এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ আগস্ট ২০১৯ ১০:৪২415170
  • ক্লাসিফায়েড সেকশন মাইরি করলি না, খুব অসুবিধে হচ্ছে। একটা ছোটো মতো বিজনেস মডেল হত, তোদের গুরু চালানোর খরচ অল্পো হলেও উঠতো, পুরোটাই তোদের গাঁটের কড়ি হত না।

  • গুণ | ০৯ আগস্ট ২০১৯ ১০:২২415169
  • বেদত্ৰয় প্ৰতিপাদিত ধৰ্ম্মক সগুণ ধৰ্ম্ম বোলে, আৰু ভগৱৎপ্ৰণীত বিশুদ্ধ ধৰ্ম্মক নিৰ্গুণ ধৰ্ম্ম বোলে। অজামিলৰ উপাখ্যানত বিষ্ণুদূত আৰু যমদূতৰ ভিতৰত হোৱা কথাৰপৰা এই দুটাৰ ব্যাখ্যা পোৱা যায়। চমুকৈ সেই কথা তলত দিলোঁ:-

    কান্যকুব্জ দেশত অজামিল নামেৰে এজন ব্ৰাহ্মণ আছিল। তেওঁৰ জীৱনৰ প্ৰথম ছোৱাত তেওঁ সদাচাৰী, সুশীল, মৃদু, সত্যবাদী, মন্ত্ৰজ্ঞ, নিৰহঙ্কাৰী, অতিথিসৎকাৰকাৰী, পৰিমিতভাষী, ক্ষমাশীল, সকলো প্ৰাণীৰ হিতৰত, আনৰ প্ৰতি অসূয়াশূন্য, আৰু শুচি ব্ৰহ্মণ আছিল। এদিন অজামিলে বাপেকৰ অজ্ঞাতে ফল-ফুল, সমিধ, কুশ আনিবলৈ এখন বনলৈ আনিবলৈ গৈ, সেইবোৰ সংগ্ৰহ কৰি আনি উভতি আহোঁতে বাটতে এটা মতলীয়া মানুহে বেশ্যা এজনীৰে সৈতে হাস্য-পৰিহাস কৰি ক্ৰীড়াসক্ত হৈ থকা দেখিবলৈ পালে। সেই দৃশ্য দেখি অজামিলৰ মন তলিল আৰু স্বধৰ্ম্মভ্ৰষ্ট হৈ সেই বেশ্যাৰ প্ৰতি একেবাৰেই আসক্ত হৈ পৰিল। অন্তত অজামিলে যাৱতীয় পৈতৃক অৰ্থ ব্যয় কৰি সেই তৰুণী বেশ্যাক হস্তগত কৰি, নিজৰ বিবাহিতা পত্নীক পৰিত্যাগ কৰি তাইৰে সৈতে গৃহবাস কৰিবলৈ ধৰিলে।

    বিপ্ৰৰ ঔৰসে বেশ্যাৰ গৰ্ভত
    দশ পুত্ৰ জাত ভৈলা।
    আতি দায়াতৰে কনিষ্ঠ পুত্ৰৰ
    নাৰায়ণ নাম থৈলা।।
    জাতি-কুল-ক্ৰিয়া সমস্ত ত্যজিল
    মিলিল কৰ্ম্ম -বিপাক।
    যত মহাপাপ সমস্ত সিজিল
    পোষন্তে পুত্ৰ-ভাৰ্য্যাক।।
    অনেক অধৰ্ম্ম কৰন্তে বিপ্ৰৰ
    আয়ু ভৈল সমাপত।
    ভয়ঙ্কৰ তিনি গোটা যমদূত
    আগে ভৈলা উপগত।।
  • অর্জুন | ০৯ আগস্ট ২০১৯ ১০:১৭415168
  • ওখানে কেউ ব্যবসা করার লাইসেন্স পেলে তাকে একজন আরবিকে জয়েন্ট পার্টনার বানাতে হয় এবং ৩০% শেয়ার দিতে হয়। একজন আরবি ৮-১০ টা কোম্পানির মালিক হতে পারে। এ ছাড়া রামজান ও ঈদের সময় সব এমিরেতিদের মোটা টাকা দেওয়া হয়। ওদের সেই জন্যে আর কিছু করতে হয়না। তবে সেই ট্রেণ্ডটা পালটাচ্ছে।

    ইসলামের মধ্যে যে কত বৈচিত্র্য সেটা ওখানে গেলে জানা যায়!
  • অর্জুন | ০৯ আগস্ট ২০১৯ ১০:০৩415167
  • @অমিত বাবাউ, আমি আড়াই বছর মিডল ইস্টে ছিলাম। ট্যাক্স ফ্রি কান্ট্রি। নাগরিকদের প্রচুর সুযোগ। তবে এখানে নাগরিক আর অস্থায়ী বাসিন্দার ব্যাপার আছে। ইউ এ ই'তে নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনার রক্তে অ্যারব ব্লাড আছে প্রমাণ করতে পারেন তবেই। চাকরি, ব্যবসার ভিসা নিয়ে কেউ ৫০- ৬০ বছরও থেকে যেতে পারে। কেরালা থেকে আসা মানুষ জন ইউ এ ই দেশটা হবার আগে ট্রুশিয়াল স্টেটস থেকে ওখানে আছে। সাম্মানিক নাগরিকত্ব পেয়েছে সম্ভববত একজন ভারতীয় 'লুলু' গ্রুপের কর্ণধার।

    ইউ এ ই'র জীবনযাত্রা স্বছন্দ, যদিও আমার মনে হত এত হাইলি রেশিয়াল দেশ খুব কম আছে। হোয়াট সুপ্রিমেসি খুব খুব আর সবার ওপরে আরবিরা। এশিয়রা স্রেফ চাকর। সমস্ত কোম্পানিগুলোর মালিক আরবিরা, একদম টপে একজন হোয়াইট কাউকে বসিয়ে রেখেছে এবং তারা অনেকেই সিমপ্লি গ্র্যাজুয়েট, সেই হোয়াইটের নীচে সমস্ত দেশপাণ্ডে, মেনন, বোস, দত্ত, বড়ুয়া, সিং এবং পাকিস্তান ও বাংলাদেশের লোকজন কাজ করছে।

    এই অস্থায়ী বাসিন্দাদের এমিরেটস আই কার্ড, ওয়ার্ক পারমিট এবং মেডিক্যাল ইন্সিওরেন্স দেওয়া হয়। ঐ দেশের সম্রাট ও ধর্মকে সম্মান জানাতে হবে, কোনো ব্যাপারে প্রতিবাদ করা চলবে না। অসুবিধে হলে মিনিস্ত্রিতে যাও, ফর্ম ফিল আপ করো।

    মাইনে দেওয়া হচ্ছে, শখের জিনিসের রাজধানী, দারুণ খাবার পাওয়া যায়, চুপচাপ সেসব ভোগ করো না পোষালে চলে যাও।

    ভারতীয়রা খুবই ভাল আছে, আনন্দে আছে। অতিরক্ত ভাবনা চিন্তা করলে ওসব দেশ তোমার নয়।
  • অর্জুন | ০৯ আগস্ট ২০১৯ ০৯:৪৬415166
  • আমি 'কবীর সিং' সিনেমাটার ফিল্ম মেকিং ইতিহাসে যাইনি।

    ছবিটা নিয়েই কথা বলেছি। @হমম
  • Amit | ০৯ আগস্ট ২০১৯ ০৯:২৮415165
  • dc, আপনার সভ্য দেশের স্কেলে ভারত কি আদৌ ফিট করে?
  • | ০৯ আগস্ট ২০১৯ ০৯:১৭415164
  • শান্তনু দা কি আমাদের পুরেনো
    ( শান্তিনিকেতন খ্যাত) শান্তনু দা?
  • dc | ০৯ আগস্ট ২০১৯ ০৮:৪১415163
  • অযোধ্যার কেসটা তো ক্লিয়ার। মসজিদটা যারা ভেঙেছিলো তাদের গ্রেপ্তার করতে হবে (অন্তত নাটের গুরুটিকে গ্রেপ্তার করতে হবে) আর সরকারের পয়সায় আবার ওরকম একটা মসজিদ বানিয়ে দিতে হবে। যেকোন সভ্য দেশে, যেখানে আইন মেনে চলা হয়, সেখানে প্রপার্টি ভ্যান্ডালাইজ করা হলে সেই প্রপার্টি আবার রেস্টোর করে দেওয়া হয় আর ভ্যান্ডালদের গ্রেপ্তার করা হয়।
  • Amit | ০৯ আগস্ট ২০১৯ ০৮:৩৫415162
  • পব আবার কবে এনাদের লিস্টি তে ছিল PT - দা ? তেনাদের কে তো কুলোর বাতাস দিয়ে বহু আগেই তাড়ানো হয়েছে।

    ওসব আপদের কোনো দরকার নেই, চপ আর ঢপ খেয়ে দিব্যি দিন কাটছে।
  • Santanu | ০৯ আগস্ট ২০১৯ ০৮:৩২415161
  • গ্রেট ব্যারিয়ার রীফে, জাহাজে যে বাফে লাঞ্চ খাওয়ায়, তাতে প্রচুর সি-ফুড থাকে
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৭:৫৫415158
  • ডিসি, "গ্রেট ব্যারিয়ার রীফে/ ছিল সীফুড বাফে " ---বেশ একটা ছন্দ মিলছে না? ঃ-)
  • | ০৯ আগস্ট ২০১৯ ০৭:৫১415157
  • আজকে বাজার অতএব জিলিপি
  • hmm | ০৯ আগস্ট ২০১৯ ০৭:৪৪415156
  • অর্জুন, কবীর সিং সিনেমাটি তেলুগু সিনেমা অর্জুন রেড্ডির রিমেক, এখন অর্জুন রেড্ডির সাথে বিজেপির মাসল পাওয়ারের কি যোগাযোগ সেটা আপনি না হয় খুঁজে বের করুন ;)
  • | ০৯ আগস্ট ২০১৯ ০৭:২৬415155
  • সুপ্রভাত গুরু
  • dc | ০৯ আগস্ট ২০১৯ ০৭:১২415154
  • Atoz, গ্রেট ব্যারিয়ার রিফ অবধি যেতে পারলে সিফুড বাফেতেও যাবো। ধন্যবাদ।
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৬:৩৬415153
  • ট্রাইবাল কালচার। আমার ট্রাইবকে সুরক্ষা দেবো। বাকী সব ট্রাইব শত্রু, তাদের থেকে লুটে এনে আমার ট্রাইবকে ভালোভালো সব জিনিস দেবো।
  • Amit | ০৯ আগস্ট ২০১৯ ০৫:৩১415152
  • অটোজ,

    সে তো ঠিক ই, মিডল ইস্ট এর বড়োলোক দেশ গুলোতে সরকার নাগরিক দের খুব সাপোর্ট করে ফিনান্সিয়াললি। তবে মুশকিল হলো এসব ভালো ভালো নিয়ম কানুন গুলো ওই দেশগুলোতে সবই শুধু একটা ধর্মের জন্যেই লিমিটেড। বড্ডো বেশি চোখে লাগে। তার ওপর এসব নিয়ে কেও ওখানে কথা বললে তাদেরকে যেভাবে ট্রিট করা হয় সেটাও বলার মতো নয়। ব্ল্যাসফেমি আইন সব কটা মুসলিম দেশে আছে। কখন কি বললে যে তাদের ধর্মে আঘাত লেগে যাবে, আর তার ফল কি হবে কেও জানে না। দু একটা ঘটনা আমি নিজে জানি থাকার সুবাদে। আর ওখানে প্রেস র কোনো ফ্রিডম নেই, এসব খবর জীবনেও মিডিয়া তে বেরোয় না।

    আরো আছে, অন্য ধর্ম থেকে কেও ইসলামে কনভার্ট হলে তাদেরকে বেশ মোটা মাসোহারা ও দেওয়া হয়। ওখানে পরিচিত কয়েক জন বাংলাদেশ থেকে গিয়ে সেটার সুবিধে নিয়েছিলেন বলে আমাকে বলেছিলেন। এমন কি তাদের মধ্যে দু একজন আড়ালে বলেছিলেন তারা আসলে মুসলিম নন, কিন্তু কাজের সুবিধের জন্যে মুসলিম নাম নিয়ে পাসপোর্ট ভিসা সব বানিয়েছেন। জাল ডকুমেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া সব জায়গায় হয়।

    আমরা যে ওয়েস্টার্নিজেদ, ডেমোক্রেটিক সেট আপ এর কথা বলি বা অধিকার নিয়ে গলা ফাটাই মায়াপাতায়, যে জাত বা ধর্মের বেসিস এ ডিস্ক্রিমিনাসন করা উচিত নয়, সেসব ওই দেশ গুলোতে ভুলে যাওয়াই ভালো যদি শান্তি তে থাকতে হয়। বহু লোকই থাকে, আমার নিজের চেনা শোনা অনেকেই ১৫-২০ বছর ধরে আছেন কাতারে। আমার পোষায় নি। কিন্তু কাজের সূত্রে আবার যদি যেতে হলে কি করা, মুখ বুজেই থাকবো।

    এই ডিসক্রিমিনেশন গুলো কিছুটা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এই দেশ গুলো তেও ভালোই আছে সেটাও দেখা কাজের সুবাদে থাকার সময়। তবে আরব দেশগুলোর মতো এতটা উগ্র নয়।
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৪:৩৯415151
  • ওরা আবার নিজেদের লোকের কাছ থেকে ট্যাক্সও নেয় না। রামরাজ্য। তেলের অনেক সুবিধে। তবে বলতেই হবে শুধু তেল না, নিয়মটিয়মগুলোও অন্যরকম। নইলে আমাদের দেশেও তো সম্পদের অভাব নেই, অথচ বস্তা বস্তা টাকা নিয়ে মাল্যেরা পালায়, হাজার হাজার কিলো সোনা ঢুকে থাকে তিরুপতি ধরণের মন্দিরে। সম্পদের মোটামুটি ধরণের বন্টনেরও কোনো এফেক্টিভ ধারণাই আমাদের সমাজে নেই।
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৪:২৯415150
  • তবে একটা জিনিস কিন্তু অভিনিবেশ দাবী করে। সেটা হল সহনাগরিকদের প্রতি নানাভাবে সহযোগিতা দান ইত্যাদি। দেখুন, একজন এত টাকা ঋণ নেবে, যতদিন না সে সেই টাকা থেকে প্রফিট তুলতে পারছে ততদিন ফেরত কিস্তি দাবী করবে না ব্যাংক। কোনোরকম সুদ নেবে না, শুধু আসলটা ফেরত নেবে। সম্ভবতঃ ভাবনাটা একটা কালেকটিভ মেম্বারশিপের, সকলেই লভ্যাংশের অংশীদার। খুবই উচ্চমানের রাজকীয় ব্যাপার আরকি। ঃ-)
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৪:২০415149
  • অমিত, আপনার লেখা থেকে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ। সবচেয়ে দামী কথাটা হল, দুনিয়া তেলে চলছে। ঃ-)
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০৪:১৭415148
  • ঐ যে যখন টুং টুং করে ফোনে ক্রমাগত ত্রিশ হাজার ডলার জমা পড়ার নোটিফিকেশন আসতে থাকবে, তখন তো উনি ওরকমভাবেই দেশে দেশে ঘুরে বেড়াবেন বললেন। আর গাইবেন, "কী আনন্দ আকাশে বাতাসে"। ঃ-)
  • Amit | ০৯ আগস্ট ২০১৯ ০৩:৫৫415147
  • ডিসি গ্রেট ব্যারিয়ার রীফ এ আসছেন ? সাবাস। কবে ?
  • Atoz | ০৯ আগস্ট ২০১৯ ০২:৫১415146
  • ডিসি,
    গ্রেট ব্যারিয়ার রীফে এত পরিশ্রম করে স্কুবা ডাইভিং করে তো আপনার খুব খিদে পাবে। তখন আমাদের সীফুড বাফেতে আসবেন, কেমন? ঃ-)
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ২৩:২৮415145
  • কাশ্মীর এর আগে তবে কি ছিল? নরক ?

    হা হা হা হা হা! এটা কোথায় পেলেন! @দ

    আমি সিরিয়াসলি অন্য গ্রহে বসে আছি। কোথায় কি হচ্ছে জানিনা।
  • সিএস | ০৮ আগস্ট ২০১৯ ২২:৫১415144
  • ঈশানের লেখায় "আমার প্রচণ্ড অভিমান" টা ভাল হয়েছে।
  • | ০৮ আগস্ট ২০১৯ ২২:৪৪415143
  • আপনারা এটা করেছেন তো?

  • সিএস | ০৮ আগস্ট ২০১৯ ২২:৩৭415142
  • কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। যা পাওয়ার কাশ্মীরের লোকেরাই পাবে, উন্নতি, নিয়মকানুন, হৃত্বিক রোশন দর্শন, মিলিটারিদের মেলা; নীচের দিকে আপাতত নামেনি।

    যাই বলি না কেন, চোখের সামনে doublespeak দেখা যাচ্ছে।
  • | ০৮ আগস্ট ২০১৯ ২২:২৯415141
  • বললেন আগে শুধু হিন্দি সিনেমার শ্যুটিং হতো।এখন নাকি সারা পৃথিবী থেকে জনতা আসবে।
    কী চাপ জীবনে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত