এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩৩415560
  • এছাড়াও কবি লিখেছেন

    " যখন কেউ আমাকে পাগল বলে ( তখন সেতো ঠিক ই করে)!!!
  • abcd | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩২415559
  • নতুন আলু যেটা ফেব্রুয়ারি মাসে ওঠে, দিয়ে পাঁপরের তরকারি অতি উপাদেয়, খাইতে মঞ্চায়।
  • san | ১৩ আগস্ট ২০১৯ ১১:৩১415558
  • বদ্যিদের বিষয়ে কিছু লেখেনি :( :(
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:২৯415557
  • কিন্তু কবিরা পাগলকে খুব দাম দিয়ে থাকেন। এক কবি লিখেছেন," পাগলী তোমার সঙ্গে"
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:২৭415556
  • ডিসি আচ্ছা।

    আটোজ লাভলি ডেফিনেশন
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:২৫415554
  • ভিনটেজ একক। চাবুক একক।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:২৫415555
  • আহা কবি কি একটা?
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১১:২২415552
  • হ্যাঁ ওই টই টা পড়ে বুঝলুম আমি চণ্ডাল কারণ আমার মা বিপ্র ও বাবা শূদ্র। এছাড়াও পাগল বিয়ের ব্যাপরটা পুরো খেটে যাচ্ছে। আমার মায়ের একাধিক পাগল দাদু ছিলেন। একজন তো বেশ বিখ্যাত, বিলেত থেকে ডাক্তারি ডিগ্রি ও পাগলামি নিয়ে ফিরে বাকি জীবন আক্ষরিক অর্থে ঘোড়ায় চড়ে ও বগ্রা-পানকৌড়ি শিকার করে কাটিয়ে দিলেন। প্রভূত নেশা করতেন রাত্রদিন কিন্তু নাকি ধন্বন্তরি ছিলেন। অবশ্য গাঁ ঘরে সবকিছুই বাড়িয়ে বলার রেওয়াজ বেশি কাজেই শুড বি টেকেন উইথ নুন আন্দাজমতো। আরেকজন তিনি গুলুদাদু, স্বাধীনতা ইসে, তাঁর তাম্রপত্র ইত্যাদি আমি দেখেছি, তিনি নিয়মিত পমেটম ভেবে মুখে দাঁতের মাজন মাখতেন ও ভূত সেজে ঘুরে বেড়াতেন। আর কোনো গোলযোগ হলেই সবাইকে ডেকে চেঁচিয়ে হাট বসাতেন। ভীষণ রূপবান কিঞ্চিৎ তোতলা ছিলেন।

    একবার ওনার ঘরে চোর ঢুকে কিছুই না পেয়ে সম্ভবত রাগের চোটে পরনের ধুতি খুলে নিয়ে পালিয়ে যায়। উনি ডাকতে থাকেন : ও ঘোনতু বাই ও নান্তু বাই ও মন্তু বাই ও কুকা বাই ও বেংগল বাই ও ইংগোল বাই .............এরকম অনেক অনেক পারিবারিক ও প্রতিবেশীদের নাম লিস্ট ধরে ডাকার পর, সবাই যখন হন্তদন্ত দৌড়ে এসেছে তখন শেষ বাক্যবন্ধ : আমাল ঘলে চোল দুক্যাচে বাই !!!

    এছাড়াও পরবর্তী প্রজন্মের আরও আরো পাগলদের তো বাদ ই দিলুম। এমত বংশে বিবাহের ফলাফল বালক বাবু যা বলেছেন সেরকমই ঘটেচে !
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:২২415553
  • বেনারসী পরে ঐ পোলাও রান্না করতে হয়।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ১১:২১415550
  • কিন্তু কবি তো নিজেই বাঙাল। আই মিন কবিগুরু। তাহলে কাঁদবেন কার দুঃখে ?
    :) :)
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১১:২১415551
  • বেনারসী পোলাও হলো বাসমতী চালের ভেজিটেবিল পোলাও। ওটার সাথে রোগান জোস মেখে খেতে ব্যাপক লাগলো।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:২০415549
  • বাঘু ভারী ভালো কেক বানাতো। আহা। কতদিন সে আসে না।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:১৮415547
  • পিতামাতা বদ্ধপাগল হলে ছেলে কি মুক্তপাগল হবে? ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:১৮415548
  • একক গুরু তে বাঙাল র ছড়াছড়ি। আমাদের দুটো সলিড প্লেয়ার কলি আর ঝিকি গুরু ছেড়ে বিদায় নিয়েছে।

    কবি আর এমনি এমনি কাঁদেন নি....
  • b | ১৩ আগস্ট ২০১৯ ১১:১৫415545
  • হ্যাঁ, সে তো বটেই। কবি লিখেছেন, " যার পিতামাতা বদ্ধ পাগল ভালো কি হয় তাদের ছেলে"
    কে লিখেছিলেন? বাঙালীর স্মরণের বন্ধু, মননের সখা, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ। আঃ আবার পাঞ্জাবীর হাতা ধরে টানেন কেন মশায়? রবীন্দ্রনাথ নয়? তবে বাংলা মায়ের দামাল ছেলে জৈষ্ঠ্যের ঝড় বিদ্রোহী নজরুল। ধুর মশায়, এবারে কাছা খুলে যাবে তো। তবে সুকান্ত, সুকান্ত, সুকান্ত, অনাহারে যক্ষ্মায় মৃত সেই কিশোর কবি।

    এঃ পচা ডিম। এটাও ভুল হলে আপনারা কিস্যু জানেন না।
  • | ১৩ আগস্ট ২০১৯ ১১:১৫415546
  • ডিসি বেনারসী পোলাও টা কী জিনিস? (২)
  • .. | ১৩ আগস্ট ২০১৯ ১১:০৫415544
  • "যে বংশের সাথে বিয়ে হবে তার অন্ততঃ তিন পুরুষের মধ্যে কেউ পাগল আছে কিনা দেখতে হবে, বিশেষত মাতৃকুলে। যদি থাকে তবে সেই বংশে বিয়ে দিলে সন্তানদের মধ্যে পাগল হবার সম্ভাবনা স্বীকার করে নিয়ে তবে বিয়ে দিতে হবে।"
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১১:০২415543
  • কাঁদে হয়তো ওইজন্যেই। ঃ-)
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১০:৫৮415542
  • এসব ঘটিদের অবদান। ঘটস দের কাজ ই হলো ট্রিভিয়ালি রিডিকিউলাস এন্ড রিডান্ডেন্ট সব জিনিসপত্র বানিয়ে তার একটা গালভরা নাম দিয়ে তাই নিয়ে তিনপাতা হাপুস কাঁদবে। খেতে গিয়ে দেখো মুখে দেওয়ার যোগ্য নয় সেসব !!
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১০:৫২415541
  • এরকম আরেকটা হলো ডিমের পায়েস। ডিম আর পায়েস, দুয়েরই অপমান।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১০:৫১415540
  • পাঁপড় জিনিসটা দিয়ে আদৌ তরকারি কী করে সম্ভব, সেটা ভেবেই আমার মেহেরালি হবার দশা। ঝোলে ভিজে নেতিয়ে যাবে তো!
  • একক | ১৩ আগস্ট ২০১৯ ১০:৪৮415539
  • আমিও যাই। বাসন্তী পোলাও, কইমাছের হরগৌরী, পাঁপরের তরকারি, নবরত্ন কারী এসব যারা খায় যারা রাঁধে সবাইকে ফেলে দুরমুশ করলে শান্তি হয়।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১০:৪০415538
  • ওদিকে এক টইতে পড়লাম বাসন্তী পোলাও শুনলেই চটে রেগে ক্ষেপে যান একজন। ঃ-)
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১০:৩৭415537
  • গতোকাল কপার চিমনিতে বেনারসি পোলাও খেলাম, বেড়ে বানিয়েছিল।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১০:৩৬415536
  • পালাবার আগে পোলাও খেয়ে যেতেন। ঃ-)
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ১০:৩৪415535
  • এবার রামায়ণ মহাভারত কে একটু ছাড়ান দ্যান। যা চলছে এখানে কাল থেকে, ব্যাসদেব নিজে থাকলে পোটলা পুটলি নিয়ে পালিয়ে যেতেন এতক্ষনে। হয়তো বলতেন যে গুরুর পাতায় চাল লিখলেও পাবলিক ওটাকে পাকিয়ে পোলাও বানিয়ে ছেড়ে দেয়।

    :) :)
  • hmm | ১৩ আগস্ট ২০১৯ ১০:৩১415534
  • রবীন্দ্রনাথের গর্ভে গনেশের থেকে বেটার
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১০:২৯415533
  • :d
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১০:২১415532
  • তাড়াহুড়োর চোটে পড়লাম, গণেশের গর্ভে রবীন্দ্রনাথের সন্তান --- ঘাবড়ে ঘ হয়ে গেছিলাম। ঃ-)
  • dc | ১৩ আগস্ট ২০১৯ ১০:১৯415531
  • হক কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত