এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০৩:১০415890
  • অমিত, ক্যানো? আপনি কি ভেবেছিলেন আতোজ এলিতেলি খেদিপেঁচি তিল্লাপাড়ার মেচি? ঃ-)
    আরে ব তো বানিয়েও বলতে পারেন, উনি যে বিখ্যাত নট ও নাট্যকার নন, একথা আপনি জানলেন কী করে? হয়তো ওঁর পরবর্তী নাটক রচনা করছেন এখন, সেখান থেকেই বললেন। ঃ-)
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০২:৫০415889
  • কি সব্বোনাশ আটজ। আপনি এই লেভেল এর মানুষ? ব না বললে তো জানতেই পারতাম না। আর না জেনে কি না এডে তর্ক করে গেছি কত বার। আর নয়, এই নাক মলে গেলুম।
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০২:৩৯415888
  • ব, 02:26 AM র প্রেক্ষিতে,

    সেটা একদম ঠিক ই, তবে সবাই একই রকম হবে, সেটাও আশা করা মুশকিল। প্রত্যেকে অন্য ভাবে ভাবেন বা অন্য ভাবে নিজের বক্তব্য রাখেন। পার্সোনাল কথা গুলো ছেড়ে সাবজেক্ট ম্যাটার টুকু তুলে নিলে তর্কের ডাইরেকশন টা ঠিক থাকে আর কি। সব সময় কি আর হয় ? আমি ই নিজে কত বার গালাগাল দিয়েছি, খেয়েছি, আমি আবার এখানে এক দুজন ছাড়া আর কাওকে পার্সোনালি চিনি ও না, পরে ভেবে নিজেরই বাজে লেগেছে। এখানে তো ডিলিট অপসন ও নেই।

    রাজনৈতিক বিষয় হলে তিক্ততাটাও বেশি হয়ে যায়, যা হাল আজকাল।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০২:৩৪415887
  • গুড ডে আটোজ
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০২:৩২415886
  • রামরাম বাবু, রাম রাম। আজ তবে আমি চল্লাম। ঃ-)
  • hmm | ১৫ আগস্ট ২০১৯ ০২:৩০415885
  • বোঝাতে পারুন না পারুন, বেনুবনে মুক্তো নিশ্চয় ছড়াতে পেরেছেন ঃ)

    আমার গুরুতে যাতায়াত ও কমদিনের নয়, কিন্তু এই নমুনাটি গুরুতে একমোবদ্বিতীয়ম!
  • | ১৫ আগস্ট ২০১৯ ০২:২৯415884
  • যাক ২ঃ৩০ বাজে। ঘুমোতে গেলাম।

    " আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে"
  • | ১৫ আগস্ট ২০১৯ ০২:২৬415883
  • যখন এ পাতায় একা সিপিএম বিরুদ্ধে লড়ে গেছি তখন অনেকে সাথেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
    তারা আজও আমার ভালো বন্ধু্ উদাহরণ পিটিদা।এত বড় স্কলার আর আআটি কেজিপি র নামকরা প্রফ হওয়া সত্ত্বেও নিজের সম্পর্কে কোন দিন একটি বাক্যও ব্যবহার করেন নি। আটোজ কে দেখে কেউ বলবে বিদেশী কলেজের নামী প্র ফ। আনন্দ থেকে ওর বই প্রকাশিত হয়। দেশে মাঝেমাঝে কবিতা লেখেন?
    গুরু তে এরকম অনেকে আছেন যারা "প্রকৃত শিক্ষিত "। নিজেদের পান্ডিত্য নিয়ে ঢাক পেটায় না।

    বিদ্যা দদাতি বিনয়ম। চারটে ভাট বকলেই পান্ডিত্য জাহির করা যায় না।

    আশা করি বোঝাতে পেরেছি
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০২:২১415882
  • সে কী? তা নয়? এ তো শান্তিনিকেতনই! গণেশের গর্ভে রবীন্দ্রনাথের সন্তান !
    ঃ-)
  • hmm | ১৫ আগস্ট ২০১৯ ০২:১৩415880
  • তাবলে মাইরি খোরাককে খোরাক বলবে না? গুরু কি শান্তিনিকেতন নাকি?
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০২:১৩415881
  • "কেরী সাহেবের মুন্সী" পড়িনি। পড়তে হবে। ধন্যবাদ রামরামবাবু।
    আরেকজন রামরামবাবুও আছেন "ইন্দিরা" উপন্যাসে।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০২:১০415879
  • আরে অমিতবাবু, এসেছেন? আমিও সেই মহাভারতের পোলাওয়ের পরেই হাওয়া হয়ে গেছিলাম। এখন এসে দেখি বজ্রবিদ্যুৎসহ ঝড়ঝঞ্ঝা বৃষ্টিপাত হয়ে গেছে।
    যাই বলুন অমিতবাবু, ব্যক্তিগত তিতিবিরক্ত ল্যাং-মারামারির চেয়ে মহাভারত রামায়ণ পুরাণ ইতিহাস চাই কি হিটলার মুসুলিনি তোজো পলপট স্তালিন মাও ইত্যাদি নিয়ে আলোচনাও অনেক ভালো। তিক্ততাও কম হয়, অনেককিছু জানাও যায়।
  • | ১৫ আগস্ট ২০১৯ ০২:০৭415877
  • এছাড়াও

    " তাল গাছ এক পাায়ে দাঁড়িয়ে"
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০২:০৭415878
  • কেরী সাহেবের মুন্সী। প্ৰ না বি

    মুন্সী চরিত্রটিই।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০২:০৫415876
  • রামরাম বাবু নামে এক চরিত্র আছেন বাংলা সাহিত্যে, এক বিখ্যাত লেখকের উপন্যাসে। বলুন তো কোন্‌ উপন্যাস? চরিত্রটিই বা কে?
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:৫৯415875
  • রামরামবাবু, ইয়া আ আ হু। এই নিন নকুলদানা। ঃ-)
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০১:৫৫415873
  • নৃসিংহ রহস্য
    Atoz
  • Amit | ১৫ আগস্ট ২০১৯ ০১:৫৫415874
  • বোঝো কান্ড। কাল বিকেল থেকে আর নেট দেখা হয়নি, এতো দেখি একটা মিনি সাইক্লোন হয়ে গেছে মাঝখানে। :) :)

    যাক গে, মাঝে মাঝে ওরকম কথা কাটাকাটি হয়েই যায়, ওসব নিয়ে ভাবলে কি চলে ? সব আবার গা ঝাড়া দিয়ে বসুন।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০১:৫৩415871
  • সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে। কেমন আছেন কে জানে?
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:৫৩415872
  • আলোকবর্ষ শুনেই একটা গল্প মনে পড়ল। অলোকবর্ষ তো দূরত্বের একক, সময়ের নয়। তাই আলোকবর্ষ ধরে অপেক্ষা করার তো কোনো মানে নেই। এক কবি সেকথা জানতেন না। তিনি উৎসাহে লিখলেন, "অনেক আলোকবর্ষ পরে তোমার সঙ্গে আমার দেখা হল, হে বিধাতা।" লোকে ভুল ধরল। কিন্তু একজন সহমর্মী জ্যাঠামশাই ছিলেন, তিনি ভুলটা ঠিক করে দিলেন,"অনেক আলোকবর্ষ ঘুরে তোমার সঙ্গে আমার দেখা হল, হে বিধাতা।"
    বলুন তো কোন্‌ গল্প? ঃ-)
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:৪৭415870
  • আরে সেই ভুতের নাচের দৃশ্যটা আর তার আনুষঙ্গিক বাদ্যযন্ত্রাদি নিয়ে অনেক আগে খুব ভালো ভালো আলোচনা হয়েছিল একটা টইতে। সেটা কেউ ঠেলে তুলুন না! অনেক কথা জানা গেছিল।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০১:৪৫415869
  • ভাটিতে এলে আমার 'গুগাবাবা'র ভূতের নাচের দৃশ্যটার কথা মনে পড়ে যায়। ওটারই একটা নিখুঁত অধিবেশন চলে।

    'গুরু' আরও ৫০ বছর আগে থাকলে সত্যজিৎ ও উদয় শংকর এখান থেকেই শিল্পী নিতেন।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:৪২415867
  • হ্যাঁ হ্যাঁ সেইসব অপেক্ষারত সপা ও নীপারা অনেকেই চুলওয়ালাও। সবাই ন্যাড়া বা টেকো নন।
  • অর্জুন | ১৫ আগস্ট ২০১৯ ০১:৪২415868
  • 'ভার্চুয়াল জগত, কেউ কাউকে চেনে না' তার আবার দল! কত কিছুই সম্ভব। এক একজন পাঁচ, সাতটা নিক ব্যবহার করে, আবার এরাই অন্যকে নিয়ে কথা বলে! কোনো টইতে আলোচনা এগোলেই সেটাকে নষ্ট করার জন্যে মরিয়া।

    সকালে একজন ভার্চুয়াল জগতের কথা বলে ওয়েভলেন্থ মাপতে বসলেন।
  • ন্যাড়া | ১৫ আগস্ট ২০১৯ ০১:৪০415866
  • ওজ্জুনবাবু, একথা একদম ঠিক যে আপনার এলিট সংসর্গ, আভিজাত্য ও কৌলীন্য সংক্রান্ত প্রবন্ধ পড়ার জন্যে দলে দলে সপা ও নীপা সারা টাইমজোন ও আলোকবর্ষ ধরে অপেক্ষা করছে।

    ওটা হয়ে গেলে নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন ও ফ্ল্যামবয়েন্স সম্বন্ধেও অনুরোধ রইল।

    নিরাশ করবেন না প্লিজ।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:২৭415865
  • রামরামবাবু, দলবাজি এখানে প্রচন্ডরকম। একজনকে সিঙ্গল আউট করে দল পাকিয়ে তাকে আক্রমণ এখানে অতি পুরাতন প্র্যাকটিস। আপনি আগে যেরূপে আসতেন, হয়তো জানেন। এখন নতুন যেরূপে এসেছেন, আস্তে আস্তে দেখবেন।
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ০১:২৪415864
  • কেউ খুঁত ধরার আগেই বাপু কবুল করে যাই বানানটা 'মূর্ছা'!
  • রামরাম আদিক | ১৫ আগস্ট ২০১৯ ০১:২৩415863
  • ঠিকই, এখানে কেউ ঠিক শত্রু নয়।

    খেলতে গেলে টুকটাক ফাউল তো হয়।

    খেলুন।

    এমনভাবে বলছি যেন আমি অভিজ্ঞতা সম্পন্ন!! অথচ মাত্র দু তিন ঘন্টা হলো আড্ডায় ঢুকলাম।
  • এলেবেলে | ১৫ আগস্ট ২০১৯ ০১:১৯415861
  • @অর্জুন, ধুর মশাই এ কি ফেসবুক নাকি? ভার্চুয়াল জগত, কেউ কাউকে চেনে না, অমন একটু আধটু ফুলের ঘায়ে মুর্ছা গেলে চলে? স্রেফ ফুটিয়ে দেবেন পাল্টা খিল্লি করে। আমিও কি ভাবছেন র‍্যাগিং-এর মুখোমুখি হইনি? এ পাড়ায় নতুন কেউ এলে পাড়ার পুরনোরা অমন একটু-আধটু করে। পাত্তা দেবেন তো তালগাছে চড়বে। আপনার কাজ হবে গাছে উঠে ওই তাল পেড়ে তালফুলুরি খাওয়া। কিংবা তালক্ষীর। বুয়েচেন? টই খুলে ফেলেন দিহি। আর শুধু ভাটিয়ালিতে না ভাটিয়ে অন্যত্র দু-চার কথা লিখুন। আমরা সে সব পড়ি।
  • Atoz | ১৫ আগস্ট ২০১৯ ০১:১৯415862
  • অর্জুন, যারা রিডিকুলাস ব্যবহার করে তারা বিনা কারণেই করে। তাদের উদ্দেশ্যই ওটা। এদের জন্য একটি শব্দ বা অক্ষর খরচ করাও শক্তি ও সময়ের অপচয়। সম্পূর্ণ উপেক্ষা করে নিজের আলোচনা চালিয়ে যান। অসংখ্য নীপা চোখ খুলে অপেক্ষা করে আছেন চব্বিশ ঘন্টা ( সমস্ত টাইম জোন জুড়ে ), ভালো কন্টেন্টওয়ালা লেখা পড়বার জন্য। মনে রাখবেন, শেষ পর্যন্ত সব কিছুই তাঁদের বিচার। তাঁরা একটি কথাও হয়তো বলতে কোনোদিন আসবেন না, কিন্তু নীরবে পড়বেন ও মনে রাখবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত