এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫৯415470
  • মূল মহাভারত কে দেখেছে -? আমরা যেটা দেখছি সেটা হয়তো অনেক গুলো ভার্সন এর মধ্যে দিয়ে এসেছে, প্রতি ১০০- ২০০ বছরে নানা কিছু অ্যাড হয়েছে ডিলেট হয়েছে। মাঝে কোনো রাজা বা ব্রাম্মন দলপতিরা কেও আপত্তি তুলেছেন বিদুরের সাথে কুন্তীর প্রেম, ক্ষত্রিয়ের সাথে শুদ্রের প্রেম মারাত্মক জিনিস, সমাজ রসাতলে যাবে, সুতরাং গল্প মডিফাই করে দেওয়া হোক। এসবই তো নানা রকম পসিবিলিটি ? নাকি কোনো প্রশ্নই তোলা যাবে না ?

    আমরা কেওই সত্যিটা জানি না, জাস্ট একটা গল্পকে অন্য ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি। আমরা বললেই কি আর কালকে বিদুর যুধিষ্ঠিরের বাবা হয়ে যাবেন ? এ তো আর না ড তিওয়ারি নয় যে ডিএনএ টেস্টিং হবে।

    ওনারা যদি সবাই গল্পের চরিত্র হন, তাহলে তো সত্যি মিথ্যের প্রশ্নই আসে না।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫৮415469
  • ব্রতীন,
    তোমাদের তো শুনছি শ্রাবণঘনগহন মোহে টাইপের দিন! কী চমৎকার সব মেঘের ছবি তুলে তুলে পোস্টাচ্ছে বন্ধুরা। ঃ-)
    তোমাদের কি আজ খিচুড়ী ডিম্ভাজা?
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫৫415467
  • ওফফফ আটোজ ফুল ফর্মে
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫৫415468
  • অমিত, আরে সেটাই তো! কাহিনিটা যদি অন্যরকমই হত তাহলে রিস্ক নেবে কেন? হয় কর্ণকে জন্মের অনেক আগেই অ্যাবর্ট করে দেওয়া হত, নয়তো সদ্যোজাত অবস্থাতেই দুধে মুখ ডুবিয়ে মেরে বাবলাতলায় পুঁতে ফেলা হত।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫১415465
  • কুন্তী-বিদুরের প্রেমে আপত্তি কীসের? কোনো আপত্তি নেই। কোনো প্রমাণও নেই। প্রমাণ হিসেবে আপনার যুধিষ্ঠিরকে দাঁড় করাতে চান। আমাদের বক্তব্য এটাই যে সেরকম কেস হলে তাহলে সেটা বলাই থাকত মূল মহাভারতেই।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৫১415466
  • অটোজ, আপনি মহাভারত কে একেবারে লিটেরালি লাইন বয় লাইন নিয়ে নিচ্ছেন। লেখার মধ্যেও যে একটা পাঠকের কল্পনার স্বাধীনতা থাকে, বা অন্য ভাবে ইন্টারপ্রেট করার স্বাধীনতা, সেটাকে একদম ধরছেন না।

    আপনি একেবারে ১০০- % নিশ্চিত যে সূর্যই এসেছিলেন, অন্য কেও নয় ? কুন্তী তাকে চলে যেতেও বলেছিলেন ? নিশ্চিন্ত ? অন্য কারোর সাথে প্রেম ঢাকতে সূর্যের গল্প আমদানি হয়নি ? কর্ণ কে তিনি সত্যি নিজেই ভাসিয়ে দিয়েছিলেন, অন্য কেও জোর করে তার থেকে কেড়ে নেন নি ? ওনার মা বা অন্য কেও দাসী তো তাকে ওষুধ খাইয়ে অজ্ঞান করেও বাচ্চা নিয়ে পালিয়ে অন্য কাওকে দিয়ে দিতে পারতেন ?

    তাহলে আর আলোচনা কেন ? পুরোটাই সত্যি ধরে নিলেই হয়ে যায়।

    ব্যাস তো আর ডকুমেন্টারী লেখেন নি। সব কিছুর শেষেও এটা একটা এপিক, ইতিহাস নয়।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৪৮415464
  • তারপরে বকরূপী ধর্ম নানা প্রশ্ন করে উত্তর পেয়ে যুধিষ্ঠিরকে একশোতে একশো দিলেন(নিজের বাবার কাছে পরীক্ষা দেবার কত সুবিধে ঃ-) )। সেই বেলা?
    সূর্যের ছেলে কর্ণের কবচকুন্ডল চেয়ে নিয়ে গেলেন ইন্দ্র(অর্জুনকে সুবিধে করে দেবার জন্য), সেই বেলা?
    সূর্য তখন কোথায় গিয়ে ইন্দ্রকে কইবেন, "দাদা এটা কী করলে? আমার ছেলের প্রোটেকশন কেড়ে আনলে?", তা না, তাকে কিছুই করতে দেখা যায় না। বরং ইন্দ্রই একটু কেমন সংকোচের সঙ্গে কী একটা অস্ত্র দিয়ে আসেন কর্ণকে।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৪৫415463
  • আটোজ বৃষ্টির জন্যে আজকে মর্ণিং ওয়াক মায়া করে দিলাম৷ চাদর চাপা দিয়ে এখনো ল্যাদ খাচ্ছি
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৪৩415462
  • কিন্তু অটোজ আর ব্রতীন, আমি এখনো বুঝতে পারছি না, বিদুর এর সাথে কুন্তীর যদি একটা প্রেম হোক, বা প্লেটোনিক সম্পর্ক হোক, যাই হোক, যদি ঘটেও, এটা নিয়ে আপনেরা এতো কেন সেনসিটিভ ? হলে দোষটা ঠিক কিসের ?

    যদি কিছু থাকেও, তার জন্যে বিদুরের চরিত্রে কি একেবারে কালি লেগে গেলো ? একটা সিম্পল হিউমান ফিজিক্যাল বা ইমোশনাল এঙ্গেল থেকে দেখুন না। বিবাহবর্জিত প্রেম বা ফিলিংস তো আর ক্রাইম নয়।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৪২415461
  • সূর্য-কুন্তীর কেসটা অত সোজা না। কুন্তী সূর্যকে "প্লীজ আপনি এবারে চলে যান", এটাই বলেছিলেন। বলেছিলেন উনি চেক করে দেখার জন্য ডেকেছিলেন। কুন্তী তখন অত স্বাধীন হলে পরে কর্ণকে জন্মমাত্র ভাসিয়ে দিতেন না, সিঙ্গল মাদার হিসেবে পালন করতেন।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৩৮415460
  • সে তো তপস্য টপস্যা করে অর্জুনও গিয়ে বাবা ইন্দ্রের কোলে বসলেন, দেখলেন নক্ষত্রেরা সব ইয়া বড়ো বড়ো আগুনের গোলা। বজ্র মেরে মেরে ইন্দ্রের হাতে কড়া পড়ে গেছে।
    সেই বেলা?
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৩৬415459
  • কর্ণের জন্ম টাই তো একটা বড়ো প্রমান যে কুন্তী ভালোই স্বাধীনচেতা ছিলেন আর নিজের সঙ্গী নিজেই বেছে নিয়েছিলেন বিয়ের আগেই। এবার কর্ণ জন্মানোর পরে পরে হয়তো ওটা চাপা দেওয়া যায়নি, সুতরাং সূর্যদেব এর গল্প বানাতে হয়েছিল। আসলে কর্ণের বাবা যে কেও হতে পারে, কেও জানে না। তখন ও বিদুর সিন্ এ আসেন নি, সুতরাং ওনাকে ছেড়ে দেওয়া যায়।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৩৫415458
  • তা কেন?
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৩৩415457
  • অটোজ, দেবতাদের বর্ণনা পড়ে কিন্তু সেসব কোনো লোক গোষ্ঠী কে বলা হচ্ছে বলে মনে হয়না। পুরো স্পেশাল ইফেক্ট এর ছড়াছড়ি যখন তেনারা কুন্তীর ডাকে সাড়া দিয়ে ধরে নামলেন। আকাশ কাঁপিয়ে, তুফান তুলে, আলোর ঝলকানি তুলে তেনারা সব নেমেছিলেন, কোথায় লাগে ET
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:৩২415456
  • দেবতাদের রোল গাঁজা মনে হত যদি আগে কর্ণের জম্মের কেসটা না থাকত।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:২৯415455
  • ব, আপনি তো বিদুর আর কুন্তীর মধ্যে কিছু ফিলিংস থাকা কে একেবারে ক্রিমিনাল বানিয়ে ফেলছেন।

    প্রথম কথা এটা যদি পুরো গল্প হয়, তাহলে এসব আলোচনাই পর্থহীন।

    আর যদি এটা গল্প মেশানো সত্যিও হয়, একটু আধটু প্রেম বা ফিলিংস থাকা কি সেরকম ভয়ঙ্কর দোষের ? ধর্মপ্রাণ হলে কি কম্পালসরি ইন্দ্রিয় বিসর্জন দিতে হয় ? জাস্ট কিছু পসিবিলিটি র আলোচনা করা হচ্ছে। এই সব দেবতাদের রোলটা কি একটু গাঁজা খুড়ি মনে হচ্ছে না ?
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:২৮415454
  • পান্ডবেরা
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:২৪415453
  • দেবতারা আকাশ থেকে নামা কেউ নাও হতে পারেন। হয়তো ইলাবৃতবর্ষের কোনো বিশেষ জনগোষ্ঠী দেবতা নামে পরিচিত ছিলেন।
    মহাপ্রস্থানের পথে যখন পান্দবেরা চলা শুরু করলেন স্বর্গের দিকে, তখন ভাবগতিক দেখে তো মনে হয় কোনো দেশের দিকেই যাচ্ছেন। স্বর্গ হয়তো আকাশের কিছু না, হয়তো বহু উত্তরের দেশ ইলাবৃতবর্ষকেই স্বর্গ বলা হত।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৬:২৩415452
  • দ@২ঃ৫৮ পিএম, মিস করে গেছি।

    দেখুন ধর্মপ্রাণ লোকের পদসঙ্গলন হতে পারে না এমন কথা বলছি না। তার ওপর কুন্তী ডাকসাইটে সুন্দরী।

    কিন্তু সারা মহাভারতে বিদুরের চরিত্র এক জন আদ্যন্ত সত আর নীতিবান মানুষ হিসাবেই দেখানো হয়েছে।
    দাৈত্য করতেএসে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের দেওয়া রসোগেল্লা ( নাকি লেডিকেনি( ছেড়ে বিদুরের বাড়িতে দুটো শাক ভাত দিয়ে পেট ভরিয়েছেন তার ধর্মের প্রতি অচলা ভক্তি কে সন্মান দিয়ে।

    এহেন বিদুর.....??
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:২০415451
  • যদি এসব এপিক কে সত্যি ধরেও নি, ব্যাস দেব নিজে বিদুরের বাবা হলেও বিদুর এর মা কিন্তু রাজবাড়ীর দাসী, তার সামাজিক শ্রেণী নিয়ে কোনো সন্দেহ নেই। দাসীপুত্রের ছেলের সাথে রাজমহিষী কুন্তীর প্রেম সরাসরি দেখানো ব্যাস এর পককেও একটু চাপের ছিল। সেই গল্প পাবলিক কিভাবে নিতো, সেটা আন্দাজ করা কি খুব কঠিন ?

    তখনকার দিন ছেড়ে দ্যান, ইভেন শোলে র গল্পে অমিতাভ কে লাস্ট সিন এ মেরে ফেলতে হয়েছিল যাতে বিধবা জয়া ভাদুড়ির সাথে তার বিয়ে না দেখানো হয়। রমেশ সিপি নিজেই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বিধবা বিবাহ আম ইন্ডিয়ান অর্ডিনেন্স ঠিক কি ভাবে নেবে সেটা নিয়ে উনি একটু চিন্তায় ছিলেন। তাই শেষটা ওরকম ভাবে বানানো হয়। ব্যাস কে যদি লেখা লিখে খাওয়া জোগাড় করতে হয়, তাহলে রাজা দের বা সমাজের মাথা দের ফিলিংস কে মাথায় রাখতে হতো নিশ্চয় ?

    আচ্ছা আপনারা একটা কথা বলেন। এই যে এতো দেবতার আবির্ভাব পান্ডব দের জন্মাতে, এসব কি আপনারা সত্যি সত্যি ভাবেন-? যে দেবতারা আকাশ থেকে পড়েছিল ? মানে বাচ্চা জন্মানো তো একটা ন্যাচারাল প্রসেস, তার জন্যে আকাশ থেকে দেবতা না পাড়লেও চলে আর কি।। অনেক সোজা রাস্তা পৃথিবীতেই, হাতের নাগালেই আছে।

    যদি শাক দিয়ে মাছ ঢাকা উদ্দেশ্য নাই হয়, আর ঠিক কি কি ভাবে এগুলো এক্সপ্লেন করা যায় ?
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:১৪415450
  • আপত্তির তো প্রশ্নই ওঠে না। অনেক আগের পোস্টেই জানিয়েছি মূল মহাভারতে এটাকে জোরেসোরে তাহলে চাঁচাছোলা ভাষায় জানানো হত যে যুধিষ্ঠির বিদুরের ছেলে, পান্ডুর ক্ষেত্রে উৎপন্ন।
    সমাজসচল এই ব্যাপারকে ঢাকার তো কোনো কারণ নেই। যেখানে পান্ডু ধৃতরাষ্ট্র আর বিদুর তিনজনেই নিয়োগজাত। বিচিত্রবীর্যের ক্ষেত্রে উৎপন্ন স্বয়ং ব্যাসের দ্বারা। এইটা তো একেবারে শুরু থেকেই পরিষ্কার করে বলা, কোনোরকম অধর্ম অন্যায় তো ছিল না এতে সেকালের সমাজের নিয়ম অনুসারে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৬:০৯415449
  • অমিত, তাহলেই দেখুন। এই ভীম অর্জুন এঁদেরকে আনবেন কী করে? নকুল সহদেবই বা কীভাবে আসবে? কর্ণের কথা না হয় তুললামই না।
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৬:০৪415448
  • ইয়েস যদি পান্ডব, বিদুরের জন্ম সম্পর্কে কোন ঢাক গুড়গুড় না করেই ব্যাস দেব চাঁচাছোলা ভাষায় তা জানিয়ে গেছেন। তবে বিদুরের কেসে কবি নীরব কেন? ভ্যালিড পয়েন্ট রেজড বাই আটেজ।
  • Amit | ১৩ আগস্ট ২০১৯ ০৬:০০415447
  • অরে না না, আমি মোটেই বিদুর কে অটো বড়ো প্লেবয় হিসেবে দেখছি না।

    কিন্তু পান্ডব দের জন্মের পেছনে দেবতাদের রোল টাকে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার গল্প মনে হচ্ছে। আফটার অল রাজা র ঘরে কারোর জন্মানোর পেছনে তখনকার সমাজের কোনো নিচু শ্রেণীর কেও ইনভল্ভ হলে সেটা কে ঢাকতেই হতো।

    আর বিদুর ই ই যে সব পান্ডব দের বাবা সেটাও বলছি না। কিন্তু উনি যুধিষ্ঠিরের বাবা হলেও হতে পারেন সেটা একটা পসিবিলিটি, যেটা হলে আপত্তির ও কিছু দেখছি না বা সেই পসিবিলিটি এলিমিনেট ও করছি না। কুন্তী বা যুধিষ্ঠিরের প্রতি বিদুরের পক্ষপাতিত্ব তো ছিলই গোটা মহাভারতে।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:৫৯415446
  • আরে ব্রতীন! সুপ্রভাত। তোমার তো দেখি "একা কুম্ভ রক্ষা করে " কেস হয়েছিল।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:৫৮415445
  • এই সেদিন একটা গল্পে পড়লাম কী একটা অপারেশন করাতে গিয়ে ডাক্তারের প্রেমে পড়ে বিয়ে টিয়ে হয়ে গেল দু'জনের। মধুরেণ সমাপয়েৎ। ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৫:৫৭415444
  • ব্রাভো আটোজ।
    ব্রাভো।

    দ,স্যান, হুতো,অর্জুন ইত্যাদি মহারথী দের সাথে সারাদিন লড়াই চালিয়ে গেছি।এখন তুমি আসাতে ভরসা পেলাম
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:৫৫415443
  • অ। চিকিচ্ছে আর পেরেম একইসঙ্গে! বাহ বাহ বাহ। "নবাব কিনলে আরাম ফ্রী" কেস। ঃ-)
  • | ১৩ আগস্ট ২০১৯ ০৫:৫০415442
  • আতোজ, এঁয়ারা, মানে আপনাকে যাঁরা বোঝাবার চেষ্টা করেছেন, মনে হয় তাঁদের যুকুতি হল, কুন্তীর অন্য কেসগুলি শুদু চিকিচ্ছেই ছেলো। কিন্ন্তুক, বিদুরের ক্ষেত্রে পেরেমও হৈছিল।
  • Atoz | ১৩ আগস্ট ২০১৯ ০৫:২৩415441
  • আর কুন্তীর ছেলেপিলে হবার কেসটা তো শুধু যুধিষ্ঠির ভীম অর্জুন না, কর্ণের ব্যাপারটাও তো আছে। কর্ণের সময় তো কুন্তীর বিবাহ পর্যন্ত হয় নি। ওদিকে নকুল আর সহদেব, মাদ্রীর যমজ ছেলে। এই এতগুলো কেস ফিট করাবেন কী করে বিদুরকে দিয়ে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত