এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ আগস্ট ২০১৯ ২১:১৯415410
  • এলা
  • | ১২ আগস্ট ২০১৯ ২১:১৮415409
  • স্যান তোমার কথায় যুক্তি আছে। কিন্তু এখন আর লিখতে ভালো লাগছে না।

    ভেবে না রণে ভঙ্গ দিলাম।
  • উৎপলা | ১২ আগস্ট ২০১৯ ২১:১৬415408
  • পাখি আমি সব দেখে ফেলেছি। ও আমার দেখবার পিবিত্তি নেই।
  • san | ১২ আগস্ট ২০১৯ ২১:০৮415406
  • রাজশেখর বসু তো অনুবাদক। তিনি মহাভারত বিষয়ক কোনো গবেষণার কাজ করেন নি বা কোনো নতুন ইন্টারপ্রিটেশন ও দেন নি। দোষগুণের প্রশ্ন নয়, ইন্টারপ্রিটেশন বিষয়ক আলোচনায় তিনি কিভাবে রেলিভ্যান্ট ?

    আর সাহিত্য অকাদেমি যুগান্ত বইটাই পেয়েছিল, যেটা মহাভারতের চরিত্রদের নিয়ে লেখা। সেই জন্য সেটা বলা হচ্ছে।
  • Ela | ১২ আগস্ট ২০১৯ ২১:০৮415407
  • @ব, স্টেকেশন করুন। কলকাতাতেই একটা ভদ্রগোছের হোটেলে দুটো আলাদা ঘর নিন। এমন ভাব করুন যেন ওখানেই প্রথম দেখা হচ্ছে। তার থেকে পূর্বরাগ, অনুরাগ ইত্যাদি প্রভৃতি।

    মঙ্গলবার বাড়ি ফিরে এসে আবার আগের মত রাগারাগি করুন।
  • Ela | ১২ আগস্ট ২০১৯ ২১:০২415405
  • ঐতো, মুচলেকা নিয়ে নিশ্চিন্ত ছিল। এদিকে আড়ালে আড়ালে সে কি কাণ্ডরে বাবা! ঃ)
  • বেঙ্গলী | ১২ আগস্ট ২০১৯ ২০:৫৫415404
  • রায়গঞ্জ। কুলিক পাখিরালয়ে এখন হাজারে হাজারে শামুকখোল দেখবেন। আবহাওয়াও মন্দ না। পর্যটন বিভাগের বাংলোও শুনেছি ভালোই।
  • | ১২ আগস্ট ২০১৯ ২০:৫২415403
  • ওসব কাটান সামনে জন্মাষ্টমীর ছুটি। মানে শনি রবি সোম। টুক করে কোথা থেকে ঘুরে আসি বলো/ বলুন তো?

    আমি আর বৌ। কাজেই রোমান্টিক জায়গা হলে জমে ক্ষীর।

    দীঘা/ তাজপুর/ মন্দারমনি/ শান্তিনিকেতন রুলড আউট।
  • বেঙ্গলী | ১২ আগস্ট ২০১৯ ২০:৫১415401
  • ব্যোমকেশ কিন্তু প্রেমে পড়ার আগেই অজিতকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সন্দেহ করে মুচলেখা নিয়ে নেয়। কারণ হিসেবে বলেছিল, লেখক জাতটাকেই আমি সন্দেহের চোখে দেখি।
  • விஜய் | ১২ আগস্ট ২০১৯ ২০:৫১415402
  • வணக்கம்
  • | ১২ আগস্ট ২০১৯ ২০:৪৬415400
  • এখন আর লিখতে ইচ্ছা করছে না।

    তবু বলি
    ইরাবতী কার্ভে পুরোটা না পড়ে শুধু কিছু উদ্ধৃতি র ভিত্তি তে কিছু বলতে আমি নারাজ।

    আর তিনি কোথায় অধ্যাপনা করেছেন বা তার লেখা বই অনুবাদ করে কেউ সাহিত্য আকাডেমী পুরষ্কার পেয়েছেন এই আলোচনার সাথে তার যে খুব গভীর সম্পর্ক আছে এমন টা "বোধহয়" বলা যায় না।

    আর নাথবতী অনাথবত কেই যদি বিচারের মাপকাঠি হিসাবে ধরতে হয় তাহলে রাজশেখর বসু কি দোষ করলেন? নাকি গেঁয়ো যোগী ভিখ পায় না??
  • sm | ১২ আগস্ট ২০১৯ ২০:৪৫415399
  • ডিসি, এই ভজন টি শুনুন মন দিয়ে। অপূর্ব সৃষ্টি,। ততোধিক অপূর্ব গলা !
  • sm | ১২ আগস্ট ২০১৯ ২০:৪২415398
  • . | ১২ আগস্ট ২০১৯ ২০:৪১415397
  • অর্জুন আপনার ব্যক্তিগত ক্ষতির কথা শুনে দুঃখিত হলাম। এই ক্ষতি অপূরণীয়।
  • Ela | ১২ আগস্ট ২০১৯ ২০:৩০415396
  • নলেজ না, ইন্টারপ্রিটেশন। যে তথ্য থেকে কোনও অ্যাকশন সম্ভব নয়, সেটা নলেজ না। আবার এটা (অজিত-সত্যবতীর গোপন সম্পর্ক) তথ্যও নয়, অনুমান, বা পাঠকের কল্পনা।
  • dc | ১২ আগস্ট ২০১৯ ২০:১১415395
  • "আমার তো মাঝে মাঝে মনে হয় অজিত আর সত্যবতীর গোপন সম্পর্ক ছিল"

    এটা তো আমারও অনেকবার মনে হয়েছে! আমি ভাবতাম এটা বোধায় কমন নলেজ।

    আর বিদুরকে নিয়ে এতো সব কিছুই জানতাম না!
  • অর্জুন | ১২ আগস্ট ২০১৯ ১৮:৫১415394
  • আতজ, ইরাবতী কার্ভের বিষয়ে আমি এখানে এর আগে বেশ কয়েকবার লিখেছি। কিছুদিন আগে ওঁর 'যুগান্ত' বইটির ভূমিকা থেকে কিছু উদ্ধৃতি দিয়েছিলাম।

    Irawati Karve was the first social anthropologist of India. সেই ৩০ র যুগে জার্মানি থেকে পি এইচ ডি করেছিলেন।

    আমি ওঁর সম্পর্কে লিখেছিলাম সেখান থেকেন কিছু অংশ তুলে দিলাম।

    'বর্মার (বর্তমান মায়ান্মার) রাজধানী শহর ইরাবতী নদীকুলের রেঙ্গুনে (বর্তমান ইয়াঙ্গন) জন্মেছিলেন তাই হয়ত নাম ইরাবতী। তাঁর মরাঠী ভাষায় রচিত ‘যুগান্ত’ ১৯৬৭ সালে ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার লাভ করে ও পরবর্তী কালে এই গ্রন্থটি মহাভারতের বিভিন্ন গবেষণা ও সৃষ্টিশীল রচনার একটি ‘রেফারেন্স’ বই হিসেবে ব্যবহৃত হয়। কবি-সাহিত্যিক বুদ্ধদেব বসু তার মহাভারত চর্চায়, নাটক জগতের বিশিষ্ট ব্যক্তিত্য, অভিনেত্রী-লেখিকা শাঁওলী মিত্র তার 'নাথবতী অনাথবৎ' নাটকে এবং আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন ফরাসি চলচিত্র পরিচালক পিটার ব্রুক তার বিখ্যেত মহাভারত ফিল্মে 'যুগান্ত' গ্রন্থটির উল্লেখ করেছেন ও লেখিকার গবেষণার দ্বারা অনুপ্রানিত হয়েছেন। গ্রন্থটির একটি ইংরেজি সংস্করন ও লেখিকা লেখেন (‘Yuganta: End of an epoch’)। গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়। বইটি বাংলায় অনুবাদ করেন অরুন্ধুতি মুখোপাধ্যায় যা প্রকাশ করেছে ‘সাহিত্য অকাদেমি’ প্রকাশন। কার্ভের অন্যান্য অনেক মুল্যবান রচনা আছে, ইংরেজিতে Maharashtra — Land and People, Hindu Society — an interpretation, Kinship Organization in India। তিনি পুনে বিশ্ববিদ্যালয়ের Sociology Department র প্রতিষ্ঠাতা- অধ্যাপিকা ও Deccan College এও অধ্যাপনা করেছিলেন। মুম্বাইয়ের SNDT College এ Vice Chancellor র পদ অলংকৃত করেছিলেন কিছুকাল। যুক্তরাষ্ট্রে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপিকা ছিলেন।"
  • | ১২ আগস্ট ২০১৯ ১৮:৪৭415393
  • কাল্পনিক, মহাকাব্যের চরিত্র, গল্প উপন্যাসের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা -- এ সবই আগে আমরা অনেকেই বলেছি তো। একটু কষ্ট করে পাতা উল্টে দেখে নিতে হবে আর কি।
  • অর্জুন | ১২ আগস্ট ২০১৯ ১৮:৩৫415392
  • গতকাল সকালে আমার পিতামহী পরলোকে গেলেন ৯৭ বছর বয়েসে। বছর দেড়েক প্রায়ই ভুগছিলেন, বেশ কয়েকবার নার্সিংহোমেও যেতে হয়েছে। কিন্তু হেঁটে চলে বেড়াতেন, নিজের কিছু কাজও নিজেই করতেন। চারদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন। কাল সকালে চলে গেলেন। আম্মার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের একটা যুগের অবসান হল। উনি ছিলেন আমার সব গল্পের প্রথম শ্রোতা এবং আমার আঁকা, লেখা এবং অন্যান্য অ্যাকটিভিটির প্রথম অ্যাডমায়ারার এবং সমালোচক। কোনো কিছু প্রথম পড়লে আম্মাকে শোনাতে না পারলে আমার হত না। She was my last connection with East Bengal.

    এখনো দু এক সময় মনে হচ্ছে উনি বোধহয় আছেন!
  • Ela | ১২ আগস্ট ২০১৯ ১৮:৩১415391
  • “ওনারা হগগলেই কাল্পনিক চরিত্র এইডা কী আপনেরা জানেন?”

    সেইটাই। প্লট, সাব-প্লট সবই গবেষণা চলতে পারে, তবে দিনের শেষে হাতে থাকবে পেনসিল।

    আমার তো মাঝে মাঝে মনে হয় অজিত আর সত্যবতীর গোপন সম্পর্ক ছিল। ব্যোমকেশ এই একটা কেসই সল্ভ করতে পারেনি। প্রদীপের তলাতেই অন্ধকার ইত্যাদি।
  • sm | ১২ আগস্ট ২০১৯ ১৫:১২415390
  • আমার কাছে বিদূর একটু জটিল চরিত্র।যা কিছু করেন,ধর্ম কে ঢাল হিসাবে রেখে।
    যেহেতু দাসী পুত্র,তাই রাজবংশের সমস্ত অধিকার থেকে বঞ্চিত।রাজবংশের ছেলে হয়েও মন্ত্রী হিসাবে নিযুক্ত। দরিদ্র ব্যক্তি।আর্থিক ভাবেও উন্নত নন
    এমতবস্থায়,বিদূর এর মূল রাগ কুরুবংশ তথা ধৃতরাষ্ট্রের ওপর।
    পাণ্ডু ও পান্ডুর সন্তানদের সাহায্য করা হলো ধর্মের আড়ালে নিজের জ্বালা মেটানো।
    কুন্তী রাজপরিবারের মেয়ে।তখন কার সমাজ এর প্রেক্ষিতে বিদূর এর সঙ্গে কোন সম্পর্কে যাবেন না,এটাই স্বাভাবিক।
    আর কুকুরের ব্যাপার টা আলাদা।যুধিষ্ঠির খালি সত্যবাদী নন,সত্যনিষ্ঠ ভদ্রলোক।
    মহাপ্রস্থান হলো একটি গন্তব্য।জীবিত অবস্থায় স্বর্গে পৌঁছনোর ব্যবস্থা।মহামুনি ব্যাস এর নির্দেশ পালন মাত্র।কারণ যুধিষ্ঠির ভালো করেই জানেন,মৃত্যুর পর এমনিতেও স্বর্গে যাবেন স্বর্গে যাওয়া তাঁর কর্তব্য পালন মাত্র।তাই,স্বর্গের দরজার কাছে পৌঁছে বলতে পারেন যে ওঁর সঙ্গী ও আশ্রয় প্রার্থী কুকুর কে না ঢুকতে দিলে,তিনি ভেতরে যাবেন না।এটা যুধিষ্ঠির কুকুর প্রেমী বলে নয়।কর্তব্য পালন কারী, বলেই স্বর্গে প্রবেশ করতে অস্বীকার করেন।
  • | ১২ আগস্ট ২০১৯ ১৪:৫৮415389
  • মানে 'ধর্মপ্রাণ' বিদুরের বাবা হওয়াটা ঘোর অধর্ম। কিন্তু এই 'ধর্মপ্রাণ' ও 'অধর্মের কমন ধর্ম ব্যটা বাপ হলে সেটা বেশ ধর্মধর্ম ব্যপার বলছেন?

    মানে আপনার পয়েন্ট অব ভিউটা বোঝার চেষ্টা করছি।
  • ?? | ১২ আগস্ট ২০১৯ ১৪:৪৬415388
  • ওনারা হগগলেই কাল্পনিক চরিত্র এইডা কী আপনেরা জানেন?
  • | ১২ আগস্ট ২০১৯ ১৪:৪২415387
  • কুন্তী অসম্ভব আগ্রেসিভ। মুনির বর পাবার পর সেটা ভেরিফাই করতে মার্কেটএ ৪ টি পুত্র নামিয়ে দিলেন।কিন্তু সদা ধর্মপ্রাণ আর অত্যন্ত সাবমিসিভ চরিত্র র বিদুর এমন একটা ঘটনা ঘটবেন এটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে
  • অমিত | ১২ আগস্ট ২০১৯ ১৪:৩৩415386
  • ব, আমিও তাই।
  • | ১২ আগস্ট ২০১৯ ১৪:২৯415385
  • অমিত বাবু @ ১২ঃ৩৫ পিএম, আমি নিজে অসম্ভব কুকুর ভক্ত। আপনার কথায় ২০০% সহম।
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ১৪:২০415384
  • আরে কে কার বাবা, কে কার নাতি এসব ভেবে এত টেনশন নেবেন না। এই তো আজকেই সোজা রামের ডাইরেকট বংশধর খুঁজে পাওয়া গেছে। কটা দিন সবুর করুন, কৌরব, পান্ডব সবার গুসটি খুঁজে পাওয়া যাবে।
  • বেঙ্গলী | ১২ আগস্ট ২০১৯ ১৩:৩৪415383
  • কুন্তী আর বিদূর অতি নিকট সম্পর্ক বরাবর বজায় রেখেছেন। পাণ্ডুর সাথে যখন বনে কাটাচ্ছেন কুন্তী, তখন এবং তার পরেও হস্তিনার সব সংবাদ কুন্তী পেয়ে চলেছেন সম্ভবত বিদুরের মাধ্যমেই। যুধিষ্ঠির আগে জন্ম নিলেন, দুর্যোধন পরে, এইসবও রাজার কাছে জানান দিচ্ছেন বিদূর। বা পরে, পাণ্ডবরা বনবাসে যাওয়ার সময় কুন্তী রয়ে যান বিদুরের সাথেই। বানপ্রস্থেও দুজনের অবলম্বন অন্যজন। বিদূরের মৃত্যুর সময় জানা যাচ্ছে ধর্মের অংশ হিসেবেই বিদুর মর্ত্যে এসেছেন। তো ধর্মপুত্র সম্বন্ধে থিওরিতে দূষণীয় কিছু থাকার কথা না। আর মহাভারতের যুগে জন্মের সামাজিক স্বীকৃতিই একমাত্র চিন্তার বিষয় ছিল, বায়োলজিক্যাল পিতৃত্ব যাই হোক না কেন।
  • | ১২ আগস্ট ২০১৯ ১৩:২১415382
  • দেবিকার কথা আমি জানতাম না
  • | ১২ আগস্ট ২০১৯ ১৩:১৯415381
  • নানা স্যান তুমি আমাকে ভুল বুঝলে।
    ক্ষেতজ, কানীন এগুলো কোন টাতেই আমার
    আপত্তি নেই। সপই সময়ের প্রেক্ষিতে সপটা আবসোলিটলি অলরাইট।

    কিন্তু যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, পবন দেবের পুত্র
    ভীম, ইন্দ্র র পুত্র অর্জুন এটা আমার কাছে বেশী আকসপপ্টেবেল দ্যান বিদুরের ছেলে।

    মে বি ডিও টু মেন্টাল ব্লকেজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত