এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ela | ১৪ আগস্ট ২০১৯ ১১:০৪415710
  • ছিঃ ছিঃ, যত্ত আজাইরা প্যাচাল। রানারা জপুন, রানারা।
  • ✍️ | ১৪ আগস্ট ২০১৯ ১০:৫৯415708
  • আর ইয়ে, ওটি বোধহয় অজ্জুনবাবু শিকার বলতে চেয়েছেন, স্বীকার নয়। খাঁড়া নয়, খাড়া, তাই তো?
  • ✍️ | ১৪ আগস্ট ২০১৯ ১০:৫৯415709
  • আর ইয়ে, ওটি বোধহয় অজ্জুনবাবু শিকার বলতে চেয়েছেন, স্বীকার নয়। খাঁড়া নয়, খাড়া, তাই তো?
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৯ ১০:৫৭415707
  • ওসব বলে কাটাতে পারবেন না ওজ্জুনবাবু। আপনার মতন এমন লোক পাবই বা কোথায়। আমাদের হতাশ করবেন না। আপনার কথা শুনেই বোঝা যায় আপনার অভিজ্ঞতার কাছে অন্য কারুর অভিজ্ঞতা লাগেইনা। তার ওপর আপনি লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কে ফ্ল্যামবয়েন্স না কী করেছেন। আমি লিখে দিতে পারি গুরুতে এরকম লোক আর একটাও নেই।
  • | ১৪ আগস্ট ২০১৯ ১০:৫৫415706
  • সেই জন্যেই তো আলোচনা করে সময় আর এফোর্ট কোন টাই নষ্ট করতে চাই না।

    আর পরিচিত না হয়েও গুরু র অসংখ্য লোকের সাথে আমার ওয়েব লেনথ ম্যাচ করেছে।এই পাতা ছাড়া যাদের সাথে অন্য কোন পরিচয় নেই। জাস্ট এজ এ ইনফো বললাম
  • ? | ১৪ আগস্ট ২০১৯ ১০:৫২415705
  • আচ্ছা, ব্রতীনের চায়ের দোকান বা এরকম নামে একটা চ্যাট ব্লগ বানানো হয়েছিল না একদা, যেখানে শিবুদা ইত্যাদি গুরুবীতশ্রদ্ধরা আড্ডা দিত? সেটার লিংক পাওয়া যায়? এখনো আছে সেটা?
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ১০:৪২415704
  • 'পরিচিত নন' যখন তখন 'ওয়েব লেনথ ম্যাচ' দিয়ে কি করবেন! আর সেটার দরকারই বা কি! আপনি ব্রিটানিয়া ভালবাসেন, আমি চকলেট বিস্কিট। @ব

    @ন্যাড়া বাবু, আপনাদের এসবে উৎসাহ থাকার তো কথা নয়। আপনারা শ্রেণী শত্রুর ইতিহাসে তো বেশী উৎসাহী।
  • ✍️ | ১৪ আগস্ট ২০১৯ ১০:৪০415703
  • ওজ্জুনবাবুর ৯টা ২৮ এ এম গতের উদ্দেশ্যেঃ
    কথাটা ফোরওয়ার্ড। ইংরিজিতেও ইমজিরি লেকা উচিত না।

    http://www.enhancemywriting.com/foreword-vs-forward
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ১০:৩৮415702
  • @অমিত বাবু, মুঘলরা আসার পর থেকেই হিন্দুস্তান একটা সেন্ট্রালাইজড পলিটিক্যাল সিস্টেম, সেখানে আঞ্চলিক রাজ্যগুলোর প্রভাব পুরো সাব কন্টিনেন্টে পড়ার মত ছিল না। মুঘলদের দুটি রাজ্য নিয়ে সমস্যা ছিল রাজপুতানা ও মরাঠা প্রদেশ। রাজপুতদের সঙ্গে সমঝোতা খুব ভাল হয়ে গেল। মরাঠারা লড়ে গেল অনেককাল। বঙ্গদেশে কোনো কালেই ইনফ্লুয়েনশিয়াল রাজা খুব ছিল না। কোচবিহার সেই সময় অনেকটাই উত্তর পূর্বের এবং ওরা উপজাতি। পড়ে রইল বর্ধমান- তারা এসেছিল পঞ্জাব থেকে।

    মন্ত্রী, মহল্লারা চাকরী করতেন, পরামর্শ দিলেন। বাঙালিদের বরং নাম হল ব্যুরোক্রেসিতে যার জন্যে প্রথম আই সি এস হতে তাদেরী উৎসাহ বেশী ছিল।

    আমি রেগে যাইনি। তবে এগুলো সবটাই গবেষণা মূলক। এবার ন্যাশনল আর্কাইভে এক বেলজিয়ান গবেষককে দেখলাম রাজপুতানার ১৭০০, ১৮০০ শতকের মানচিত্র দেখছে। মানচিত্র গুলোর দিকে আমি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। এন. এ. তে ইনডেক্স আছে, রিপোর্ট আছে। সেসব ঘাঁটতে হবে।
  • ন্যাড়া | ১৪ আগস্ট ২০১৯ ১০:১৯415701
  • ওজ্জুনবাবু, পোবোন্ধোর ব্যাপারটা সেরে ফেললে হত না?
  • | ১৪ আগস্ট ২০১৯ ১০:১০415700
  • অর্জুন @ ৯ঃ৪৭ এগেন গুড কোয়েশ্চেন। কিন্তু এটাকে অফলাইনে নেওয়া যাবে না। কারণ আপনি আমার পরিচিত নন। এদিকে খোলা পাতা তেও আলোচনা করতে পারছি না কারন ইতিমধ্যেই বুঝতে পেরেছি আআপনার সাথে আমার ওয়েব লেনথ ম্যাচ করে না।

    ধন্যবাদ।
  • Amit | ১৪ আগস্ট ২০১৯ ১০:০৩415699
  • আরে রেগে যাচ্ছেন কেন ? আমি কোন পেছনে লাগার উদ্দেশ্য নিয়ে লিখি নি, মানে অনেক সময়েই লিখি, কিন্তু এখন লিখিনি। হ্যা, কোথাও এটা সরাসরি লেখা নেই যে বাঙালিরা ইনসিগ্নিফিক্যান্ট, ওটা আমি জাস্ট একটা ইনফারেন্স করেছি একটু আধটু পড়ে।

    উইডস্প্রেড বলতে বাঙালিদের পলিটিকাল ইনফ্লুয়েন্স কি রকম ছিল সেটা বোঝাতে চেয়েছি ? ১৭ র শতকে মুর্শিদকুলি খান বা আলীবর্দীর আমলে তাদের সে রকম বড়ো পলিটিকাল এলায়েন্স কিছু ছিল না, অনেকটাই লোকাল পাওয়ার। মারাঠা বর্গীরা এসে উৎপাত করতো, সেটা ঠেকাতে বহু কাঠ খোর পড়াতে হয়েছে। সে রকম বড়ো পলিটিকাল এলায়েন্স বা প্রভাব থাকলে নিশ্চয় পাল্টা দিতে সুবিধা হতো। নীল বিদ্রোহ পুরোটাই বেঙ্গল এর মধ্যে, বাইরে সেটা ছড়ায় নি। তিতু মীর, সাঁওতাল বিদ্রোহ, কোনোটাই বাঙ্গালার বাইরে সেভাবে ছড়ায় নি। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল ব্যারাকপুরে এ, কিন্তু তার পর ই তার সেন্টারে অফ গ্রাভিটি নর্থ এ শিফট করে যায়। সিপাহী বিদ্রোহে র পুরো আন্দোলনে বাঙালি ভদ্রলোক ক্লাস পুরোপুরি জেনে বুঝেই এবসেন্ট ছিলেন। কোনো মাস লেভেল এর বাঙালি লিডার এর নাম পাওয়া যায়না সিপাহী বিদ্রোহে।

    তাই ভাবছি বাঙালি রা যদি ব্রিটিশ দেড় আগে থেকেই এতো জায়গাতে মন্ত্রী বা দেওয়ান এর মতো ইনফ্লুয়েনটিয়াল পসিশন এ থাকতেন, তাহলে পলিটিকাল জোরটা বা এলায়েন্স অনেক বেশি হতো হয়তো, তাহলে এই জিনিস গুলো হতো কি না।

    আর বাঙালি ফোবিয়া যেটা বলছেন, সেটাও কি আগে থেকেই ছিল ? থাকার সম্ভাবনা কতদূর বা কারণ টাই বা কি -?
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৫৭415698
  • ক্ষেত্রীর রাজা যিনি বিবেকানন্দের নামকরণ করেন ও তাঁকে যুক্তরাষ্ট্র যাওয়ার টাকা দেন কি নাম যেন অজিত সিং খাটাউ!!, তিনি নাকি বিবেকানন্দের প্রেমিক ছিলেন।
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৫৫415697
  • গুড
    কোয়েশ্চেন।
    উই উইল টেক ইট অফলাইন
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৫৪415696
  • 'প্যান ইণ্ডিয়ান' ব্যাপারটা খুব কোলোনিয়াল। Sub continental connection অই নেচারের ছিল না। Diana Eck India: a scared geography তে এটা বলেছেন। আমরা ওদের ইনফ্লুয়েন্স এখনো কাটাতে পারছিনা। কনসেপ্ট গুলো ধার করতে হচ্ছে।

    প্যান ইণ্ডিয়ান কনসেপ্ট এল ১৮৮৫ র পরে কংগ্রেস দল প্রতিষ্ঠার পরে।
  • r2h | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৫১415695
  • আচ্ছা, বাঙালী রাজকর্মচারীরা পশ্চিমের রাজাদের ভালোবাসায় ভুলিয়ে চাকরী পেয়েছিলেন?
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৪৯415694
  • কবি বলেছেন
    " আমি রুপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো"

    ইত্যাদি, প্রভৃতি
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৩৯415693
  • কি ভাবে marginal ? কোথায় পড়েছেন বলুন। আমি তো কিছু বইয়ের নাম দিলাম। Widespread influence বলতেই বা আপনি কি বোঝাচ্ছেন ?

    বিদ্যাধর ভট্টাচার্যয়ের কানেকশনটা খুব significant বলেই আমার মনে হল। ৩৮০ বছর আগে পারস্য থেকে কাউকে না এনে বাংলার একজনকে সে দায়িত্ব দেওয়া হচ্ছে।

    বাঙালিদের প্রভাব ছিল বলেই পরবর্তীকালে অ্যাডমিরেশনের সঙ্গে বাঙালী ফোবিয়াও কাজ করেছে।

    পুনেতে একটি প্রবাসী পরিবারকে চিনতাম যাদের আদি বাসস্থান ছিল বাঁকুড়া কিন্তু তারা প্রায় ২৫০ বছরের প্রবাসী যার ১৫০ বছর খেত্রীতে ছিল।
  • Amit | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৩৩415692
  • হ্যা, দু একটা যোগাযোগ থাকতেই পারে, হয়তো কমন কুল গুরু, পূজারী ইত্যাদির মাধ্যমে। প্রশ্নটা ছিল সে রকম উইডস্প্রেড কানেকশন ছিল কি না ব্রিটিশ দের আগে এতো গুলো স্টেট এর সাথে ? তাহলে তখনকার যুগের প্যান ইন্ডিয়া রাজনীতি টা একটু বোঝা র চেষ্টা করা যায়।

    প্রাক ব্রিটিশ যুগে ওভারঅল ইন্ডিয়াতে বাঙালি দের প্রেজেন্স বা পলিটিকাল ইনফ্লুয়েন্স বেশ মার্জিনাল, যেটুকু পড়ে মনে হয়। সেটাই ১৮ র শতকে র পরে পুরো পাল্টে যায়।
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:৩২415691
  • ডিসি আজকে আমাদের খিচুড়ি ডিমভাজা।সাথে নাকি পেঁয়াজি ও থাকতে পারে !!
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২৮415690
  • Forward @a-d

    বাংলায় ইংরেজি লেখা উচিত নয়।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২৭415689
  • ব্রিটিশরা আসার আগে থেকে subcontinental connection যথেষ্ট ছিল। বাঙালীরা শুধু প্রথম ইংরেজি নয়, ফারসীও শিখেছিল। আমার ভগ্নীপতির পরিবার ছিল মুঘলদের দেওয়ান, কয়েক পুরুষ বাদে ওয়াজেদ আলী শা'র। ওদের পদবীটিও ইসলামিক।

    আমাদের দেশের ভিতরেই diaspora খুব ইন্টারেস্টিং। মাড়োয়ারিরা বাংলায় আছে ১৮ শতক থেকে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাওয়া ব্রিটিশদের আসার অনেক আগে। ১৮৬০ র পরে আপনি আই সি এস দের কথা বলছেন। সেগুলো খুব anglicised sophisticated job।
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২৬415688
  • / হয়ে যাক
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২৫415687
  • ডিসি এই বৃষ্টি ভেজা দিনে হয়ে যা। আমি মুড়ি তেলেভাজা নিয়ে জমিয়ে বসলুম
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২১415686
  • দেখুন বিদ্যাধর ভট্টাচার্যকে ১৭২৭ সালে জয়পুরের রাজা জয়পুরের সিটি প্ল্যানার হিসেবে নিযুক্ত করেন। তার অন্তত এক দশক আগে থেকেই তিনি জয়পুরের অডিটর মানে ১৭১৭। এখানেই তো ৩৮২ বছরের যোগাযোগ দেখা যাচ্ছে। ওই সময় জয়পুরে চাকরী করতে এলেন কি ভাবে উনি নৈহাটি থেকে? তার আগেও নিশ্চয় তার চেনা পরিচিতের যোগাযোগ ছিল? আমার তো মনেনহয় চারশো বছরের বেশীী হবে।
  • abcd | ১৪ আগস্ট ২০১৯ ০৯:২০415685
  • ‘ফরওয়ার্ড' না, ওটাকে বলে 'ফোরওয়ার্ড'।
  • Amit | ১৪ আগস্ট ২০১৯ ০৯:১৯415684
  • ডিসি, ওটা "টড র রাজস্থান" এর পরের খন্ডে আসবে মনে হয়। :) :)
  • dc | ১৪ আগস্ট ২০১৯ ০৯:১৫415683
  • আমার এক প্রেমিকা থাকতো যোধপুর পার্কে। সেও এক ইতিহাস।
  • | ১৪ আগস্ট ২০১৯ ০৯:১৪415682
  • শরদিন্দু বন্দ্যোপাধ্যায় র ঐতিহাসিক উপন্যাস পড়েই তে বড় হলাম।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০৯:১৩415681
  • জয়পুর শহরের city planner এবং chief architect হলেন নৈহাটির বিদ্যাধর ভট্টাচার্য। ১৭২৭ খৃষ্টাব্দে তৎকালীন জয়পুরাধিপতি সওয়াই জয় সিং তাঁকে এই দায়িত্ব দেন। তার আগে উনি জয়পুরের Auditor ছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত