এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hmm | ১৪ আগস্ট ২০১৯ ০২:১৫415650
  • আজকাল মুন্নি/পিংকি নামে আর এক সুন্দরীকে রেফার করা হয় ঃ)
  • Ishan | ১৪ আগস্ট ২০১৯ ০২:০৩415649
  • বস্ত্রহরণ শুরু হচ্ছে। দ্রৌপদী যুধিষ্ঠিরকে আঙুল উঁচিয়ে বলছেন, মুন্নি বদনাম হল, ডার্লিং তেরে লিয়ে। দুর্যোধন বসে বসে উরু চাপড়াচ্ছে। ওদিকে জিপে করে কৃষ্ণ আসছে।

    কোথায় লাগে মল্লিকা সারাভাই।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০১:৪৫415648
  • পশ্চিমে ? দ্রৌপদী তো হিমাচল প্রদেশের মেয়ে। কাশ্মীরেও ঘন শ্যামবর্ণ হয়।

    এখনও অবধি শ্রেষ্ঠ দ্রৌপদী মল্লিকা সারাভাই।
  • Ishan | ১৪ আগস্ট ২০১৯ ০১:৩৪415647
  • মহাভারতের সবচেয়ে ভালো ব্যাপার হল দ্রৌপদী। পশ্চিমে জন্মে কীকরে তিনি কালো হলেন কে জানে। সে অবশ্য বলিউডে জন্মে মালাইকা অরোরাও কালো। আপনারা অনেকেই রূপা গাঙ্গুলিকে দিয়ে দ্রৌপদীর বিচার করেন। ভুল করেন। সৌন্দর্যের শেষ কথা মালাইকা আরোরা। আমি সিরিয়াল বানালে মালাইকাই দ্রৌপদী হতেন। ছাঁইয়া ছাঁইয়া গানটাও রাখতাম (অনুবাদ করে)।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০১:০৮415646
  • বেশ লিখব। কিন্তু মহাভারত নিয়ে আলোচনাটা হঠাৎ থেমে গেল। ওটা নিয়ে টই খুব দরকার।

    আপনি সকালে কোন প্রবন্ধের কথা বলছিলেন ? @ন্যাড়া বাবু
  • এলেবেলে | ১৪ আগস্ট ২০১৯ ০০:৪১415645
  • তাহলে অনুরোধ অন্তত তপন সিংহকে নিয়ে খুলুন।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০০:৩৭415644
  • গুরুতে সজ্জন আর দুর্জনের দুটো লিস্ট করব আমি। তবে দুর্জনদের নাম মুখে আনতে নেই।

    আপাতত ভাবে এখানে তিনজনকে খুব সজ্জন মনে হয় আমার।
  • অর্জুন | ১৪ আগস্ট ২০১৯ ০০:৩৩415643
  • আমি এতজনের বিশেষজ্ঞ নই, @এলেবেলে বাবু

    আর কম্পিটিশনে একেবারে বিশ্বাসী নই। গায়ত্রী দেবীকে নিয়ে টই খোলার কথা কখনো বলিওনি।

    গীতা দত্ত খুব সহজ এরকম মনে হবার কোনো কারণও নেই।

    @এলা দেবী, হাসি খুব ভাল। হার্ট ভাল থাকে। তবে হাসতে হাসতে খেয়াল রাখবেন, হয়ত দেখবেন নিজের মেসেজ পড়েই বেশী হাসছেন।
  • দোবরু | ১৪ আগস্ট ২০১৯ ০০:১৮415642
  • রামমোহন এত লড়ে ফড়ে শেষে নিজেই কিনা সেই অধিবেশনটা মিস করল যেকগানে সতীদাহ বেয়াইনী ঘোষিত হল? দ কেমন রঙ্গযাদু?
  • এলেবেলে | ১৪ আগস্ট ২০১৯ ০০:০৮415641
  • এ ব্বাবা! এ যে দেখছি রেগেমেগে!!

    এর একটাই মুহতোড় জবাব। অর্জুন একই সঙ্গে গায়ত্রী, অরবিন্দ ও গীতা দত্তকে নিয়ে তিন তিনটে টই খুলুন। লোকে দেখুক গবেষণা কাকে বলে। শাঁটুলবাবুকে নিয়ে চার নম্বরটা গবেষণার শেষে। হ্যাঁ, তপন সিংহ নিয়ে অবশ্যই। কারণ ওঁর অনুরোধে আমার মৃণাল সেন লেখা সারা।

    দেখা যাক দশ কা দম।
  • দোবরু পান্না | ১৪ আগস্ট ২০১৯ ০০:০৬415640
  • খিল্লি হইছন্তি নাকি? মু বসিব
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ২৩:৫৬415639
  • এরপর থেকে আমি ইনস্টলমেন্টে হাসব, বড্ড চোয়াল ব্যথা হচ্ছে না হলে।

    রানারা।
  • বেঙ্গলী | ১৩ আগস্ট ২০১৯ ২৩:৪৫415638
  • সেইসব খিল্লিবাজদের প্রতি কঠোর নিন্দা জানিয়ে গেলাম। নাহ, গুরু বড়ই গম্ভীর হয়ে গেছে, এসব বল মাটিতে পড়তে পেত না স্বর্ণযুগে।
    অর্জুন অভিষেক, এসব পা টানা ব্যক্তিগতভাবে নেবেন না প্লিজ। রেনেসাঁসংক্রান্ত বা তার পরের সময়ের আলোচনায় কিন্তু আমরা ঋদ্ধই হচ্ছি। এলেবেলে ও অর্জুন দুজনের তথ্যেই। আর এলিট সংসর্গজনিত আলোচনাই বা মন্দ কী? এখন নয় ফেসবুক এসেছে, তার আগে ট্যাবলয়েডগুলো তো এই সেদিন অব্দি এলিট গুজব ছেপে যেত, গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি।
  • র২হ | ১৩ আগস্ট ২০১৯ ২৩:৩৯415637
  • ও, গায়ত্রী দেবী। ওঁর নিন্দা করবো।
  • র২হ | ১৩ আগস্ট ২০১৯ ২৩:৩৫415636
  • আচ্ছা, এবার যদি লোকে খিল্লি করে তবে লোকের আর দোষ কি।
    আমি আর কারো নিন্দা করতে পারবো না বলে রাখলাম আগেই।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ২৩:২৮415635
  • এখানে অনেকে আছে যারা রামমোহনের মৃত্যুর ১৮৬ বছর বাদে প্রমাণ করে ছাড়ছেন, উনি আসলে একটি সুবিধেবাদে অ্যাংলোফিল, সতীদাহ বলে কিছু ছিল না, ব্রিটিশদের পটিয়ে পাটিয়ে একটা আইন খাঁড়া করিয়ে দিব্যি ইতিহাসের মই বেয়ে উপরে উঠে পা দোলাচ্ছে। রামমোহনের প্রথম জীবনীকার হল আসলে তার চামচা যে বৌদির গল্প টল্প জুড়ে দিয়েছে কিন্তু রামমোহনকে যে বেশ কষে নিন্দে করেছে সেই আসলি গবেষক। বিদ্যাসাগরের বেলায়ও তথৈবচ। এরা নূতন ইতিহাস সংস্কারক। একদম ভোল পাল্টে দিচ্ছেন। কোথায় সরোজ দত্ত, বিনয় ঘোষ !! দূর দূর, তারা দুটো আওয়াজ তুলেছিলেন। এই নব্য গবেষক গণ ও সেলফ প্রক্লেমড ঐতিহাসিকরা ভাগ্যিস এসে পড়েছিলেন, নইলে সমূলে সর্বনাশ হয়ে গিয়েছিল। এদের সিংহ গর্জনে পৃথিবী কম্পমান।

    কারো যদি ভাগ্যে অনেক শহরে, দেশে না থাকার ভাগ্যে না কুলোয় সেটা আর কি করা যাবে! সেই জন্যে অন্যে তার নিজের কথা, নানা শহরের থাকার কথা বলবে না পাছে কোন দুঃখু পান এতটা আশা করা বড্ড বেশী হয়ে যাচ্ছে!

    প্রাচুর্য, গ্ল্যামার, বৈভব, ক্লাব, পার্টি, শ্যাম্পেন, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কের লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কারো জগত নাই হতে পারে, কিন্তু অন্যের হতে পারে। আমি এসব চূড়ান্ত পরিমাণে উপভোগ করি, করছি, করব। All those are larger part of my existence.

    এখানে গায়ত্রী দেবীকে যারা গালাগাল দিচ্ছেন তারা যাদের সারাজীবন উপাস্য মনে করতেন সেই জ্যোতি বসু বা ইন্দ্রজিৎ গুপ্ত, ক্যালকাটা বা দিল্লী জিমখানা ক্লাবে মহারাণীর পাশে বসে ওয়াইন গ্লাসে চিয়ার্স ঠুকে সিপ দিতে পারলে মনে করতেন তাদের দেবী দর্শনের সঙ্গে তার প্রসাদও মিলেছে।
  • | ১৩ আগস্ট ২০১৯ ২২:৪১415634
  • বোঝো!!
  • বেঙ্গলী | ১৩ আগস্ট ২০১৯ ২২:৩৬415633
  • দেখুন মশাই, ব্রাহ্মণসন্তান, ত্রিসন্ধ্যা আহ্নিক করে বেঁচে থাকতে হবে রামরাজ্যে, গায়ত্রী না জানলে মুশকিল। চাপাতি বসানোর আগে ওদিকের ওনারা কলমা জিগাতেন শুনেছি, এদিকে গায়ত্রী জিগাতেই পারেন। আর বিবেকানন্দ নয় নাই জানলেন, নরেন্দ্রকে অস্বীকার করবেন কী করে!
  • | ১৩ আগস্ট ২০১৯ ২২:২৫415632
  • ডিসি তোমাকে না চাপ নিও না
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ২২:২৩415630
  • আমি কিন্তু নিজেও টই খুলিনা, কাউকে টই খুলতেও বলিনা। অন্তত গায়ত্রী-বিবেকানন্দ-নেতাজিকে নিয়ে তো নাই। ওরা সব মরে ভূত হয়ে গেছে, আর কোন কাজে লাগবে না।
  • | ১৩ আগস্ট ২০১৯ ২২:২৩415631
  • সরি মিসটেক।

    আই মিন টু সে এলেবেলে সলিড
  • এহেহেহে | ১৩ আগস্ট ২০১৯ ২২:১৫415629
  • এলেবেলে আর abcd দুটো আলাদা মানুষ।
  • | ১৩ আগস্ট ২০১৯ ২১:৫৭415628
  • এবিসিডি সলিড
  • pi | ১৩ আগস্ট ২০১৯ ২১:০৫415627
  • ওদিকে প্রণয় রায় গ্রেপ্তার?
  • এলেবেলে | ১৩ আগস্ট ২০১৯ ২০:৫৩415626
  • যাঁরা ভাটান ওই গায়ত্রী-ফায়ত্রী নিয়ে তাঁরা কদাচ টই খোলেন না। তাঁরা ফরমায়েশি লেখাও লেখেন না। কেবল অবিকল জলসাঘরের ছবি বিশ্বাসের স্টাইলে একে-ওকে তপন সিংহ, অরবিন্দ, গীতা দত্ত বা নেতাজিকে নিয়ে টই খুলতে বলেন। নিজে ওই ভুতের ভবিষ্যতের বিশ্বজিৎ চক্রবর্তীর স্টাইলে ইন দ্য ইয়ার ১৯৯৩ আমি যখন পুনেতে/দুবাইতে/পাঁচগনিতে/মুম্বাইতে ছিলাম তখন আমার পিসতুতো ভাইয়ের সেজো শালার ন' জ্যাঠামশাই বলে গপ্পো ফাঁদেন। আর আপন মনে গান গান আমাকে আমার মতো থাকতে দাও...।
  • | ১৩ আগস্ট ২০১৯ ২০:৩৬415625
  • বেঙ্গলী /দ একটু হিন্টস??
  • | ১৩ আগস্ট ২০১৯ ২০:৩৪415624
  • হুঁ প্রথমদিকে ক্রিকেটের টইতে বেঙ্গলীকে দেখে অন্য লোক ভেবেছিলাম। এই কদিন আগে হঠাৎি ঠিকঠাক চিনতে পাল্লাম।
  • বেঙ্গলী | ১৩ আগস্ট ২০১৯ ২০:২৩415623
  • ব, :))))
  • lcm | ১৩ আগস্ট ২০১৯ ২০:২০415622
  • আহা ডিসি, সে তো ফেসবুকে দেখেই থাকি - সুন্দরী মহিলার সাদা কালো ভিন্টেজ ছবি - উইথ ডেসক্রিপশন - মাই গ্রান্ডমা ইন হার প্রাইম। সে সব ছবি কি কম পড়িয়াছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত