এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০১:৫৮416520
  • আক্রোশে যা খুশি তাই টা কি গান শুনকে বোঝা যাবে?
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০১:৫৫416519
  • প্রবন্ধটা পড়ার সময় চেনা পরিচিতদের বলব, মোহর দির গানটা প্লে করতে। ওই সুরটা একদম উনই ধরতে জানতেন। লেখাটা বুঝতে সুবিধে হবে।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০১:৫৩416518
  • সুরজিৎ সিং বর্ণালা তো মমতাকে দায়ী করেছিল '৮৪ র দাঙ্গার জন্যেও। পরে আবার ক্ষমাও চেয়েছিল।
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০১:৫২416517
  • গানটা অন্ততঃ সতেরো বছর কেউ রাজত্ব করে যাক -' তারপর নয় সুর দেবেন।
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০১:৫১416515
  • ওয়াকাউট করেন ভোট না দিয়ে।
    সারদার সাক্ষীসাবুদ নষ্ট করা পুলিশকর্তার জন্য উনি ফেডারেলিজমের লড়াই লড়েন যদিও।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০১:৫১416516
  • বামেদের নিয়ে একটা প্রবন্ধ লিখব যার টাইটেল হবে
    ' সকরুণ বেণু বাজায়ে কে যায়'

    আর শুরুটা হবে পুরো গানটা কোট করে।

    " সকরুণ বেণু বাজায়ে কে যায়'

    তাহারি রাগিণী লাগিল গায়ে॥

    সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার

    অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে

    বনের ছায়ে॥ "
  • S | ২০ আগস্ট ২০১৯ ০১:২৮416514
  • বাবরি মসজিদ ধ্বংসের সময় দিদি নরসিমহা সরকারের ক্রীড়া মন্ত্রী না?
  • Du | ২০ আগস্ট ২০১৯ ০১:২৫416513
  • যা খুশি তাই টা কোন প্রসঙ্গে?

    কংগ্রেসের ওপর তো বর্তায়ই।তাতেও মমতা ব্যানার্জী বাদ পড়েন না যদিও উনি তখন কংগ্রেসই ছিলেন। উনি এখনও সকল ইম্পর্ট্যান্ট ইস্যুতে ওয়াকাউট করেন।

    নরসিমা রাম মন্দিরটা বানিয়ে যাবার স্বপ্ন নিয়েই গেছেন।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০০:২১416512
  • বামেদের অবস্থা সব সময়েই খুব খারাপ। খালি ওই সংগঠন আর প্ল্যানিং, জিরো একজিকিউশন। অস্তিত্বই এখন সংকটাপন্ন। ২০১১ র চড়ের দাগ এখনো বসে আছে আর সেই আক্রোশে যা খুশী তাই করে যাচ্ছে।
  • অর্জুন | ২০ আগস্ট ২০১৯ ০০:১৮416511
  • ২০০২ এ গুজরাত দাঙ্গার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দায়ী করা হয় বা তিনি সেই ইস্যুতে কেন পদত্যাগ করেননি সেই দাবী তোলা হয় তাহলে ১৯৯২ এ ৬ ডিসেম্বর বাবরী মসজিদ ধ্বংসের একটা বড় দায় তৎকালীন কংগ্রেসের ওপর বর্তায়। মসজিদ ধ্বংসের বেশ অনেক আগে থেকে লক্ষ, লক্ষ কর সেবক অযোধ্যা শহরে ঢুকছে। বিজেপি'র তাবড় নেতারা মিটিং, মিছিল করছে। যে কোনো মুহূর্তে কিছু হবার আশঙ্কা যেখানে, সেখানে কেন্দ্রীয় প্রশাসন কি করছিল? নরসিমা রাওয়ের ওপর সেই দায় বর্তায় না? বা হোম মিনিস্টার শংকর রাও চবনের ওপর?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২২:৩৭416510
  • HD কোয়ালিটির পিকচার হবে?
    দু চারটে পাথর তুলে ধরে দেখাবে তো?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২২:৩৪416509
  • দুর্দান্ত খবর। কবে থেকে ছবি পাঠাতে শুরু করবে?
    চাঁদের মাটিতে কবে নামবে?
    ভিডিও পাঠাবে,না ওই নাসার মতো ভুল ভাল বিবর্ন কিছু স্টিল আর নিরস ভিডিও ক্লিপিং বাজারে ছাড়বে?
  • dc | ১৯ আগস্ট ২০১৯ ২২:২৬416508
  • কাল সকালে চন্দ্রযান ২ এর লুনার অর্বিটে ঢোকার কথা।
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২২:২৫416507
  • বে আইনী কেন?পার্লামেন্টে বিল পাস হয়েছে।রাষ্ট্রপতি সই করেছেন।
    সুপ্রীম কোর্ট তো আছেই খতিয়ে দেখার জন্য।
  • Du | ১৯ আগস্ট ২০১৯ ২১:৪২416506
  • নেতারা (কং নেতারাও) ঘাড় ফুলিয়ে মত দি্ছেন যে তারা এই ধারা ওঠানো সমর্থন করেন। তাদের সমর্থনের ভ্যালু কি? এটা এরকমই শোনায় যে আমি এই বেআইনী কাজটা সমর্থন করি।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ২১:৩০416505
  • কর্ণাটকে ওদের নিজেদের পতাকাটা বেশ ব্যাপক হারেই দেখেছি।
  • PT | ১৯ আগস্ট ২০১৯ ২১:২৭416504
  • নির্বোধ ও পড়াশুনো না করে গেঁজিয়ে তক্ক করা পাবলিকদের এগুলো জানা দরকারঃ

    "জানা দরকার
    ‘ওঁরা একটু পড়াশোনা করুন না!’ (১৪-৮) শীর্ষক দেবেশ রায়ের প্রতিবেদনে ৩৭১ ধারার বিভিন্ন উপধারাগুলি তুলে ধরা হয়েছে, যেখানে বেশ কয়েকটি রাজ্য কী ভাবে ৩৭০ ধারার মতো বিভিন্ন সুবিধা ভোগ করছে, তা বলা হয়েছে। জানা দরকার, কাশ্মীরের বাইরের লোক কাশ্মীরের জমি কিনতে পারবে না, এই আইন তৈরি হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের দাবিতে। ১৯৩৫ সালে রাজা হরি সিংহ এই আইন তৈরি করেছিলেন। শুধু কাশ্মীর নয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম-সহ দেশের ১১টি রাজ্যের স্থায়ী বাসিন্দা ছাড়া বাইরের কেউ জমি কিনতে পারেন না। পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই জনজাতীয়দের জমি কেনা যায় না। সিকিমে ভারতীয় রাষ্ট্রপতি স্রেফ নথিভুক্ত কিছু ব্যাপারেই নাক গলাতে পারেন। বাকি সব ব্যাপারে ওরা সার্বভৌম রাজ্য। কর্নাটক রাজ্যের নিজের পতাকা আছে। ওরা অলিখিত ভাবে স্কুল-কলেজ-পঞ্চায়েত অফিস সর্বত্রই ওদের লাল-হলুদ পতাকা উত্তোলন করে। নিজেদের পতাকাকে সরকারি করবার জন্য ২০১৭ সালে সর্বসম্মতিক্রমে একটি কমিটিও গঠন করা হয়েছে।

    জানা দরকার ২০১৫ সালের ৩ অগস্ট মোদী সরকারের নাগাল্যান্ড চুক্তির বিষয়েও, যেখানে রয়েছে পৃথক নাগা আইন, পৃথক নাগা পতাকা, নাগা মুদ্রার ব্যবহার এবং শুধু নাগারাই রাজ্যে সরকারি চাকরির যোগ্য বিবেচিত হওয়ার অধিকার। আর জানা দরকার, ৭০ বছর আগে সংসদে যখন ৩৭০ ধারার বিল সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন দেশের শিল্পমন্ত্রী। তখন তিনি কিন্তু এই বিলের বিরোধিতা করেননি।

    গৌরীশঙ্কর দাস
    সাঁজোয়াল, খড়্গপুর"
    (কালকের আবাপ)
  • S | ১৯ আগস্ট ২০১৯ ২১:২২416503
  • দেশটা ইউনিয়ন। কোনও অঙ্গরাজ্যেরই স্পেশাল স্টেটাস বা অন্য কোনও কিছুই পরিবর্তন করা যায়্না সেই রাজ্যের লোকেদের পার্টিসিপেশন ছাড়া। বিজেপি যেভাবে কাজটা করলো, সেটা সাধারণতঃ উপনিবেশের সাথে করা হয়।
  • Du | ১৯ আগস্ট ২০১৯ ২১:২১416502
  • এথিক্স গেছে তেল আনতে। এদেশে গভর্নমেন্ট এইড গরীব গ্রীন কার্ড ওয়ালারা যাতে না ইউজ করতে পাতে তার ব্যবস্থা হচ্ছে। কেউ আর আপত্তি ' দেখিয়ে'মহান সাজতে চাইছে না। এইবারে শুধু জামাকাপড়গুলো খসে পড়লেই হয় গা থেকে।
  • dc | ১৯ আগস্ট ২০১৯ ২১:০৮416501
  • দ্যাখেন, ৩৭০ ধারা রদ নিয়ে আমার মনে হয় প্রথম কথা হলো, একটা সরকারের একটা ন্যূনতম এথিকাল স্ট্যাড থাকে। এবার এই সরকার যেভাবে ধারাটা ওঠালো, সেটা এক কথায় আনএথিকাল। একটা দেশের সরকারের থেকে এটা আশা করা যায়না।
  • মানিক | ১৯ আগস্ট ২০১৯ ২০:৫০416500
  • গলা ফাটানোর কথা বললে মমতা ব্যানার্জিও অনেক ইস্যুতেই গলা ফাটাচ্ছেন। কিন্তু বেশিরভাগের ধারণা উনি ২০২১ শে যাচ্ছেন। গলা ফাটালেই যে কাজ হবে এমন তো নয়।
  • Du | ১৯ আগস্ট ২০১৯ ২০:৩৬416499
  • কিউবাতে চাল পাঠানো নিয়ে হাসতে হাসতে এখন আর কাশ্মীর, কেরল কারোরই কিছুতে বাকীদের এসে যায় না বোধহয়।
  • Du | ১৯ আগস্ট ২০১৯ ২০:৩২416498
  • ভক্তেরা আগাম হোয়া ছড়াচ্ছে বিবিসি আল জাজিরার খবর বিশ্বাস না করতে কারফিউ উঠলে ওরা অশান্তির খবর ছড়াবে বলে।
    ভক্তদের তো কিছুতেই কিছু এসে যায় না নাকি ভক্তদেরকেও বিশ্বাস করতে পারছে না?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২০:২৯416497
  • এই ইস্যুতে বামেদের গলা ফাটিয়ে ব্রিগেড আর ময়দানে চেঁচাতে বলুন না কেন।
    বিরোধী দের কাজই তো প্রতিপক্ষ কে চেপে ধরা।
    গত দশ বছর এই ইস্যুতে কম দম দেখিয়েছে, বামেরা।
    গলা বসে গিয়েছিল?
    নাকি ইস্যুটা উপযুক্ত মনে হয় নি?
    আপনার পর্যবেক্ষণ তারিফ যোগ্য।
  • মানিক | ১৯ আগস্ট ২০১৯ ২০:২২416495
  • গুজরাটের দাঙ্গার সময় মমতা বাজপেয়ী সরকারের ক্যাবিনেট মন্ত্রী। উনি প্রচুর বড় বড় কথা বলেছিলেন, কিন্তু পদত্যাগ করেন নি। সংবিধানের ক্যাবিনেটের কালেক্টিভ রেসপিনসিবিলিটির নীতি অনুযায়ী, ক্যাবিনেট মন্ত্রী থাকাকালীন উনিও বাজপেয়ী সরকারের যাবতীয় কাজের জন্য দায়ী। অর্থাৎ, মোদী সরকারের বিরুদ্ধে বাজপেয়ী সরকার কোনো এফেক্টিভ ব্যবস্থা নেয় নি, তার দায় মমতা ব্যানার্জীর ওপরেও বর্তায়।

    মমতা ব্যানার্জী নিজে উকিল। এটা ওনার না জানার কথা না।

    https://journal.rostrumlegal.com/the-concept-of-collective-ministerial-responsibility-in-india-theory-practice/
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২০:২২416496
  • 370 রদ তো সরকারের একটা প্রচেষ্টা।বর্তমানে কেন্দ্রে বলিষ্ঠ সরকার রয়েছে।অন্য রকম ভাবতেই পারে।
    গত সত্তর বছরে 370 কাশ্মীরে কিছু উন্নতি করেনি বা দেশ এর সার্বিক সমস্যার কোন সমাধান হয় নি।ওখানকার সরকারের প্রধানরা, অবদাল্লা পিতা পুত্র নিজেদের রাজ রাজড়া ভাবতেন।
    রাজ্যের প্রকৃত উন্নয়ন বিশেষ হয় নি।বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য সাধন হয়েছে।
    দেখাই যাক।বর্তমান মোদি সরকার নতুন কিছু করে দেখাতে পারে কিনা।এর মানে এই নয় নোট বন্দী বা অনাদায়ী ঋণ জাতীয় বড় সমস্যা কে অস্বীকার করছি।এগুলোতে সরকার খারাপ পারফরমেন্স দেখিয়েছে।
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ২০:১৫416494
  • ভোট কারোর পৈত্রিক সম্পত্তি নয়।ভোট যাঁকে ইচ্ছে হবে দেওয়া যাবে।
    কিন্তু বামের ভোট রামে যায় নি বলে এখানে প্রচার চলছে।
    বামেরা স্বীকার করে নিলেই হয়।পব তে তিনোৱা আমাদের শত্রু।
    অতএব আমরা বিজেপি তে ভোট দান করিয়াছি।ব্যাস।গপ্পো শেষ।
    আমি খুশি।
  • PT | ১৯ আগস্ট ২০১৯ ১৯:৫৪416493
  • "বামেদের ভোটের বড় পার্সেন্টেজ বিজেপি তে গেছে"
    ভোটার কারো বাবার কেনা নয়। বামেদের বেশ কিছু ভোট তিনোদের পক্ষে গিয়েছিল বলেই তিনোরা ক্ষমতায় এসেছিল। আবার ৭৭-এ কংগ্রেসের বেশ কিছু ভোট বামেদের পক্ষে এসেছিল বলেই বামেরা ক্ষমতায় এসেছিল। এই ইস্যুটা নিয়ে তিনোদের চাড্ডি প্রেমকে কোনভাবেই ঢাকাচাপা দেওয়া যাবে না।
    "she said the Trinamul Congress's ''natural ally'' was the BJP"
    এর পরে এত আমড়াগাছী কেন?
  • LC | ১৯ আগস্ট ২০১৯ ১৯:৫১416492
  • সিপিএমের ভোট কোথাও যায় না। বাঁধা ২% ভোট বরাবরই সিপিএমে পড়ে। বাকিটা রিগিং ছিল। এখন লোকবলের অভাবে সেটা এখানে ওখানে পড়ছে। সামনের বার রিগিং আরো কমে ঐ ২% সলিড ভোটে কনসলিডেট করবে।
  • dc | ১৯ আগস্ট ২০১৯ ১৯:৪৯416491
  • ওদিকে ৩৭০ এর পর আসতে চলেছে রিসার্ভেশান। তারপর আছে এনআরসি, তারপর ইউনিফর্ম সিভিল কোড। সরকারের কাজের কোন শেষ নেই, দম ফেলার সময়টুকুও পাওয়া মুশকিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত