এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ১০ জুলাই ২০১৩ ১১:১২608392
  • কোচিং টাও অমল দত্তের মতো হলে তো খুব ভালো হয়।

    এদিকে বার্সা গাটাঁমো করে স্পার্স কে "ভিয়া" দিলো না। একদিকে ভালো হয়েছে, কিন্তু গাটামো টা ভালো লাগে নি।

    কাকা আর ক্যাসিয়াস কেস শোনার পর আমারও মরিনহো কে ভালো লাগছে না।

    সুয়ারেজ নিয়ে প্রতিদিন নতুন নতুন গুজব।

    হিগুয়ান মনে হচ্ছে আমাদের টিমে আসছে না।

    ফ্লেমিনি নিয়ে নতুন গুজব, EPL এ ফিরছে। এদিকে ফেলিনি মনে হয় EPL ছাড়ছে।

    বেনটেকে নিয়ে স্পার্স আর চেলসী টানাটানি।

    পারদু আর কিনিয়ার আর মধ্যে কে "আসল বস" এই নিয়ে প্রতিদিন টানাপোড়েন।
  • Tim | ১০ জুলাই ২০১৩ ১১:২৭608393
  • ফালোপার প্রোফাইল বেশ ভালো। দেখা যাক কি করে।
    তবে এবার ইবে টিম মন্দ হয় নাই। গুজ্জব!
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ১১:৩৮608394
  • আমাদের তবে আসছে টা কে?
  • + | ১০ জুলাই ২০১৩ ১১:৪৭608395
  • ইবের টিম এতবছরের মোবার মত হইছেঃ) ৩টে স্ট্রাইকার, মাঝমাঠে মেহতাব ছাড়া কেউ নেইঃ)

    বার্সা যদি থিয়াগো সিলভাকে নেয় তাহলে আর খিল্লি করা যাবেনা।

    এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদও প্লেয়ার সাইন করালো (ভিয়া কিনা ৫.১মি !!) আর্সেনাল করলো না। এদিকে Mkhitaryan টা ডর্টমুন্ডে চলে গেল

    ডর্টমুন্ডের মোটামুটি প্রথম দলের প্লেয়ারদের নাম হল

    Weidenfeller, Piszczek, Papastathopoulos, Hummels, Schmelzer, Błaszczykowski, Mkhitaryan, Gündoğan, Marco Reus, Pierre-Emerick Aubameyang,
    Lewandowski

    প্লেয়ারদের নাম উচ্চারণ গিয়েই অপোনেন্ট হেরে যাবে। নাম অনুসারে দেখলে হুমেলস, রিউস আর গুন্ডোগান দল ছাড়বে।
  • potke | ১০ জুলাই ২০১৩ ১২:৫১608396
  • আমাদের, আসবে কিছু ফ্রিমপং টাইপ।
  • + | ১০ জুলাই ২০১৩ ১৩:১৮608397
  • In January 2009 River Plate offered Radamel Falcao to Aston Villa for £7m. Martin O'Neill decided to sign Emile Heskey instead.

    আর আর্সেন ওয়েঙ্গার, যিনি নাকি শিশুপ্রতিভা অন্বেষণে পিএইচডি করেছেন

    The Arsenal boss turned down the chance to land the Welsh wizard before he joined arch-rivals Tottenham from Southampton in 2007.
  • কৃশানু | ১০ জুলাই ২০১৩ ১৩:৫৬608398
  • খুব বেশি দোষ দেওয়া যায় কি গান্ধী? তখন ফাল্কাও-র পারফরম্যান্স কেমন ছিল? ৪ বছর আগের কথা।
    আর ওয়েঙ্গার এর এই খ্যাতি তো আর একদিনে আসেনি। একটা ইন্সিডেন্স দিয়ে কি এসে যায়?
  • ঊমেশ | ১০ জুলাই ২০১৩ ১৪:১৫608399
  • এখানে গান্ধী মনে হয় একটু তাড়াহুড়ো করে আমাদের ম্যানেজার কে গালি দিলে।

    ২০০৬ এ ফিরে গেলে মনে হয় না ওয়েঙ্গার কিছু ভুল করেছিল।
    তখন দুটো কিশোর প্রতিভা একসাথে সাউ'টন ক্লাব থেকে উঠে আসছিল। একটা ওয়ালকট আর দুই নম্বর বেল।

    সেই সময় ওয়েঙ্গার চুজ করে ওয়ালকট কে। তখনকার হিসাবে ওয়ালকট অনেক বেটার চয়েস ছিল। ২০০৬ ইংল্যান্ড দলে না নেবার জন্যে ম্যানেজার এরিকসন সমালোচনা'র মুখে পড়েছিল। তখন কেউ কি "বেল" এর নাম শুনেছিল।
    এমন কি ২০১০ এ "বেল" এর নাম শোনা যেত?

    "বেল" এর নাম শোনা যাচ্ছে গত দু-তিন বছর মাত্র।

    ওয়ালকট আর একটু নিজের প্রতিভা'র দিকে নজর দিলে অনেক ভালো খেলোয়াড় হতে পারতো। একটা সময় রুনী'র সাথে ওয়ালকট এর নাম আসতো।
  • + | ১০ জুলাই ২০১৩ ১৫:২২608400
  • আমি বেলকে ১০থেকে দেখছি, তখন লেফ্ট ব্যাকে খেলত আর প্রচুর ওভারল্যাপ করত। ২০১০এই সেই মাইকনকে হামাগুড়ি কাটিয়েছিল, তখন থেকেই প্লেয়ারটাকে মনে ধরে। স্পার্সের খেলা তো আগে দেখতাম না, তাই নজরে পড়েনি। ওয়ালকট আর্সেনালে খেলে বলেই বেশি নজরে পড়েছিল।

    আর উইকি প্রাপ্ত জ্ঞান, দুজনেই সাউদহ্যাম্পটনের প্লেয়ার ছিল

    ওয়ালকট ২০০৫-০৬এ ২১ম্যাচে ৪ গোল উইঙ্গার হিসেবে

    বেল ২০০৬-০৭এ ৪০ ম্যাচে ৫গোল। বেল তখন উইং-এ খেলত না, সাইড ব্যাকে খেলত। ৪০টা ম্যাচে স্টার্ট করেছিল

    কে কেমন প্রতিভা ?? জানিনা। ইংল্যান্ডের প্লেয়ারকে নিয়ে নাচানাচি বেশিই হয় একজন ওয়েলসের প্লেয়ারের থেকে। কিন্তু আর্সেন ওয়েঙ্গার চিনলোনা??
  • + | ১০ জুলাই ২০১৩ ১৫:২৭608403
  • আর ফালকাও

    উইকি আজ আমার সঙ্গ দিচ্ছে বেশঃ)

    ফালকাও ১০৫ম্যাচে ৪৫গোল ছিল তখন রিভারপ্লেটে

    আগুয়েরো আর্জেন্টিনা থাকাকালীন ৫৪ম্যাচে ২৫গোল বা তেভেজ ৭৫ম্যাচে ২৬ দিয়েই বিখ্যাত ছিল
  • ঊমেশ | ১১ জুলাই ২০১৩ ১৬:৩৫608405
  • গান্ধী আজকাল দেখি কথায় কথায় পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে।

    শনিবার তিনটের সময় ম্যাচ থাকলে সেটা UK তে লাইভ দেখানো হয় না। সেটা যে টিমে-ই ম্যাচ থাকুক না কেন।

    Sky, ESPN(এবছর থেকে BT) দের যদি লাইভ দেখানোর হয়, তাহলে ম্যাচটা শনিবার 12:45 বা 5:30 তে শিফট করে দেয়। অথবা রবিবার ম্যাচ রাখে। কখনো কখনো সোমবার রাতে। সপ্তাহে মাত্র চার-পাঁচটা ম্যাচ (শনিবার ২টো, আর রবিবার ২টো, সোমবার ১টা) UK তে লাইভ দেখায়।
  • কৃশানু | ১১ জুলাই ২০১৩ ১৭:৩৭608406
  • ইবে ফ্যান দের জন্য।
  • + | ১১ জুলাই ২০১৩ ১৮:৪৮608407
  • এই হল ডিফারেন্স
    অবসর নেওয়ার জন্য মোবাতে ফিরেছিলো কুমারেশ ভাওয়াল, যাকে লোকে চেনে গড়াপেটা বন্ধে উল্লেখযোগ্য ভুমিকার জন্য

    আর ইবেতে ফেরে সেই দীপঙ্করঃ)
  • + | ১২ জুলাই ২০১৩ ০১:০৩608408
  • একটি ফুটবল ঘরানার জন্ম ও মৃত্যু
    রূপায়ণ ভট্টাচার্য

    http://tinyurl.com/qeywg5z

    এই লেখাটা প্লিজ পড়ুন। ভালো লিখেছে।
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০১:১২608409
  • অপূর্ব লেখা, থ্যাঙ্কস গান্ধী
  • aranya | ১২ জুলাই ২০১৩ ০২:৩২608410
  • ব্যারেটোর খেলা তো প্রায় দেখতেই পেলাম না, দেশের লোকেরা ভাগ্যবান।
    তবে ভারতীয় যাদের সাথে তুলনা এসেছে - কৃশানু, গৌতম সরকার, সুদীপ - অল জেমস
    আর হাবিব, বড়ে মিঞা - সেই খেলা, আহা, এখনও চোখে ভাসে ...
  • কৃশানু | ১২ জুলাই ২০১৩ ০২:৪৮608411
  • খুব-ই ভালো লেখা।
  • Tim | ১২ জুলাই ২০১৩ ০৩:১৫608412
  • ব্যারেটোকে পছন্দ করে মনে হয় প্রায় সমস্ত ইবে ফ্যানই। খুবই ভদ্রলোক, সত্যি। লেখাটা ভালো লাগলো।

    আর গান্ধি খামোখাই আমাদের মাথাভারি টিম নিয়ে ভয় পাচ্ছে। মাঝমাঠ ঠিক দাঁড়িয়ে যাবে। স্ট্রাইকার দরকার ছিলো। দিনের পর দিন গোল বাঁচিয়ে চ্যাম্পিয়ন হওয়া যায়না।
  • ঊমেশ | ১২ জুলাই ২০১৩ ১১:১০608414
  • লেখাটা পড়লাম, ভালো লেখা।

    টিম, এবার মোবাদের দল আমাদের থেকে অনেক ভালো হয়েছে। এখন থেকে হার স্বীকার করে নেওয়া ভালো।
    আমি তো ঠিক-ই করে নিয়েছি, ভারতে ফুটবল সিজনে টুর্নামেন্ট ফাইনাল গুলো আর কলকাতা ডার্বি'র পরের পাঁচ দিন এই টই তে আসবো না। মোবারা জিতবে, আর গান্ধী জাঁক দেখবে। মোবা আমাদের কচুকাটা করবে, আর গান্ধী আমাদের প্যাক দেবে।

    আর এক খারাপ খবর হলো জুলিয়াস সিজার কেও আমরা পাচ্ছি না।

    এবারের তো বার্সা দারুন দল বানাচ্ছে।
  • + | ১২ জুলাই ২০১৩ ১১:১৪608415
  • থিয়াগো সিলভা এলে বার্সা ভালো হবে, নাহলে কোথায়?

    কাকাকে আন্সেলোত্তি নিজে রেখে দিল। এসি মিলানের সময়কার সম্পর্ক, আর লোকটা তো মোরিনহো নয়, আশা করব প্রতি ম্যাচে ২০-২৫ খেলবে, আবার ২০১৪য় কাকাকে দেখতে পাব ৮নম্বর হলুদ জার্সিতে

    উমেশদা আওয়াজ দিল নাকি বুঝতে পারলাম নাঃ(
  • ঊমেশ | ১২ জুলাই ২০১৩ ১১:৫৫608416
  • আমি থিয়েগো সিলভা কে ধরে বললাম।

    তুমি ক-দিন ধরে আমাদের আওয়াজ দিচ্ছো, তাই মনে হচ্ছে যে আমিও আওয়াজ দিলাম। কিন্তু আমি সত্যি কথা বললাম।
  • Tim | ১২ জুলাই ২০১৩ ২০:০৫608417
  • মোবার দল আমাদের থেকে অনেক ভালো হয়েছে। মনে হয় গত কয়েক বছরের মধ্যে সবথেকে বেশি ভারসাম্য এই দলে।
    এখন টুটু-অঞ্জনই ভরসা। ;-)
  • + | ১২ জুলাই ২০১৩ ২১:৫৫608418
  • জেমস মোগাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এরকম একটা খবর ফেবুতে চলছে
  • Tim | ১৩ জুলাই ২০১৩ ০০:১০608419
  • গান্ধি আমাদের বিপি বাড়াতে চক্কান্ত করছে। যাতে ভালোকরে সাপোর্ট না করতে পারি এবছর। ;-)
  • + | ১৫ জুলাই ২০১৩ ১৫:২২608420
  • গোটজে-থিয়াগো-ইস্কো এরা সবাই যে কেন ভুল করে কে জানে?

    এমন ক্লাবে যাওয়া উচিত যেখানে চান্স পাবে, নাহলে এই প্লেয়ারগুলো কদিন বাদে নাসরি-মার্কো মার্টিন-ভিয়া-স্যান্চেজ কেস হয়ে যাবে।

    থিয়াগোর পিছনে ইপিএলের ক্লাবরা ছিল, ইস্কোর পিছনেও এখানে এলে খেলার চান্স পেত।

    কুটিনহো একবার ভুল করেছিল, ব্রাজিল অনুর্দ্ধ ২০টিমের নিয়মিত মেম্বার থাকা সত্ত্বেও ইন্টারে চান্স না পেয়ে বাদ গেছিল, এখন নিয়মিত খেলছে, ১৪ ব্রাজিল টিমেও আসবে। আর স্পেনের স্ট্রাইকার সমস্যার সময় মোরাতা-ইস্কো-টেলো বার্সা-রিয়ালের বেঞ্চে বসেই কাটিয়ে দেবে

    আজ থেকে মোবার প্র্যাক্টিশ শুরু হল।
    @টিমদা, খবরটা সত্যি, দক্ষিণ সুদানে কি একটা দাঙ্গার পর থেকে মোগা আর ফোন রিসিভ করছেনা
  • কৃশানু | ১৫ জুলাই ২০১৩ ১৫:৩৮608421
  • গান্ধী সব ঠিক লিখেছে। তবে মার্কো মেরিন বলছে বোধ হয়।
    ইয়ে, স্যানচেজ মানে কোন স্যানচেজ? আর ফ্যাব্রেগাস এর কথা ভাব? বা সং?
  • + | ১৫ জুলাই ২০১৩ ১৫:৪৮608422
  • চেলসীর মাঝ্মাঠের প্লেয়ারটা ?? মেরিন না মার্টিন? ঐ-ঐ, বেশ ভালো খেলে, এবার কোথায় একটা লিয়েনে ছেড়েছে।

    আমি এখানে বাচ্ছা ছেলেদের কথা লিখেছি। বুড়ো খোকারা একটা ক্লাবের ক্যাপ্টেন থাকার পর যদি এরকম করে তাদের কিছু বলার নেই।

    বাজারে খবর, Mkhitaryan হাতছাড়া হওয়ার পর বের্নার্ড (ব্রাজিল) আর শাকিরি (বেয়ার্ণ) -র জন্য যাচ্ছে লিভারপুল। সুয়ারেজ তো যাচ্ছেই, অন্য কাউকে নেওয়া।
  • ঊমেশ | ১৫ জুলাই ২০১৩ ১৫:৫১608423
  • গান্ধী, আমাদের এতো ফুটবলের খবর শোনাচ্ছো, কিন্তু এটা বললে না তো যে কাল মোবারা কাদের কাছে যেন ১৮-০ তে হেরেছে।
  • + | ১৫ জুলাই ২০১৩ ১৬:১৬608425
  • যে টিমটা হেরেছে, তাদের নাম মোহনবাগার-গোলজ। কোলকাতার প্রায় ৫-৬টা জায়্গায় বাচ্ছাদের ট্রেনিং -এর স্কুলে মোবা পয়সা দেয়। এগুলোকে গোল প্রজেক্ট বলে। এগুলো ক্লাবের টিম নয়। এইসব ক্লাবগুলো যাতে উঠে না যায় তাই হেল্প করে। এরকমই একটা দল হেরেছে। মোবার এরকম কোনো আলাদা দল নেই,

    অ্যাকাডেমির দল আছে, নার্সারীর দল আছে। এটা সেটা নয়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন