এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৫:০২415110
  • এদিকে আপনারা নিশ্চয় জানেন না পুণেতে রীতিমত বন্যা হয়ে গেছে। প্রায় সবকটা ব্রীজ ডুবে গেসল। এখন জল নেমেছে, সিটি মোটামুটি ক্লিয়ার কিন্তু সমস্ত হাইওয়ে বন্ধ। কোলাপুর হাইওয়েতে পাঁচ হাজার ট্রাক দাঁড়িয়ে আছে।

    আর এইসবের মধ্যে খড়গপাসলা লেক থেকে বন্যার জলের সাথে দুটো কুমীরও বেরিয়ে এসে ন্যান্ডেড সিটির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এইটা একটা অতিধনীদের জন্য গেটেড কম্যুনিটি।

    মানে পুরো সাররিয়াল ব্যপার স্যাপার।
  • সিএস | ০৮ আগস্ট ২০১৯ ১৪:৫৪415109
  • চারটেয় নয়, আটটায়। রেডিওতে নয়, টিভিতে। যাতে সবাই বাড়ী গিয়ে মনোযোগ দিয়ে শুনতে ও দেখতে পারে। পেটোয়া চ্যানেলরা লাইভ টেলিকাস্টের ব্রেকিং নিউজ দিতে পারে।
  • সিএস | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৫৯415108
  • অর্থনীতি দিয়ে কবে আর কোন সরকারের মাথা ব্যাথা হয়েছে। এই ধরুন ২০০০-২০১০ সময়টা, যখ্ন গ্লোবালাইজেসন কথাটা সর্বত্র শোনা যেত, তখন জিডিপির হার, তার বৃদ্ধি, চীন কত - আমরা কত এসব এল। ইদানীং ঐ শব্দটিও শোনা যায় না, আর ক্রমশঃ আরও স্টেটিস্ট একটা ব্যবস্থার দিকে দেশ এগোচ্ছে, আর ধরুন তিরিশ বছর আগেও 'হিন্দু রেট অফ গ্রোথ' বলে একটা লব্জ চালু ছিল - দেশের ৩ পার্সেন্ট বৃদ্ধিকে কটাক্ষ করা হত - তো সেই 'হিন্দু রেট' তো এবার সরাসরিই চলে আসছে ! কিন্তু গাড়ী বিক্রী না হোক বা কর্মী ছাঁটাই হোক, লোকে তো উবের চড়ছে, জোম্যাটো দিয়ে খাচ্ছে আর আমাজন থেকে জিনিস কিনছে। হয়ত দেখলেন, সরকার থেকে এগুলোই তুলে ধরা হল অর্থনীতির ইন্ডিকেটর হিসেবে।
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৫৩415106
  • অবশ্যই আসবে। কোথায় লিখবেন গর্ব সে কহো হাম হিন্দু হায়, তা না যতো হাবিজাবি।
  • S | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৫৩415107
  • আমি যতদুর বুঝিঃ আইনত না। তবে এইসব স্ট্যাটাস না দিতেই অনুরোধ করবো। আমরা সকলেই এখন খুবই উত্তেজিত এবং সঙ্গত কারণেই। কিন্তু দিনকাল খুবই খারাপ। মেজরিটেরিয়ানরা যেখানে আইনত আপনার গায়ে হাত দিতে পারেনা, সেখানে বেআইনি ভাবে কাজকর্ম করে। অতেব সাবধান। সেইদিনও আসবে যখন আপনার মতন বিজেপি বিরোধী সৈনিকদের দরকার হবে। আপাতত চুপ করে বসে থাকুন আর সব নোট করে রাখুন।
  • আইন | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৫১415105
  • গুরুর লোকেরা কি সিডিশন বিশেষজ্ঞ নাকি?
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪৩415104
  • আচ্ছা আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি।

    'আই ফিল অ্যাশেমড টু কল মাইসেলফ অ্যান ইণ্ডিয়ান আন্ডার বিজেপি লেড ইণ্ডিয়া' এটা কোথাও লিখি বা ওয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিই, তাহলে কি সেডিশন চার্জ আসবে?
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪২415102
  • লেখার ছবিটার নীচেই তো লিঙ্কটা রয়েছে দেখুন।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪২415103
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪১415101
  • বৈজয়ন্ত র লেখা টা খুব ভালো আর সময়োযোগী।

    দ, লিঙ্ক পাওয়া যাবে? অন্য গ্রুপে দিতাম
  • Ela | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪০415099
  • কিস্কুর ভাই। আমি তোমাদেরি লোক।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৪০415100
  • অনেক লোককে সৈকত(প্রথম) এর লেখা পড়াচ্ছি। রিয়েলি থ্যাংক্স ব্রো।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৩৯415098
  • কিন্তু 'রবি ঠসকু'!! ঠসকু!?
  • Ela | ০৮ আগস্ট ২০১৯ ১৩:৩৬415097
  • ভারত মধ্যযুগ থেকে এগিয়েছে না কি? ঃ)
  • S | ০৮ আগস্ট ২০১৯ ১৩:১৭415095
  • ধুর ঐসব কেউ করে নাকি? আপনারা বিজনেস পড়ননি তো তাই এইসব হাবিজাবি চিন্তাভাবনা। ৩% সুদ। ফুস। তারপরে সিন্দুক। ধুর ধুর। সব মধ্যযুগীয় চিন্তাভাবনা।

    শুনুন ঐ বারো মিলিয়ন থেকে এক মিলিয়ন খরচ করতে হবে। তাহলে ভারতের যেকোনও রাষ্ট্রায়ত্ত্ব ব্যান্ক আপনাকে আরো কতগুলো ১২ মিলিয়নের লোন দিয়ে দেবে। সেই টাকা নিয়ে আপনি সুন্দর কোনও দ্বীপে চলে গেলেন। এবারে খরচ করে করে আবার যখন ১২ মিলিয়নে আসবে, তখন আবার সেই টাকা দেখিয়ে আবার লোন নেবেন। এবার অন্য কোনও দ্বীপ। কুমীর ছানার গল্প পড়ননি নাকি?
  • অর্জুন | ০৮ আগস্ট ২০১৯ ১৩:১৭415096
  • @অমিত বাবু, কাল শুনলাম একজনের কাছে বেঙ্গল ভাগের প্ল্যানটার কথা। এরকম অনেক কিছুই শুনব। কিন্তু ঘটতেই পারে। নর্থ ও সাউথ কলকাতাকে আলাদা করে দিলেও অবাক হব না। তখন ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্রসদন কাদের সে নিয়েও দাঙ্গা লাগবে।

    আর প্লিজ অই 'রাম' ধ্বনিটা দেবেন না। ওতে বড্ড অ্যালার্জি আমার। বোধহয় আপনার মুখে মানায়ও না।
  • Ela | ০৮ আগস্ট ২০১৯ ১২:৫৬415093
  • আমিও র২হ-এর কথাটাই লিখতে যাচ্ছিলাম। বারো মিলিয়ন ডলার থাকলে ইনভেস্ট করে মোটে ৩% রিটার্ন আর কত পার্সেন্ট ট্যাক্স কে জানে! সব সিন্দুকে করে রেখে দেব আর মাঝে মাঝে বের করে খরচখরচা চালালেই হবে।
  • Ela | ০৮ আগস্ট ২০১৯ ১২:৫৬415094
  • আমিও র২হ-এর কথাটাই লিখতে যাচ্ছিলাম। বারো মিলিয়ন ডলার থাকলে ইনভেস্ট করে মোটে ৩% রিটার্ন আর কত পার্সেন্ট ট্যাক্স কে জানে! সব সিন্দুকে করে রেখে দেব আর মাঝে মাঝে বের করে খরচখরচা চালালেই হবে।
  • S | ০৮ আগস্ট ২০১৯ ১২:৪৬415092
  • মধ্যপ্রাচ্যে ট্যাক্স দিতে হয়্না। আম্রিগাতে ঐ ইনকামে প্রচুর ট্যাক্স। তাছাড়া আম্রিগার ডাক্তারদের সক্কলে ঐ ইনকাম করেনা। যারা করে তাদের আবার লস্যুটের ভয় থাকে।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১২:১১415091
  • রবি ঠসকুর সব অবস্হা র জন্যে গান লিখে গেছেন।এমন কি মুরগী নিয়েও।

    ওই যে " চরণ ও ধরিতে দিও গো আমারে"
  • r2h | ০৮ আগস্ট ২০১৯ ১২:০২415089
  • বারো মিলিয়ন ডলার থাকলে কি আর তিন পার্সেন্টের জন্যে উঞ্ছবৃত্তি করতে হবে, তখন সব এমনি হবে।
  • sm | ০৮ আগস্ট ২০১৯ ১২:০২415090
  • জাতির উদ্দেশ্যে ভাষণে,জনগণের মনের যে তোলপাড় করা অনুভূতি,সে নিয়ে বাইশে শ্রাবন মহাশয় কুনো গান লিখে গেছেন কি?
  • | ০৮ আগস্ট ২০১৯ ১১:৫৮415088
  • আজ ২২ সে শ্রাবণ। বাঙালী কে এই দিন টার গুরুত্ব আলাদা করে মনে করিয়ে দেবার দরকার নেই। আমাদের সবার প্রিয় কবিগুরু র তিরোধান দিবস। আমরা বাঙ্গালী রা শয়নে জাগরনে,চেতন অবচেতন এ কতবার যে এনার স্মরণ নি তার লেখাজোখা নেই। অদ্ভুত দার্শনিক এই মানুষ টি আমাদের মনের যে কোন অবস্থা র সাথে মানান সই অন্ততঃ একটা গান লিখে গেছেন। ওনাকে অন্তরের শ্রদ্ধা জানাই।
  • sm | ০৮ আগস্ট ২০১৯ ১১:৫৭415087
  • জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলেই, বুকটা কেমন কেঁপে ওঠে।
    মনে পড়ে যায় ছোট বেলায় কেউ কানের কাছে বলছে,দিলীপ মাস্টার বেত হাতে ইদিক পানে আসছে।
    বাংলায় যাকে বলে একেবারে,অনুভূতি।☺️
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ১১:৫৩415086
  • মানতে হবে কিন্তু : মোদী আসার পর থেকে জেবনে আর যতই অভাব থাক, খিল্লির অভাব নেই।
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ১১:৫১415085
  • অমিত আমি ঠিক একথাই ভাবছি :d এবেলা এটিএমের সামনে লাইন দেবো, নাকি বেরিয়ে জল ডিম সবজি ইত্যাদি কিনে রাখবো।
  • Amit | ০৮ আগস্ট ২০১৯ ১১:৪৯415084
  • ভালো করে ভেবে নিন এটিএম এর দিকে আগে দৌড়োবেন, নাকি বম্ব প্রুফ বাঙ্কার এর দিকে ?
  • sm | ০৮ আগস্ট ২০১৯ ১১:৪৭415083
  • কি সব্বনাশ!এখন কি হবে?
  • dc | ০৮ আগস্ট ২০১৯ ১১:৪১415082
  • সেরেছে রে, আজ বিকেল চারটেয় জাতির উদ্দেশ্যে ঘোষনা হবে।
  • | ০৮ আগস্ট ২০১৯ ১১:৪০415081
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত