এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১১ আগস্ট ২০১৯ ১৬:৪৫415290
  • এরাটা দিলাম তো।
  • | ১১ আগস্ট ২০১৯ ১৬:৩৬415289
  • তবে বাংলা কথা হল দ্রৌপদীর কৃষ্ণের প্রতি গভীর ' ব্যথা" ছিল।
  • | ১১ আগস্ট ২০১৯ ১৬:৩৩415288
  • দ, আহা সব সময় কি হস্তিনাপুর যেতে হবে? জাস্ট হাওয়া বদলাতে!!
  • | ১১ আগস্ট ২০১৯ ১৬:২৭415287
  • কিন্তু কুন্তী অযোধ্যায় কী করতে গেছিল অ্যাঁ? কর্ণই ব অযোধ্যায় কী করছিল?
  • San | ১১ আগস্ট ২০১৯ ১৬:০৪415286
  • দিব্যি আছি :)
  • | ১১ আগস্ট ২০১৯ ১৫:৫৯415284
  • আরে স্যান যে? কেমন আছো?
  • | ১১ আগস্ট ২০১৯ ১৫:৫৯415285
  • অন্যদের কথা বলতে পারবো না। আমি এখনও বিদ্যামন্দির আর স্কুলের গ্রুপে মো ইবে নিয়ে বাওয়াল করি। আমি উত্তম আর মান্না দের অন্ধ ভক্ত। কাজেই "সেরকম" সৌমিত্র বা হেমন্ত ভক্ত পেলে জান কবুল করে লড়ে যাই।আমি গর্বিত ঘটি।গুরুর পাতায় ঘটি বাঙাল লড়াই তে সিফনিফিকেন্ট কনট্রিবিউশন আছে। সত্যজিতের প্রায় সব সিনেমা দেখলও ঋত্বিকের সিনেমা তে আমি সুবিধা করতে পারি নি কারন বুঝতে পারি নি।
  • S | ১১ আগস্ট ২০১৯ ১৫:৫৩415283
  • * হস্তিনাপুরের বারোটা বাজিয়ে দিতো।
  • S | ১১ আগস্ট ২০১৯ ১৫:৪৪415282
  • রামায়ণ মহাভারত তো পলিটিকাল থ্রিলার। ইনফ্যান্ক্ট শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করানো ছাড়া মহাভারতে তেমন আজগুবী কিছুই মনে হয়নি। একটু বেশিই বাস্তব গল্প। সবকিছুই আছে। দারুন মেগা সিরিয়াল তৈরী হয়। অনেকগুলো জেনারেশনের গল্প। প্রচুর সাবপ্লট। প্রচুর ইন্টারলিন্ক্ড রেফারেন্স। সবরকম জনারই প্রায় ছুঁয়ে যায়। খুব হেবিওয়েট সব ক্যারেক্টার। প্রচুর ফিলজফিকাল ব্যাপার স্যাপার আছে। ভালো করে সিরিয়াল বানালে পুরো জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা।

    অনেক রকম ইন্টারপ্রিটেশান/ গল্প আছে। যেমন দ্রৌপদীর কর্ণের প্রতি দুর্বলতা ছিলো।

    এক বন্ধু বলেছিলো যে কর্ণ আসলে কুন্তি আর কোনও গ্রীকের সন্তান। গ্রীকরাই সুর্যদেবকে পুজো করতো। ঐ রক্ষাকবচ আসলে গ্রীক রাজ্যের সেফটিব্যাচ; ঐ রক্ষাকবচ থাকা সত্ত্বেও কর্ণের গায়ে হাত পড়লে গ্রীকরা অযোধ্যার বারোটা বাজিয়ে দিতো।

    আমার আবার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশান আছে। আসলে শান্তনু গেছিলো ছেলের বৌ দেখতে। কিন্তু সত্যবতীকে দেখে নিজেরই পছন্দ হয়ে যায়। সেই অভিমানেই দেবব্রত পিতিগ্যা করে টরে ভীষ্ম হয়।
  • Ela | ১১ আগস্ট ২০১৯ ১৫:৩৭415281
  • ওরকম পাতলুন আর ওরকম কলার ও ভাল্লাগতো ঃ)
  • dc | ১১ আগস্ট ২০১৯ ১৫:১৯415280
  • আর এইটা আমার অল টাইম ফেভারিট গান। এমনকি ছোটবেলায় যখন অজি আর লেড জেপ ছাড়া কিচ্ছু শুনতাম না তখনও এই গানটা ভাল্লাগতো।

  • dc | ১১ আগস্ট ২০১৯ ১৪:৫৬415279
  • মান্না দের থেকেও বোধায় একটু বেশী হেমন্তর গান ভাল্লাগে। হেমন্তর একটা গান শুনুন।

  • dc | ১১ আগস্ট ২০১৯ ১৪:৫২415278
  • আমি ছোটবেলার থেকে রামায়ন মহাভারতে একেবারে ইন্টারেস্ট পাইনা। ইন ফ্যাক্ট গল্পগুলো বেশীরভাগ জানিওনা। ঘটি বাঙাল চর্চা কখনো করিনি। রিত্বিকের কোন সিনেমা দেখিনি, সত্যজিতের দুটো সিনেমা দেখেছি, গুপি গাইন আর হীরক রাজার দেশে। মান্না আর হেমন্ত অবশ্যই ভাল্লাগে, তবে রফি-কিশোর আমার অনেক বেশী প্রিয়। মানে ১০ বারের মধ্যে সাতবার হয়তো রফি-কিশোর শুনি, বাকি তিনবার মান্না আর হেমন্ত। আমি একেবারেই বাঙালি না।
  • রঞ্জন | ১১ আগস্ট ২০১৯ ১৪:৩১415277
  • ্মুরারই বীরভূমের ছোট শহর।
  • রঞ্জন | ১১ আগস্ট ২০১৯ ১৪:৩০415274
  • মহাভারত সমেত কোন এপিকই কি একটা নিশ্চিত সময়কালে একজন কবি বা লেখকের কলমে লেখা হয়েছে? তাই বিভিন্ন সময়ের পরিবর্তিত মূল্যবোধের নিরিখে তার ছাপ এসেছে এবং তার ফলে কিছু কিছু সাব-টেকস্ট রচয়িতার সচেতন প্রয়াস না হলেও নির্মিত হয়েছে। এটা আমার অনুমান মাত্র।
    দেখুন কাশীরাম দাসের মহাভারতে জন্মেজয়ের অশ্বমেধ যজ্ঞ করার প্রয়াস দেখে কুলগুরু বশিষ্ঠ ( তখনও জীবিত?) বোঝাতে এলেন।
    বললেন --এখন দ্বাপর পেরিয়ে কলিযুগ শুরু হয়েছে। তাতে আগের অনেক প্রথা/অনুষ্ঠান অচল। উদাহরণ দিতে গিয়ে বললেন--
    'মাংসশ্রাদ্ধ,----, গোমেধ, অশ্বমেধ,
    দেবর হইতে পুত্র কলিতে নিষেধ'।
    অর্থাৎ শুধু ঘোড়া নয়, গোবধও আগে প্রচলিত ছিল। ( বৈদিক যুগে অথিতিকে 'গোঘ্ন' বলা হত। কারণ তাঁর সৎকারে গোবধ করে ভোজ লাগানো হত। )
    তেমনই নিয়োগ প্রথা ( যেমন ধৃতরাষ্ট্র/পান্ডুর জন্ম) স্বাভাবিক ছিল। দেবর কি দ্বিতীয় বর? (সাব-টেক্সট?)
  • র২হ | ১১ আগস্ট ২০১৯ ১৪:৩০415275
  • মুরারৈ একটা জায়গা আছে না?

    মস্নুশ প্রথম ভেবেছিলাম কোন অন্য ভাষা, একটা উর্দু টাইপ ব্যাপার আছে, পরে আন্দাজ করলাম মানুষ।
  • Ekak | ১১ আগস্ট ২০১৯ ১৪:৩০415276
  • মানুষ ঃ)

    মুরারৈ জায়গার নাম, মুর্শিদাবাদ না বীরভূম জিলা, মনে পড়ছে না।
  • decode please | ১১ আগস্ট ২০১৯ ১৪:২৭415273
  • মুরারৈ, মস্নুশ
  • Ekak | ১১ আগস্ট ২০১৯ ১৪:১৬415272
  • অনেক দিন আগে, কফি হাউসে একটি ছেলে আস্ত, যদ্দুর মনে পরে মুরারৈ থেকে, এমনি দিব্যি ভালো ছেলে; তো তাকে কেও এসব ইম্প্রেশন দিয়েচিল যে বাঙ্গালি মানেই কফি হাউসের সেই আড্ডা, মান্না দের গান ইত্যাদি।

    তো, মনে পড়ে, আমরা কজন বসে শেয়ার বাজার নিয়ে হ্যজাচ্চি দেখে সে প্রথম শক টা পায়। পাশেই, এক কবি কী এক্টা বই ওল্টাচ্ছিলো, তাকেই পাকড়ে ধরে রিত্তিকের সিনেমা নিয়ে কথা বলার চেষ্টা করে, ডেডপ্যান এক্স্প্রেশন দেখে ঘাবরে ঘোড়া আর কী ঃ)

    কমাস বাদে মস্নুশ হয়ে গ্যলো, নর্মল কথা বল্তো।
  • Ekak | ১১ আগস্ট ২০১৯ ১৪:০৪415271
  • এগুলো বাঙ্গালি মিথ। খুব সামান্য লোক এসব মন থেকে করে আর কেও কেও সো কল্ড মেইনস্ট্রীম বাঙ্গালীয়ানাতে বিলঙ্গ করার লোভে করে। বড় অঙ্গশের লোক খোন্জ ও রাখেনা।
  • San | ১১ আগস্ট ২০১৯ ১৩:৫৮415270
  • থাক, আর অমন চিল্লিয়ে বলতে হবেনা যে আপনি ছহী বাঙালী নন !
  • র২হ | ১১ আগস্ট ২০১৯ ১৩:৫৩415269
  • *ঋত্বিক সত্যজিৎ
  • র২হ | ১১ আগস্ট ২০১৯ ১৩:৫২415268
  • সর্বনাশ, এর কোনটাই আমার মজ্জায় নেই। বাঙাল ঘটি আলোচনা খুব অপছন্দ করি, ফুটবল বুঝি না, উত্তম সৌমিত্রে আলাদা আগ্রহ নেই, ঋত্বিক সৌমিত্র দুইই হরেদরে উপভোগ করি।
  • | ১১ আগস্ট ২০১৯ ১৩:৪৭415267
  • স্ল্যাশ ধন্যবাদ
  • | ১১ আগস্ট ২০১৯ ১৩:৪৬415266
  • দ দি, হুতো বুঝলাম।

    এলা মন্দ বলো নি। তবে কিনা রামায়ন, মহাভারত বাঙালীদেস মজ্জায় মজ্জায় ঢুকে গেছে। যেমন বাঙাল ঘটি, ইষ্টবেঙগল মোহনবাগান, উত্তম সৌমিত্র, মান্না হেমন্ত, ঋত্বিক সত্যজিত। তেমনি। তাই আমরা চায়ের টেবিলে ঝড় তুলতে বোধহয় ভালোবাসি
  • r2h | ১১ আগস্ট ২০১৯ ১২:৫৯415265
  • হ্যাঁ, পাঠকের ইন্টারপ্রিটেশন এইসব তো আছেই।
    সেদিক থেকে, আমার কৌতুহল হলো, সাবটেক্সটগুলি রচনাকারের ইচ্ছাকৃত, না এমনি গ্যাপ ট্যাপ - মানে ধরো আধুনিক সাহিত্যে সাবটেক্স্ট একটা স্বীকৃত ও সট আফটার ব্যাপার, সেই সময়ও কি তাই ছিল? ধরো কর্ণকে সূর্যপুত্র বললে, তখনকার দিনে রাজারাজড়ার ঘরে বিবাহ বহির্ভূত সন্তান হলে ঠাকুর দেবতার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো, সমাজচিত্র, এটা আমার কাছে পরিস্কার। বা ধরো ময়দানব, জঙ্গল পুড়িয়ে বসত, সেসবও ঠিক আছে। কুন্তীর কথায় দ্রৌপদীর বিয়ে, সেও আমার ইন্টারপ্রিটেশনে, পান্ডবরা যুদ্ধ বিগ্রহ করলেও কুন্তীই আসলে গোষ্ঠীপ্রধান এবং, তখনও সেই চল আছে, আর, একাধিক পুরুষ পার্টনার স্বীকার করে নেওয়া তখনো লুপ্ত হয়ে যায়নি, এইসব ধরতে পারা যায়। কিন্তু এই সবই মোটামুটি এক্সপ্লিসিটলি লেখা অছে - রূপক টুপক আছে হয়তো। কিন্তু সাবটেক্সট কি আরো আধুনিক ধারনা নয়, আমরা যখন সাবটেক্সট খুঁজছি তখন কি মহাভারতে সময়ের সাহিত্যের ধারাটিকে অগ্রাহ্য করছি?

    ঠিক মতামত নয়, প্রশ্ন মূলত, ঐ সময়ের সাহিত্যের ধারা কতটা আপফ্রন্ট ছিল আর কতটা সান্ধ্য, সেইসব নিয়ে।

    এমনিতে অ্যানালিসিস ও ইন্টারপ্রিটেশনগুলি ইন্টারেস্টিং; এমনিতে যদিও আমার রামায়ন মহাভারত ঐসব নিয়ে খুব একটা কৌতুহল নেই অনেকদিন হলো।

    ইবাংলালাইব্রেরি বলে একটা সাইট আছে, ওখানে ওরা বইপত্র ওসিআর স্ক্যান করে তোলে (কিছু রিপিটিটিভ ভুল দেখে মনে হলো ওসিআর স্ক্যান, ঐ এত বই কারা আর টাইপ করবে)। ওখানে মহাভারতের মহারণ্যেতে আহত-অনুভূতির পাঠকদের গালমন্দ আছে!
  • Ela | ১১ আগস্ট ২০১৯ ১২:৪৯415264
  • আমারও এই রামায়ণ-মহাভারতে কে কার বাবা, কে কার বউ এইসব চর্চা শুনলে একটু অবাকমতন লাগে। ওগুলোকে স্রেফ গল্প আর কিছু জায়গায় গুলগল্প বলে মনে হয়। কবির কল্পনা ইত্যাদি। সাহিত্য হিসেবে তার গুণাগুণ বিচার করাই যেতে পরে, বা সমকালীন ইতিহাস-রাজনীতি-সমাজনীতি সম্পর্কে কী জানা যায় সে নিয়েও আলোচনা প্রাসঙ্গিক। কিন্তু বিদুর যুধিষ্ঠিরের বাবা ছিল না ছিল না, তাতে কার কী-ই বা অসে যায়।

    অবশ্য মতামত একান্ত ব্যক্তিগত। কোনও আলোচনায় আপত্তি করার কোনও উদ্দেশ্য নেই, আর অধিকারও নেই।
  • b | ১১ আগস্ট ২০১৯ ১২:২৬415262
  • সেদিন কলকাতা ২০০১ টেস্টের হাইলাইটস ইউটিউবে দেখছিলাম। লক্ষ্মণের ডাবল দ্রাবিড়ের সেঞ্চুরী ইতয়াদি দেখার পরেও এটা মনে হল যে এতো দেশপ্রেমিক আম্পায়ার (জয়প্রকাশ/বনসাল) না থাকলে ভারত ম্যাচটা জিততো না।
  • / | ১১ আগস্ট ২০১৯ ১২:২৬415263
  • শাঁওলি মিত্রের ‘কথা অমৃতসমান’-এও ইঙ্গিত আছে @ ব ১১টা ২৮।
    অনলাইনেই নাটকটি পাওয় যাবে।
  • | ১১ আগস্ট ২০১৯ ১২:২১415261
  • মহাভারতে প্রচুর সাব টেক্সট আছে তো। ইন ফ্যাক্ট যে কোন কাব্য গল্প উপন্যাস ইত্যাদি এক একজনের পাঠ এক এক রকম হবে এরকমই মনে করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত