এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৫৮416070
  • ব্রতীন, সে দি কেমন আছেন? ওঁর লেখাগুলো খুব চমৎকার ছিল।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৫৭416069
  • হুঁ, ব্রতীন। সবাই ফেবুতে ব্যস্ত। ঃ-)
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৫৫416068
  • ইয়েস আটেজ।

    অরিজিত, বৈজয়ন্ত, মিঠু,কলি, কাজু, নিতাই( আহা বড় ভালো সিনেমার রিভিউ লিখতো),।সায়ন।

    আমরা খুব আড্ডা দিতাম
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৫৪416067
  • পাই - এইটা পেলাম।
    https://indianexpress.com/article/business/economy/economy-consumption-slowdown-modi-sitharaman-meet-5909042/

    সরকার কিছু দূর রিক্রুটমেন্ট করতেই পারে, খুব বড় স্কেলে না হলে কনজাম্পশনে এফেক্ট পড়বে না। এমনিতে তো ট্রিলিয়ন ডলার ইকোনোমি ইত্যাদি র যে স্পীচ সিথারমন দিয়েছিলেন, সেটা র সম্পর্কে যদি ইকোনোমিস্ট দের লেখা পড়িস, দেখবি, গোটাটাই মমতা ব্যানার্জির বাজেটের মত, প্রভিসন/প্রোজেক্শন কিছুই নেই, শুধু একটা বড় স্কেল এর আউটপুট বলে দেওয়া আছে।
    এমনকি অরুন জেটলি ও এই লেভেলের ঢপ দিত না। সীথারামন একেবারেই লয়ালিস্ট। সেই জন্যেই তাঁকে আনা হয়েছে এই পদে। গ্র্যান্ডিওজ পোলিটিকাল স্টেটমেন্ট করার জন্য। তার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৪৭416066
  • ব্রতীন, সোসেন আর ভাগীদারকে মনে আছে? ওরাও আসতো নিয়মিত আগে।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৪৬416065
  • শিক্ষাব্যবস্থায় তো যাকে বলে কর্পোরেট টেররিজম চলছে। সবচেয়ে হাড়হিম করা ব্যাপার হল, এর সামাজিক গ্রহণযোগ্যতা। প্রায় বাধ্যতামূলকভাবে মেনে নিয়েছে লোকে। এখন কার বিরুদ্ধেই বা লড়বে, কীভাবেই বা লড়বে? সমস্ত সর্ষের ভিতরে ভূতের বাজার।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৪৪416064
  • পুরনো লোকেরা অনেকে আসে না ইন্দো দা,কল্লোল দা, রাত্রি, দুখে দা, ঝিকি,কিকি
    ,সিকি, সু দি, সুহাসিনী, কলি,সচ, অর্পণ।

    অরণ্য দা, দে আসে কি?
  • Ela | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৪৩416062
  • “একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অশিক্ষা এবং প্রশ্নহীন আনুগত্য ঢোকানো হয়েছে শিক্ষাব্যবস্থা নামক বালবাজারির মাধ্যমে। চাড্ডিরা তার ফায়দা তুলছে মাত্র।” একদম, মানে যাকে গুরুতে বলে বড় হাতের ক।

    দুখেদার ওয়ানলাইনার্স আমিও খুবই মিসাই, আর শমীকের লেখা।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৪৩416063
  • অথচ দেখুন অমিত, জার্মানির জিউইশদের হলোকস্টের বিষয়ে যত জানা যায়, তার শতাংশের একাংশও জানা যান চীনের কান্ড নিয়ে? উল্টে আবার ওদের অনেক লোকই বলে যা করেছে ঠিক করেছে। তারপর আবার বলে, তিয়েনানমেন দমন করেছে, বেশ করেছে। চড়াই মেরে কীটপতঙ্গ বাড়িয়ে মহাদুর্ভিক্ষ ঘটিয়েছিল "মহান" মাও, সেই ব্যাপারেও কিছু শোনা গেছে সেভাবে?
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩৯416061
  • পুরোনো লোকের জানে।আগে দুখে দা আসতো। তার এক একটা উক্তি, আহা যেন গাভাসকারের স্ট্রেট ড্রাইভ
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩৬416060
  • বেধি দা কলাবো।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩৫416059
  • একক@১২ঃ৫৯,।নাজুক নাজুক।
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩৩416057
  • সরি, ওটা অমিত এর পোস্ট হবে। আমি লিখেছি।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩৩416058
  • অটোজ, চিনে জিনোসাইড হয়েছিল তো, কালচারাল রেভোলুশন এর সময় বহু লোক কে মারা হয়েছে।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:৩১416056
  • যা বলেছো!!
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:১৪416055
  • ব্রতীন, এখনও পড়িনি না প ভি। তবে শীঘ্রই পড়ব বলে আশা করছি। এদিকে পড়ার আগেই যেরকম সব পাঠপ্রতিক্রিয়া দেখছি ফেবুতে আর অন্যত্র, কী বলব। যাকে বলে বহুনন্দিত ও বহুনিন্দিত। ঃ-)
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৬:১২416054
  • চীনের কালচারাল রেভোলুশন মাত্র সেদিনের ব্যাপার, সত্তরের দশকের মাঝামাঝি শেষ হয়। কোনো খবর এসেছিল বাইরে? এখনও সেভাবে প্রচার ট্রচার হয়? ব্যক্তিগত লেভেলে বন্ধুবান্ধবদের কাছ থেকে কিছু জানা যায় কী সাংঘাতিক কান্ড হয়েছিল। বাবাকে এক ক্যাম্পে মা কে আরেক ক্যাম্পে, বাচ্চাদের অন্য জায়্গায় আত্মীয়দের কাছে বা ফস্টার কেয়ারে। ভাবুন, জাস্ট সাধারণ নাগরিকদের এইরকম করা হয়েছে, এরা কোনোরকম অপরাধী ছিল না, দেশদ্রোহী ছিল না, কোনোরকম জেনোসাইড বা হলোকস্টের ব্যাপারও ছিল না। শুধুমাত্র দেশের উন্নতির দায় দেখিয়ে এইরকম করেছে। অসম্মতির অর্থ ভ্যানিশ করে যাওয়া।
  • | ১৬ আগস্ট ২০১৯ ০৬:১০416053
  • আটোজ,
    " নাস্তিক পন্ডিতের ভিটা' পড়েছো? অতীশ দীপঙ্করের ওপর।বইটা অনেক দিন থেকে পড়ার ইচ্ছা
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৬:০৭416052
  • এককের Date:16 Aug 2019 -- 12:59 AM এর কমেন্ট টা " বছরের সেরা কমেন্ট"।
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৫:৫৭416051
  • সেটাই। আমরা সবাই একটা মিডিয়া হাইপের মধ্যে এক্সিস্ট করি এখন, রিয়ালিটি টা পুরো ঝাপসা। আধ পেটা খেলে ক্ষতি নেই, কালকে চাকরি থাকলো কি না থাকলো ক্ষতি নেই, কিন্তু এই যে মুঠোর মধ্যে সারা দুনিয়ার হাতে গরম খবর, এটা একটা দারুন empowered ফিলিং দেয়। যার একটু নেটওয়ার্ক ভালো, সে ইচ্ছে করলেই ১০০ জনকে একটা হোয়াটস্যাপ মেসেজ পাঠিয়ে রাস্তা অবরোধ করে দিতে পারে, চাইলে দাঙ্গাও করতে পারে। আর যারা সেই অবরোধে আটকে পড়ে, কিন্তু কিছু করার নেই, তারা ও উল্টোদিকে নিজেদের ছোট সার্কলে ১০-টো জনকে মেসেজ করে সেই হতাশা ভেন্ট করে। সবই ভার্চুয়াল এ চলছে।

    আগের যুগে ও হতো, রাজাদের খবরই সবাই জানতো, সেটা এক্সপেকটেড। রাজতন্ত্র ই ছিল। বাকি সবাই উলুখাগড়া ছাড়া কিস্সু না। যেটা গত ১০০-২০০ বছরে আসলে বোঝা গেলো যে এই ডেমক্র্যাটিক মডেল ও উলুখাগড়ার দল এর স্টেটাস কিছু বদলায় নি, একই আছে। জাস্ট রাজতন্ত্রের ই একটা আলাদা ফর্ম এসেছে যেটা পাঁচ বছর অন্তর একটা ভোট নিয়ে ভ্যালিডেট করা হয়।

    আরো অনেক রাস্তা যেতে হবে ডেমোক্রেসি র একটা matured ফর্ম দেখতে হলে।

    একটা ছোট্ট খবর দিয়ে যাই। কালকেই পড়লাম চীন মেইনস্ট্রিম মিডিয়া তে হংকং এর প্রটেস্টের দের প্রায় টেরোরিস্ট হিসেবে দেখাচ্ছে, আবার উল্টোদিকে ওয়েস্টার্ন মিডিয়া, মানে যেটুকু আমি দেখি এখানে, সেখানে চীন কে পুরো এগ্রেসর হিসেবে দেখাচ্ছে। মাটিতে এই মুহূর্তে বাস্তব টা যে কি কেও ১০০-% জানে না বা বলে না।

    কাশ্মীর সমস্যা একা নয়,এই সমস্ত কনফ্লিক্ট ই, আর তাদের সমর্থক আর বিরোধিতা, সবই সাদা কালোর মাঝখানে ধুসর হয়ে আছে।
  • Pagla Dashu | ১৬ আগস্ট ২০১৯ ০৫:৫৪416050
  • কিছুদিন আগে, কি কপাল ভেবে একটি মন্তব্য করেছিলাম সিকি র উদ্দেশে। তার পর অনেক দিন হল, ভদ্রলোক এর কোন লেখা দেখি না আর। আমি সাধারন মানুষ, আমার মত অমত গুরুত্ত হীন, জানি। তা সত্তেও ভুল কিছু বলে থাকলে, অজান্তে হয়েছে। আরও সর্ষে পড়ার আশা ই থাকলাম, নমস্কার।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৪:৫৬416049
  • রামরামবাবু আর পাগলা পাঠক বাবু,
    "পাহাড় ও স্তেপের আখ্যান" তো নিশ্চয় পড়েছেন। তাই না? জামিলা, প্রথম শিক্ষক আর বিদায় গুলসারি।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৪:২১416048
  • খবরগুলোও তো ব্যবসা। কোন্‌ খবর কতটা ব্যবসা দেবে, সেই হিসেবে তার প্রচার।
    শুধু এখন নয়, আগেও এরকমই হত। তাজমহল তৈরী নিয়ে ঢ্যাঁড়া পড়ত, শাহজাদাদের বিয়ে নিয়ে জলুশ চলত, তার দায় মেটাতে কত অজস্র কৃষক যে মরত, কে তার খবর রেখেছে? ওরা ছিল সংখ্যামাত্র। সৈনিকরাও তাই।
  • Amit | ১৬ আগস্ট ২০১৯ ০৩:৫৭416047
  • ইন্ডিয়া তে ডেমোক্রেসি চলে না ইন্ডিয়া কেন, কোনো দেশেই চলে না হয়তো। সব জায়গাতেই মবক্রেসি, একটা মব বানিয়ে যারা একটা মেজর কেয়স তৈরী করতে পারে, তারাই ভিসিবল থাকে মিডিয়া তে। আর আমরা ম্যাংগো পিপল এর কাছে খবর বলতে মেইনস্ট্রিম মিডিয়াই। লোনের দায়ে চাষী মরলে সেটা খবর নয়, ভ্রূণহত্যা হলে সেটা খবর নয়, অনাহারে আদিবাসী মরলে সেটা খবর নয়, কিন্তু আম্বানির মেয়ের বিয়ে কোটি কোটি টাকা ওড়ানো হলে সেটা বড়ো খবর। প্রথম পাতায় সেই ছবি পাতা জোড়া।

    আমরা যুথবদ্ধ সমাজ হিসেবে বাঁচিনা এখন। নিজে ভালো থাকলেই ব্যাস। আর ইন্ডিয়া জোশ দেখালে সেটা নিয়ে বেশ কলার তুলে ঘোরা যায়, আর কি চাই।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৩:২৯416046
  • ব্রতীন, রাখীর শুভেচ্ছা তোমাকেও। যাঁরা যাঁরা আছেন গুর্চতে, সকলকেই জানাই রাখীর শুভেচ্ছা।
    স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও গ্রহণ করুন সবাই।
  • Atoz | ১৬ আগস্ট ২০১৯ ০৩:১৫416045
  • S এর ১ঃ৫৩ এর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষের কাছে অপশনই বা কোথায় এদের সাথ দেওয়া ছাড়া? জোট বেঁধে দাঁড়িয়ে ট্রেন্ড পাল্টে দিতে গেলে হাজারে হাজারে লাখে লাখে মানুষ এক হয়ে কাজ করতে হবে, সেই সম্ভাবনা কতটুকু?
  • S | ১৬ আগস্ট ২০১৯ ০২:০৮416044
  • পাকিস্তানের পক্ষে এখন কোনওকিছুই করা খুব চাপের। প্রচুর দেনা। কেউ সেভাবে নতুন লোন আর দিতে চাইছেনা। সৌদিরা বোধয় একটু দিয়েছিলো। লোন রিনিউ করতে না পারলে যেকোনও দেশই দেউলিয়া হয়ে যায়। চীন ছাড়া তেমন কোনও বন্ধুও খুঁজে পাচ্ছেনা। তাছাড়া ইমরাণের মাইনরিটি গভঃ। বহুদিন ধরে তালিবানদের সাথে লিন্ক রয়েছে, সেটা পাকিস্তানের ভেতরে আর বাইরে অনেকেরই নাপসন্দ। এখন দেখার যে ভারতের সার্জিকাল স্ট্রাইক আর ৩৭০ রদের ফলে কবে পাকিস্তনে মিলিটারি ক্যু হয়।
  • S | ১৬ আগস্ট ২০১৯ ০১:৫৩416043
  • অর্থনীতি নিয়ে যেটা সম্ভবত হচ্ছে সেটা হলো প্রচুর লোককে টেকনলজির দ্বারা (যেমন সস্তায় মোবাইল আর ফ্রি নেট কানেকশান) মোহাচ্ছন্ন করে রেখেছে। খাবার ডেলিভারি করার ছেলেটারও ইউটিউবে ভিডিও দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। এটাকেও লাইফস্টাইলের উন্নতি হিসাবে কাউন্ট করছে।

    তবে আম্রিগার কেসটা দেখে আমার কেন জানি মনে হয় যে এইসব ইকনমি সোশাল সিকিউরিটি ইত্যাদি আসলে সেকেন্ডারী বা টারশিয়ারি ব্যাপার স্যাপার। এক্সট্রিম ন্যাশনালিজম আর হিন্দুত্ব বেশ ভালো করেই লোকজন খেয়েছে।

    তাছাড়া মোদি-শাহ-বিজেপি যেটা করছে তা হলো ডোল আউটটা প্রচন্ড স্কিউড করে দিয়েছে। ইফ ইউ আর নট উইথ দেম, ইউ উইল নট গেট এনিথিং। বহু সাধারণ জনগণ যাস্ট রাতারাতি বিজেপিপন্থী হয়ে গিয়ে আখের গুছিয়ে নিয়েছে/নিচ্ছে। জনগণের মনে যদি এটা ভালো করে বসিয়ে দেওয়া যায় যে নেক্স্ট এক দুই দশক মোদি-শাহ-যোগীদের রাজত্ব চলবে সারা দেশে এবং এদের সাথ না দিলে কিস্যুটি করতে পারবেননা (আর সাথে থাকলে প্রচুর বেনিফিট ইভেন ইফ ইউ ডোন্ট ডিজার্ভ দ্যাট), তাহলে বেশিরভাগ জনগণই চোখ বুজে বিজেপি হয়ে যাবে।
  • অর্জুন | ১৬ আগস্ট ২০১৯ ০১:৪৬416042
  • very aptly said @S

    কি ভাবে লোকজনকে 'ঐ স্ট্রঙ্গ গভর্নমেন্টের তকমা' গিলিয়েছে ভাবা যায়না। ওদের বিরোধী হওয়া খুব চাপের। আমার পাকিস্তানকে বেশ সংযত মনে হচ্ছে।
  • S | ১৬ আগস্ট ২০১৯ ০১:৩৯416041
  • খুবই হতাশাজনক পরিস্থিতি। সকাল একদিন আসবেই। কিন্তু বড্ড দেরী হয়ে যাচ্ছে। প্রচুর বিষ গিলেছে লোকজন। পব আর ত্রিপুরা থেকে বামেদের অপসারণ আর রাহুলের আনপ্রিপেয়ার্ড এন্ট্রি টু পলিটিক্স মোদি-বিজেপিকে একমাত্র অপশানে পরিণত করেছে। তাছাড়া, আপাত দৃষ্টিতে বেশ কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে ঐ স্ট্রঙ্গ গভর্নমেন্টের তকমা পেয়ে গেছে। অনেকেরই এইসব খুব পছন্দ। তাছাড়া ওরা বড্ড বার বেড়েছে, পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে টাইপের কথাবার্তা তো আছেই। মোদির উল্টোদিকে যারা রয়েছে, তাদের কেউই তেমন বিশ্বাসযোগ্য নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত