এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১২ আগস্ট ২০১৯ ১৩:১৮415380
  • নানা স্যান তুমি আমাকে ভুল বুঝলে।
    ক্ষেতজ, কানীন এগুলো কোন টাতেই আমার
    আপত্তি নেই। সপই সময়ের প্রেক্ষিতে সপটা আবসোলিটলি অলরাইট।

    কিন্তু যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, পবন দেবের পুত্র
    ভীম, ইন্দ্র র পুত্র অর্জুন এটা আমার কাছে বেশী আকসপপ্টেবেল দ্যান বিদুরের ছেলে।

    মে বি ডিও টু মেন্টাল ব্লকেজ।
  • r2h | ১২ আগস্ট ২০১৯ ১৩:১১415379
  • আর, নিয়োগ তো মোটামুটি সমাজ নির্দিষ্ট অব্লিগেশন, সেখানে হয়তো কূলবিচারের প্রশ্ন আছে, এর বাইরে ফ্রি উইলও আছে, কর্ণই তো উদাহরণ। তাছাড়া কুন্তী যথেষ্ট স্ট্রং ব্যক্তিত্ব, তাঁর পক্ষে সামাজিক অবলিগেশনের বাইরে গিয়ে নিজের পছন্দ কার্যকর করা আরো স্বাভাবিক।
  • r2h | ১২ আগস্ট ২০১৯ ১৩:০৮415378
  • সেই নির্মিত লিনিয়েজ তো ধর্মপুত্র যুধিষ্ঠিরেরও আছেই।

    প্রতিভা বসু বেশ আর্য অনার্য কনফ্লিক্ট, সত্যবতী ব্যাস কুন্তী বিদুর কৃষ্ণ এঁরা সব অনার্যপক্ষ, এইরকম ব্যাখ্যা করেছেন।

    (কি মুশকিল, কাল যে আমি এই পাঠপ্রক্রিয়ার বিপক্ষে ছিলাম।)
  • b | ১২ আগস্ট ২০১৯ ১২:৫৫415377
  • হুঁ। কিন্তু বিদুর ক্ষত্তা, শূদ্রাণীর সন্তান। তিনি নিয়োগপ্রথায় বা অন্য কোনো কারণে কুন্তীর সন্তান উৎপাদন করবেন (অন্য সন্তানদের লিনিয়েজ দেখুন, সুর্য্য, ইন্দ্র, পবন ইত্যাদির মত হুমদো হুমদো দেবতা), এটা একটু বিশ্বাসের বাইরে চলে যায়।
  • San | ১২ আগস্ট ২০১৯ ১২:৫২415376
  • এতোজ এবং ব্রতীনদা দুজনেরই বক্তব্য প্রসঙ্গে এইটা লিখলাম। যারা এইগুলো নিয়ে স্কলারলি লেভেল এর কাজ করেছেন, তাঁরা নৃতাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক কিছু সূত্র থেকে কিছু জিনিসকে লিংক করার চেষ্টা করছেন, বা করেছেন। এগুলো আপনাদের, বা তোমাদের চোখে রসালো বা স্ক্যান্ডালাস মনে হচ্ছে কারণ আপনারা নিজেদের ভ্যালু সিস্টেম এর ওপর আরোপ করে নানা বিষয়কে 'ভালো', 'খারাপ', 'সম্মানহানির চেষ্টা', 'পাবলিককে খাওয়ানোর চেষ্টা' এইসব ট্যাগ লাগাচ্ছেন। এখনকার মরালিটি দিয়ে তখনকার সময়কে বিচার না করলেই এত খারাপ লাগবেনা।
  • San | ১২ আগস্ট ২০১৯ ১২:৪০415375
  • যে সময়ে ক্ষেত্রজ পুত্র, কানীন পুত্র ইত্যাদিকে একরকম করে মান্যতা দেওয়া হচ্ছে, ব্যাস নিজে সত্যবতীর বিবাহপূর্ব সন্তান, ধৃতরাষ্ট্র পাণ্ডু বিদুর সকলে নিয়োগপ্রথার আউটকাম, সেই সময় দাঁড়িয়ে যুধিষ্ঠিরের বায়োলজিকাল ফাদার বিদুর হবার সম্ভাবনা (আমরা তার সঙ্গে একমত হই বা না হই), আর যাই হোক 'ঘাপলা' বা 'স্পাইসি' জাতীয় কোন ফেনোমেনন নয়। বড়জোর একটা ফ্যাক্ট অফ লাইফ। তার বেশি কিছু না। এইটা কি এতক্ষণ ধরে এতজন মিলেও বোঝাতে পারেন নি ?
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ১২:৩৫415374
  • আর সবরগে যাবার সময় কুকুর কে না ছাড়তে চাওয়া মোটেই এমন কিস্যু মহত কাজ নয়। যাদের কুকুর আছে বাড়িতে, তাদের জিগিয়ে দেখেন না, মানুষের থেকে ঢের ভালো জীব।
  • র২হ | ১২ আগস্ট ২০১৯ ১২:৩০415373
  • যুধিষ্ঠিরের আরো স্ত্রী ছিলেন তো। আমি মহাভারত ভালো পড়িনি, তবে দেবিকা বলে একজনের নাম এখনি মনে পড়ছে। তাছাড়া মহাভারতে মনোগ্যামিকে আলাদা কিছু মহত্ব দেওয়া হয়েছে বলে তো মনে হয় না।

    তবে প্রশ্ন সেটা না। ‘জন্ম নিয়ে ঘাপলা’ মানতে না চাওয়া, আর দমদির বক্তব্য - এই দুটো তো কাইন্ড অফ বিপ্রতীপ।

    যাগ্গে।
  • | ১২ আগস্ট ২০১৯ ১২:২৮415372
  • সেকি মশাই! যুধিষ্টিরেরও তো অন্তত আরো একটি বৌ ছিল, ইফ নট মোর। দেবীকা না কি যেন নাম।

    এছাড়াও যদি পাশা খেলার এপিসোড দেখেন একে তো নেশাড়ু হয়ে খেলছে, সে তো অ্যাডিকটেড মাত্রই করে। যখন ভাইদের বাজী রাখছে তখন তাদের শৌর্য্য, বীরত্ব, মেধা ইত্যাদির বিবরণ দিচ্ছে। কিন্ত্রু যখন দ্রৌপদীর বিবরণ দিচ্ছে, তখন তার গায়ের রং, স্তন, পাছার ঘের, রোগা না মোটা, গায়ে লোম আছে না নেই এইসব বলছে। অর্থাৎ দ্রৌপদীকে ভোগ্যবস্তু হিসেবেই প্রোজেক্ট করে পণ রাখছে।

    তো ইহা অতি মহৎ কীরূপে পরিগণিত হইল?
  • | ১২ আগস্ট ২০১৯ ১২:১৪415371
  • দেখো হুতো, মহাভারতে যুধিষ্ঠির চরিত্র টাকে একটু বেশী মহত করে আঁকা হয়েছে

    ১ অর্জুন মার্কেটে তিন জন বৌ নামিয়েছে দ্রৌপদী ছাড়াও ( চিত্রাঙ্গদা, সুভদ্রা আর উলূপী)।

    এমন কী ভীম ও হিড়িম্বা কে।

    ২। ধর্ম রুপী বক যখন যুধুষ্ঠির র উত্তর এ খুশি হয়ে তার একজন ভাই এর প্রাণ ভিক্ষা দিতে চান তখন তিনি নকুলের প্রাণ ভিক্ষা করে। যুক্তি তিনি কুন্তির এক পুত্র জীবিত মাতা মাদ্রী র এক পুত্র জীবিত থাকা উচিত।

    ৩৷ কুরুক্ষেত্রে দ্রোণ কে অস্ত্র ত্যাগ করতে
    বাধ্য করার আগে অবধি ( অশ্বথামা হত ইতি কুন্জর) তার রথ টি র চাকা মাটি থেকে চার ওপরে থাকতো।
    ৪। মহাপ্রস্হানের
    পথে সাথী কুকুর টিকে ( যিনি আসলে ধর্মরাজ) স্বর্গের
    বিনিময়ে ও তিনি কুকুর টিকে ত্যাগ করতে রাজি হন নি।


    এমন একটি লোকের জন্ম নিয়ে ঘাপলা মানতে মন চায় না।
  • | ১২ আগস্ট ২০১৯ ১১:৩১415370
  • হুতো গুড পয়েন্ট
  • | ১২ আগস্ট ২০১৯ ১১:৩০415369
  • ইন্দ্রানী দি কেমন আছো?

    আমি ব্রতীন
  • র২হ | ১২ আগস্ট ২০১৯ ১০:৫৯415367
  • ইয়ে, ব্রতীনদা ১০.৪ এ বড় করে ক দিলে, কিন্তু বিদুর যুধিষ্ঠিরের ব্যাপারটায় তোমার আপত্তি ছিল যে! (মনে করিয়ে দিলাম আরকি, জাস্ট ইন কেস)

    এককের বলা সুপারটেক্সট, তার পুনর্নির্মান বিনির্মান ইত্যাদি ব্যাপারটা মনমত হয়েছে।
  • i | ১২ আগস্ট ২০১৯ ১০:৫৫415366
  • একদমই সময় পাচ্ছি না। অসম্ভব কাজের চাপ। ভেবেছিলাম অগাস্টের মাঝামাঝি কাজ কমবে, তা হওয়ার নয়-যা দেখছি। আজ একটু দেখা করেই আবার ঘাপটি মোডে যাব।
    সাপ্তাহিক বর্তমানে অমর মিত্র মশাইয়ের সমালোচনা পেয়েছি। খুশি হয়েছি-লুকোবো না তা। কারণ অখ্যাত ও ফেসবুকহীন লেখকের বইকে একজন প্রথিতযশা লেখক এতখানি সময় দিলেন-আশা করি নি।
    যাই হোক, লিখে যেতে হবে। আরো ভালো।

    সবাই ভালো থাকবেন।
    কাজ কমলে দেখা হবে।

    আপনাদের ছোটাই
  • | ১২ আগস্ট ২০১৯ ১০:০৯415365
  • হ্যাঁ পাই ফেক। কারণ জোম্যাটোর অ্যাপে হাওড়ায় ওসব ডেলিভারি অপশানই নেই। মাথা নেই তার মাথাব্যথা।

    কিছু না এটা ঐ শুক্লা'কে মারা জোম্যাটোর থাপ্পড়ের জবাব দেবার চেষ্টা করছে ফেক ছড়িয়ে।
  • | ১২ আগস্ট ২০১৯ ১০:০৮415364
  • দ দির @ ১০;০৪ বড় করে ক!!
  • | ১২ আগস্ট ২০১৯ ১০:০৪415363
  • আর ইসে, মগজে প্রচুর গোঁড়ামির গু জমা না থাকলে বিদুর যুধিষ্টিরের জৈবিক পিতা এটাকে 'স্পাইসি' যুসি কিছুই মনে হবার কথা নয়। মহাভারতে সময় ক্ষেত্রজ পুত্র উৎপাদনের চল ছিল। কুন্তি একজন স্বাধীনচেতা নারী হিসেবে নিজের সন্তানের স্পার্ম ডোনার নিজের পছন্দে বেছে নিয়েছিলেন, নিজের যৌনতা উদযাপন করেছেন। মহিলা যথেষ্ট কূনীতিকও ছিলেন, ফলে নানারকম অডস'কে নিজের ফরে আনতে চেষ্টা করে গেছেন। এবার এই গল্প নানা লোকে নানা আঙ্গিকে দেখেছে নিজেদের মত ইন্টরপ্রিটেশান করেছে। বেশ করেছে।
    শীর্ষেন্দু মুখার্জী টাইপ গোঁড়া মানসিকতার মানুষদের এটা মানতে বা বুঝতে অসুবিধে হয়। এই মানসিকতার কাছে যৌনতা ট্R্যাবু। তার উদযাপন বা স্বাধীনতা তো বিগ নো নো। ধম্ম বা দ্যাবতা এসে ছেলে দিয়ে গেল তা না মানুষকে পিতা বলছে!! তাও আবার দাসীপুত্র! দেখেছ নিশ্চয় কিছু স্পাইস খুঁজছে .. উঁহু হুঁহু বাবা আগেই বুঝেছি ইত্যাদি।
  • sm | ১২ আগস্ট ২০১৯ ১০:০১415362
  • ধূর, এসব পেপার ওয়ালারা ইচ্ছে করে বেশি পাবলিসিটি করছে।
    জব ইন্টারিভিউ তে জিগালেই হয়,এরকম কিছু কিছু আইটেম এর ওপর ডেলিভারি দিতে আপত্তি আছে কি না।যাঁর আপত্তি আছে,তাঁর জব পেতে অসুবিধে হবে।এই তো কথা!
    লোকের পেটে ভাত নেই,আবার ছোঁয়া ছুঁয়ি, আপত্তি,এসব গাল ভারী কথা!
    ফাইভ স্টার হোটেলে তো কেউ তাহলে চাকরি ই করতে পারবে না।
  • | ১২ আগস্ট ২০১৯ ০৯:৫৪415360
  • কিন্তু জোম্যাটোর খবর হাওড়া সম্পর্কে তো ফেক নিউজ। এবার ফেক নিউজ নিয়ে অত মাথাব্যথার কি আছে!
  • | ১২ আগস্ট ২০১৯ ০৯:২১415359
  • ডিসি, মাধ্যমিক পরীক্ষা আর কর্মশিক্ষা পরীক্ষার মাঝে বন্ধুর বাড়ি তে ফাস্ট এড বক্স বানাতে যাচ্ছি এই ঢপ দিয়ে ওটা প্রথম বাড়ি কেটে সিনেমা।

    শেষ টা মনে করো। কুমীর টাকে হেব্বি কেলিয়ে পিঠে বেঁধে বড় স্টেডিয়ামে নিয়ে আসবে যেখানে অমরীশ পুরী র সাথে ফাইনাল কেলাকেলি হবে
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৯:১৯415358
  • মনে হয় ১৯-২০ এর শতকে আমরা অনেক বেশি লিবারেল ছিলাম, গত একশো বছরে ধর্মের ব্যাপারে শুধু পিছিয়েছি।

    এখন যদি বসে কখনো নজরুল, মুজতবা আলী পড়ি, ভাবি যে এখন লোক গুলো বেঁচে থাকলে কি বিপদেই না পড়তেন।
  • dc | ১২ আগস্ট ২০১৯ ০৯:০৪415357
  • "ধর্মবিশ্বাসে আঘাত লাগছে বলে, নির্ধারিত কাজ করতে অপারগ" - এটা তো মার্কিন দেশেও বেশ কদিন হলো শুরু হয়েছে। ফ্রিডম ওফ রিলিজিয়ন না কি একটা বলে।
  • Amit | ১২ আগস্ট ২০১৯ ০৯:০৩415356
  • অদ্ভুত। নিজে না খাক ক্ষতি নেই, যার যা পছন্দ। কিন্তু ডেলিভারি দিতে গেলেও সবার ধম্মে লেগে যাচ্ছে আজকাল। পুরো ছায়ার সাথে যুদ্ধ চলছে।

    এভাবে বিষ ছড়ালে এর পর তো শুরু হবে: কুরিয়ার বলবে চিঠি চাপাটি খুলে চেক করতে হবে অন্য ধর্মের বই পত্তর আছে কি না, যেমন সৌদি তে করে। বাজারে হিন্দু দোকান, মুসলিম দোকান চালু হবে। অন্য ধর্মের দোকান থেকে কেও মাল নেবে না। বাড়ি ভাড়া তো এখনই দেয়না।

    তার পরে র স্টেজ এ সব জায়গায় ঘেরা দিয়ে ঘেটো তৈরী হবে, হিন্দু শহর, মুসলিম শহর, খ্রীষ্টান শহর। এক শহর থেকে অন্য শহরে বেড়াতে গেলে ট্রেসপাসের জন্যে কেলানি খাওয়ার চান্স থাকবে, বই চান্স প্রেম করতে গেলে তো প্রাণ নিয়ে ফেরাই যাবে না।

    মমব্যান একবার মালদা না মুর্শিদাবাদ এর দিকে ইসলামিক হাসপাতাল এর প্ল্যান দিয়েছিলেন না ? এখন পিকে র কোচিং এ হয়তো একটু মুখটা বন্ধ রাখছেন।
  • সিএস | ১২ আগস্ট ২০১৯ ০৮:৫৩415355
  • জোম্যাটো - হিন্দু, মুসলিম কর্মচারীরা বিফ আর পর্ক ডেলিভারি দেবে না, আবার পেমেন্ট সংক্রান্ত সমস্যাও আছে।সেই নিয়ে স্ট্রাইক হবে আজ থেকে। দুটো দিক মিশছে মনে হয়। অনেকটা সিপাহী বিদ্রোহের মত ব্যাপার। ঃ-) অবশ্য, ধর্মবিশ্বাসে আঘাত লাগছে বলে, নির্ধারিত কাজ করতে অপারগ, এই অবস্থানটা যাকে বলে pregnant with possibilities !! নানা রকম দাবী এবার উঠতে পারে, বিশেষ করে অর্থনীতি যখন টাল খাচ্ছে। তবে, ফুড ইজ রিলিজিয়নট কথাটা মনে হয়্না বিশেষ দাঁড়াল।
  • dc | ১২ আগস্ট ২০১৯ ০৮:৪৫415354
  • অমিতাভকেও কুমির ধরেছিল, গঙ্গা যমুনা সরস্বতীতে।
  • b | ১২ আগস্ট ২০১৯ ০৮:৩৮415353
  • জোমাটো ঝাড় খাচ্ছে। ডেলিভারি বয় সমাপতন?
  • | ১২ আগস্ট ২০১৯ ০৬:৪১415352
  • ধৃতরাষ্ট্র ঘৃত খেত
    খেত বৈদিক লুচি
    আর খেত কচুর গাঁঠি

    জি মাইনর স্কেলে
    পাদত হাতিশালে
    হস্তিনাপুরের
    হাতি
  • Atoz | ১২ আগস্ট ২০১৯ ০৬:৩৯415351
  • দপশ কিন্তু আরো ভালো। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত