এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ০৬ আগস্ট ২০১৯ ০১:৩০414870
  • অযথা ৩৭০ নিয়ে রাতের ঘুম নষ্ট করবেন না। ইউ পিতে ভোটের আগে তিন তালাক, তারও আগে নোটবন্দি, লোকসভার আগে বালাকোটের কাক মারা ফেকুর অত ক্ষমতা নেই যে রাতারাতি ৩৭০ বিলোপ করতে পারে। সামনে তিনটে না চারটে বিধানসভার ভোট আছে তার আগে এক দফা গা গরম করা।

    According to former Union law minister Shanti Bhushan, under Article 368 of the Constitution, Parliament has the power to amend the Constitution. But in view of the Supreme Court's ruling in the Kesavananda Bharati case, Parliament can't amend the basic structure of the Constitution. According to him, obtaining the opinion of the Supreme Court is a must before going ahead with the abrogation of Article 370.

    কাজেই এ ঘটনা সুপ্রিম কোর্টে যাচ্ছেই এবং সেখানেই আসল সিদ্ধান্তটা হবে। বেকার বেকার এখনই ডাল লেকের সামনে দু-কাঠা জমি কেনার খোয়াব দেখবেন না।

    বিশদে জানতে এটা পড়ে দেখতে পারেন। https://www.hindustantimes.com/india/repealing-article-370-will-put-india-in-tight-spot/story-WWfCtxCuM7AQJfSGbexTGK.html
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০১:২০414869
  • রামচন্দ্র সিংহাসনে বসবেন, লক্ষ্মণ ছত্র ধরবেন, ভরত চামর দোলাবেন, শত্রুঘ্ন ডালা আনবেন। সবাই গাইবে "মহারাজো এ কী সাজে/ এলে এ হৃদয়পুরমাঝে"
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০১:১৪414868
  • বালাই ষাট!!! বানাবে না ভাববে কেন? তারা তো হিন্দুরাষ্ট্র হবার আশাতেই দিন গুনছে।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০১:১৩414867
  • সব আধার কার্ড, ভোটার কার্ড চাই কি পাসপোর্ট হাতে নিয়ে বনগাঁ বর্ডারে লাইন দেওয়ার জন্যে রেডি থাকুন। আপনাদের পরিবার কত সালে এসেছে জানিনা। আমার পরিবার ৩০ সাল থেকে এখানে। That's not enough I think.

    বাংলাদেশে চেনা পরিচিতি থাকলে খোঁজখবর লাগাতে হবে এখন থেকে, তবে যদি তারা নেয়!
  • S | ০৬ আগস্ট ২০১৯ ০১:১০414866
  • যারা এখনও ভাবছে যে বিজেপি ভারতকে হিন্দুরাষ্ট্র বানাবে না, তারা ভাবনা চিন্তা করা ছেড়ে দিন।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০১:০৪414865


  • প্রিয়াঙ্কা চতুর্বেদীর বক্তব্যটা শুনুন।

    কংগ্রেস অনেক কিছুর জন্যে দায়ী। কংগ্রেসের ন্যাশনালিজমটা কোনোদিন পরিষ্কার নয়। ৩৭০ ধারাকে কৌটোয় পুরে রেখেছিল।
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০১:০২414864
  • ধান্দাবাজ কংগ্রেস দলটাকে যদি ভারত মহাসাগরে অনেক আগেই ডোবানো হত, দেশটা বেঁচে যেত।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:৫৮414863
  • হায়! কপাল, কংগ্রেসের প্রিয়াঙ্কা চতুর্বেদী এখন শিবসেনায় ?

    এই সেদিনও দেখতাম কংগ্রেসের হয়ে কি পেল্লাই চিৎকার করত!

    অবশ্য দু মাস টিভি নেই আমার।
  • S | ০৬ আগস্ট ২০১৯ ০০:৫৫414862
  • এর জন্য কঙ্গ্রেসও দায়ী। কাশ্মীর নিয়ে মিথ্যা কথা, লোককে ভুল বোঝানো, ৩৭০এর ভুল ইন্টারপ্রিটেশান এগুলো সব তারাই শুরু করেছিলো। বিজেপি সব হাইজ্যাক করে দিয়েছে।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:৫৩414861
  • আজ ফেবুতে টেলিগ্রাফ পত্রিকার এক সময়ের সাংবাদিক যার পেঙ্গুইন থেকে বই বেরিয়েছে, নিয়মিত লেখেন, আমাকে নেহেরু- গান্ধী পরিবারের চামচা, বায়াস ইত্যাদি বলে ট্রোল করে গেল। অন্যদের কি বলব!
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০০:৪৯414860
  • বামেরা পোস্টার হয়ে গেছে বলে যারা আনন্দে নাচছিল, এইবারে তারা হয়তো বুঝবে কাদের হাতে পড়েছে। হিন্দুনাজীদের রমরমা এতটা হতে পারতো যদি বামেরা শক্ত ঘাঁটি হত রাজ্যে রাজ্যে? নোটার বোটা ধরে আঁতেলরা ঝুলে রইলেন, হিন্দুনাজীরা দেড়েমুশে উঠল।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:৪২414859
  • There was hardly any opposition in the country!

    কংগ্রেস রাহুল গান্ধীকে নিয়ে ডুগডুগি বাজিয়ে গেছে।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:৪১414858
  • ২০১৪- '১৯ অবধি তো আমরা ঘুমালাম। মাঝে মাঝে হাই তুলেছি।

    ২০১৬ তেই মালুম হওয়া উচিত ছিল যদি ছাত্রদের ওপর ওরা এরকম হামলা করতে পারে (রোহিত ভেমুলা, কানহাইয়া, উমর খালিদ, অনির্বাণ), গৌরী লংকেশকে মারতে পারে তাহলে এরা কি না পারে!
  • Du | ০৬ আগস্ট ২০১৯ ০০:৩৪414857
  • এইগুলোকে দুধ কলা দিয়ে এতোদিন বাড়তে দেওয়াই উচিত হয়নি।
  • S | ০৬ আগস্ট ২০১৯ ০০:৩১414856
  • আজ সারাদিন ছটফট করেছি। দেশের সর্বনাশ হয়ে গেলো। চোখের সামনে হতে দেখলাম। কিন্তু কিছুই করতে পারলাম না।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:১৯414855


  • এটা শুনুন ব্রতীন, আতোজ।
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:০৬414854
  • ফেবুতে কাশ্মীর নিয়ে কোনো পোস্ট দিতে সবাই মানা করছে। তাও ৩ টে দিলাম। ট্রোলড হলাম। ফেবু নাকি আন্ডার সার্ভেলেন্স।
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০০:০৩414852
  • রাজ্য পালন করেন ওঁরা।
  • ব্রতীন | ০৬ আগস্ট ২০১৯ ০০:০৩414853
  • আর তালক্ষীর?জিভে জল এসে গেল
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:০২414851
  • ফেজল শাহ নাকি কলকাতায় এসেছিল হপ্তা দুই আগে টলি ক্লাবে। আজ জানতে পারলাম। আমার ওর কথা শোনার, ওর সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল। ঃ-(

    জে অ্যান্ড কে'র রাজ্যপালের বক্তব্য 'সব নর্মাল হ্যায়।' মিডিয়া গুজব রটাচ্ছে। এই রাজ্যপালগুলোর পোস্টটা কিসের ?
  • Atoz | ০৬ আগস্ট ২০১৯ ০০:০১414850
  • ব্রতীন, তুমি তালফুলুরি বললেই সেই তালের লুচির কথা মনে পড়ে যায়। ডিডির সেই বিখ্যাত রেসিপি। বড় বড় করে তালের বড়া বানিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপ্টা করে করে তালের লুচি। ঃ-)
  • অর্জুন | ০৬ আগস্ট ২০১৯ ০০:০০414849
  • ব্রতীন, কাশ্মীরের সব খবর সেন্সরড। রিপোর্টরাও পাঠাতে পারছেনা খবর। ১৪৪ ধারা মোতায়েক।

    আমার কপাল ভাল আমাকে বিজেপির কাশ্মীর দেখতে হয়নি। ভাগ্যিস গেছিলাম।
  • ব্রতীন | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৯414848
  • তবে আজকে তালফুলুরি হয়েছিল।আমার ফেভারিট
  • Atoz | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৬414846
  • ব্রতীন, তোমার সেই কেজরিওয়াল বাবু (তুমি যাঁকে কেজরিলাল বলতে) তো সাপোর্ট করলেন। ঃ-)
  • ব্রতীন | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৬414847
  • কী অবস্হা অর্জুন
  • ব্রতীন | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৪414844
  • ডিমভাজা আর ভাত।সাথে আমের আচার
  • অর্জুন | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৪414845
  • শুভ রাত্রি ব্রতীন

    আমার ঘুম এমনিতেও ২ টর আগে আসেনা। আজ তো হবেই না। দিন ভর কাশ্মীরে ফোন করলাম। নো কানেকশন। ওখানে সব কানেকশন কেটে দেওয়া হয়েছে।

    এখন ইউ টিউবে রাভিশ কুমারের শো তে বলছে কাশ্মীরে ল্যান্ড লাইন, মোবাইল সব বন্ধ। অনেকে গ্রেফতার, বেশীর ভাগই house arrest।

    আর এস এস দপ্তরে উৎসব
  • Atoz | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫৩414843
  • ব্রতীন, আজ নৈশাহারে কী খেলে? ডালরুটি নাকি মাংসভাত?
  • ব্রতীন | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৫১414842
  • তোমাদের মতো বয়সে কত ভাটিয়েছি।এখন বয়েস হচ্ছে
  • Atoz | ০৫ আগস্ট ২০১৯ ২৩:৪৭414841
  • না না ব্রতীন, এত সকাল সকাল ঘুম কীসের? আর একটু ভাটাও। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত