এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৭416460
  • হ্যাঁ, তারপর ধরুন দুটোই সংসদীয় রাজনীতিতে রয়েচে। তারপর ধরুন দুটোই ভোটে লড়ে। তারপর ধরুন দুটো দলই একে অপরকে খেস্তায়। প্রচুর মিল।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৬416459
  • অর্জুন, সেই পথ তো দিদি অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছেন। তিনোদের সঙ্গে এখন কঙ্গরাই থাকতে চায়্না, আর বামদল। বামেদের সঙ্গে চা খাবেন না, বসবেন না, গল্প করবেন না, এমনকি মেয়ে বিয়ে দেবেন না এইসব ফরমান তিনোদল যখন দিচ্ছিলো তখন খেয়াল রাখা উচিত ছিলো। দিদির হিসাব ছিলো দুটো। এক, বিজেপিকে একটু বাড়তে দেই, তাহলে বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। এমনিতে ভালো স্ট্র্যাটেজি, কিন্তু দলটা তো বিজেপি - অতেব যা হবার তাই হয়েছে। দুই, বামেরাও যেহেতু ৩৪ বছর ছিলো, অতেব তিনোদলও ৩৪ বছর থাকবে - এটা দিদি নিজে এবারে ২১শে জুলাই বললেন।
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৫416458
  • ক্লোজেট বাম গুলো,পিঁপড়ের মতোন চিনি চাঁটা চাঁটি করুক।ফেক প্রচার করুক।
    পব তে বিজেপির অপজিশন তিনোৱা আছে ও থাকবে।
    এই তো হালিশহরব পার্শবর্তী অঞ্চলে দশ জন বিজেপিতে জয়েন করা কাউন্সিলর ঘর ওয়াপসি হলো।
    ফিক ফিক।
    বামেদের মুরোদ তো ওই তলে তলে পদ্মে ছাপ দেওয়া আর ক্লোজেট পিঁপড়ে গুলো ফেক প্রচার করবে,কই নাতো!
  • অর্জুন | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৩416457
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত হাসাহাসি করে কোনো লাভ নেই। অনেককাল ধরে চলেছে! ফাউন্ড সমওয়ান নিউ। মমতার রাজ্যপাট গেলে বামেদের হাসি বিজেপি ঘোচাবে এইবার! অবশ্য বলাও যায়না। দেশভাগ থেকে দুই দলের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। দুটোই রেজিমেন্টেড পার্টি কিনা!
  • অর্জুন | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৪০416456
  • সবাই বামেদের কথা এড়িয়ে গেল। এখনো সময় আছে, তৃণ- বামের এক হওয়া। দুই দলই মোটামুটি বএ আছে '২১ এর গেরুয়া সূর্যোদয় দেখার জন্যে। পশ্চিম বঙ্গে রাজনীতি এখন খুব লেথারজিক। শেষের দেড়- দু বছর!
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৩৮416455
  • সেইরকম এক মহান তিনোনেতা মুকুল রায় সেদিন বললো যে মমতা ব্যানার্জির মতন একজনকে পবের মুখ্যমন্ত্রী করে যে পাপ করেছিলো, এখন বিজেপির হয়ে লড়াই করে তার প্রায়স্চিত্ত করছে।

    ও হ্যাঁ। ফিক ফিক।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৩৬416454
  • সেইজন্যই তিনোদল ছেড়ে কাতারে কাতারে লোকজন বিজেপিতে জয়েন করছে। ক্লোজেট চাড্ডী কবে করবে সেইটাই এখন দেখার। বিজন এখনো তিনোতে আছে?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ১৩:৩৪416453
  • আডবাণী, উমা ভারতী কে দেখে হার্ড কোররা,আর সুষমা সরাজ,জেটলী কে দেখে সফটিরা ভোট দেয়,এই তো ক্লোজেট বামের এনালিসিস!ফিক ফিক।
    এদের জন্যই পব তে বিজেপি এতো দ্রুত গতিতে বাড়তে পারছে।
    এতদিন পিঁপড়ের মতন গর্তে লুকিয়ে ছিল।এখন চিনির খোঁজ পেয়ে বেড়িয়ে আসছে।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:২৮416451
  • ক্লোজেট কেন? আমি তো বলেই দিচ্ছি আমি লেফ্ট লিবারাল, প্রোগ্রেসিভ। কোনও রাজনৈতীক দলেরই সদস্য কোনওকালে ছিলাম না। কই আপনাকে তো কেউ ক্লোজেট চাড্ডী বলে না। কারণ আমরা জানি যে কয়েকদিন পরে তরোয়াল হাতে আপনিও মুসলমানদের মারতে নামবেন।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:২৮416452
  • সেদিন দেখি সব্যসাচী আবার তিনো কাউন্সিলার/মন্ত্রীদের সভায় গিয়ে দিদিকে প্রশ্ন করছে। খোরাক কাকে বলে।
  • T | ১৯ আগস্ট ২০১৯ ১৩:২৬416450
  • মুকুল নিয়ে গেশল হয়ত। এরপর মনে হয় সব্যসাচী দত্ত।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:২৩416449
  • দেবশ্রীর ব্যাপারটা এখনও বুঝলাম না। লোকে বলছে শোভনের পিছনে নাকি দেবশ্রীকে স্পাই হিসাবে বিজেপির দফতরে পাঠানো হয়েছিলো। স্পায়িং করার জন্য উনার থেকে আর কোনও জনপ্রিয় অভিনেত্রীকে পেলোনা তিনোদল?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ১৩:২২416448
  • কি সুন্দর এক প্যারাগ্রাফ এর মধ্যে বিশ্লেষণ হয়ে গেল!ক্লোজেট বামেদের ব্যাপার স্যাপার ই আলাদা।
    একবারে প্রাইমারি টিচার থেকে বিজেপির ভোটিং স্ট্র্যাটেজি!অজানা কিসুই নেই।
  • | ১৯ আগস্ট ২০১৯ ১৩:১৯416447
  • এই পুরো বিজেপী বাঞ্চটাই হার্ডকোর।

    এদিকে জলশোভন তো বিজেপীতে গেল। এবার সেই তোয়ালে মোড়া টাকা নেবার ব্যপারটা মাফ হয়ে যাবে। আর ভগ্যিস জলশোভন মুসলমান নয়, তাই টুকুস করে প্রধানসেবকের মতই বউকে ছেড়ে গ্যাসে গিয়া। তালাক ফালাক খুউব খারাপ, টুকুস করে বেরিয়ে যাওয়া হল আখন্ডিয়া সহী হিন্দুত্ব।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১৩:১৬416446
  • ওটা মনে হয় আগের বিজেপির স্ট্র্যাটেজিই ছিলো। মডারেটরা বাজপেয়ি, জেটলি, সুষমা, প্রমোদ মহাজনদের দেখে ভোট দিত। হার্ড কোরদের জন্য আডভানি, উমা ভারতী ছিলো। তবে এই লটটা একেবারেই গুজরাত দাঙ্গার কান্ডারীদের থেকে তৈরী করা হয়েছে। আসলে আগেরবার তো মিলিজুলি সরকার ছিলো, এবারে তো সব ক্ষমতাই পেয়ে গেছে, তাই আর মুখোশ পড়ারও দরকার হয়নি।
  • অর্জুন | ১৯ আগস্ট ২০১৯ ১৩:০৮416445
  • বাজপেয়ীকে ভাল লাগত। ওঁর একটা সর্বজন গ্রাহ্যতা ছিল এবং সবার সঙ্গে মিলে রাজনীতি করতে জানতেন। আমার তো ওঁকে সফট মনে হত। আডবানীকে কোনোকালে ভাল লাগেনা। নাটের গুরু উনি। মুরলী মনোহর যোশী টোশীরা সিগ্নিফিকেন্ট কিছু নন। বাজপেয়ী উঠতে বলেছিল, উঠেছিল, মোদী বসতে বলেছে, বসে গেছে।

    যশবন্ত সিনহা পড়াশোনা করা লোক। বাজপেয়ীর লোক। বাজপেয়ীর পরে দলে ওর কোনো গুরুত্ব ছিল না।

    নির্মলা সীতারমন, অরুণ জেটলী ভাল বলতে পারত। কিন্তু দুজনেই পরবর্তীকালে চরম নৈরাশ্যজনক।
  • dc | ১৯ আগস্ট ২০১৯ ১৩:০০416444
  • রাজনাথ কিন্তু বরাবরই বেশ হার্ডকোর হিন্দুত্ব প্রবক্তা। মাঝখানে গাদকারিকে একটু নরমপন্থী বলে প্রোজেক্ট করা হয়েছিল, কিন্তু তিনিও কিছু কম যান না। আর আগের জেনারেশানের আদবানী আর বাজপেয়ী, দুজনেই যখন দরকার হয়েছে ভালোমতো হিন্দুত্বর ধোঁয়া তুলেছে। আরেকজন ছিলো মুরলি মনোহর যোশী। বেসিকালি এদের কাউকেই আমার কখনো সফট মনে হয়নি।
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ১২:৫৮416443
  • বড় এস,কি প্রাইমারি স্কুলে চাকরী করবেন?
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১২:৫৬416441
  • আর সরকারি কলেজে ভর্তি হতে কত টাকা দিতে হয় সেরকম কোনও লিন্ক আছে?
  • sm | ১৯ আগস্ট ২০১৯ ১২:৫৬416442
  • আমার তো সি পুএম কে আশ্রমিক টিম মনে হয়।কি নরম, মাখম মাখম কথা!
    হাত পা নেড়ে বিচিত্র মুখভঙ্গী করে কতো কি বোঝায়।
    একটা মিটিংয়ে গেলেই,আর্টিকেল 370,দেশের ও বিশ্বের অর্থনীতি,সাম্রাজ্যবাদ,বাতের ব্যথা,বাঁশের গঠন --পোষ্কার করে বুঝিয়ে দেবে।
    কি ভালো!
  • S | ১৯ আগস্ট ২০১৯ ১২:৫৪416440
  • এখন পবে প্রাইমারি স্কুলে চাকরী পেতে কত টাকা দিতে হয়?
  • আর | ১৯ আগস্ট ২০১৯ ১২:৪১416439
  • বাজপেয়ীকে কী মনে হত? স্বর্গভ্রষ্ট দেবতা?
  • অর্জুন | ১৯ আগস্ট ২০১৯ ১১:৫৬416438
  • রাজনাথ বিজেপির প্রবীণ লোক হলেও মোদী, শাহ'র হাতের পুতুল এখন।

    choose the lesser evil র রাজনীতিতে অপশন খুব কম।
  • PT | ১৯ আগস্ট ২০১৯ ১১:১৫416437
  • "কিন্তু মোদী শাহ র তুলনায় রাজনাথ কে একটু সফট মনে হতো।"
    দিদিও সেরকমটাই ভাবেন (ভাবতেন?)!!

    "মেটেরিয়াল কন্ডিশন এর বেশ কিছু পার্থক্য রয়েছে।"
    তা তো আছেই। এখন কয়েকটা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটা স্যাটেলাইট থেকেই দেখা যায়। তখন কয়েকশো লোককে মেরে জ্বালিয়ে দিলেও সেই খবর বাইরে বেরোতে ৫/৭ বছর সময় লেগে যেত। সর্বোপরি এখন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসেও দিব্য ফ্যাসিবাদের চর্চা করা যায়। তখন চারদিকেই পোকিত ফ্যাসিস্টদের রমরমা ছিল। কাজেই কে পোকিত ফ্যাসিস্ট তা নিয়ে এখন রাজনৈতিক কন্ফ্যুসন বেশ চেপে বসেছে।
    হায়, সেসব গণহত্যার দিন কি আর ফিরবে না গো?...যাতে বন্ধুবিচ্ছেদ না হয়!!!
  • Amit | ১৯ আগস্ট ২০১৯ ১০:২৫416436
  • আরে সেন্সিবল মানে কি আর মাটির মানুষ ? কিন্তু মোদী শাহ র তুলনায় রাজনাথ কে একটু সফট মনে হতো। অন্তত সবার সাথে কথাবার্তা বলতো।

    সবই রিলেটিভ। যা হালচাল, কালকে যোগী চলে এলে হয়তো মোদী কেও সফ্ট মনে হবে।
  • | ১৯ আগস্ট ২০১৯ ১০:০৪416435
  • আমি বহুদিন অবধি আমার লেফটি বন্ধু দের মধ্যে একটু আনপপুলার ছিলাম (মানে এখনো আছি, প্রায় সকলেই সংস্রব ত্যাগ করেছেন-ঃ-))), শেষ কজন সম্প্রতি করলেনঃ-))) ), আরো নানা অমতের বিষয়ের সঙ্গে একটা কথা বলার জন্য, যে কথায় কথায় যাকে তাকে ফ্যাসিবাদী বলা বা ভারতীয় (এবং নব্বই দশকীয়) উগ্র দক্ষিন পন্থা কে জার্মানীর তিরিশের দশকের সঙ্গে দুম করে তুলনাটা করা ঠিক না, মেটেরিয়াল কন্ডিশন এর বেশ কিছু পার্থক্য রয়েছে। পার্থক্য টা গুজারাট দাংগার সময় অনেকটা বিলীন হয়েছিল প্রশাসনের অংশগ্রহণে। তবু আমার মনে হয়েছিল জার্মানীর লেট থার্টিজ এর যে বীভৎসতা, কনসেন্ট্রেশন ক্যাম্প ইত্যাদি, সেই তুলনা ব্যবহার করার সময় এখনো আসে নি। কিন্তু এন আর সি, অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত তৎপরতা, ৩৭০ এবং এই সাংগঠনিক গুরুত্ত্ব বাড়ানোর জন্য, সর্বোচ্চ নেতৃত্ত্বের কাছে আসার জন্য, বেশি বেশি করে হকিশ কথা বলার একটা নেতৃবর্গের মধ্যে প্রতিযোগিতা এটা এতটাই জার্মানি ইটালি র সঙ্গে মেলে, এবার কতিপয় গরু রচনার সময় হয়েছে। বা পুনঃপকাশের। আনবিলিভেবল দিকে গেছে।

  • অর্জুন | ১৯ আগস্ট ২০১৯ ০৯:১৮416434
  • @অমিত বাবু, আপনার রাজনাথ সিং কে সেন্সিবল লাগে! !
  • Ela | ১৯ আগস্ট ২০১৯ ০৬:৩৫416433
  • আহা এই বাজারে চাকরিটা তো বজায় রাখতে হবে!
  • Amit | ১৯ আগস্ট ২০১৯ ০২:৩৭416432
  • ফেকুর মন্ত্রী গুলোর মধ্যে এখনো অব্দি রাজনাথ সিং কে অন্তত একটু সেনসিবল মনে হতো। হটাৎ মাঝখান থেকে ও কেন " নো নিউক্লিয়ার ফার্স্ট উসে" প্যাক্ট নিয়ে দাপাতে শুরু করেছে কেন কে জানে।
  • S | ১৯ আগস্ট ২০১৯ ০০:৫৭416431
  • আমেরিকার সমস্যার সমাধানের জন্য বার্ণীকে দরকার ছিলো। কিন্তু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত