সোস্যালি কমিটেড... ইত্যাদি।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১০:৫৬697343
  • ইঞ্জেকশনের সময় পেরিয়ে গেছে বুঝলাম। তবে উতিতে গোহারাণ হারলেও ভদ্রতার সীমাটা না ছাড়ানোই ভালো - মানুষের বেসিক কোয়ালিটি।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১০:৫৭697344
  • টাটারা সোশ্যালি কমিটেড - এটা মিথ। ওই একই টাটারা টিসিএসও চালায়।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১০:৫৮697345
  • ** যুক্তিতে **
  • bozo | ১৮ আগস্ট ২০০৮ ১১:০৩697346
  • খারাপ লাগলো? থ্রেড ফলো করে দেখো বিলো দ্য বেল্ট তুমি-ই প্রথম শুরু করেছিলে। আমি খালি 'পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন।'

    প্রথম বার ইলিশ-বেগুন ও গ্রিড থিওরি তে আমি চুপ-ই ছিলাম। সেল্ফ-প্রিচিং এর হিপোক্রেসি টা আর সহ্য হল না। সরি:-)
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১১:০৭697347
  • এই তো আজই বুদ্ধবাবু বলেছেন মানুষ চাইছেন না তাই বারাসত-হলদিয়া রাস্তা হবে না। সেই লাইনে এলেই বাবা। অবশ্য পঞ্চায়েতের ফলাফল কাজ করেছে।
    আমার মনে হয়, মমতা-টাটা-জমির স্টেক হোল্ডাররা-সরকার যদি একসাথে বসে সমাধান বের হবেই। আমি সিঙ্গুরে কারখানার বিরোধী ছিলাম, আজও কৃষিজমি অধিগ্রহণ কারখানার বিরোধী। কিন্তু সিঙ্গুরের যা বাস্তব অবস্থা তাতে আর কৃষিতে ফিরে যাবার রাস্তা বন্ধ।
    তবে এই শিল্পায়ন আখেরে ক্ষতি করবে। তরিতরকারী-শাকপাতা-মাছ-ভাতের বদলে ন্যানো সুবিধের কিছু তো নয়ই, বরং লংটার্মে বাঁশ।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১১:০৮697349
  • ও তাই বুঝি? ফোবিয়ার সিম্পটম দেখা যাচ্ছে অনেকদিন ধরেই - খুঁজলে সব পাওয়া যাবে।

    খারাপ লাগবে কেন? তোমাকে এই পাতায় চিনি, এর চেয়ে বেশি চেনার ইচ্ছেও নেই, দরকারও নেই। ছায়াযুদ্ধ আমি পছন্দ করি না। আমার যা মনে হয় লিখবো, তোমার সেগুলো পার্টিপড়ানো মনে হয় - আমার তোমার লেখাগুলোকে সিপিএমফোবিয়া মনে হয়।

    তবে এখনও অবধি আমি ভদ্রতার সীমা ছাড়াই নি - যেটা তুমি আগেও ছাড়িয়েছ। বেশ কয়েকবার। এটা লোক টু লোক হয়তো ভ্যারি করে।
  • Arpan | ১৮ আগস্ট ২০০৮ ১১:০৮697348
  • যা: এই বাজারে অজদার থট এক্সপেরিমেন্টের আইডিয়াটা ধামাচাপা পড়ে গেল যে।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১১:১১697352
  • কল্লোলদা - উপায় না থাকলে কৃষিজমি অধিগ্রহণ করেই হয়তো ইন্ডাস্ট্রী তৈরী হবে। মোটামুটি সব উন্নত দেশেই এগুলো হয়েছে। তবে লোককে ডিসপ্লেস করে ভাগাড়ে পাঠিয়ে নয় - আমাদের যেটা হয়েছে। আমার আপত্তিটা সেখানে।
  • bozo | ১৮ আগস্ট ২০০৮ ১১:১৪697353
  • ভদ্রতার সীমা আমিও ছাড়াই নি। খালি ট্র্যাক রেকর্ড টা মনে করিয়ে দিয়েছিলাম। হিস্টরি রিপিট করে কি না।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১১:১৯697354
  • হাহা-র শব্দরূপটা দেখে নিও। এই একটু আগে হনু আর আমার নামের পোস্টটাকে আমি ভদ্রতা বলতে পারি না। নন্দীগ্রামের থ্রেডেও বেশ কিছু পোস্টকে একই ভাবে ভদ্রতা বলতে পারি না। অবশ্যই কাকে ভদ্রতা বলে সেটাও লোক টু লোক ভ্যারি করে। অনেক কিছুই ম্যাটার করে এই বোধের পিছনে।
  • bozo | ১৮ আগস্ট ২০০৮ ১১:২৮697355
  • ওহ কড়া সত্যি গুলো খারাপ লেগেছে? আমি তো জাস্ট বললাম যে সারকাসটিক কমেন্ট আমিও করতে পারি, কিন্তু ট্যানট্রামস স্টার্ট হয়ে যাবার ভয় আছে।
    ওহ আরেকটা কথা, যে যেরকম অ্যানসার ডিজার্ভ করে তাকে তেমনি অ্যানসার করে থাকি। নিজের করা পোস্ট গুলো পড়ে নিয়ে ভদ্রতার একটা লাইন টেনে নিও ও তোমার নিজস্ব অনুনকরনীয় ভদ্রতার জন্য গর্ব বোধ কোরো। আই রেস্ট মাই কেস হেয়ার অ্যান্ড গুডলাক ফর সিঙ্গুর।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১১:৩২697356
  • ট্যা¾ট্রামস তো দেখেই ফেল্লাম...উপযুক্ত উত্তর আমিও দিয়ে থাকি - সেখানে কে বন্ধু কে নয় দেখার প্রয়োজন মনে করি না। খারাপ লাগার কিছু নেই, কারণ সকলের মনোবৃত্তি এবং ভদ্রতাবোধ একই পর্যায়ের হবে এটা ভাবা অন্যায়।

    গুডলাক টু ইউ।
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৮ ১১:৪২697357
  • মধ্যবিত্তকে যদি বলা হয় তুমি মধ্যবিত্ত,তাহলে সে কিছুতেই মানবে না - কারন সে মধ্যবিত্ত। তার ক্লাস নাই। :-)

    একইভাবে অজদার থট এক্সপেরিমেন্টে যে রাজি হবে, সে আর মধ্যবিত্ত থাকবেই না।

    মধ্যবিত্তের কত জ্বালা।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১১:৪৬697358
  • আমি রাজি নই ওই এক্সপেরিমেন্টে। যত ছোটই হোক, অনিশ্চয়তা যেখানে সেই পথে নেই। চাকরি থাকা অবস্থায় আপগ্রেড করার সুযোগ দিলে আছি।
  • Blank | ১৮ আগস্ট ২০০৮ ১১:৪৭697359
  • সিফো টা বড় ফাজিল হয়ে গেচে। পুরো ফাজি লজিকে কথা বলচে। ছি সিফো ...
  • Blank | ১৮ আগস্ট ২০০৮ ১১:৫০697360
  • কৃষি জমি অধি গ্রহন/অধি গ্রহন নয়, এই ব্যপারটা নিয়ে এখনো তর্কা তর্কি চলে? কোনো দেশে যদি খুব উর্বর হয়, তবে সে দেশে শিল্প কক্ষুনো হবে না আর সবাইকে কৃষক হতেই হবে?
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১২:০১697361
  • সিঁফো, ঐটাইতো মজা। "..মিডিল ক্লাস মেনটালিটি...' - এই ব্যঙ্গটা মধ্যবিত্তই বেশী করে মধ্যবিত্তকে।
    এখানে মধ্যবিত্ত বলতে আয় অনুসারে মধ্যবিত্তর কথা বলছি না - চিন্তাধারায় যারা মধ্যপন্থা নিতে চায়।
    মধ্যবিত্ত বেশী সমালোচনা করে, যার বেশীর ভাগটাই অন্য মধ্যবিত্তর। প্রচুর তর্ক করে। এদিক ওদিক দুদিক নিয়ে ঝুলে থাকে।
    মধ্যবিত্ত হল লিংক - বিটুইন নিম্নবিত্ত ও উচ্চবিত্ত (এখানে বিত্ত=আয়)। মধ্যবিত্ত রিক্সাওয়ালার সমালোচনা করে, আবার একই সাথে সঞ্জীব গোয়েংকা-কে ছেড়ে দেয় না। নীচে, ওপরে, মাঝখানে সব ব্যাপারে নাক গলায়।
    কিন্তু মধ্যবিত্ত না থাকলে মুশকিল। উদাহারণ, ৬০-৮০ দশকের বিহার দেখো, উচ্চবিত্ত জমিদার, আর নিম্নবিত্ত মানুষ (একে অপরকে সুযোগ পেলে মেরে পাট করে দিচ্ছে) দু পক্ষের মাঝখানে, নেগোশিয়েট করাবার জন্য মধ্যবিত্ত-র লেয়ার নেই। ৫০-৯৯ এর পাকিস্তান দেখো...
    সুতরাং, মধ্যবিত্তকে মধ্যবিত্ত সমালোচনা করবে (অন্যদেরও করবে), তর্ক করবে, কিন্তু তাদের প্রয়োজনীয়তা থাকবে, আর সমালোচনা, তর্ক সবসময় বাজে কিছু নয়, সেন সাহেব আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান-এ সেরকম ইঙ্গিত দিয়েছেন।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১২:১৯697363
  • অরিজিত - সব উন্নত দেশে কি হয়েছে সেটাই মডেল?
    ইউরোপের সব দেশেই যখন শিল্পটিল্প হয়েছে তখন তাদের ইয়া ইয়া কলোনী ছিলো - খাওয়া পরার জন্য ভাবতে হয়নি। আর কলোনী চলে যাবার পরে কি ভাবে সেটা পোষানো হয়েছে তা আর এখন ব্যাখান না করলেও চলবে।
    আমেরিকায় (ইউএসএতে) যা হয়েছে তাতেও ওদের জাহাজ জাহাজ গম একসময় সমুদ্রে ফেলে দিতে হয়েছে দাম ঠিক রাখার জন্য। খাবার অভাব হয় নি।
    আর তাছাড়া যে সব উন্নত দেশের কথা বলছো তারা তাদের কোলে ঝোল টানার জন্য গা-জোয়ারী করে/মিথ্যে কথা বলে বহু কিছু করেছে/করছে। সেসব করার ক্ষমতা আমার/তোমার মহান ভারতের আছে কি?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১২:২১697364
  • মডেল হয়তো নয়, কিন্তু অল্টারনেটিভ চাই তো। ধরো বাংলাদেশ - পুরোটাই প্রায় উর্বর জমি, তাহলে কি বাংলাদেশ চিরকাল অ্যাগ্রো-বেজড থেকে যাবে? তাতে কি চলবে?

    (দেশটার উদাহরণ ভুল হতে পারে - বাংলাদেশের বদলে ক খ কিছু একটা ধরে নিলেই হয়)
  • Arpan | ১৮ আগস্ট ২০০৮ ১২:২২697365
  • চীন?
  • Arpan | ১৮ আগস্ট ২০০৮ ১২:২৬697366
  • এইটা কল্লোলদার উদ্দেশ্যে ছিল। চীনকে কোথায় রাখা যায়?
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১২:২৮697367
  • বুদ্ধবাবুরা তো চীনের মতনই অ্যাগ্রেসিভ হতে চাইছেন। চীনেও জমি নিয়ে সমস্যা হয়নি তা নয়। আর নগরকেন্দ্রিকতার সমস্যাও আছে। চ্যানেল ফোর এই নিয়ে বেশ কিছু ডকুমেন্টারি বানিয়েছিলো।
  • kallol | ১৮ আগস্ট ২০০৮ ১২:২৯697368
  • হ্যাঁ, ধরো বাংলাদেশই। ওদের যা জমির পরিমান, তাতে ""উন্নত"" হতে গেলে খাবার-এ টান পড়বে। এখনই পড়ছে। আর শিল্পে উন্নত দেশ মানেই ""উন্নত"" এই সব মান্ধাতার আমলের ধারনা নিয়ে চলতেই হবে?
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১২:৩৬697369
  • সহজ কথায় চিন-এর ফর্মূলা:-
    পপুলেশনটাকে বোঝা হিসেবে না ভেবে, অ্যাসেট হিসেবে ইউস করেছে। চিনের কমিউনিষ্ট গভর্নমেন্ট লেবার ফোর্সকে পশ্চিমের ক্যাপিট্যালিস্ট ধনী দেশগুলোকে বেচেছে।
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১২:৩৭697370
  • কিন্তু শুধু কৃষিতে একটা দেশ চলতে পারে কি? কৃষিতে না হয় খাবারের যোগান হল, কিন্তু বাদবাকি সবকিছুর জন্যে সে দেশটাকে অন্যের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই নয় কি?
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১২:৪৩697371
  • শুধু কৃষিতে কোনোরকমে ঠেলেঠুলে চললেও, কৃষি বাদ দিয়ে ... ইয়ে মানে, খাবে কি ২০ কোটি মানুষ?
    সারা পৃথিবী জুড়ে ৬০০ কোটি মানুষ যে খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে....
  • Arijit | ১৮ আগস্ট ২০০৮ ১২:৪৬697372
  • বাদ দিয়ে কেডা কইলো? পল্টুদা কমল গুহকে শিখিয়েছিলেন "কখনো ব্যালেন্স হারাসনি' - সেই ব্যালেন্স দরকার।
  • lcm | ১৮ আগস্ট ২০০৮ ১২:৫২697374
  • কিন্তু, পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে যা জনবসতির ঘনত্ব, তাতে এক হাজার একর জমির ওপর এত হাজার হাজার মানুষের জীবিকা নির্ভরশীল যে, এখানে চাষের জমি নিয়ে কিছু করা খুব মুশকিল। সমস্যাটা চাষের জমি নিয়ে নয়, সমস্যা হল পপুলেশন ডেনসিটি, এফেক্টেড মানুষের সংখ্যাটা মারাত্মক রকমের বেশী। এক্ষেত্রে, জিন্দাল-দের মতন অনুর্বর জায়গায় জমি নেওয়া হলে মুশকিল কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন