এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১২:২৭415950
  • দিল্লী থেকে ন্যাশনল হাইওয়ে দিয়ে দেরাদুন আট ঘণ্টায় পৌঁছেছি, শতাব্দী নিকে সাড়ে পাঁচ ঘণ্টা। দেরাদুন- মুসৌরি দেড় ১ ঘণ্টা ১০ মিনিট।

    এখানে দার্জিলিং মেল ধরে- ১০ ঘণ্টা। এন জে পি নেমে বাসস্ট্যান্ড, সেখান থেকে দার্জ ৫ ঘণ্টা মিনিমাম।
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১২:১৭415949
  • ওই প্রস্তাবটা সরলাক্ষবাবু দিয়েছিলেন। উপকণ্ঠগির্যাশ্রম বানানোর। গদাধরবাবু বলেছিলেন মিনিস্ট্রি অব ল্যান্ড আপলিফ্টমেন্টে কথা বলবেন। তারপর আর মনে হয় কথা এগোয় নি।
    তবে, বর্ষার পরটায় ধাপার পাহাড় আর চারপাশের ভেড়িগুলোর আশেপাশে ঘুরতে অদ্ভুত ভালো লাগত। বছর ছয় সাত আগের কথা বলছি। একটা বাইক নিয়ে, এত কাছের স্বর্গ ছিল, একদম অন্যরকম।
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১২:১৪415948
  • দিল্লি থেকে কাছে হিমালয় মানে তো ওভারনাইট যাত্রা। সে সময় দিলে তো কলকাতা থেকেও হিমালয় পৌঁছে যাবেন। দিল্লি থেকে ম্যাকলিয়ডগঞ্জ আট ঘণ্টা, কলকাতা থেকে কার্সিয়ং এগারো। আর সুন্দরবন একটা অনন্য ব্যাপার, এখানে কলকাতা টেরিফিক। কলকাতার সুবিধে হচ্ছে জঙ্গল, সাগর, মালভূমির পাহাড় আর বরফঢাকা পাহাড় সবই ওভারনাইট চলে যাওয়া যায়। সবকটাই উইকেন্ড ডেস্টিনেশন।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১২:০৭415946
  • কলকাতার আশে, পাশে বেশ একটা পাহাড় থাকত যদি, হাওড়া কি দক্ষিণ বা উত্তর ২৪ পরগণায়! আরাভলির মত। দুরের স্কাইলাইন থেকে দেখা যেত!

    এ ব্যাপারে প্রকৃতি কৃপণ!
  • বেঙ্গলী | ১৫ আগস্ট ২০১৯ ১২:০৭415947
  • একক একজন ভয়ঙ্কর মানুষ।
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ১২:০৫415945
  • বাগবাজারের ঘাটে বেফালতু বসে বসে কত যে সময় গাবিয়েছি :( প্রোডাক্টিভ লোকজন হলে সেইসময় কাজের কাজ কিছু করে ফেলতো। রাজবল্লভপাড়ায় প্রাইভেট পড়তে গিয়ে, পড়া মিটে গেলেই গিরিশের সামনে থেকে চাট্টি চপ মুড়ি কাঁচালঙ্কা কিনে ঠোঙা হাতে গঙ্গার ধাপিতে। বন্ধুদের সঙ্গে তর্কাতর্কি সেও ওখানে, প্রেম করতে গিয়ে, সেও আবার টালার মেয়ে, কাজেই ঢেঁকি আর স্বর্গ ছাড়া যাবে কৈ !

    মূল ঘাটের থেকে একটু দূরের একটা ঘাট বিশেষ পছন্দ ছিল দুপুরের ঠা- রোদ্দুরে গেলে, কারণ অশ্বত্থের ভাঙা ছায়া। এমনি বেবাক বসে দুজন মাঝে মাঝে সর্টিং এলগো - মাঝে মাঝে অর্থহীন হাবিজাবি যা নরমাল লাইফ আর কী। তো একদিন ওপরের সিঁড়িতে বসে দুজন জলের দিকে তাকিয়ে তর্ক করছি, কচুরিপানায় আটকে ওই পুতুলটা, ওটা কি জলে নেবে দেখা উচিত হবে ? মানে, জাস্ট তাকিয়ে থাকা, জল দুলছে, পানার মধ্যে আটকে একটা নেংটুপুটু হাইজিনিক রাবারের ডল, আকাশের দিকে মুখ, কেমন একটা লাগছে দেখতে, দুজনেই বলছি। অন্তত পানাগুলো সরিয়ে দিলে পুতুলটা ভেসে যেতে পারে।

    তো, নেবে শেষ অবধি সরিয়ে দিয়েছিলুম, প্রচুর বারণ -হাতদিসনা -হাতদিসনা সত্বেও, সেদিন আর গল্প জমেনি। চোখ খুবলানো সাদা হয়ে যাওয়া সদ্যশিশু ক্লোজ প্রক্সিমিটি থেকে দেখার একটা ইন্ডিউসড শোক তো আছেই।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১১:৫৯415944
  • একবার পশ্চিমঘাট পর্বত থেকে কঙ্কন কোস্ট গিয়েছিলাম। পঞ্চগণী- মুরুড জঞ্জিরা, কাশিদ হয়ে আলিবাগ। ড্রাইভারও ঐ পথ জানত না। ২০১০ তখন গুগুল ম্যাপও নেই। ম্যাপ দেখে, পয়েন্ট- পয়েন্ট আন্দাজ করে যাওয়া।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১১:৫৬415943
  • রাজগীর, পরেশনাথ, তিন-চার ঘন্টা ট্রেনে ? ঘাটশীলা, গালুডির অবস্থা ভাল নয়।

    সেত আপনার সুন্দরবনও আছে।

    কিন্তু মুম্বাই থেকে দেখুন একটু এগোলেই পশ্চিম ঘাট পর্বত আর তাকে ঘিরে কত জায়গা। দিল্লীর পশ্চিমে রাজপুতানা, উত্তরে ও উত্তর পূর্বে হিমালয়।
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪৭415942
  • @ অর্জুনবাবু, ওয়েলকাম :)

    গুরুতে জ্ঞান দেওয়ার সুবিধে হলো ভুলভ্রান্তি থাকলে শুধরে যায়, কাজেই প্লেজার ফিফটি ফিফটি :))
  • মদনা | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪৬415941
  • কলকাতার লোকেশন ভালো। সমুদ্র দীঘা ৪ ঘন্টা গাড়িতে, পাহাড় রাজগীর, পরেশনাথ, তিন-চার ঘন্টা ট্রেনে, জঙ্গল ঘাটশিলা কয়েক ঘন্টা ট্রেনে, মালভূমি ছোটনাগ্পুর চার-পাঁচ ঘন্টা।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪৫415940
  • বাহ! আমি সাধারণত গরম কালের দিকে বাগবাজারে যাই। চওড়া ঘাট, পরিষ্কার জল।
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪৩415939
  • আমাদের তো পেছনের গলিতেই গঙ্গা। কুটিঘাট। খড় বিচালি- কাঠামো ভাঙা- কচুরিপানা- ভাঙা সিঁড়ি -পোড়া বিড়ি ..........সব মিলে ছবি তোলার আগ্রহ যতটা হয় স্নান করার আগ্রহ ততটাই কম। দক্ষিনেশ্বর গঙ্গায় কেটেছি অবশ্য। সেও বহুবছর হলো।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪২415938
  • একক বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্যে। ধন্যবাদ @মদন বাবুকেও

    ওটা অনুষ্ঠান পারপাসে লাগবে। 'স্থান' ই মনে হয় ঠিক আছে।
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ১১:৪০415937
  • ঠিক। শুধু স্থান লিখে ছেড়ে দেয় দেখেছি :)
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১১:৩৯415935
  • আপনারা গঙ্গা স্নান করেন? আমার আজ মনটা খুব গঙ্গা গঙ্গা করছে। কিন্তু সেই নর্থে যেতে হবে। দক্ষিণের গঙ্গা তো নালা!

    কলকাতা একটা শহর যার কাছে ধারে না আছে সমুদ্র, পাহাড়, ভ্যালি, জঙ্গল, মরুভূমি!

    যেমন শহর, তেমনি তার লোকজন
  • মদনা | ১৫ আগস্ট ২০১৯ ১১:৩৯415936
  • বিয়ে বা সামাজিক অনুষ্ঠানের কার্ডে কী লেখে? স্থান?
  • একক | ১৫ আগস্ট ২০১৯ ১১:৩৪415934
  • বাংলায় ভেন্যু শব্দের সরাসরি অনুবাদ একটু নুয়ান্স বুঝে করতে হয়। যদি কোনো মিটিং -নাটক -যাত্রা এসবের ঘোষণা হয় তবে মিলনস্থল লেখার চল আছে। যা ঘটে গ্যাছে, সেরকম ক্ষেত্রে প্লেস অব অকারেন্স বোঝাতে ঘটনাস্থল এবং অকুস্থল শব্দের প্রয়োগ বেশি। বিশেষত অকুস্থল, মূল আরবি অর্থে দুর্ঘটনার জায়গা বোঝায় বলে কাগুজে রিপোর্টিংয়ের খুব প্রিয় শব্দ।
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ১১:৩০415933
  • আতোজ লিখেছেন দেখলাম 'এলেবেলেবাবু যদি থাকতেন এখন'। কেন থাকলে কী হত? এমনিতেই অর্জুন আমার গায়ে সঙ্গদোষের হাওয়া লেগেছে বলেছে। আবার কেন? বাদ্দিন না।
  • মদনা | ১৫ আগস্ট ২০১৯ ১১:০৪415931
  • venue=ঘটনাস্থল
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ১০:৪০415930
  • S এর সাথে একদম একমত। এই চিফ অফ ডিফেন্স স্টাফ এর প্রমোশন নিয়ে এবার আর্মি, এয়ার ফোর্স আর নেভি র চিফ গুলোর মধ্যে ইন্টারনাল আকচা আকচি শুরু হবে। বালের প্রপোসাল যত।

    একটা আসল যুদ্ধের সময় এসব পসিশন ঠিক আছে, ওভারঅল একটা কোর্ডিনেটর দরকার সব ফ্রন্ট সামলানোর জন্য। কিন্তু শান্তির সময়েও কি পুরো ওয়ার প্রেপার্ডনেস রাখতে হবে ?
  • | ১৫ আগস্ট ২০১৯ ১০:৩৮415929
  • সব থেকে বড় বোধি দার নাম বাদ গেছে
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১০:৩৬415928
  • Venue র বাংলা কি?
  • | ১৫ আগস্ট ২০১৯ ১০:৩৪415927
  • অমিত বাবু আমি এ পাড়ার সব থেকে বড় ফচকে ( আর মিচকে) ( ন্যাড়া দা, টি, হুতো, বুনান, সায়ন এরা ক্লোজ কনটেন্ডার)( ভয়ে মেয়েদদের নাম নিলাম না)

    কিন্তু মটকা তো মাঝে মাঝে গরম হয়
  • S | ১৫ আগস্ট ২০১৯ ১০:২৪415926
  • মোদির চীফ অব ডিফেন্স স্টাফ আইডিয়াটা বাকী আইডিয়াগুলোর মতনই খাজা।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১০:১৯415925
  • দিদা, ঠাম্মারা যতদিন থাকেন, ততদিন শৈশব থেকে যায়। সেই নরম কাঁথায় এক আপনকরা গন্ধ মাখা ভালবাসায় মুড়িয়ে রাখেন তারা।

    আমার দিদা চলে গেছেন ২০০৫ এ। আমি খুব ভাগ্যবান। আমি দুজনের সান্নিধ্য খুব কাছ থেকে পেয়েছি।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ১০:১৩415924
  • অর্জুনকে সমবেদনা জানাই।

    রামরামের লেখার শেষ লাইনটা পড়ে কেমন অনেক ছোটবেলায় ফিরে গেলাম। ঠাকুমা, দিদিমা দুজনেই ৫ বছর হওয়ার আগেই মারা গেসলেন। স্মৃতি বলতে বড়োই কম।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ১০:০৯415922
  • আরে অর্জুন বা ব, দুজনকেই, আলোচনা কে অত সিরিয়াসলি একদম নেবেন না। এই আমাকেই দেখেন না। আমার আলোচনা বলতে মাঝে মাঝে দু একটা টপিক নিয়ে একটু বাজে বকি, আর বাকি ৮০ % হয় পাতি খেজুর, বা এই ডিসি ইত্যাদির পেছনে লাগি। মাঝে সাঝে তাও লেগে যায় দু একজনের সাথে, কোথা যে কোথায় যে তর্ক পৌঁছে যায়।

    ডিসি, আরো অন্যরা, নেহাত ভালো মানুষ, কিছু বলেন না তাই :) :) আমিও তার ফায়দা ওঠাই।

    টেনশন নেবেন না, বরং দিতে পারলে আরো ভালো :) :)
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ১০:০৯415923
  • অর্জ্জুন কে সহমর্মিতা। আর আই পি বলতে বড্ড বাজে লাগে।

    খুবই মিস করবেন।

    মনে পড়ে গেল, ৯৪ সালে ঠাকুমা মারা যাওয়ার পরে বাড়িটা কেমন খাঁ খাঁ করত।

    আপনারা লক্ষ্য করেছেন, মাযের গায়ের গন্ধ অপেক্ষা ঠাকুমার গায়ের গন্ধ কতটা পৃথক? শৈশবে?
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ১০:০৫415921
  • @অমিত বাবু, মৃণাল সেনের ওপর লেখাটা পড়তে পারেন, টইতে আছে। মন ভাল করা লেখা। লেখক এবড়োখেবড়ো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত