এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ৩০ মে ২০১৫ ১৪:৪০679954
  • হয়ত কল্লোলদা বলার চেষ্টা করছেন, যে এইসব লেখালেখিতে যে মৃত্যুভয় আছে সেটা জেনেই লেখা। এই অবধি বক্তব্য থাকলে সেটা ঠিকই আছে। অভিজিৎ ও বাকিরা তা জানতেন বলেই মনে হয়।

    কিন্তু লিখলে তো খুন হবেই জানতে বাবা- এইখানে এলে সেটা পুরো বদলে যায়।
  • শাক্য | ৩০ মে ২০১৫ ১৪:৪২679957
  • লেহ, জামাইটিদের মধ্যে কিছু প্রাক্তন মুক্তিযোদ্ধা আছে বলার মানে এই নয় যে জামাত মুক্তিযুদ্ধে লড়েছিল। এই লজিকাল ফ্যালাসি নিয়ে এই টইতেই অনেক কথা হয়ে গেছে এবং অনেকেই এই ফ্যালাসীতে আটকে চেঁচামেচি করেছেন (প্রসংগ আর এস এস ও নাস্তিক)
  • 0 | ৩০ মে ২০১৫ ১৪:৪২679956
  • আগে একবার লিখেছি, রাজনীতি তার জনসমর্থনের লোভে মৌলবাদী/রাজনৈতিক হিংসাপরাধ প্রশমনের দায় এড়িয়ে যায়। অন্যদিকে মানবমনের প্রায় হায়েস্ট্‌ লেভেলে যারা আছেন সেই মুক্তমনারা বহুযুগ ধরে স্বতোঃপ্রণোদিত হয়ে এই দায় বয়ে এসেছে। সেই উদ্দেশ্যেই আত্মবলিদান - ওয়াশিকুর-অভিজিৎ-দাভোলকার। মৌলবাদী রাজনীতি খুবই স্মার্ট্‌, তাদের আউট্‌স্মার্ট করার "অহিংস" উপায় খোঁজা এবং তা অ্যাপ্লাই করার দায় মুক্তমনারা নেয়। তাই ইন্ট্রোস্পেকশন খুবই জরুরী।

    এই দায় মেটাতে সহিংস পথকে সমর্থন কিংবা সমর্থনকারীদের সাথে রাজনৈতিক সম্পর্ক তৈরী - এটা কখনোই মুক্তমনাদের স্ট্যান্ড্‌ নয়।
    এই স্ট্যান্ড্‌ নেবার কথা কেউ বললে, বিরোধীতা করবো। কিন্তু সে মুক্তমনাদের হত্যাকে কোনভাবে বৈধতা দিয়েছে একথা ভাবিনা।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৪২679955
  • দ, আমার নতুন করে চিহ্নিত হওয়ার কিছু নেই। ১৯৬৯, ১৯৭১, ১৯৮২, ১৯৮৯ এবং ২০১৪তে আমার পরিবারের ১৭ জন মানুষ আলবদর, আলশামস এবং জামাতি-বিএনপির হাতে খুন হয়েছেন। অতএব ...
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৪৪679958
  • শাক্য,
    জামাতিদের মধ্যে কিছু প্রাক্তন মুক্তিযোদ্ধা আছেন। - নামগুলো?

    আর, আমার প্রশ্নের জবাব?
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৪:৫০679959
  • ওরে বাবা, এ তো পড়া ধরছে প্রায় ! :)

    আরবী ভাষা না জানলে ইসলাম নিয়ে কথা বলা যাবে না, এত সেন্স অফ এনটাইটলমেন্ট আগে দেখিনি সত্যি :)
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৪:৫২679960
  • আমি কি করে নাম জানব? সেইজন্যেই তো লিখলাম যে শুনেছি। আপনি পার্সোনালি নিয়ে নিলে তার দায় আমার না।

    আর না, আমি আরবী জানি না। ইসলাম নিয়ে পড়াশোনা সামান্যই। পলিটিকাল ইসলাম নিয়ে একটু বেশি। রিলিজিয়ান নিয়ে বেশি না। খুশি?

    ক্রেডেনশিয়াল জানতে চাওয়া হচ্ছে এমনভাবে, এতে সিরিয়াসলি অফেন্স নেব কি না ভাবছি। আপনার বাড়ির লোক খুন হয়েছে বলেই এত এনটাইটেলমেন্ট আসার অধিকার নেই আপনার।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৫৩679961
  • না। আরবী না জানলে ইসলাম নিয়ে বিশেষজ্ঞের মতামত দিতে পারবেন না। যেমন, সংস্কৃত না জেনে আমি হিন্দু দর্শন নিয়ে বুলি কপচানোর অধিকারী নই।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৫৪679966
  • Name: শাক্য

    IP Address : 116.51.132.70 (*) Date:30 May 2015 -- 02:42 PM

    লেহ, জামাইটিদের মধ্যে কিছু প্রাক্তন মুক্তিযোদ্ধা আছে বলার মানে এই নয় যে জামাত মুক্তিযুদ্ধে লড়েছিল। এই লজিকাল ফ্যালাসি নিয়ে এই টইতেই অনেক কথা হয়ে গেছে এবং অনেকেই এই ফ্যালাসীতে আটকে চেঁচামেচি করেছেন (প্রসংগ আর এস এস ও নাস্তিক)

    Name: শাক্যজিৎ

    IP Address : 116.51.132.70 (*) Date:30 May 2015 -- 02:52 PM

    আমি কি করে নাম জানব? সেইজন্যেই তো লিখলাম যে শুনেছি। আপনি পার্সোনালি নিয়ে নিলে তার দায় আমার না।
  • | ৩০ মে ২০১৫ ১৪:৫৪679965
  • অক্ষ 2:40 PM, সেটা হলে কোনও বক্তব্য ছিল না। কিন্তু কল্লোল বা শাক্যর লেখা থেকে সেই মেসেজ একেবারেই আসছে না।

    তাহ্‌মিনা, না না আপনাকে বলিনি। এই ডিসি, হু এদের বলছিলাম।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৪:৫৪679962
  • খুব ইন্সেন্সিটিভ শোনালেও বলতে বাধ্য হচ্ছি যে আপনার মৃত বাড়ির লোকেদের ভাংগিয়ে আপনি মরাল হাই গ্রাউন্ড নেবার চেষ্টা করছেন। সেটা বুঝে করছেন কি না জানি না। না বুঝলে সেই শহীদদের প্রতি-ই অসম্মান করা হবে
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৪:৫৫679967
  • আমি ইসলাম ধর্ম নিয়ে কিছু বলছি না। একটা শব্দ-ও এই টইতে ইউজ করিনি। তার রাজনৈতিক ভাষ্য নিয়ে বলছি। আরবী না জানলে যদি সেটা না বলা যায় তাহলে পলিটিকাল ইসলাম নিয়ে যারা লেখালেখি করেন সিংহভাগের এই মুহূর্তে গলায় দড়ি দেওয়া উচিত
  • কল্লোল | ৩০ মে ২০১৫ ১৪:৫৮679969
  • দ। যারা ছোট পোষাক পরে তারা ধর্ষিত হয়!! আমি আজ অবধি দেখিনি/শুনিনি। যারা ধর্ষিত হয়েছেন তারা দিব্যি ঢাকা পোষাক পরেই ছিলেন। দিল্লী, কামদুনী, অরুনা শানবাগ, সুজেট কেউই ছোট পোষাক পরে ছিলেন না।
    ওটা যারা বলে তারা কেন বলে তা সবাই জানে তুইও জানিস।

    তুই কোন মত দিচ্ছিস যেটা কোন একটা দেশ-কাল পরিপ্রেক্ষিতে বিপদজনক। সেটা জেনেই তুই মতটা দিলি।
    তাতে তোর দায় নেই?

    আমরা যখন নকশাল রাজনীতি করতে আসি, তখন দায়টা মেনে নিয়েই তাতে এসেছি।
    মানবাধিকারের জায়গা থেকে বিষয়টা দেখা এক ব্যাপার আর রাজনীতির জায়গা থেকে বিষয়টা অন্য ব্যাপার। আমি পুলিশ মারবো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করবো, আর রাষ্ট্র আমাকে জামাই আদর করবে, এটা নিশ্চই রাজনৈতিক মনোভাব হতে পারে না।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৪:৫৮679968
  • আর দেখুন আমি জানি না আপ্পনার বাড়ির লোকজন দেশদ্রোহী না দেশপ্রেমিক না কি হাতির মাথা কিচ্ছু জানি না এবং ইন্টারেস্টেড নই এই আলোচনায় সেটা জানতে। আপনিও যেমন আমার সম্বন্ধে কিচ্ছু জানেন না। কাজেই সেই ব্যেযাগেজগুলো ক্যারি না করলেই ভাল হয়। বিষয়ে কথা হচ্ছে সেটায় স্টিক করুন। কোন বিষয়ে কার কথা বলার অধিকার আছে কি নেই সেটা আপনি ঠিক করে দিতে পারেন না।
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৪:৫৯679970
  • শাক্য, আপনার ০২-৫৪র মন্তব্য নিয়ে আমি অবাক নই। এটাই চিরাচরিত জামাতি বক্তব্য, যে, ত্রিশ লাখ লোক মরসিল তো কি হইসে? অহন হের ফায়দা উঠাইবি তরা?
  • a x | ৩০ মে ২০১৫ ১৫:০০679971
  • বরুণ বিশ্বাসেরও এটা জানা উচিৎ ছিল, কল্লোলদা?
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৫:০১679972
  • শাক্য, আপনি কি কখনো মগবাজারে এসেছিলেন?
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:০২679973
  • আপনি তো ফায়দা ওঠাচ্ছেন দেখতেই পাচ্ছি। এই আল্লোচনায় আপনার ব্যক্তিগত কথা এনে মরাল হাইগ্রাউন্ড নেবার কোনো দরকার-ই ছিল না। আপনার পরিবার খুন হয়েছে বলে আপনার কথা বলার অধিকার আছে আর আমার পরিবার খুন হয়নি বলে আমার কথা বলার অধিকার নেই, এমন এনটাইটল্ড বক্তব্যকে 'ধুর বাল' বলে থেমে গেলাম। এবার আপনি যা বলার বলুন আপনাকে আর উত্তর দেব না
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:০৪679974
  • কল্লোলদার কথহার সাথে একমত নই। এটা নক্সালদের রাষ্ট্রদ্রোহ ছিল না। জাস্ট ব্লগ লেখার জন্য ভাল ভাল ছেলে মেয়ে খুন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সেই খুন হবার জন্য সে নিজে দায়ী এই কথাটা ইন্সেন্সিটিভ
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৫:০৫679976
  • রাজনৈতিক ইসলাম নিয়ে লেখালেখি করতে গেলে তো ইসলামী দর্শন একটু পড়তে হবে দাদা! আরবী না জানলে সেটা করবেন ক্যামনে?
  • সৈয়দা তাহ্‌মিনা আলি | ৩০ মে ২০১৫ ১৫:০৬679979
  • Name: শাক্যজিৎ

    IP Address : 116.51.132.70 (*) Date:30 May 2015 -- 02:58 PM

    আর দেখুন আমি জানি না আপ্পনার বাড়ির লোকজন দেশদ্রোহী না দেশপ্রেমিক না কি হাতির মাথা কিচ্ছু জানি না এবং ইন্টারেস্টেড নই এই আলোচনায় সেটা জানতে। আপনিও যেমন আমার সম্বন্ধে কিচ্ছু জানেন না। ...

    জানি তো! 'আপনার মন্তব্যই আপনার পরিচয়'।
  • তাপস | ৩০ মে ২০১৫ ১৫:০৬679978
  • শাক্য, এই সেই মুহূর্ত। যেখানে দাঁড়িয়ে আমি --- কে চিনি না, তার ভয়েস পড়তে পারি না। শহিদের পরিবারের মানুষ, যার দেশ কাল প্রেক্ষিত আলাদা, তার ভয়েস আসছে। সেটাকে নিজের মত করে রিড করলে একটু খাটো করে দেখার ঝুঁকি থেকে যাবে।

    (ডিঃ- এটা একটুও ইয়ারকি না-করে, আওয়াজ না-দিয়ে বললাম)
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:০৬679977
  • দায়টা মত দেওয়ায় নয়। দায়টা হল এই আগমার্কা নাস্তিকতার পলেমিক্সের আড়ালে একটা সম্প্রদায়কে ক্রমাগত ডেমনাইজ করে যাওয়ায় এবং চলতে থাকা ইস্লামোফোবিয়াতে ইন্ধন যোগানোয়
  • a x | ৩০ মে ২০১৫ ১৫:০৮679982
  • ফরগেট অ্যাবাউট ইনসেন্সিটিভিটি বা মানবাধিকার ইত্যাদি। কথাটা তো সর্বৈব ভুল জায়গা থেকে আসছে।

    দায় মানে হয় যা করেছ তা তোমার রেস্পনসিবিলিটি, এখানে তোমার সাথে কোনো অন্যায় হয়নি। অন্যপক্ষ প্যাসিভ, তুমি অ্যাক্টিভ।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:০৮679981
  • লেহ বাল ! আর এস এস-এর বাঁদরামী নিয়ে লিখতে গেলে সংস্কৃত জানতে হবে? ক্লান দের নিয়ে লিখতে গেলে হিব্রু বা আর্মেনিয়ান? আল কায়দা নিয়ে লিখতে গেলে আরবি?

    এরপর শুনব বাঁদর থেকে মানুষের বিবর্তন আংগেলসের লেখা উচিত ছিল না কারণ উনি লেজ থাকলে কেমন লাগে জানতেন না অথবা গাছের ডাল ধরে ঝোলেন নি।

    লহ প্রণাম ! আপনি চালিয়ে যান। আর কিছু বলছি না
  • sosen | ৩০ মে ২০১৫ ১৫:০৮679980
  • শাক্য, তাহমিনা যা বলছেন এবং তার উত্তরে আপনি যা বলছেন সেটাই হলো বাস্তব এবং তত্ত্বের মধ্যে যোজনব্যাপী খাল। তত্ত্ব, যা কিনা আবার সিন্থেটিক, অ্যানালিটিকাল নয়, বহুক্ষেত্রেই বাস্তবকে আদৌ কোনোভাবে ছুঁয়ে যায় না। যাবেও না। এবং আপনার আদার ও অ্যানাদার কেউই আপনার প্রস্তাবিত মডেল নিয়ে আদৌ ভাবিত নয়। তাদের প্রায়রিটি অন্যত্র। এবং তারা আপনাকে রক্তমাংসেই আক্রমণ করবে। মনে রাখুন, আপনি যে অফেন্সটা নেওয়ার চেষ্টা করছেন, ঐটা কাগজে কলমে তর্কটা চলছে বলেই নিতে পারছেন, মাথার উপর একটা ধারালো খাঁড়া নেমে এলে নিতে পারতেন না। নিহত ব্যক্তিরা পারেন নি।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:০৯679984
  • আমি শহীদের পরিবার নিয়ে এই আল্লোচনায় ইন্টারেস্টেড নই। ভাল খারাপ কোনোভাবেই রীড করছি না। এগুলো বলে ব্রাউনি পয়েন্ট কুড়োবার চেষ্টা হচ্ছে বলে মনে করছি। ব্যাস
  • sosen | ৩০ মে ২০১৫ ১৫:০৯679983
  • হ্যাঁ, তাপসও যা লিখেছেন। এই মুহূর্তটাই সেইটা।
  • a x | ৩০ মে ২০১৫ ১৫:১১679985
  • ইসলামোফোবিয়ায় ইন্ধন যোগানো সম্বন্ধে একমত হয়েও খুনের জন্য নিজে দায়ী এই অবধি যাওয়া যায় না।
  • শাক্যজিৎ | ৩০ মে ২০১৫ ১৫:১২679987
  • বরং যেটা দুরকার ছিল যে ইমিডিয়েটলি স্টেটের মেজার নেওয়া আর লিস্টেড ব্লগারদের সুরক্ষার ব্যবস্থা করা। অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম।

    পলিটিকাল প্রোগ্রাম কি হতে পারে তা নিয়েই এই টই তাই সে নিয়ে আর কথা বাড়ালাম না।

    কিন্তু যারা খুন হচ্ছে তাদের দায় এটা কোনোভাবেই ওপেনিং পোস্টের বক্তব্য ছিল না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন