এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৮ আগস্ট ২০১৯ ০১:২১416370
  • @টি, র লেখা এর আগে কখনো পড়িনি। পদ্যগুলো তো ভালই। যদিও উনি আমার প্রশ্ন এড়িয়ে গেলেন!

    @টিম, খুব আদ্যপান্ত ভদ্রজন।
  • T | ১৮ আগস্ট ২০১৯ ০১:১০416369
  • ভেলি গুড় সে সবই না হয় হ'ল,
    তীক্ষ্ণ, মন্দ, দ্রুত, গভীর জল
    ঘাই মেরে রাই রাঘব ডুবে গেলে
    মাথার ছিপে বঁড়শি আঁকার খেলা।

    বোধিনীতত্ত্ব কিন্তু যদি গাঁথে
    পানশি ডিফল্ট দিলমাঙেমোর ঘাট,
    শব্দদ্রুমের রাঙালু তস্য ইয়ে,
    মাছ গড়াবে বুজবে তখন ঠ্যালা।
  • এলেবেলে | ১৮ আগস্ট ২০১৯ ০১:০৪416368
  • উঁহু, পাবলিকে আলোচনা করচেনাকো। ব এসে যাওয়া ইস্তক ভাটিয়ালিতে ওজ্জুন, পাঁপড়ভাজা, জিলিপি, তালফুলুরি ইত্যাদি পেভিতি হচ্চে। টিপিক্যাল ইয়েরা মানে আমোদগেঁড়েরা এখানে এমন গেঁড়ে বসেচে যে অন্য কুনোদিকে মন নাই।
  • Tim | ১৮ আগস্ট ২০১৯ ০০:৫০416367
  • আহা সংস্কার নয়, এক্সপেরিমেন্টের অ্যাকিউরেসি ইম্প্রুভ করেছে। ;-)
    টিয়ের পদ্য খুবই ইয়ে মানে ভালো হয়েছে, কিন্তু আমায় এখন গিয়ে পড়ালেখা করতে হবে। আসছে সোম্বার পীড়ই সহায়।
  • | ১৮ আগস্ট ২০১৯ ০০:৪৪416366
  • এই জন্যেই কবি বলেছেন

    " তোমার না যদি থাকে সুর,
    তবে তুমি খেয়ো ভেলি গুড়"
  • S | ১৮ আগস্ট ২০১৯ ০০:৪২416365
  • অনেকেই টইতে কেন বেশি পোস্ট হয়্না সেই নিয়ে উদ্বিগ্ন। দুটো সাজেশান করতে পারি। এক, ব্রেভিটি। বড্ড ইম্পর্ট্যান্ট। সাইজ যত ছোটো হবে, তত আপনার চিন্তাভাবনা এবং লেখারও তীক্ষ্ণতা বাড়ে, লোকেদেরও কম পড়তে হয়। দুই, পুরোটা একবারে না লিখে, পার্টে পার্টে লিখুন। প্রত্যেকটা পার্ট লেখার পর আলোচনা হতে দিন।
  • র২হ | ১৮ আগস্ট ২০১৯ ০০:৩৭416364
  • অ্যাঁ আরে টি পদ্য লিখে ফেলেছে, আমি যে পরশুরাম পড়ছি। টিম ওদিকে সংস্কার বিসর্জন দিচ্ছে, নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে বাহিরে, তদ্দিন তাই সই, পীড়ভরোসা।
  • অর্জুন | ১৮ আগস্ট ২০১৯ ০০:৩১416363
  • @ ন্যাড়া বাবু'র মেসেজটা খুব মিষ্টি। একদম ন্যাড়া মাথায় হাত বোলালে যেমন আরাম লাগে। ঃ-)

    'কন্দর্প কান্তি' ? ধুর! অত্যন্ত ছোটখাটো ইম্যাচিওর চেহারা, সঙ্গে বুদ্ধিটাও।
  • T | ১৮ আগস্ট ২০১৯ ০০:৩০416362
  • প্রলয়পয়োধি জলে ভাবের ছলাত
    ইলিশে গুঁড়িয়ে বান দরোজা তিমির
    শোভনে আপিসে বাসে সময় শিকল
    বিরহী কুমিরে হাঁকে মওকা প্রলাপ।

    পক্ষে নিদেনে যাহা মামুলি বারিষ
    প্রস্তাবে প্রকৃতে চ মাকালী প্রমিশ
    আদতে সে খয়রাতি খাতাঞ্চি লোপ
    কুলীনে পুরুষে আঁকে বৃংহন কাল।

    যদিচ শুশুক ল্যাজ টাফ টু হাইড
    শিশিমাখা ছিপিঢাকা বোতলের জিন
    সময়ে বিশেষে সাজে লেবেলের দাগ
    বেদনার তালজোড়া হাল বেসামাল

    হুঙ্কার হু হু য্যানো হন্ডুর আশ
    মিটিয়ে সরল শিশু ঝুমুরে আবেশ
    শরবতে ভিষ নাই অথচ মিয়াঁও
    বাগিচা স্তিমিত শালা গণেশ লোপাট।।
  • | ১৮ আগস্ট ২০১৯ ০০:২০416361
  • বোঝো !!
  • এলেবেলে | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৭416360
  • তালবেদনা হচ্ছে পোঁ*বেদনার আসল নাম। হয় কুটকুট করে নয় ছড়ায়।
  • Tim | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৬416356
  • ব ন হইয়াছে? ক্রমশ বনফুল?
  • একক | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৬416357
  • বইয়ের নাম রাখতে হয় এ এক মহা জ্বালা :|
  • অর্জুন | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৬416358
  • হা হা হা। ইতালীয়দের মত এখানে কেউ কেউ বংশানুক্রমিক অর্থাৎ যুগ যুগ ধরে শত্রুতা বজায় রাখতে বদ্ধপরিকর দেখে বেশ আমোদ লাগে।

    শত্রুতা করতে অবশ্য আমারও জুড়ি নেই।

    @বেনামের উদ্দেশ্যে বলে রাখি আমার নিজের নামে ছাড়া এখানে একবারই অন্য নাম ব্যবহার করেছি এবং হিম্মত নিয়ে তা কবুল করেছি। আপনার জন্যে আমার রইল অনেক সহানুভুতি, কিছুটা pity আর করুণা।
  • | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৬416359
  • ধুর ন নয় ওটা আমি ব
  • | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৪416355
  • আমার হাসি টিম র উদ্দেশ্য
  • Tim | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৩416353
  • কিন্তু তালবেদনা কি পেটব্যথার কাব্যিক নাম? এইটা কায়দা করে বইয়ের নামে ঢুকিয়ে দিতে হবে
  • ন্যাড়া | ১৮ আগস্ট ২০১৯ ০০:১৩416354
  • খনুর প্রেমে ও টিমের ভর্ৎসনায় আপ্লুত হলেও কথা দিতে পারলাম না, জলকে নেবে বেণী ভিজাব না। ভাটে এসেও কন্দর্পকান্তি ওরফে মিষ্টিপানা ওজ্জুনবাবুর গাল টিপে দিতে পারবনা - এ কি হয় জাঁহাপনা?
  • T | ১৮ আগস্ট ২০১৯ ০০:১২416351
  • আচ্ছা কীইই মুশকিল বলুন দেখি। আ-আ-আ আমি তো আর এগজাম দিতে বশি নি। বোধহয় হাজারে হাজারে টই রয়েচে যেখানে আমার কোনো মন্তব্যই নেই। কিছু মাথায় এলে অবশ্যই লিখব। এইরম।

    হায়।
  • | ১৮ আগস্ট ২০১৯ ০০:১২416352
  • এলেবেলে | ১৮ আগস্ট ২০১৯ ০০:১০416349
  • বুয়েচি। একজন পুরনো বন্ধুদের নিয়ে কাতর। আর বেনাম পুরনো ক্যাচাল নিয়ে। আতর বিলিয়ে লাভ নেই।
  • Tim | ১৮ আগস্ট ২০১৯ ০০:১০416350
  • সংবরণের কথায় মনে পড়লো সম্বরণ ব্যানার্জ্জি আমার মায়ের প্রিয় বান্ধবীর বর।

    আচ্ছা হুতোকে এখন থেকে আর দাদা ডাকবোনা, স্থির করলাম। আজকের জন্য এইটুকুই সংবরণের উদাহরণ হয়ে থাক (টি একটু শিখতে পারে তো!)।
  • বেনাম | ১৮ আগস্ট ২০১৯ ০০:০২416348
  • এলার ১০ঃ২২ এ ক্কয়ে ক্কঃ। এও জোড়া থাক, নিজে বেনামে নানা মিথ্যাভাষণ মিথ্যাচার মিথ্যা অভিযোগ করে বেনাম নিয়ে খড়্গহস্ত হলে অথবা স্বনামে আড়ালে এসব করে নিজেকে স্বচ্ছসরল বলে দাবিদাওয়া করলে খিস্তিখেউড় না আসুক, কিন্তু খিল্লিখোরাকও আসতে পারবেনা, এ তোমার কেমন অবিচার প্রভু?
  • Ela | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৫৬416347
  • হাহাহাহা, একক ফাটাফাটি
  • | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৫৫416346
  • এই হুতো, টি, টিম অর্পণ সায়ন এগুলো হচ্ছে গুরুর নামকরা মিচকে
  • একক | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৫৩416345
  • আমুলের ডার্ক চকোলেট ব্যাপারটা প্রসেনজিৎ অভিনীত এভেঞ্জারের মতো :|
  • কলোকলো | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৫০416344
  • উনি বন্ধুত্ব করতে যখন চাইছেন না, তখন আপনি কেন জোর করবেন? কিসের দাবীতে? @এলেবেলে

    আর আমি একেবারেই শ্রদ্ধেয় নই!

    নামটা কিছুক্ষণের জন্যে চেঞ্জ করলাম। এটা আমার আসল ডাকনাম।

    অর্জুন
  • Ela | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৪৯416343
  • @একক, অতীব সত্যি কথা। তবে কাছাকাছি একটা অখাদ্য পেয়েছি। আমুলের ‘ডার্ক চকোলেট’। বার্লি গুলে দিলে ওর থেকে ভাল খেতে লাগে।
  • এলেবেলে | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৪৫416342
  • @ব, গুরুর পুরনো বন্ধুদের জন্য মনখারাপ থাকুক। স্বাভাবিক। তাই বলে নতুনদের সঙ্গে বন্ধুত্ব করবেন না -সেই বা কেমন কথা?

    @টি, আপনি হচ্ছেন একটি, ওই যাকে বলে আর কি, মহা ইয়ে। আজ থেকে তো আর আপনাকে দেখছি না। যাই হোক, টই মানে সমস্ত টই। কোনও স্পেসিফিক টই নয়। এইমাত্র ইন্দ্রনীল ঘোষদস্তিদারের লেখাটা আরেকবার পড়লাম। সেখানেও মন্তব্যের স্বল্পতা পীড়াদায়ক। পীড় ওখানে কিচু লিকেচেন - এমনটা দেকতে পেলাম না।
  • একক | ১৭ আগস্ট ২০১৯ ২৩:৪৩416341
  • সিল্ক ক্যাডবেরীর চে জঘন্য বস্তু কেও কখনো খেয়েছেন ? এরকম মোলায়েম অখাদ্য বানায় কী করে :(( আগেও কান্নাকাটি করে গেছি নির্ঘাত। আবার এক টুকরো মুখে দিতে হয়েছিল, আবার কদাকার লাগলো, তাই আবার কেঁদে গেলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত