এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আরে ধুর | ১৩ আগস্ট ২০১৯ ১০:১৬415530
  • লবকুশ রাবণের ছেলে হলেই বা ক্ষতি কি? নতুন বউঠানের গর্ভে রবীন্দ্রনাথের সন্তান থাকলেই বা ক্ষতি কি? গণেশ দুধ খেলেই বা ক্ষতি কি? সবই যার যার নিজের ব্যাপার।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ১০:১৫415529
  • এইমাত্র গায়ত্রী দেবী বিষয়ে পড়ছিলাম। পড়বো কী, ছবিগুলো দেখেই তো ফিদা! ঃ-) একেবারে নিখুঁত সৌন্দর্য্য, যেন ছেনি-হাতুড়ী দিয়ে পাথর ক্ষুদে ক্ষুদে দক্ষ ভাস্কর বার করে এনেছে মুখটি।
  • ন্যাড়া | ১৩ আগস্ট ২০১৯ ১০:১৩415528
  • ও ওজ্জুনবাবু প্রবন্ধটার কী হল? আমার মতন অভাজন যে হা পিত্যেশ করে আছে!
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৫৪415527
  • দুর্গা খোটের আত্মজীবনীর ইংরেজি অনুবাদ অনেক বছর হল বেরিয়েছে। পড়ে দেখতে পারেন। উনি ইরাবতী কার্ভের সমসাময়িক।

    মরাঠীতে 'মি দুর্গা খোটে বলতে'
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৯:৩৯415526
  • হুঁ, স্মৃতিকথা থাকলে খুব মূল্যবান হবার কথা। সেই সময়ের বার্মাও খুব ইন্টারেস্টিং। আর, ইরাবতীর মতন মেয়ে নিশ্চয় সমকালীন রাজনৈতিক ব্যাপার নিয়ে খবর রাখতেন। চট্টগ্রামের প্রীতিলতা, কল্পনা ---এঁদের কার্যকলাপ নিশ্চয় মানসিকভাবে ওঁকে প্রভাবিত করেছিল।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৯:২৭415525
  • ইরাবতী কার্ভে সেই সময়ের আন্দাজে খুব ইন্টারেস্টিং কাজ করেছেন। ওঁর একটা চটি বই আছে মহারাষ্ট্রের মহিলাদের রিচ্যুয়াল নিয়ে। কি ভাবে রিচ্যুয়াল গুলো এল, নূতন রিচ্যুয়াল ইমপ্লিমেনটেড হল এবং মেয়েদের জীবনে তার ইমপ্যাক্ট ইত্যাদি।

    ইরাবতী কার্ভের কন্যাও লেখিকা গৌরী দেশপাণ্ডে। তাকে পুনেতে থাকার সময় বইপ্রকাশ, স্টোরি টেলিং সেশনে দেখেছি কয়েকবার। রাজলক্ষ্মী মাসিমার (কবি রাজলক্ষ্মী দেবী) সঙ্গে গৌরী দেশপাণ্ডের বাড়িতেও যাওয়ার কথা হয়েছিল কিন্তু উনি হঠাৎ মারা গেলেন। খুব ইচ্ছে ছিল জানতে ওঁর মা কোনো স্মৃতিকথা রেখে গেছেন কিনা!

    ইরাবতীর জন্ম বড় হওয়া বর্মায়, তারপর আপনি যা বললেন ৩০ র দশকে জার্মানিতে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৯:২৫415524
  • এই রাজপরিবারের ব্যাপারগুলো শুনলে বেশ অবাক লাগে। উত্তরাধিকারী দত্তক নেওয়া। তাও একবার দুবার নয়, পর পর সাত পুরুষ ধরে !!!!
    (চাঁচলের রাজপরিপরিবারের কথা পড়ছিলা শিব্রাম চক্রবর্তীর লেখায়, উনি ওই রাজবংশের ছেলে, সেখানেও শুনি পরের পর দত্তক নিয়ে উত্তরাধিকার রক্ষা করতে হয়েছিল। এটা খুব অদ্ভুত লাগে। এক একজন রাজার একাধিক রাণী, অথচ পুত্রসন্তান হয় না/ হলেও বাঁচে না, কীরকম অবাক লাগে। )
  • abcd | ১৩ আগস্ট ২০১৯ ০৯:২০415523
  • এসব 'গবেষণা' অনেকেই করেছেন, ছেপেওছেন, নরসিংহ শীল, রাজেশ দত্ত, রাজাগোপাল বাবু, নিরঞ্জন ধর... ধোপে টেকেনি।
    ইদানিং গণেশের প্লাস্টিক সার্জারি নিয়েও 'গবেষণা' চলছে। ধোপে না টিকলেও ভোট টিকে যাচ্ছে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৯:১৮415522
  • অর্জুন, ধন্যবাদ। বইয়ের নামগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনাদের আলোচনা চলছিল বলেই ইরাবতী কার্ভের বইটাও পেয়ে গেলাম। একজন লিংক দিয়েছিলেন। নামিয়ে নিলাম। আবারও ধন্যবাদ। যিনি দিয়েছিলেন লিংক, তাঁকেও অনেক ধন্যবাদ।
    এই ইরাবতীর জার্মানিতে থাকার সময়কালটাও খুব গুরুত্বের। ঐ ত্রিশের দশকে তখন ওখানে রাজনৈতিক ঝঞ্ঝা চলছিল, তিনি হয়তো স্মৃতিকথা ধরণের কিছু লিখে থাকতে পারেন তাঁর সেখানে থাকার সময় নিয়ে। তাতে নানা ইন্টারেস্টিং ব্যাপার থাকার সম্ভাবনা। হিটলারের উত্থান তো সোজা কথা নয়! তারপর ধড়পাকড় ইউনিভার্সিটিগুলোতে ও। সেইসব ব্যাপার নিয়ে লেখা থেকে থাকলে খুব গুরুত্বের।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৯:১১415521
  • দীয়াকে রাম, হনুমানের বংশধর কেন সাজতে হচ্ছে জানিনা। ভেরি স্যাড। ওর নিজের পরিবার কি যথেষ্ট নয়। জয়পুর রাজ পরিবারের গিনিস বুকে তিনটে রেকর্ড আছে।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৯:০৯415520
  • @আতজ, আপনি তো ফিকশন লেখেন। জ্যোতির্ময়ী দেবীর জন্ম, বড় হওয়া জয়পুরে। ওঁর বাবা ওখানকার রয়্যাল কোর্টের কোনো উচ্চপদে ছিলেন। জ্যোতির্ময়ী দেবীর জয়পুর রাজ পরিবারের অন্দরমহল নিয়ে স্মৃতিকথা আছে। ওঁর মা, দিদিদের সঙ্গে উনি যেতেন এবং যেসব গল্প শুনতেন। অনেক বছর আগে বইমেলায় দেখেছি। 'রানীর অন্দরমহল' বা ওইরকম কিছু। ওখানে ভাল ফিকশনল এলিমেন্ট পাবেন।

    ইউরোপে পড়াশোনা করা গায়ত্রী দেবী যখন পর্দা প্রথা ছেড়ে বেরিয়ে আসছেন জয়পুরে এবং নানা সামাজিক কাজ করছেন তখন অন্দরমহলের মহিলাদের পূর্ণ সমর্থন পেয়েছিলেন। ওরা চেয়েছিল গায়ত্রীর হাত ধরে বাইরে বেরিয়ে আসতে।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৯:০৩415519
  • @এবিসিডি, "একজন নারী ও পুরুষের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব, শ্রদ্ধার, পারস্পরিক ভরসার সম্পর্ক কল্পনা করা কি খুবই মুশকিল এই আজকের যুগে এসেও? এই অসুবিধে থেকেই কি কুন্তী-বিদূর, দ্রৌপদী-কৃষ্ণ, অজিত-সত্যবতী, আরও দুপা এগিয়ে বিবেকানন্দ-নিবেদিতা?
    মনের জট(?) আজও কাটেনা?"

    অবশ্যই কিন্তু তাদের মধ্যে প্রেম আর যৌনতা থাকলেই বা ক্ষতি কি! ওটা তাদের ব্যাপার।

    নিবেদিতা- বিবেকানন্দের সম্পর্ক নিয়ে একজন বই লিখছেন, সম্পূর্ণ গবেষণা নির্ভর কিন্তু তার আশঙ্কা আছে আদেও সেটা কখনও প্রকাশ করতে পারবেন কিনা!

    'ওঁ টেম্পুরা; মানে কি?
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৯:০১415517
  • ব্রতীন, তালের লুচি করতে বলো। ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৯:০০415516
  • হ্যাঁ অর্জুন, দীয়া কুমারী তো একেবারে হৈ চৈ লাগিয়ে দিয়েছেন মিডিয়া জুড়ে। ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৫৮415515
  • এদিকে ঘটনা গুরুতর। কাল কে
    প্রচুর বুদ্ধি খরচ করে কালকে এক পিস হেঁড়ে
    তাল কিনে এনেছি।তালফুলুরি মা ব্যাপক নামায়। কিন্তু তালক্ষীর এ ব্যথা।রেসিপি চাই।
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৫৫415514
  • গায়ত্রী দেবীর দৌলতে জয়পুরের রাজ পরিবারের অনেকেই বাংলা বলতে পারে এবং ওদের মধ্যে একটা বঙ্গ প্রীতি খুব। জয়পুরের সঙ্গে বাংলার ঐতিহাসিক যোগাযোগ প্রায় চারশো বছরের।
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৫৩415513
  • ফেক তো এখানেই দেখলাম। সত্যি হলেও সেটা কারও উস্কানির ফল, নাহলে এতদিন পরে এ সব নিয়ে কে মাথা ঘামায়, যেখানে পেটের ভাত জোগাড় করতেই জিভ বেরিয়ে যাচ্ছে।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৫২415511
  • আরে ঈশেন যে। কেমন আছে হে?
  • অর্জুন | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৫২415512
  • @আতজ, গায়ত্রী দেবীর পরেই জয়পুরের রাজ পরিবারে চোখে লাগার মত সুন্দরী হলেন দীয়া কুমারী। যাইহোক, দীয়ার বাবা ভবানী সিং ছিলেন জয়পুর খানদানের একমাত্র ঔরসজাত heir.। তার আগের সাত পুরুষ যারা মহারাজা হয়েছিলেন সকলেই দত্তক। ভবানী সিং ইয়ের পিতা মান সিং দ্বিতীয় যাকে সবাই জয় সিং নামে বেশী জানত হলেন জয়পুরের শেষ শাসক। খুব নামকরা পোলো প্লেয়ার ছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ওঁর তিন স্ত্রী। দীয়ার ঠাকুমা হলেন সবচেয়ে বড়, যোধপুরের রাজকন্যা। তৃতীয় স্ত্রী হলেন কোচবিহারের গায়ত্রী দেবী যার এ বছর শতবর্ষ।

    ভবানী সিং ও গায়ত্রী দুজনকেই ইন্দিরা গান্ধী ইমারজেন্সির সময় তিহারে পুরেছিলেন।

    বাড়ির ড্রাইভারের বংশের ছেলেকে বিয়ে করে দীয়া হই চই ফেলে দেন কিন্তু ঠাকুমা গায়ত্রী ফুল সাপোর্ট করেছিলেন।
  • sm | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৪৪415510
  • অনেক কটা মেইনস্ট্রিম মিডিয়াতেই খপর করেছে।
    ওটা যে ফেক,এই বলে কেউ দুঃখু প্রকাশ ও করে নি।
    ভারী আশ্চর্যম।
    বাংলায় যাকে বলে সাসপিশাস!
  • Ishan | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৩৮415509
  • কিন্তু জোমাটো কি ফেক নিউজ? এবিপি আনন্দ না কোথায় দেখলাম, গোলমাল হচ্ছে কিছু। হয়তো সেটা তৈরি করা, কিন্তু হচ্ছে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৩৭415508
  • এবিসিডি, হ্যাঁ, পুরনো অনেকেই আর আসেন না। লেখেন না।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৮:৩১415507
  • জোমাটো শুনলেই টোমাটো মনে হয়। ঃ-)
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ০৮:২৯415506
  • সবই ঘণ্ট পাকানো, এই আর কি! পুরোটাই একটা গপ্প নিয়ে, যা নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকে লিখেছে।

    এর থেকে জোমাটোর ফেক নিউজের ব্যাপারটা অনেক বেশি মনোযোগ দাবি করে। একটা দাঙ্গা লাগানোর চেষ্টা তো চলছেই।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:২৮415505
  • ওহো এবিসিডি- সরি। সেদিন কেউ একজন বললে আপনি কেসি তাই ভাবলাম।

    কিছু মনে করবেন না।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৮:২৪415504
  • গোটা চারেক ব্লান্ডার? বলো কী হে ভায়া?
  • abcd | ১৩ আগস্ট ২০১৯ ০৮:২৩415503
  • প্রসঙ্গত বলে যাই, আমি অনেক অনেক পুরোনো নীপা। প্রায় সবাইকেই চিনি তাঁদের এই মায়াপাতায় আঁচড় কাটা দেখে। নিজে কমেন্ট করিনি কখনও। কেসি'কেও চিনি, বেশ কিছু বইপত্তরের ইকপি আমায় দিয়েছেন উনি। অনেকদিন ওনাকে এখানে দেখিনা, দেখিনা অনেককেই। তাঁরা সবাই চুপ হয়ে গেছেন, কেন জানিনা।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:২২415502
  • রাম কে নিয়ে নো চ্যাংড়ামো।
    জীবনে গোটা চারেক বড় ধরনের ব্লান্ডার ছাড়া তাঁর চরিত্র একেবারে ঝকঝকে। ঠিক যেন সার্ফ এক্সেল ট কাচা।

    বিধিসম্মত সতর্কীকরণ আমাকে আবার বিজেপি ভেবে বসবেন না। আই জাস্ট হেট দেম
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৮:১৩415501
  • রামের পূর্বপুরুষ না? এসে নাতির নাতির নাতির .... রাজ্য দেখে যান। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত