এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:০৯415500
  • ইয়ে মানে মান্ধাতা কে আবার ডাকাডাকি কেন??
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৮:০৭415499
  • কেসি নিবেদিতা বিবেকানন্দ এ দোষ দেখি না। শ্রদ্ধা না থাকলে প্রেমের গভীরতা থাকে না। এটা আমি মন থেকে মানি
  • 3CPO | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৫৯415498
  • জ্যোতিবসু, বিমন বসু, বুদ্ধদেব ভ্ট্টাচার্য্য এর একটা মেনাজে আ ত্রোয়া কল্পনা করুন। মনের সব জট কেটে যাবে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৫৫415497
  • চিন্তা করুন, লোকেই বলেই না! তবু তো অজিত-সত্যবতী বলতে পারে, ব্যোমকেশ-অজিত বলতেই পারে না!
    ও মান্ধাতা, ও মোরোস ! ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৫৩415496
  • কৃষ্ণ -অর্জুন
    অজিত-ব্যোমকেশ
  • abcd | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৫১415495
  • একজন নারী ও পুরুষের মধ্যে স্বাভাবিক বন্ধুত্ব, শ্রদ্ধার, পারস্পরিক ভরসার সম্পর্ক কল্পনা করা কি খুবই মুশকিল এই আজকের যুগে এসেও? এই অসুবিধে থেকেই কি কুন্তী-বিদূর, দ্রৌপদী-কৃষ্ণ, অজিত-সত্যবতী, আরও দুপা এগিয়ে বিবেকানন্দ-নিবেদিতা?
    মনের জট(?) আজও কাটেনা?

    ওঁ টেম্পুরা।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৯415493
  • এলা, রামায়ণ এর সীতা কৃষিকৌশল শুনে মনে হল আজকের যুগে এই জিএম ফুড এর টেকনোলজি আর মনশান্তো কোম্পানি ইত্যাদি নিয়ে এরকম একটা মোটা থ্রিলার লেখা যায়। ঃ-) সবকটাকে পারসোনিফাই করতে হবে, তারপরে তুমুল রোম্যান্স অ্যাবডাকশন যুদ্ধ একেবারে লাগ লাগ ভেলকি নারদ নারদ কেস। ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৯415494
  • বরং এইটা শুনুন
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৮415492
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৫415491
  • আর, কর্ণ হল কান। যা টানলেই মাথা আসে। ঃ-)
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৪415490
  • হ্যাঁ এলা, রূপক হিসেবে বিচার করলে গোটা কুরুক্ষেত্র যুদ্ধটাও তো রূপক হতেই পারে। হয়তো মানুষের অন্তঃপ্রকৃতি আর বহিঃপ্রকৃতির লড়াইয়ের কথাই বলা হয়েছে। পঞ্চপান্ডব হয়তো ফাইভ সেন্সেস। আর একশো কৌরব হয়ত নানারকম দুরাচার। কৃষ্ণ হয়তো এদের নেপথ্যের পুতুলনাচিয়ে।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪৩415489
  • এলা, সুন্দরী কম পড়বে কেন? কিন্তু তারা কেউ দ্রৌপদীর মতো ক্ল্যাসিক্যাল সুন্দরী ছিলেন না
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৪০415488
  • বোধি দা আজকাল তুমি খুব ফাঁকিবাজ হয়েছো। আড্ডা দিতেই চাও না।

    অথচ তোমাদের মতো বয়েস এ আমি কত আড্ডা দিতাম
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩৮415487
  • বিদুরের সাথে কুন্তী নিয়ে আপত্তি নেই। এটা তাহলে বলাই থাকত কাহিনিতে। এটা হতেও পারে নাও হতে পারে, প্রমাণ কিছু নেই ওই ফিকশনে। প্রমাণ দাঁড় করানোর জন্যই যুধিষ্ঠিরকে এগিয়ে দেওয়া, কিন্তু সেটা হলে বলা থাকত, লুকোবার দরকার হত না।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩৬415486
  • সরি, ওটা এলা হবে। স্পেল চেকার পুরো মা মাসি করে দিচ্ছে।
    :) :)
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩৫415485
  • জেলার সাথে একমত। এই রামায়ণ, মহাভারত সবই তো রূপকের গল্প হতে পারে। তাতে নানা ইমোশন জুড়ে জুড়ে সেগুলোতে হিউমান এলিমেন্টস আনা হয়েছে। বেশি খটমট টেকনিকাল বা রূপক থেকে গেলে সেগুলো কত জন পড়তো ?
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩২415482
  • সেটা তো হতেই পারে। মায়ের মন, সারা জীবন কর্ণের মাতৃ পরিচয় লুকোতে হয়েছে। হয়তো স্নেহের বশে কর্ণ কে জন্মের পরে কুন্তী মেরে ফেলতে পারেন নি, হয়তো কাওকে দিয়ে দিয়েছিলেন পালন করতে, পরে ভাসিয়ে দেওয়ার গল্প এসেছে।

    কিন্তু তাও বুঝে পেলুম না আপনারা বিদুরের সাথে কুন্তী কে নিয়ে এতো সেনসিটিভ কেন ? :) :) এটা কোনো ভাবে আপনাদের একটা ইমোশনাল কর্ড এ আঘাত করছে বারবার।

    আমার এটাই বক্তব্য, যদি থাকে বলে কেও কল্পনাও করে নি, সেটা কোনো চরিত্র দোষ নয়। একেবারে স্বাভাবিক, ন্যাটারাল হিউমান ইমোশন।
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩২415483
  • ঐ কর্ণকে দেখে এলিয়ে যাওয়া-টাওয়া সব পরে বানানো গল্প। আর ভিসিট তো ছিল অর্জুনের প্রাণরক্ষার্থে। নাহলে তো আরও আগেই দেখা করা যেত। যেত না?

    মোদ্দা, একটা গল্প নিয়ে আপনি যা কিছুই ভাবতে পারেন, কিন্তু সেটাকে গবেষণা বলতে আমার আপত্তি আছে, কারণ অন্য কোনও সোর্স থেকে সেটাকে ভেরিফাই করার জায়গা নেই।

    মনে করুন দ্রৌপদীও আসলে একটা উন্নত যুদ্ধবিদ্যা, তাই সব ভাই মিলে ভাগ করে নেওয়া (মহাভারতে এরকম উদাহরণ দ্বিতীয় নেই)। তাই দুর্যোধনের এতো লোভ দ্রৌপদীর উপর (সুন্দরী কি আর কম পড়িয়াছিল), তাই অভিমন্যু মারা গেলে এত হা-হুতাশ, দ্রৌপদীর সব ছেলে যে পাণ্ডবশিবিরে অশ্বথামার হাতে খুন হল তা নিয়ে সেরকম উথাল-পাতাল কিসু নেই। মানে দ্রৌপদীর মানবীসত্বা পুরোটাই গপ্প, সান্ধ্যভাষা। আসলে একটি উন্নত টেকনোলজি। যেমতি রোমিলা থাপার সীতাকে কৃষিবিদ্যার বিশেষ কৌশল মনে করেন, যা রাবণ রামের থেকে চুরি করেছিল।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:৩০415481
  • যুধিদাদা কৃষ্ণকে কিছু কইলেন না, দেখেছ সেটা?
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:২৬415480
  • সে টা জানতে পেরে যুধিষ্ঠির মাকে অভিশাপ দিলেন মেয়েদের পেটে কোন কথা থাকবে না।

    ইয়ে মানপ তারপর থেকেই মেয়েরা
    " পেটপাতলা"
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:২০415479
  • আরও আছে। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে যাবার পরে কর্ণের শবদেহের উপরে বস্ত্রাচ্ছাদন দিলেন কুন্তী। তখনই অন্য পুত্রদের কাছে বললেন কর্ণ ছিল প্রথম পার্থ। তার আগের মুহূর্ত পর্যন্ত পঞ্চপান্ডব এটা জানত না। (কৃষ্ণ জানতেন। কিন্তু জানান নি এই পাঁচ ভাইকে। )
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৯415478
  • আর অর্জুন কর্ণের শেষ যুদ্ধ এর আগে কুন্তীর কর্ণ ভিসিট?
    যা নিয়ে লেখা কর্ণ কুন্তী সংবাদ??
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৮415477
  • না না, সেটা একেবারেই ধরছি না। বদল টদল যা হবার হয়ে টয়ে এই ধামসা ইয়াম্মোটা এই বস্তুটি যা হয়েছে সেইটিকেই ধরছি আমাদের ফিকশন হিসেবে।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৬415475
  • অর্থাৎ আপনি ধরে নিচ্ছেন কালীপ্রসন্ন সিংহ যে সংস্কৃত অরিজিনাল টা থেকে অনুবাদ করেছিলেন, সেই সংস্কৃত মহাভারত টি শুরু থেকে শেষ পর্যন্ত (মানে কালীপ্রসন্ন সিংহ ) দেখা পর্যন্ত একেবারে অবিকৃত ছিল ? কেও কোনোদিন ওটাকে হাত লাগে নি ? এবং ওটা একদম অতিহাসিক দলিল ?
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৬415476
  • ইয়ে মানে আমি বরং একটু মান্না দে শুনে আসি
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৫415474
  • কিন্তু অস্ত্রপরীক্ষার দিন হস্তিনানগরে --- কর্ণকে দেখেই কুন্তী যে কেমন এলিয়ে গেলেন ? অধিরথ আর রাধার ছেলে হলে কুন্তী ওরম এলিয়ে যেতেন?
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০৩415473
  • সাথে পেঁয়াজি। আহা জমে যাবে
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০২415472
  • মূল মহাভারত কে দেখেছে মানে? এই যে কালীপ্রসন্ন সিংহের বিরাট মহাভারত, এটা তো মূল মহাভারতেরই অনুবাদ! (এইটাকেই প্রামাণ্য ধরে নিয়ে ফিকশনাল সেই জগতটায় ঢুকছি তো! )
  • Ela | ১৩ আগস্ট ২০১৯ ০৭:০১415471
  • কে বলেছে কর্ণ আসলে কুন্তী-সূর্যের ছেলে? কর্ণ আদপে অধিরথ আর রাধার পুত্র, অর্থাত ১০০% সূতপুত্র (ছবি ও সই মিলিয়ে নিন)। পরে দূর্যোধন কারও কথা না শুনে ওকে রাজা করে দেওয়ার জন্য ক্ষত্রিয়দের মানরক্ষার্থে ওকে কুন্তী-সূর্যর পুত্র বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ন্যান আমার দু’পয়সা ইন্টারপ্রিটেশন।

    সেই সত্য যা রচিবে তুমি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত