এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৫556569
  • বার্কার আরো দুব্বল জায়া আছে নাকি?
  • gandhi | ২৩ সেপ্টেম্বর ২০১২ ১৯:৫৩556570
  • বহু কষ্টে মব থেকে টাইপে গেলাম, ম্যানুর রেফারি খাতে কটাকা থাকে। আজ জাস্ট লজ্জা পেলাম। এর থেকে কোলকাতার রেফারির স্ট্যান্ডর্ড ভস্লো
  • gandhi | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২০:০৩556571
  • দাদু ভালো অ্যাকটিন শেখায়। একটা রেড কাত্ডে নাহলে রেফারি পেনাল্টি ও দেয়।। স্কোলস, আর্ভিপি আরো বাজে মের্র ইয়েলো ও দেখেনা
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২১:০৩556572
  • ৮০ মিনিট ধরে উৎকন্ঠার মধ্যে ছিলাম।
    ভয় হচ্ছিল, বাংলা'র সব টিম বেড়িয়ে যাবে।
    যাক আমরা এখনো সেমিতে যেতে পারি

    এদিকে আর্সেনাল বেশ ভালো খেলছে। মনে হচ্ছে না ওয়ে ম্যাচ খেলছে। এখনো পর্যন্ত প্রাধান্য নিয়ে খেলছে।
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২১:০৫556573
  • ওটা কি বার্কা হবে?
    আমি তো বার্সা বলি। বার্সেলোনা থেকে বার্সা।
  • কৃশানু | ২৩ সেপ্টেম্বর ২০১২ ২২:৪২556574
  • ওটা গুগল বাবু-র দান।
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৩556575
  • শুধু নিজেদেরটাই দেখলে?? আমাদেরটা না দেখে?

    আর্সেনাল খেলছে তো ভালই, খালি ঐ গিরৌডটাকে কোত্থেকে ধরে এনেছে !!!

    ইবে উঠুক, মহামেডানের জেতার ক্ষ্যামতা নেই, নাহলে চইতাম সেও উঠুক। এইসব মাঠামোটা টিমসিগুলো ক্ষমতায় থাকলে এই হবে
  • প্পন | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১১:২০556576
  • ইবের ওঠাও চাপ আছে। কালিঘাটকে ক'গোলে হারাতে হবে?
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১১:৩৩556577
  • কোনো খারাপ সেন্স না করেই বলছি।

    যে দলকে কদিন আগেই ৪ গোল মেরে এসেছে তাকে এখানে আরো বেশি মারাটাই স্বাভাবিক। যেখানে খেলতে নামার আগেই জেনে যাবে কত গোলে জিতলে সেমি ফাইনাল। আর অপোনেন্টের এখানে খেলার আর কোনো মোটিভেশন নেই? কেন যে গ্রুপের শেষ খেলা একসাথে রাখা হয়্না !!

    ইবের (৪) গোল ডিফারেন্স ৩-২
    স্পোর্টিং (৪) এর ৪-৩ (সম্ভবত)
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১২:২০556580
  • ফিফা নিয়মে তো গ্রুপের লাস্ট ম্যাচ একসাথে খেলতে হয়।

    সবাই ধরে নিচ্ছো কেন যে স্পোর্টিং জিতবে? ONGC জিতলে আমাদের জিতলেই হবে।

    আজ চার্চিল-এয়ার ইন্ডিয়া ড্র হলে মহামেডানের চান্স আছে।
    গান্ধী, মোবা কি তেমন পজিশন হলে ম্যাচ ছেড়ে দেবে?

    কাল লিভারপুল ম্যাচও দেখেছি, ভালো খেলেছে। কিন্তু ১০ জন নিয়ে ১২ জনের (রেফারী সহ) বিরুদ্ধে লড়াটা বেশ চাপের।

    মার্টিন ডিন আর একজন রেফারী (নাম মনে পড়ছে না) বাদে প্রায় সব রেফারী ম্যানু কে টেনে খেলায়।
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৪556581
  • মোবা কখনই ছাড়বেনা, ইবে-মোবা-মহা(যতই বাজে কন্ডিশনে থাকুক) কখনোর ম্যাচ ছাড়বেনা। কালিঘাটও ম্যাচ ছাড়বে বলিনি। কিন্তু হিসেবমত কালিঘাটের সামনে কোনো লক্ষ্য নেই, ওরা কেন এই ম্যাচে গা লাগাবে? হিসেব মত ইবেই সেমিতে যাবে। যাক। জিতুক।

    কালকের রেফারিং দেখার পর ভারতের রেফারিং নিয়ে আর কোনো প্রশ্ন তুলবনা
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩০556582
  • অ্যানফিল্ডেও রেফারি ম্যান ইউ কে টেনে খেলাচ্ছে? অ্যাদ্দিন তো জানতাম ওল্ড ট্র্যাফোর্ডে আমরা বারো জনে খেলি।
    ঃ)
    লিভারপুল বেটার খেলেছে নিঃসন্দেহে, তবে রেড কার্ড আর পেনাল্টি দুটো ই তো ঠিক মনে হল। অর ডিড আই মিস সামথিং?
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩২556583
  • পেনাল্টি যখন আপনার ঠিক মনে হয়েছে কিছু তো আর বলার নেই?

    তবে শেলভিরটা রেড হলে স্কোলস আর আর্ভিপিরটা কেন রেড নয় একটু বললে ভালো লাগত
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৬556584
  • কোনটা রেড কার্ড আর কোনটা নয়, সেটা বলা বেশ চাপের। তবে এটা ঠিক কাল লিভারপুল বেটার টিম ছিল। ড্র হলে হয়ত ফেয়ার রেজাল্ট হত।
    মনে হয় না এই রেজাল্ট টা ম্যাটার করবে ইন দ্য লং রান। সবে তো ৫ টা ম্যাচ হয়েছে।
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৬556585
  • কোনটা রেড কার্ড আর কোনটা রেড কার্ড নয় বলা চাপের।।। কোনটা পেনাল্টি, কোনটা নয়, বলা চাপের। ।। কিন্তু সবকিছুই ম্যানুর ফরে হয় এটা বলা যাবেনঃ)
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৫556586
  • ঃ))
    লিভারপুলের ব্যাড স্টার্ট অফ দ্য সীজনের জন্য আমাদের নন্দ ঘোষ হতে কোন আপত্তি নেই।
  • কৃশানু | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৭556587
  • পেনাল্টি টা কোনদিনই হয় না। রেড টা টেনেটুনে ইয়েলো। লিভারপুল জিতলে ফেয়ার রেসাল্ট হত।
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪১556588
  • ব্যাড স্টার্ট হতেই পারে, এটা বড় কথা নয়, আর্সেনালের কাছে হেরে কেউ কিচ্ছু বলেনি। কিন্তু ভুলভাল রেফারিং হলে সেটা ম্যানু সাপোর্টাররা মানেনা কেন তো বুঝিনা?

    লাস্ট ৩টে লিগ ম্যাচে ৩টে পেনাল্টি পেল, যার দুটো জালি। চ্যাম্পিয়নস লীগে পর্যন্ত পেনাল্টি পেল জালি। ম্যানুর বিপরীতে শেষ কবে কে পেনাল্টি পেয়েছে? কোনো রেকর্ড আছে? অথচ এই ফার্দিনান্দই ইংল্যান্ডে খেললে পেনাল্টি খাওয়ায় দলকে। অদ্ভুত দাদু এফেক্ট
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫৭556589
  • বিগ পিকচার দেখুন কমরেড। ইন দ্য লং রান পেনাল্টি ইভেন আউট হয়ে যায়। এই আর্টিকল টা গত সীজনে বেরিয়েছিল, সেই এক পুরোনো ভাঙা রেকর্ড অ্যালিগেশানের রেসপন্সে।
    http://www.bbc.co.uk/news/magazine-17562451
    ঃ)
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৫:২২556591
  • যেহেতু বয়েসটা আপনাদের থেকে কম তাই খেলাও কম দিনই দেখছি। কদ্দিন আগে অব্দিও সব ম্যাচ দেখতে পেতামনা। তবু দেখলাম মনে হছে ম্যানু ৪।৪ম্যাচ পিছু একটা পেনাল্টি পায়, শেষ দুবছরের হিসেব পাওয়া যাবে???

    আগেরবারের সেই চেলসি ম্যাচটা ?? ৩-০ থেকে দুটো পেনাল্টি? কিংবা অ্যাসলে ইয়ংএর লাফিয়ে পেনাল্টি? এবছরের হারনান্ডেজ আর ওয়েলব্যাকের চ্যাম্পিয়ন্স লিগের পেনাল্টি? এগুলো প্রতিটা জেনুইন তো? যদি জেনু হয় তো আমার আর কি বলার আছে? হাজার হোক রেফারীরা আমার থেকে বেশি খেলা জানে, বোঝে

    আর এই লিংকে একটু চোখ রাখতে পারেন,

    http://www.myfootballfacts.com/Premier_League_Penalty_Statistics.html

    ১১-১২, ৯-১০, ০৭-০৮ এই বছরগুলোর স্ট্যাট দেখলে মনে হবে বেকেনবাওয়ার-মালদিনি খেলত ম্যানুর ডিফেন্সেঃ)

    ২০০২-৩ থেকে এখনো পর্যন্ত

    ম্যানু র পক্ষে পেনাল্টিটার ৫৯-২৬
    লিভারপুল ৫৫-৩৭
    আর্সেনাল ৫৮-৪২
    চেলসি ৫৬-২৯
    সিটি ৪৮-৪০
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০২556592
  • আপনার দেওয়া লিংক দেখলাম। তাতে দেখলাম ম্যান ইউ বেসিক্যালি তিনটে সীজনে অত্যধিক পেনাল্টি পেয়েছে, ২০১১-১২ (১১-২), ২০০৭-৮ (৬-০), ২০০২-৩ (৭-১)। বাকি সীজন গুলোতে কিন্তু পায়নি। এবার ২০১১-১২ তে ম্যান ইউ লীগ জেতেনি। ২০০৭-৮ আর ২০০২-৩ এ জিতেছে। আপনার যুক্তিতে তাহলে ২০০৭-৮ আর ২০০২-৩ এ আনফেয়ার অ্যাডভানটেজ পেয়ে জিতেছে। এর বেশী তো কিছু বলা যাচ্ছে না। যাচ্ছে কি?
    ঃ)
    মজার ব্যাপার হল, এরকম দু-তিনটে সীজনে অত্যধিক পেনাল্টি পাওয়া সব কটা বড় টিমের স্ট্যাটিস্টিক্সেই দেখলাম।
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৭556593
  • ২০০৯-১০ এও ম্যান ইউ অ্যাডভানটেজ পেয়েছে (৮-২), তবে লীগ জেতেনি, জিতেছিল চেলসী, যারা আরো বেশী অ্যাডভানটেজ পেয়েছে (১২-৫)।
    ঃ)
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:১২556594
  • ২০১১-১২র লিগে ম্যানু এরকম পেনাল্টি পেয়ে জিতে তো যাচ্ছিল আর একটু হলে? (এক্ষুণি মনে পড়ছে চেলসি ম্যাচ) নেহাৎ ম্যান সিটি ভালো খেললো তাই।

    আর যেকটা রিসেন্ট ম্যাচের কথা বললাম সেই ম্যাচগুলোয় কি হয়েছিল? এগুলো একদম ক'দিন-ক'মাস আগের ঘটনা।

    অত্যধিক বড়-টড় মিলিয়ে আল্টিমেটলি বেশীটা কার হল?

    পক্ষে-বিপক্ষের ডিফারেন্স ম্যানুর ৩৩,

    বাকিদের ? লিভারপুল ১৮, আর্সেনাল ১৬, সিটি ৮, চেলসি ২৭

    বিতর্কিত পেনাল্টি কোন ক্লাব কটা পেয়েছে তর কোনো হিসেব থকলে ভালো হত। কিন্তু কোনো সাইটে সেটা পাব বলে মনে হয়না
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৭556595
  • এহে !
    একটা বাজে স্ট্যাট দিলেন। লিংক খুলে চেক করছি না, আপনার পোস্টের রিপ্লাইতেই লিখি

    ৮/২ আর ১২/৫ কোন রেশিওটা বেশি ???
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩১556596
  • (আমার মতে) পেনাল্টির অ্যাডভানটেজ টা তখনই ম্যাটার করে, যখন আখেরে কিছু লাভ হয়, অর্থাৎ সিলভারওয়্যার। তাই সীজনের পেনাল্টি র স্ট্যাটের সঙ্গে লীগ চ্যাম্পিয়নশিপের কোরিলেশন চেষ্টা করে দেখলাম।
    আর "বিতর্কিত"নিয়ে তক্কো শুরু করলে গরু ঘরে ফেরা অবধি সেই তক্কো চলবে। আমি বলব পেনাল্টি মাত্রেই বিতর্কিত, যাদের এগেইন্স্টে যায়, তারা সব সময়েই প্রতিবাদ করে। আর সেই সঙ্গে অ্যাডিশানাল তক্কো আসবে যে যে পেনাল্টি গুলো (ন্যায্য) দেওয়া হয়নি সেগুলো কিভাবে কাউন্ট করবেন ইত্যাদি।
    আপনার ঐ গত দশ বছরের প্রিমিয়ার লীগে ৫৯-২৬ হিসেবটা নিয়ে লড়তে পারেন। কিন্তু চেলসীও (৫৬-২৯) খুব পিছিয়ে নেই। সেই হিসেবে চেলসীর অনেকবার লীগ জেতা উচিত ছিল।
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৪556597
  • ডিফারেন্স দেখছিলাম, রেশিও নয়। তাইলে ৮-২ এর থেকে ৫-১ তো অনেক খারাপ !!
    সেভাবে হিসেব শুরু করি? সীজন বাই সীজন ?
    ঃ))
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৩৯556598
  • চেলসি খুব বেশি পিছিয়ে নেই মানলাম। কিন্তু চেলসির বিপক্ষ দলের কোচ বা সমর্থকরা কটা পেনাল্টি নিয়ে চিল্লমিল্লি করেছে? বা পেপারে চ্যানেলে কিছু বলেছে?

    লিভারপুলের ১ম ম্যাচেও পেনাল্টি খেয়েছে, কেউ কিছু বলেছে? পেনাল্টি মানেই বিতর্কিত এটা মানতে পারলাম না।

    আমি ভুল হতে পারি, কিন্তু উপরের যে কটা ম্যাচের কথা বললাম প্রতিটা ম্যাচের পরই বিশেষজ্ঞরা (চ্যানেলে বা পেপারে) বলেছেন যে পেনাল্টি নাও হতে পারত। (ডাইরেক্ট কোনো পেপার বা চ্যানেল তো বলতে পারেনা রেফারি টেনেছে)

    আপনি তো খেলা দেখেন নিশ্চয়ই, ঐ ম্যাচগুলো এড়িয়ে যাচ্ছেন কেন? বা কালকের ভ্যান পার্সির আর স্কোলসের ফাউলটা। ধরে নিলাম রেফারি ইন্টেনসনালি কিছুই করেনি। এবার বলুন ওগুলো রেড কার্ড ছিল কিন ???
  • গান্ধী | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪১556599
  • আপাতত অফ হলাম।

    ৮টার পর রিপ্লাই দিতে পারব
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৪৫556600
  • কে কটা পেনাল্টি পেল সেটার থেকে বেশী কে কতো বাজে ভাবে ড্রাইভ দিয়ে পেনাল্টি পেলো।

    গত বছর ইয়ং বেশী নির্লজ্জ ভাবে ড্রাইভ দিয়ে পেনাল্টি নিয়েছিল। সেরকম আর কারো আছে কি?
    গতবছর ড্র করানোর জন্যে সিটি'র বিরুদ্ধে ৪ মিনিট বেশী খেলায়।
    এ বছর ওয়েলব্যাক বিচ্ছিরি ড্রাইভ দিয়ে পেনাল্টি নিয়েছে। এরকম এখনো কেউ পেয়েছি/নিয়েছে কি?

    ৫৯ কেন ম্যানু ১৫৯ টা পেনাল্টি পেলেও কিছু বলতাম না, যদি সেটা নির্লজ্জ বেহায়াদের মতো ড্রাইভ দিয়ে না হতো।
  • stoic | ২৪ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫৩556602
  • অ্যাশলি ইয়াং এর ডাইভিং নিয়ে প্রচুর চেঁচামেচি হয়েছে, দাদু খচে গিয়ে বসিয়েও দিয়েছে। অবশ্যই গৌরবজনক নয়। মেনে নিলাম। আর স্কোলস চিরকালই র‌্যাশ ট্যাকলার, প্রচুর রেড কার্ড পেয়েছে প্রিমিয়ার লীগে।
    কালকের ম্যাচে রেড কার্ড দিলেও দিতে পারত। পার্সিরটা ঠিক বলতে পারব না। হয়ত রেড কার্ড হত। কিন্তু এই লাইনে তক্কো করে খুব বেশী দুর এগোনো যাবে না। তাহলে সব প্রিমিয়ার লীগ সীজনের "হলেও হতে পারত রেড" এর স্ট্যাট্স জোগাড় করতে হবে। এবং আমার বিশ্বাস সেটা করলেও দেখা যাবে ইট অল ইভেন্স আউট ইন দ্য এন্ড।
    তবে হ্যাঁ, এটা মেনে নিতে আমার কোনো আপত্তি ন এই যে ম্যান ইউ ওল্ড ট্র্যাফোর্ডে জেনুইন অ্যাডভানটেজ পায়। সে আমি কি করব?
    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন