এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৪৪416760
  • আরেকটা জিনিস হয় ইউনিতে। চারপাশে সাধারণতঃ সব কেপেবল লোকজন দেখা যায়। যেটা কোম্পানিতে নাও হতে পারে। আপনার বস আপনার থেকে কম কেপেবল আর স্কিলফুল হলে, তাকেই উল্টে ম্যানেজ করতে হয়। সেটা ইউনিতে হওয়ার চান্স কম। পার্সোনালি খুব গন্ডগোল না করলে, মোটামুটি সবাই একে অন্যের সাথে রেসপেক্টফুলি কথাবার্তা বলে। পার্সোনালিটি ক্ল্যাশ প্রচুর, কিন্তু প্রফেশনাল কম্পিটিশান অনেক কম। সেটা ভালো না খারাপ, জানি না।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৪২416759
  • কিংবা আমি ১৭ বছর আই টি তে কৃচ্ছসাধন করে আমায় ক্ষেমা দাও মা বলে ইউনিভার্সিটি তে ঢুকেছি। এত দিনের কেনা গল্পের বই গুলে গোগ্রাসে পড়ছি।দিনে ঘন্টা দুুয়েক গান শুনছি। বাট নো পয়সা।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৩৯416758
  • আমার ইউনি ভালো লাগে না, কোম্পানি ই ভালো লাগে। মানে আমি অবশ্য ক্লার্ক টাইপের কাজ করি, রাত জাগা আছে একটু, সৃজনশীলতা নেই, কাজেও লাগে না, মানে থাগলে তো কাজে লাগবে ঃ-))

    কিন্তু আঅমি ইউনি তে চাকরি করি নি, ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স নেই। নিশ্চয়ী দুটো চ্যালেণ্জ আলাদা। আমার পরিবারে সবাই আকাডেমিক, মানে যাদের চাগরি ছিল আর যারা ফ্যা ফ্যা ছিলেন না, কিন্তু তাঁরা সকলেই পাগলাটে টাইপের এবং একেবারে বুকিশ। এবং প্রচন্ড প্যানর প্যানর পড়াশুনো নিয়ে, তাই আমি ওদিকে যাই নি। তাছাড়া আমি পড়াশুনো তেও খুব খারাপ ছিলাম, তদুপরি পোঙাপাকা হওয়ায় শেখা টা কম হয়েছে ঃ-))))

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৩৬416757
  • তুমি এই বিভিন্ন বিচিত্র বিষয়ে বই পড়ার সময় পাও কী করে? তাও আইটি থেকে?
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৩১416756
  • টাকা চাইলে কোম্পানি আর সামাজিক জীবন চাইলে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে পড়ালে কোম্পানির আদ্ধেক মাইনেতে পড়াতে হবে, প্রোমোশান আর মাইনে বৃদ্ধিও লিমিটেড, তাই কুড়ি বছর পরে এই পার্থক্য অনেক্গুনে পরিণত হয়। কিন্তু বছরে ৩-৪ মাস ছুটি, সপ্তাহে চারদিন কাজ করা, ট্রুলি ফ্লেক্সিবল টাইমিং, স্যাবাটিকাল আছে। ওপরওয়ালার চোখ রাঙানী নেই।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:৩০416755
  • চীন শ্লা মুসলমান দের উপরে হেবি অত্যাচার করে, ওয়েস্টার্ন প্রভিন্সে। কাগজে যাতা বেরোয়। অ্যান্টি চীন প্রোপাগান্ডা অবশ্যই আছে, কিন্তু ইনফর্মেশন চাপে বলে মনে হয় আরো বিশ্বাস করি। আমাদের সমস্যা হল, আমরা পশ্চিমের চোখ দিয়ে দেখতে বাধ্য হই, কিন্তু হংকং সাংঘাই এর আনডারগ্রাউন্ড প্রেস অ্যাপারেন্টলি গেট্স ট্রান্সলেটেড আ লট থ্রু দ্য অস্ট্রালিয়ান লেফ্টিজ, ট্রটস মেনলি। ইন ফ্যাক্ট প্রমোদেয়া অনন্থ টোয়ের এর মেন অনুবাদক অসি। ওদের ঐ রিজিওনাল কানেকশন টা আছে।

  • bibek | ২৩ আগস্ট ২০১৯ ১৮:২৭416754
  • কোম্পানি না ইউনিভার্সিটি - কোন চাকরি বেশি ভালো? ভালো মানে টাকা-পয়সা, সামাজিক জীবন আর কাজের চাপ - এইসব দিক থেকে দেখলে?
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:২৫416752
  • একজন লোক সারাজীবনের জন্য দেশের প্রিমিয়ার হয়ে গেলো একটা কমিউনিস্ট দেশে। আর পলিটবুরো সেটা হাসি মুখে সেটাতে স্ট্যাম্পও মেরে দিলো। কত টাকার লেনদেন হয়েছে, জানার ইচ্ছে থাকলো। আর কে কে ব্যাপারটা স্পনসর করলো।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:২৫416753
  • আইফোনের কেস টা পড়িস নি, ডিপ্রেসন আত্মহত্যা। তাই ওয়ানেও কি একটা কারখানায় এক ই জিনিশ হয়েছিল। আমি একজন তাই ওয়ানিজ ঔপন্যাসিক এর লেসবিয়ান প্রেম এর উপন্যাস পড়েছি, কি সেন্সিটিভ কি করুন আর কি ভয়াবহ কনজারভেটিভ সোসাইটি কল্পনা করা যায় না।



    Notes of a Crocodile, by Qiu Miaojin, NYRB, অসামান্য উপন্যাস। অনেকেই পড়েছে এখানে। মানে আমি ই বোধ হয় লাস্টে আবিষ্কার করেছি। আবিষ্কার করাটা মজার, সারা রাত মাল খেয়ে নিউ ইয়র্কে ইউনিয়ন প্লেসে স্ট্র্যান্ড বুক শপে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে বইটা পেয়ে গেলাম, কফি খেতে খেতে অনেকটা পড়ে, তার পরে সারাদিন মাল খেতে খেতে আবার পড়ে ফেল্লাম, ল্যাদ ই ল্যাদ, তবে নেশা আর লেখা দুটোতেই বোধ হয় একটু কেঁদেছিলাম একা একা বসে বসে, আইরিশ দোকানি জিগ্যেস করেছিল ইউ আর ওকে, তখন লজ্জা পেয়ে পালিয়েছি।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:২২416751
  • সেদিন রন্জনদা খুব দামী একটা কথা বলেছেন। কথাটা শোনা থেকেই আমার মাথায় ঘুরছে। একটুকরো লাল কাপড় টাঙ্গিয়ে রাখলেই কেউ কমিউনিস্ট হয়ে যায়্না।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:১৮416750
  • আমাদের দেশ চীনের থেকে অনেক অনেক ভালো, অন্তত চেচাছি তো রে বাবা, মোদি দা রাখবে না সেটা, কিন্তু এনি গিভেন টাইম, আমি চীনের কথা উঠলেই সিরিয়াস প্যাট্রিওটিক বোধ করি। কল্পনা করা যায় না। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় লোকে একটা কাগজ চালাতে পারে না, গুগল সার্চ করতে পারে না। আর টেক কোং ও কন্টি কম্প্রোমাইজ করে এত চোখ রাঙানি। আর আমাদের মত ই মানেই কোরাপশন, যেটা করেছে, চাষী দের খাজনা বন্ধ করেছে, এডুকেশন অনেকটা ফ্রি করেছে আর হেল্থ কেয়ার টা ট্র্যাডিশনাল মেডিসিন এ বোধ হয় অনেকটা ফ্রি। ভালো করে জানি না, পড়তে হবে। একটা জিনিশ ও ভালো ভাবে জানি না ছাতা। এত কম ভাষা জানলে হয়।

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:১৭416749
  • কী ভয়াবহ অবস্হা!!
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:১৬416748
  • আইটির বিগ জায়েন্ট টিসিএস র কেস খাবার গল্প টা সবার জানা। ওরা ইউএস এর ট্যাক্স রিফান্ডের টাকাটা বাংলা মেরে দিতো। ২০০৩/৪ সালে এক এমপ্লয়ি ইউএসএর কোর্ট মামলা করে স্বাভাবিক ভাবেই টিসিএস সেই মামলায় হেরে যায়। আজ অবধি যত টাকা গাপ করেছে সব ফেরত দিতে বাধ্য হয়। সে সময় হঠাৎ বেশ কয়েক হাজার টাকা পেয়ে হেব্বি ফুর্তি হয়েছিল।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:১৫416747
  • সেকি ব, আপনি চীনের ফক্সকনের নাম শোনেননি, যারা আইফোনগুলো আসলে "ম্যানিফ্যাকচার" করে। তাদের প্লান্টে এতো দুর্বিসহ অবস্থা হয়েছিলো যে বহু শ্রমিক লাফ দিয়ে জীবন দিয়ে দিচ্ছিলো। তাই সেই কোম্পানি এই ব্যবস্থা নেয়।

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:১০416746
  • চীনের কথা বলেছি, কারণ ঐ বোকাসি দের সমর্থন করে যৌবন কাটিয়েছি। মানুষ কে প্রেগনান্সি লিভ দেয় না। অন্য দেশে আর কি চাইবো।
    ডিসগাস্টিং বাগার্স।

    ফরেন পলিসি তে একটা শঠে শাঠ্যং করে সেটা খারাপ লাগে না সব সময়, কিন্তু শ্রমিক দের অত্যাচার একটা সোশালিস্ট দেশে এই ভাবে এবং তাতে বোকাসি ইনটারন্যাশনাল কমিউনিটি কিসুই বলে না, কারণ ট্রেডিং পার্টনাঅশিপ, ম্যানুফ্যাকচারিং বেস ইত্যাদি।

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:০৮416745
  • না। আইফোন এর ব্যাপার টা আমি জানি না। সেই চীনা শ্রমিক দের শোষণ নাকি?
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৮:০৬416744
  • আপনি কি আইফোন ব্যবহার করেন? তাইলে আর চকলেট দেখিয়ে লাভ নাই।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:০৩416743
  • আমি আবার কি প্রশ্ন করলাম।এম্প্লয়িজ অ্যাসোসিয়েশন হতে বাধা নেই, ব্যাংকে তাই হয়।

    মজাটা হল, চেম্বার অফ কমার্স সম্ভবত ট্রেড ইউনিয়ন অ্যাক্টে (১৯৩১) রেজিস্টার্ড, আর ইউনিয়ন করার অধিকার নিয়ে চেচামেচি ঃ-)))

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:০২416742
  • শুধু চীনারা নয় আফ্রিকা র (??) কোকো( চকোলেট বানানোর র মেটিরিয়াল টা কী?) শিল্পের কথা ভাবো। যেখানে ছেট ছোট ছেলেপিলে দের নগন্য একটা মজুরি দিয়ে বা অনেক সময় কিচ্ছু না দিয়ে উদয়াস্ত আমানুষিক পরিশ্রম করানো হয়। বিশ্বের বড় বড় চকোলেট কোম্পানি গুলো এদের থেকেই কাঁচামাল সরবরাহ করে শিশু শ্রমিক দের এই অত্যাচারের কথা মাথায় রেখেই। বস্তুত যে চকোলেট গুলে আনরা মহানন্দে খাই তা মিশে আছে অনেক ঘাম, অনেক রক্ত
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৮:০১416741
  • স্মল ফার্ম ইজ আ টেরিফিক পয়েন্ট। আমাদের যেটা অর্জুন সেনগুপ্ত মতে ৯৪ পার্সেন্ট অসংগঠিত, সেটা স্মল ফার্ম কে ধরে।

    অবশ্যই পশ্চিমে আর আমাদের বিতর্কের স্তর টা আলাদ। আমেরিকায়, হ্যাঁ আমেরিকায়, প্রটিটি স্মল ফার্ম কে রিটায়ারমেন্ট প্ল্যান এ পার্টিসিপেট করানোর জন্য ক্লোজ্ড আর ওপেন মাল্টি এম্প্লয়ার প্ল্যান অফারিংস এর সুবিধে বাড়ানোর জন্য ১৯৭৪, ৮০ র দশকের শেষের দিকে একবার আর ২০১৯ এ ফেডেরাল রুলিং আনা হয়েছে। অসংখ্য স্টেট রুলিং আছে। এত উদ্যো সত্ত্বেও, অ্যাবাউট ৮০ মিলিয়ন কোন রিটায়ারমেন্ট প্ল্যান এর বাইরে, ডিফাইন্ড বেনেফিট, ডিফাইন্ড কনট্রিবিউশন দুটোর বাইরে, সোশাল ওয়েলফেয়ার আছে তাই টিকে যাচ্ছে।

    আমাদের এখানে সব ফার্ম ই রুগ্নশিল্প আর ঢপ দিয়ে সাবসিডি নেবার তাল। শ্রমিকের উৎপাটন ছাড়া কাম নাই।

  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৫৭416740
  • ইনফ্যাক্ট দেখা গেছে যেসব দেশে ইউনিয়নাইজ্ড শ্রমিকের শতাংশ বেশি সেইসব দেশে শ্রমিক অসন্তোষের জন্য কাজের দিন নষ্ট হওয়ার সংখ্যা কম। ইন্ডিয়াতে এমনিতেই বিশাল সংখ্যক শ্রমিকই আনওর্গানাইজ্ড, তাই ইউনিয়নের প্রশ্নই ওঠেনা।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৫২416739
  • বোধি দা, আপনার নিজের প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। ঐ মাইনেতে বেশিরভাগ লেবার ল'ই অ্যাপ্লাই হয়্না। এ কি আর ক্যালিফোর্নিয়া?
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৫১416737
  • তোর অজানা হবার কথা না, আই টি তেও ইউনিয়ন আছে, আইটি তে তামিল নাদু তে ইউনিয়ন সরকারী স্বীকৃতি পেয়েছে। প্রতিটি সংস্থার স্বীকৃতি পায় নি, কিন্তু লিগাল ব্যাটল প্রচুর লড়ে, রি ইন্স্টেটিং ও হয়। কলকাতাতেও ইন্ডিপেন্ডেন্ট আর লেফ্ট দুটো ইউনিয়ন ই আছে। এবং এক সঙ্গেও কাজ করে শোনা গেছে।

    তবে কোলকাতায় নেকুপুষুর সংখ্যা বেশি যারা ওরে বাবা ইউনিয়ন সব শেষ করে দেবে ইত্যাদি, দিদি নিজেই ইউনিয়নের বিরুদ্ধে রেটোরিক দিয়ে থাকেন। বুদ্ধ বাবুর ও শিল্প বন্ধু হবা র শখে বন্ধ অক্সফোর্ড ডিকশনারি ইত্যাদি বলেছিলেন, কিন্তু জেনেরাল ট্রেড স্ট্রাইক আর ইউনিয়নাইজ করার অধিকার ইত্যাদি আলাদা জিনিস, যেটা কে এস ই জেড দিয়ে লিগালি ম্যানেজ করা হয়। বার্নি স্যান্ডার্স বহুদিন পরে আমেরিকায়, ল আনার কথা ঘোষণা করছেন, যাতে it is easier for workers to unionise।

  • Ekak | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৫১416738
  • আইটি তে ইউনিঅন দর্কার, তার আগে দরকার স্মল ফার্ম গুলোকেও আইনের মধ্যে আনা। আজকে টিসিএস বা সিটিএস কারো টাকা মেরে দিলে কোর্টে জেতে পারো, কিন্তু হাজারো স্মল ফার্ম কত এম্প্লয়ির কত টাকা মারে ইয়ত্তা নেই। এসব গল্পো সার্ফেসেও আসে না। যারা ভুগেছে তারা জানে।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৫০416736
  • আচ্ছা বহুদিন আগে কানোরিয়া জুটমিল নিয়ে ব্যাপক বাওয়াল হয়েছিল। দিনের পর দিন খবরের কাগজে হেড লাইন দেখেছি। ওটা র দাবি কী ছিল? একদম ভুলে মেরে দিয়েছি।
  • S | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৪৯416735
  • এস ই জেড কন্সেপ্টটা তো মনে হয় চীনের থেকে এসেছে। সেখানে তো ক্রোনি ক্যাপিটালিজমের বুলডোজার চালানো হয়েছে। শ্রমিকদের অধিকারের দফারফা। চাইনিজ প্রিজন ক্যাম্প হলো দুনিয়ার একমাত্র জায়্গা যেখানে আইনত মিনিমাম ওয়েজের কম পয়সা দিয়ে কাজ করানো হয়। এসবই লোকজন জানে, পস্চিমে এই নিয়ে (ক্যাপিটালিস্ট মহলেই) প্রচুর নিন্দেমন্দ হয়েছে। কিন্তু কিস্যু বদলায়নি।

    হ্যাঁ আউটসোর্সিংয়ের লেবার আর্বিট্রাজ যখন বলে তার মধ্যে শ্রম আইন না মানা, ইন্সিওরেন্স না দেওয়া, কম্পেনশেসন না দিয়ে হায়ার এন ফায়ার পলিসি এসবই পরে। তাছাড়া এনভায়রনমেন্ট ল আর্বিট্রাজের ব্যাপারটাও আছে। তাই ট্রাম্প অনেক চিল্লাতে পারে, কিন্তু কাজ কিছুই ফিরবেনা আর।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৪৫416734
  • তবে ঘুষ ইত্যাদি চলে। জার্মানি র ওপেল ইউনিয়ন বস দের স্ক্যান্ডাল টা অনেকের মনে আছে হয়তো।

    আমেরিকায় ইউনিয়ন গুলো কখন সিভিল লিবার্টি ওয়ালা দের সাপোর্ট পায় কখন পায় না, এর প্যাটারন টা পোলিটিকাল ক্লাইমেট আর সিভিল সোসাইটির ডিবেট এর স্ট্যাটাস এর উপরে নির্ভর করে। 'এস্টাবলিশমেন্ট' ব্যাপারটা একটু বেশি ই বড়।

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৪০416733
  • জনগনের কাছে প্রশ্ন এই যে আইটি কোম্পানি গুলো খেয়াল খুশি মতোন ম্যান পাওয়ার ছাঁটাই করছে ( ইকনমিক স্লো ডাউন এর গল্প শুনি৷ যেটা টু সাম এক্সটেন্ড ট্রু)। এখানে ট্রেড ইউনিয়ন স্হাপন আর তার সাফল্যের সম্ভাবনা কতোটা? নাকি আইটির লোকজন লক্ষ লক্ষ টাকা মাইনে পায় বলে এ প্রশ্ন অবান্তর।
  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৩৯416731
  • এবং আমাদের দেশে অবশ্যই ডিস্ট্রিবিউশন টা বাল হবে।

  • | ২৩ আগস্ট ২০১৯ ১৭:৩৯416732
  • যে দেশে আইন মেনে চলা হয়, যেমন আমেরিকা বা পশ্চিম ইউরোপে তারা যতই ক্যাপিটালিস্ট হোক শ্রমিকের অধিকার টা আপাতত মানে, সেখানে ইউনিয়ন করার অধিকার নিয়ে লড়াই করতে হয় না, বা প্রতিনিয়ত বিরোধী ক্যাম্পেন চলার সময় তেও, স্ট্রাইক ব্রেকার রা এসে কেলিয়ে দিয়ে যায় না, যেটা এখানে ইউনিয়ন ওয়ার্কার দের নিত্য সঙ্গী। ট্যাবলয়েডে নিন্দে হয়, গালাগাল হয়, কিন্তু মস্তান দিয়ে কেলানো টা আমেরিকায় বা ইউরোপে অনেক আগে হলেও গত তিরিশ চল্লিশ এমনকি পঞ্চাশ বছরেও হয় নি। আমাদের এখনো হয়, আর শ্রমিক রাও গিয়ে আগুন লাগিয়ে দিলো ম্যানেজার এর গায়ে এটাও হয় না, কারণ আর কিছুই না, আইনের শাসন, সোশাল জাস্টিসের ধারণা গুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অন্তর্ভুক্তি হয়েছে। ব্রেক্সিট, ট্রাম্প, পূর্ব ইউরোপে এটার থেকেই বেরিয়ে আসার চেষ্টা করছে, নানা ভাবে। আর নর্থ ইউরোপে ইন্টারেস্টিং যেটা হচ্ছে, যেটা আমেরিকার রুরাল স্টেটে হয়, ইমিগ্রেশন এ বার এনে, হোমোজিনিয়াস পপুলেশন রেখে, তার মধ্য ডিসট্রিবিউশন টা লিবেরাল করছে ইত্যাদি, সেই কনসেপ্ট এর আড়ালেই, আমাদের এখানে অ্যামেন্ডমেন্ট বিল, এন আর সি ইত্যাদি বেচার চেষ্টা হচ্ছে, শ্রমিক কঠাটা ইনডাস্ট্রিয়ালাইজেশন কম বলে কম ব্যবহার হয়, চাকরি বাকরি, ওরা নিয়ে নিলো এসব বলা হয়। ইত্যাদি।

    আমার রিসেন্ট মহান প্রবন্ধটি তে আমি লিখেছি, চীন সমাজতান্ত্রিক দেশে হয়েও শ্রমিকের উপরে অত্যাচার করে যে বৃদ্ধি দেখাচ্ছে, তাতেই এই ধারণা লোকের মনে জাঁকিয়ে বসেছে, মানুষের/শ্রমিকের গণতান্ত্রিক অধিকার, বৃদ্ধির পথে বাধা।

    আউটসোর্সিং এর একটা উদ্দেশ্য যেমন, শস্তার প্রোডাকশন লোকেশন খোঁজা, উৎপাদন ও পরিষেবা দুটো শিল্প তেই, আরেকটা কারণ হল ভদ্র সভ্য শ্রম আইন থেকে পালানো, কোথাও সর্বংগ্রাসী কমিউনিস্ট পার্টির অত্যাচার এর সুবিধে নেওয়া কোথাও নিও লিবেরেল এস এই জেড এর সুবিধে নেওয়া।

    ব্রতীনের পথে এটা সংক্ষিপ্ত এবং বাংলা কথা যদিও এক্সপ্লিসিটলি বলে নাই ;-)

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত