এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-X | ২০ আগস্ট ২০১৯ ১৫:১৫416580
  • এদের জন্য হীরাভ, তৃণ-বিজে-সিপিএম গোছের কয়েকটা টই ছিল না? একটু তুলে দিন না কেউ আর দয়া করে সবাইকে ঠেলে সেখানে পাঠান। খামোকা ভাট নোংরা করে চলেছে।
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১৪:৫১416579
  • হানু,পব এর উন্নতি ফোকাসে থাকা কোন অন্যায় নয়।সংসদীয় গণতন্ত্র হলো দর কষা কষির জায়গা।এখানে দাবী আদায় করতে সংখ্যার জোর লাগে।
    ভাবুনতো,পব থেকে ত্রিশ অধিক নির্বাচিত এমপির ভাগ্য নিরধারিত হয়ে গেল এক করাত বাবুর দয়ায়।
    জ্যোতি বাবু নিজের ইচ্ছে সত্ত্বেও পি এম হতে পারলেন না,কিছু পক্ককেশ পলিটব্যুরো সদস্যের জন্য।সাধারণ রাজ্যবাসী বা দলীয় কর্মীদের ইচ্ছে অনিচ্ছের তোয়াক্কা করেছিলো, তখন কার বামফ্রন্ট?
    এখন তো মোদি সরকার এর 350 এর বেশি এম পি।রাজ্যসভায় ও কিছুদিন পরে কায়দা করে সংখ্যাধিক্য হয়ে যাবে।তখন ছত্রভঙ্গ বিরোধী দল কি কি করতে পারবে?

    সারা ভারত এর অধিকাংশ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে।এবং গণতান্ত্রিক উপায়ে ভোটে জিতে।
    পব বাসী তখন কোন বাস্তব অপশনটা বেছে নেবে?
  • abcd | ২০ আগস্ট ২০১৯ ১৪:৪২416578
  • Present communists are bad communists. Ex communists are worse communists. Anti communists are worst communists.

    - K A Abbas
  • | ২০ আগস্ট ২০১৯ ১৪:২৯416577
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=50827&boxid=50878

    ইসুটার থেকেও বড় কথা হল, কেন্দ্রে ৩০০ র উপরে সিট হয়ে গেছে বলে, কেন্দ্র মাইরি রজ্য র কথা এখনি অর্থাৎ ২০২১ এর আগে, ২০২০
    র পৌর নির্বাচনের আগে, ভাবছে না, তাহলে রাজ্যের উন্নতির জন্য কেন্দ্র ভাববে তো? মানে যেমতি কেরালা লাইন বেঙ্গল লাইন কে নিয়ে ভাবে নি, যেমতি কংগ্রেস এ বিধান বাবু কে রাগী এবং সিংহহৃদয় বাঙালি হতে হয়েছিল, কারণ নেহরু বাঙলা কে নিয়ে ভাবেন নি, সেরকম কেস বিজেপির বেলায় হবে না তো? আবার জ্যোতিবাবু বিলেত ফেরত ফিরোজ এর বন্ধু ইন্ডিয়া লীগ ইত্যাদি র কারণে, ইন্দিরার ক্যান্ডি অপোজিশন হবার কারণে, এমারজেন্সী তে জেল না হবার কারণে, ইন্দিরা যেমন প ব প্রদেশ কমিটিকে যতটা সাহায্য করতে পারতেন সেরকম করেন নি সেরকম হবে না তো? তার পরে ধরুন সুব্রত, যিনি তৃণমূলে এসে এফিসিয়েন্ট হয়ে গেলেন, তিনি তো জ্যোতিবাবুর ব্লু আইড হবার কারণে শোনা যায় উনিও ৭১-৭৫ 'ভালো' করে কংগ্রেস করলেও, ৭৭-২০১১ তেমন করে করেন নি, তাও মিনিস্টার হয়ে গেলেন, এখন আবার বিজেপি তে যদি যান, উনি উন্নততর হবেন তো?

    অ্যাসাইড -
    বাংলা নিয়ে বেশি ভাবলে অমিত শাহ সেনা পাঠাবে না তো? আগে যেরকম কংগ্রেস পাঠাতো। আসামে, কাশ্মীরে, নাগাল্যান্ডে? এখন তো যা কংগ্রেস করতো তাই বিজেপি করে বলে, এটাতো কংগ্রেস ই করেছে, আর এক ই সঙ্গে বলে, কই আগে তো কেউ সাহস করে নি ঃ-))))))) একাধারে ঃ-))))) এইটা অবশ্য খুব ই সুইট।

  • dc | ২০ আগস্ট ২০১৯ ১৩:৪৪416576
  • আমি নেহাতই অনাবাদী।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ১৩:৪১416574
  • @dc আপনাকে কি বলব আশাবাদী না হাসাবাদী ? ঃ-) ঃ-)
  • dc | ২০ আগস্ট ২০১৯ ১৩:৪১416575
  • দিদি অবশ্য এখনই নিও বাম।
  • | ২০ আগস্ট ২০১৯ ১৩:৩৯416573
  • ঃ-)))))))))))))))))))))))))))

  • dc | ২০ আগস্ট ২০১৯ ১৩:৩৭416572
  • বা, ভগবান না করুন, বামেরা কেন্দ্রে ক্ষমতায় এলো, তখন সবাই বাম হয়ে গেল।
  • | ২০ আগস্ট ২০১৯ ১৩:০৮416571
  • ও আই সি। বাম রা তো সরকারে নেই, থাকবেও না আগামীতে। জাস্ট টু ক্ল্যারিফাই, আপনি মনে করছেন, যে যখন কেন্দ্রীয় সরকারে থাকবে, তখন পশ্চিম বঙ্গ সহ যে কোনো রাজ্যের পক্ষেই সেই দলের সঙ্গেই থাকা ভালো। মানে ধরুন কোথাও কোন বিরোধী দল থাকার দর্কার আছে বলে করছেন কি? মানে ধরুন শুধু বিজেপি ছাড়া কোন দল না থাকে, তাহলে আর কোন সমস্যা থাকবে না বলছেন? মানে আপাতত, আবার ধরুন আকাশ থেকে এসে কংগ্রেস জিতে গেল, তখন আবার সবাই মিলে কংগ্রেস হয়ে গেলেই হবে বলছেন?

  • sm | ২০ আগস্ট ২০১৯ ১২:৫৮416570
  • আমার কাছে মেইন ফোকাস হলো পব।তিনো সমর্থিত কোন সরকার হলে,কেন্দ্রের সঙ্গে দর কষা কষি করে কিছু আদায় করা যেতো।
    বিজেপি এলেও বাংলার ভাগ্যে কিছু ছিঁটে ফোটা কিছু জুটতে পারে।
    কিন্তু বামেরা মন্ত্রী সভায় যোগ না দিয়ে,টোটাল ফাজলামির পর্যায় নিয়ে গেছে।
  • | ২০ আগস্ট ২০১৯ ১২:৪১416569
  • তাই বলছিলাম পিটি, এস এম দাকে, তখন কংগ্রেস কি করছিল এসব বলে লাভ নাই, মানে অ্যানালিটিকালি কিসু গেন নাই। বাই দ্য ওয়ে, এস এম দা কিন্তু ন্যাশনাল হেল্থ সার্ভিস নিয়ে, অর্থাৎ সরকারী ইনটারভেন্শন ইন হেল্থ সার্ভিস নিয়ে বেশ পজিটিভ, অল আউট আক্রমণ না করে এটা মনে রাখা ভালো। এটাই বা এই বাজারে কে বলে? (এস এম দা, এর মধ্যে পজিশন চেঞ্জ করে ফেললে আলাদা কথা, ক্লিয়ারলি করলে তার জন্য তো দোষ দেবা যায় না, সকলেই করছে)



    আর এস এম দা, যেটা বলার, সেটা হল, আপনার যা পজিশন তাতে মমতা ব্যানার্জি সহ গোটা তৃণমূল বিজেপি হয়ে উঠলে আপনি খুশি হবেন বলে মনে হচ্ছে। গোটা সিপিএম ও বিজেপি হয়ে গেলে অতএব খুশি না হবার কোন কারণ পাচ্ছেন কি? প্রকাশ্য বা গোপনীয় ম্যাটার করবে কি? মানে বিজেপি ই যদি অভীষ্ট হয়?

    ডিসি ঃ-)))))
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১২:৩৯416568
  • যেকটা দলের নাম করলাম সবার সঙ্গে আপনার দল বিভিন্ন সময় জড়িয়েছে।
    ফিক ফিক।
  • PT | ২০ আগস্ট ২০১৯ ১২:০৬416567
  • "২০১০ এ এসে প্রণব বাবু কাঠি করে গেল আর ২০১১ যে তৃণমূল চলে আসলো"
    ঐযে বললাম। রাজনৈতিক বোধহীনতা। সেটাই সমস্যা। তিনোরা যখন যেদিকে সুবিধে নৌকা ভিড়িয়েছে। নকশাল-বিজেপি-কংগ্রেস-মাওবাদী সবার সঙ্গে গিয়েছে। ২০১০-এ তারা তখন প্রতিষ্ঠিত দল। কংগ্রেস (কার নির্দেশে?) বামেদের "শাস্তি" দেওয়ার জন্য জুটেছিল তিনোদের সঙ্গে। সে সময়ের কাগজপ্ত্র পড়লে জানতে পারবেন।
  • ন্যাড়া | ২০ আগস্ট ২০১৯ ১২:০১416566
  • জনৈক ইন্টালেকচুয়াল ডিজঅনেস্টির প্রতিমূর্তি লিখলেন, "ইতিহাসে "সময়" বলে একটা ব্যাপার আছে..."। যেটা যোগ করতে ভুলে গেলেন যে এই সূত্রটি শুধু সিপিয়েম আর বামেদের পক্ষে প্রযোজ্য।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ১২:০০416565
  • @মানিক বাবু, এখানে সংবিধান মানা না মানার প্রশ্ন আসছে কোথা থেকে। ফ্যাক্টস নিয়েই তো আলোচনা হচ্ছে।

    সংবিধান মানার ব্যাপারে বামেদের ইতিহাসও কি খুব ভাল।!

    হাইকোর্টে জনস্বার্থে মামলায় কোর্ট বাম সরকারকে কাঠগড়ায় তুললে রাজ্যজুড়ে সি পি এম ক্যাডাররা আওয়াজ তুলল,-'লালা, তুই বাংলা ছেড়ে পালা' যার নেতৃত্ব দিয়েছিল বিমান বসু। ওর তো ক্ষমা চাওয়া উচিত ছিল, নইলে জেল। কোনোটাই হল না কেন?
  • dc | ২০ আগস্ট ২০১৯ ১১:৫৬416564
  • যাই হোক, পিটিদা আর sm এর মতবিনিময় পড়তে আমার ভালো লাগে। আশা করি অর্জুনও ওনাদের সাথে যোগ দেবেন।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ১১:৫২416563
  • ২০০৪ এ কেন্দ্রে বাম- কং জোটের জন্যে বামেদের যিনি এক হাত নিয়েছিলেন তার নাম হল অশোক মিত্র। অশোক মিত্রের সোজা বক্তব্য ছিল যাদের সঙ্গে এত কাল বিরোধিতা, সেই চোর ও দাঙ্গাবাজ সরকারের সঙ্গে কি করে বামেরা সমঝোতায় যেতে পারে! অশোক মিত্রের খুব আপত্তি ছিল কং- মমতার সম্পর্ক নিয়ে। @sm যেটা বললেন উনি পরিষ্কার মনে করতেন কংগ্রেস, বামেদের সঙ্গে যোগ দিলেও তারা রাজ্যস্তরে আদপে মমতার দলে। অশোক বাবুর শেষের ইন্টার্ভিউতেও আছে এ বক্তব্য। উনি মনমোহন সিংকেও চোরের পাণ্ডা বলতে ছাড়েননি।

    ২০১১ য় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হলেও উনি এ কথা বলেছিলেন, হয়ত বাম সমাবেশ বলে একটু নরম গলায়। কংগ্রেসকে শাপ শাপান্ত করতে ছাড়েননি।

    রাজ্যে ২০১৬ র জোটের সময় এক বাম সমর্থক আমায় যুক্তি দিয়েছিল 'ধরো তোমার কোম্পানির দুটো ব্রাঞ্চ। একটা কলকাতায়, আরেকটা সিঙ্গাপুরে। আমার কলকাতা ব্রাঞ্চের সঙ্গে গণ্ডগোল, তা বলে আমার সিঙ্গাপুর ব্রাঞ্চের সঙ্গে কাজ করতে কি অসুবিধে?'

    @মানিক বাবু, সংবিধান মানব না এটা কোথায় বললাম। সংবিধান মান্যতার ব্যাপারে সিপিএমের নজিরও খুব ভাল নয়।
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১১:৪২416562
  • পিটি,পুরো ভুলভাল বকছেন।2010 এ এসে প্রণব বাবু কাঠি করে গেল আর 2011 যে তৃণমূল চলে আসলো?
    আমার তো মনে হয় কয়েক বছর লাগে এসব কাঠি করতে।
  • | ২০ আগস্ট ২০১৯ ১১:৪১416561
  • খ আমার এই ধরণের বিতর্কে অসম্ভব ক্লান্ত লাগে। উচ্চ শিক্ষিত দীর্ঘদিনের পরিচিত মানুষের মধ্যে পার্টিজান আলোচনার কোন মানে হয় না। বিশেষতঃ গুরুচন্ডালি পড়ে কেউ কাকে ভোট দেবেন যখন স্থির করেন না বা করার সম্ভাবনা কম।

    সবটা অ্যাড্রেস করা সম্ভব না, তবু কিছুটা বলছি। যতটা সম্ভব লাইটেন আপ করেই বলছি।

    সময়ে সময়ে পোলিটিকাল অ্যালাইনমেন্ট বদলায়, এতে অবাক হবার খুব একটা কারণ পাই না। ব্যক্তিগত ভাবেও বদলায়, সাংগঠনিক ভাবেও বদলায়, সময় বলে একটা বস্তু আছে। এটা স্বাভাবিক।

    যেমন ধরুন, আমরা এ যাবৎ কালে বাংলায়, ব্রাহ্মো কবি দেখেছি, শিক্ষাবিদ দেখেছি, তাঁদের মধ্যে আন্তর্জাতিকতা দেখেছি, প্রায় প্রেসবিটারিয়ান কনসারভেটিজম ও দেখেছি, উচ্চ শিক্ষার দৃষ্টিভঙ্গী থেকে আসা গান্ধীবাদী দেখেছি, পরে একটু ডিফেন্ড করা কঠিন হলেও, শান্তিনিকেতনেই একাধারে রাবীন্দ্রিক ও ইন্দিরা পন্থী উচ্চশিক্ষিত ব্রাহ্মো লোকজন দেখেছি। আজ ব্রাহ্মো তৃণমূল দেখছি, খুঁজলে ব্রাহ্ম বিজেপি, এন আর সি পন্থী, ৩৭০ তুলে দেওয়া পন্থী, সংরক্ষন বিরোধী পন্থী সব ই দেখতে পাবো। এটা আমরা ব্রাহ্মো রিফর্মেশন এবং উচ্চশিক্ষার হিস্টোরিকাল অ্যাসোসিয়েশন এর সঙ্গে মেলাতে না পারলেও পাবো। এটা সময়ের ছাপ, ঘটনাবলীর ছাপ। এবং ব্যক্তিগত অন্যায় কিসু না।

    এই যে অনেক বামপন্থী (আমার পরিবারে) বিজেপি সমর্থক হয়ে গেলেন, এটা বিচিত্র ঘটনা হল, যাঁরা পার্টিশনের 'ভিক্টিম', তাঁদের প্রজন্ম একটা সেন্স অফ দ্য কালেক্টিভ থেকে বামপন্থায় ভরসা রাখলেন, আর তাঁদের ছেলে মেয়েরা, পাবলিক সেক্টার, ওয়েলফেয়ার ইকোনোমির সুযোগ গ্রহণ করার পরে, উগ্র মুসলমান আর নিম্নবর্ণ বিরোধী হয়ে গেলেন, বল্লে গালাগাল ও দিলেন। ঃ-))))

    পূর্ববর্তী প্রজন্মের তাঁদের রিহ্যাবিলিটেশনে অন্তত কিছুটা কাজ করেছেন বলে বামপন্থী রা রেগুলার কংগ্রেসী দের কাছে গালাগাল খেলেন, সম্ভবত প্রফুল্ল চক্রবর্তি গবেষণা করে দেখালেন, রিফিউজি না হলে বামপন্থী রা ক্ষমতায় আসে না, ক্ষেতমজুর কনসোলিডেশন পরেকার কথা, একেবারে অসত্য না ঘটনা টা, তবে ইম্প্যাক্ট টা বেশি বড় করে দেখানো হচ্ছে।

    এটা মোটামুটি সৌগত রায় দের থেসিস এর সাথে মেলে। পরে আবার মমতা রা অভিযোগ করলেন, বর্তমান পত্রিকা ৯০স (বরুন সেনগুপ্ত নেতাজিপন্থী ছিলেন, সম্ভবত ফরোয়ার্ড বা বেঙ্গল ভলান্টিয়ার পর্বে যুক্ত ও ছিলেন, ভুলে গেছি এই পার্ট টা, এন আর সি পন্থী ছিলেন কোন খবর নেই) এ বিরাট হেডলাইন করলো, যে ৩৯৪ টার মধ্যে প্রায় ১৪৩ টি বিধান সভায় বাংলাদেশীরা ভোট দিয়ে বামেদের জেতাচ্ছে, এই স্টোরি টার না হলেও, ধারণাটার অভিঘাতে তপন শিকদার, সত্য মুখার্জি রা জিতে পর্যন্ত গেলেন। এটা কে নিয়ে কোনো উম্বের্তো ইকো পাওয়ার অফ ফলসহুড গোছের প্রবন্ধ লেখেন নি ঃ-)))
    আবার আজকে মমতা সৌগত দের ই এন আর সির বিরুদ্ধে কথা বলতে হচ্চ্ছে, শুধুই বরাক ভ্যালি তে একটা সিট পাবার আশায় না, আমাদের পূর্ব সীমান্তে ভোট বাঁচানোর জন্য। মুসলমান রা যাতে ভয় কম পান তার জন্য।

    মুসলমান অ্যাপিজমেন্ট এর তত্ত্ব গোটাটাই বোগাস, কিন্তু পার্কা সার্কাসে লোকে হেল্মেট পড়ে না টা আপাতোতো ইলেকশন ইসু। সাচার কমিটি রিপোর্ট সারা দেশের সব সরকার কেই দুষেছিল, সরকারী কর্মচারী দের মধ্যে মুশলমান দের সঙ্খ্যা যেখানে জনসংখ্যার নিরিখে ডিসপ্রোপোরশনেট ভাবে কম ছিল, কিন্তু সেই ডিসকন্টীন্ট কাজে লাগিয়ে যে মমতা এলেন ক্ষমতায়, তিনি কনজারভেটিভ মুসলমান দের সঙ্গে একটু ইলেকটোRাল অ্যালায়েন্স করলেন, কিন্তু তাতে মুসলমানের চাগ্রির কোন সুবিধে হল না, তার আগেই, অ্যাপিজমেন্ট এর তত্ত্ব এমন শক্তি শালী হল, যে নানা রকম ভুল ভাল অ্যাকশন এখন সরকার কে নিতে হচ্ছে, মুসলমান দের পাবলিক হিউমিলিয়েশন, মার্জিনালাইজেশন অব্যাহত শুধু না, তীব্রতর।

    বামপন্থী রা সমাজের দুর্বলতম সেকশনের অর্থন্তৈতিক ছাড়াও আরো যে সম্মানের প্রশ্ন, সেটা কে অ্যাদ্রেস করেন নি, তাঁর ফলে তাঁরা ইরেলিভান্ট হয়েছেন, বিভিন্ন প্রকার অশ্মিতা আজ তাঁদের গিলে খাচ্ছে, আবার অন্য দিকে সাধারণ ভাবে ভারতের রাষ্ট্র গঠন, রাজ্য গঠন ও তার স্বাধীনতা পরবর্তী ইতিহাস নতুন করে দেখতে হচ্ছে সবাই কেই, শুধু বামপন্থী দের না, একটা ক্ল্যাশ এর খবর কে শুধু ' ক্ল্যাশ বিটুইন টু কমিউনিটিজ' গোছের শান্ত রেডিও র অ্যানাউন্সমেন্ট দিয়ে ঢাকা যাচ্ছে না। এবং ফরেন পলিসি কেও প্রশ্নাতীত রাখা যাচ্ছে না। বাজপেয়ী রা মনে করতেন, ভারতের নন অ্যালাইনমেন্ট এর পলিসি আসলে সোভিয়েত পন্থী ও আমেরিকা বিরোধী, সেটা মনে করেই তিনি রাষ্ট্র সংঘে বক্তৃতা দিয়েছিলেন, আবার অন্য অনেক কিছুতেই ফরেন পলিসি তে সরকারের সঙ্গে থেকেছেন।

    তো এগুলো হল, সময়ের গল্প, এতে ব্যক্তিগত বা সাংগঠনিক টার্ন্স এর কথা দিয়ে তু তু ম্যায় ম্যায় করে কি লাভ আছে বুঝি না, অসহ্য ক্লান্তিকর।

    হোয়াট অ্যাবাউটারি না করে আলোচনা যে হওয়া সম্ভব, এমনকি পোলিটিকাল পার্টির
    রোল কেও পয়েন্ট স্কোরিং না করেই দেখা সম্ভব। জার্নালিজম এর টুইস্টিং এবং বায়াস কে ইগনোর করা সম্ভব।

    অবশ্যই পোলিটিকাল অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আলোচনা হবে, তাতে দোষারোপ হবে, কিন্তু রাজনৈতিক দলের থেকে দেশ বড় এটা তো বুঝতে হবে রে বাবা।
  • PT | ২০ আগস্ট ২০১৯ ১১:৩৪416559
  • "যে কংগ্রেস তথা প্রণব বাবু,তিনো মূল কে তোল্লাই দিয়ে সিপিএম এর বারোটা বাজাচ্ছিল,তাঁকে বুদ্ধবাবু দল বল বেঁধে কেন্দ্রে সাপোর্ট দিতে গেলেন কেন?"
    ইতিহাসে "সময়" বলে একটা ব্যাপার আছে সেটা বোঝার ক্ষমতা সকলের হয়না।
    বামেরা ২০০৮-এ সমর্থন তুলে নেয় আর আমি যেটা উল্লেখ করেছি সেটা ২০১০-এর ঘটনা।
  • S | ২০ আগস্ট ২০১৯ ১১:১৮416558
  • গুজরাত দাঙ্গার পরেও বিজেপি ক্যাবিনেটে যোগ দিলেন কেন? অসাম্প্রদায়িকতা দেখাতে?

    ইউপিএর সময় যতগুলো স্ক্যাম হয়েছে সবই হয়েছে ইউপিএ২ এর সময়। যখন দিদি ক্যাবিনেট মন্ত্রী।
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১১:১৬416557
  • আপনার ব্যাপারটা হলো পুরো আঁক কষে,উত্তরটা ভুল লিখলেন।তারপর মাস্টার এর ওপর চোট পাট শুরু করলেন।আমি তো ভালো করে পড়া করেছিলাম।
    বেসিক কোশ্চেন এর উত্তরটা তো পাচ্ছি না।যে কংগ্রেস তথা প্রণব বাবু,তিনো মূল কে তোল্লাই দিয়ে সিপিএম এর বারোটা বাজাচ্ছিল,তাঁকে বুদ্ধবাবু দল বল বেঁধে কেন্দ্রে সাপোর্ট দিতে গেলেন কেন?
    দুই,এবারে রাজ্য বিজেপি 18 টা সিট পেয়ে মাত্র দুটো রাষ্ট্র মন্ত্রী পেয়েছে বলে,অন্তত দুঃখ প্রকাশ করেছে।
    বামেদের তো সেই বালাই ও ছিলো না।মন্ত্রিত্ব না নিয়ে,দায়িত্ব ও জবাব দিহি এড়িয়ে,কমন মিনিমাম প্রোগ্রাম এর ছেঁড়া পাতা নিয়ে পিট্টু খেলছিল।
  • PT | ২০ আগস্ট ২০১৯ ১১:০১416556
  • পড়াশুনো করলে কত কিছুই যে জানা যায়। কংগ্রেসের বোধহীন রাজনৈতিক অবস্থান। তো এই রাজ্যে তারা তিনোকে সমর্থন করেছিল কিসের জন্য?

    "Reflecting the growing strains in relations between the two United Progressive Alliance allies, Finance Minister Pranab Mukherjee on Tuesday criticised attempts of Trinamool Congress to marginalise Congress in West Bengal.
    "It would be wrong to believe that Congress would be reduced to a signboard organisation in Bengal. Insults to party supporters and activists should stop," Mukherjee, who heads the state Pradesh Congress Committee, said at an election rally without naming Trinamool chief Mamata Banerjee."
    https://www.rediff.com/news/report/widening-rifts-in-congress-trinamool-ties/20100526.htm

    তক্ক করার আগে ভাল করে পড়ে নিনঃ "attempts of Trinamool Congress to marginalise Congress in West Bengal." কি আসিতেছে সেটা তখনই বুঝেছিলেন চাণক্য। কিন্তু কার চাপে বামেদের কাঠি করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তার উত্তর এখনো মেলেনি।
  • dc | ২০ আগস্ট ২০১৯ ১০:৩৭416555
  • টি :d

    ওদিকে চাঁদের নাজিরা তৈরি হচ্ছে মিত্রোঁ দেশের চন্দ্রযানকে স্বাগত জানানোর জন্য।
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১০:২৭416554
  • ওহ, আর একটা ইডিওটিক যুক্তি।কেন্দ্র থেকে কংগ্রেস নাকি বামেদের সর্বনাশ করার জন্য রাজ্যে তিনোদের সাপোর্ট দিতো।
    বেশ গালভারি কন্সপিরেসি থিওরি।
    ধন্যবাদ।
    আবার অন্য দিকে সব জেনে বুঝেও বুদ্ধ বাবুরা, কেন্দ্রে ইউ পি এ কে সমর্থন দিয়ে যেতেন।মাঝে মাঝে প্রকাশ্য সভায় আস্ফালন করতেন।আমাদের হাতে প্রাণ ভোমরা আছে।যখন ইচ্ছে টিপে দেবো।
    এতো কন্সপিরেসি থিওরির ঠাকুর্দা!
  • | ২০ আগস্ট ২০১৯ ১০:২৫416553
  • আলসেপুটুস হুলো ব্যাড়াল, মাছ ধরিতে যা

    পুকুরপারে খাইড়ে আচি, হাতেতে ডান্ডা
  • sm | ২০ আগস্ট ২০১৯ ১০:১৮416552
  • পিটি,কি ভুলভাল বকছেন বুঝতেই পারছি না।আপনার কথামত, কমন মিনিমাম প্রোগ্রাম এর ভিত্তিতে বামেরা সাপোর্ট করেছিল।তার মানে ওই কমন মিনিমাম প্রোগ্রাম এর ছেঁড়া পাতা নিয়ে বামেরা হাওয়া খাচ্ছিলো, আর সাপোর্টেড সরকার যতো ইচ্ছে স্ক্যাম চালিয়ে যাচ্ছিলো।
    এই তো ব্যাপার!জলের মতো পোষ্কার।লেখার সময় কি বোধ বুদ্ধি উড়ে যায়?
    দুই,অর্জুন যেটা লিখলো,চুরাশির দাঙ্গা হবার পর ও সাপোর্ট করে,কংগ্রেস এর সঙ্গে এলায়েন্স করলো কেন বামেরা?
    মানে গোধরার দাঙ্গার সময় এন ডি এ সরকারে এলায়েন্সে ছিলো বলে পাপের ভাগীদার হওয়া যায় কিন্তু চুরাশির কান্ড ঘটে যাওয়ার পরেও কংগ্রেস এর সঙ্গে হাত মিলিয়ে চলতে আপত্তি থাকার কথা নয়।তাই তো।চমৎকার।
    দেখলে হবে খরচা আছে
  • T | ২০ আগস্ট ২০১৯ ১০:১২416551
  • ওদিকে চন্দ্রযান ২ এর লুনার অরবিটে ইনসারশন সম্পূর্ণ। ল্যাট লং অনুযায়ী ডিসি এখন চন্দ্রযানের সবচেয়ে কাছে। ওঁকে অভিনন্দন। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত