এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ১১:৩৩414721
  • আরে পাই লোকের কথায় কেন কান দাও? ওতে ব্লাড প্রশার বাড়ে।

    তাছাড়া কবি বলেছেন

    " কুছ তো লোগ কহেঙ্গে, লোগ কা কাম হ্যায় কহেনা"
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১১:২৭414719
  • অবশ্য বহুকিছু আমার না জানারই কথা। 'এলিট এলিট ইন্স্টিটিউশন থেকে পড়াশুনা করে " নির্ঘাত কিছু না জোটায় "যখন উত্তরপুবের ফালতু অজ পাড়াগাঁ পাহাড়ে জঙ্গলে কীসব কাজ ফাজ "করতে বাধ্য" হতে হয় যখন। ' সেগুলো লোকজনকে গসিপ করে বলতে অবশ্যই কিছুর জোর লাগে, এটা জানি।

    লিখব না লিখব না করেও না লিখে আর পারা গেল না।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:২৪414718
  • T= টিপ্পুনী

    একদম মর্মস্পর্শী নয়, খুব আনন্দের! একদম 'খুবসুরত' র রেখার সেই ডায়লগ 'নির্মল আনন্দ'।

    তবে এসব সোলো ট্রিপেই সম্ভব। আমি গ্রুপে তিন দিনের জন্যে গেলেও, একটা দিনের আধ বেলা সম্পূর্ণ নিজের জন্যে রাখি। গ্রুপে বলাই থাকে, একমাত্র কেউ মারা গেলে আমাকে খবর দিও, নইলে নয়।
  • ন্যাড়া | ০৪ আগস্ট ২০১৯ ১১:২২414717
  • ও বাবা, বুঝতেই পারিনি। মৃণাল সেনকে লেসার ফিল্মমেকার বলায় খুব গোঁসা হয়েছে সমাজসংস্কারকবাবুর। অচলা ভক্তিতে টোকা লাগল নাকি মশাইয়ের?
  • pi | ০৪ আগস্ট ২০১৯ ১১:১৭414716
  • নাঃ, আমার কাজের সূত্রে যাওয়া, ঠাসাঠাসি স্কেডিউল, ভোরে বা রাতে মেহেরনগড়ে ঢুকতে দেয়?

    তবে কোন জায়গায় গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মিশতে হবে, এটা জানতামই না বটে।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ১১:০৫414715
  • ডিসি আমি নির্বিবাদী
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১১:০১414714
  • যথার্থ বলেছেন। কালিম্পঙ্গ, গোয়া আর সিমলা গিয়ে আমিও বেশিরভাগ লোকাল যানবাহনে চড়েছি। স্থানীয় মানুষের সঙ্গে মেলামেশা না করলে ভ্রমণ সম্পূর্ণ হয় না।
  • T | ০৪ আগস্ট ২০১৯ ১১:০০414712
  • মর্মস্পর্শী অভিজ্ঞতা বটে। অতীশ দীপঙ্কর অর্জুন। :)
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১১:০০414713
  • আরেক রকম আছে 'সদ্য ইউরোপ ফেরত, আমার শিশু চিকিৎসক কাকা/মামা আমায় নিজের হাতে ভাত ফুটিয়ে, মাগুর মাছের ঝোল বানিয়ে আমায় খাইয়ে আমায় সুস্থ করে তুলেছিলেন।'

    'সেবার হার্ভার্ডে গেলাম একটা সেমিনারে। আমার বলার সময় এলেই প্রথমেই বললাম হার্ভার্ডের সঙ্গে আমার সম্পর্ক আমার জন্মেরও আগে। কি করে! এত দশকে আমার সেজমামা হার্ভার্ডে এসেছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে।' ঃ-) ঃ-)
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১০:৫২414711
  • রাজস্থানে যান আর কাশ্মীর কি অরুণাচলে, একটা সময় নির্দিষ্ট রাখবেন স্থানীয় লোকেদের সঙ্গে কাটানোর। আমি দিল্লী থেকে শ্রীনগর অবধি ফ্লাইট না নিয়ে দিল্লী- জম্মু- শ্রীনগর গেলাম। জম্মু- শ্রীনগর গাড়িতে ১৩ ঘণ্টার জার্নি ছিল আমার। সামরিক বাহিনীর রক্তচক্ষু জিজ্ঞাসাবাদ, দুর্গম পথ পেরোনো, এসব না হলে কাশ্মীরিদের চিনতেই পারতাম না। প্রথম রাত আশ্রয় দিল এক আগন্তুক কাশ্মীরি। ঐ ১৩ ঘণ্টায় আপনি কাশ্মীরকে ভালবেসে ফেলবেন আর এমন কিছু উপভোগ করবেন যা কোনো বই বা সিনেমা আপনাকে দিতে পারবেনা।

    রাজস্থানে ফাটা, ভাঙা লাল রঙের স্টেট বাসগুলো না চড়লে ওই দেশ জানা যায় না। যোধপুর- টু- বিকানীরের বাসে আমি ছাড়া আর সব স্থানীয় লোক। অনেকে মাথায় পাগড়ি পরে বসে আছে। নিজেদের মধ্যে ঝগড়া, হাসাহাসি, পথে বাসের যেখানে সেখানে দাঁড়ানো, টায়ার পাঞ্চার আর দুদিকে মরু প্রকৃতি এসব না দেখলে আর ওখানে গিয়ে লাভ কি? এসি স্করপিওতে সেটা কিছুতেই সম্ভব নয়।
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ১০:৪৭414710
  • আমি চিরকালই সুবিধেবাদীদের দলে :d
  • Ela | ০৪ আগস্ট ২০১৯ ১০:৪৬414709
  • আরও একরকম হয় @বি

    ইসবগুলঃ আমাকে বলা, এত সাহস! জানেন আমি ম্যাট্রিকে ফার্স্ট, ইন্টার্মিডিয়েটে সেকেণ্ড?! রাজভবনে আমার সম্বর্ধনা হয়েছিল, আর সে বছরেই তো কলকাতায় গণ্ডগোল। আপনি আর জানবেন কী করে, সারাজীবন তো পাড়ার পুজোকমিটির সেক্রেটারির হাত থেকে সম্বর্ধনা নিয়ে এলেন।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ১০:৪০414707
  • বাঙ্গালী তিন রকম হয়

    নির্বিবাদী
    সুবিধাবাদী
    মার্কসবাদী
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ১০:৪০414708
  • অবশ্যই, গীতা দত্তও অসাধারন।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩৯414706
  • কিশোর কুমার বহুলচর্চিত। গীতা দত্তকে নিয়ে আলোচনা করুন। I think she is the most talented female singers of her time. গীতা দত্ত একটা আলাদা স্টাইল তৈরি করে গেছেন।

    লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে বিখ্যাত হলেও ভক্তদের মধ্যে কণ্ঠী তৈরি করেছেন।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩৮414705
  • আমাদের লুচি আর ঝাল ঝাল আলু ছেঁচকি
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩৭414703
  • আচ্ছা আজ সকালে গরম গরম লুচি তরকারি আর জিলিপির সাথে (অর্জুনবাবুর উপদেশ) দুটো গান শুনুন। একটা রফি, একটা কিশোর। ভগবান এনাদের সৃষ্টি করেছিলেন মানুষজাতিকে গান শোনানোর জন্যঃ



  • b | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩৭414704
  • বাঙালী দুরকম হয়। দেওয়াল আর মিছিল।

    দেওয়ালঃ আমি ১৯৫০ সালে ম্যাট্রিকে ফার্স্ট হই। স্বয়ং বিধান রায় আমাকে গোল্ড মেডেল পরিয়ে দেন। সরোজিনী নাইডু আমাকে কেক খাইয়েছিলেন। রাজেন্দ্র প্রসাদ নিমপাতা। ১৯৫২ সালে ইন্টার মিডিয়েটে সেকেন্ড হই।

    মিছিলঃ আরে মশাই সে ব্ছর কি গন্ডগোল। ট্রাম পুড়লো, বাস পুড়লো। ম্যাট্রিকে ফার্স্ট হয়েছিলাম তো, রাজভবনে সম্বর্ধনা ছিলো। ফেরার পথে কিচ্ছুটি পাই না। সেই ধর্মতলা থেকে শ্যামবাজার হেঁটে ফিরলাম। সে পায়ে ব্যথা এখনো মনে আছে। বাবা গো। ইন্টারমিডিয়েটের সময়ে অবশ্য অত গন্ডগোল হয় নি।

    ইত্যাদি।
  • এলেবেলে | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩২414702
  • *৩১ জুলাই

    @পাই, যদি রাজস্থানের উদয়পুরে যান তবে বাগোড় কি হাভেলিতে সন্ধেবেলা রাজস্থানী লোকসঙীত-নৃত্যের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। এখন বোধহয় অনলাইনে টিকিট কাটা যায়। আসার সময়ে জগদীশ মন্দির অব্ধি পায়ে হেঁটে আসবেন। রাস্তার দু'ধারে অসংখ্য মিনিয়েচার পেন্টিং-এর দোকান। না কিনে থাকতে পারবেন না।

    আর জয়শলমিরে দেখবেন পুতুল নাচ। মাস্ট।
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ১০:৩০414701
  • কিশোর কুমারকে নিয়ে একটা লেখা। সত্যি, কিশোরের মতো সিঙ্গার আর হবেনা। সৌভাগ্য যে কিশোরের গান শুনে শুনে বড়ো হয়েছি।

    https://thewire.in/the-arts/kishore-kumar-was-the-mood-of-a-generation

    এই লেখাটায় দেখলাম জাভেদ আখতার কোথাও বলেছেন, “I say it hesitatingly, but will say it nevertheless… whenever Kishore Kumar sang with a male or female singer… your attention would be focused on Kishore. If there are two versions of a song, it is Kishore’s which clicked.”

    আমি গান সম্বন্ধে কিছুই জানিনা, কিন্তু এটা আমারও অনেকবার মনে হয়েছে। রফি, মান্না দে, লতা, আশা - এনারা প্রত্যেকেই গানের জগতের একেকজন মাউন্ট এভারেস্ট, কেউ কোন দিক থেকে কম যান না। কিন্তু কিশোর কুমারের সাথে যতো ডুয়েট আছে বা দুটো ভার্শান আছে, তার অনেকগুলোতেই যেন কিশোর কোথাও এনাদের ছাপিয়ে গেছে।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১০:২৮414700
  • আর্টিকেল 35A নিয়ে কেউ একটা কিছু লিখুন। ওখানকার অবস্থা খুব খারাপ। স্থানীয় লোকেদেরও চলে যেতে বলা হচ্ছে।
  • এলেবেলে | ০৪ আগস্ট ২০১৯ ১০:২৭414699
  • @অর্জুন, দিলীপবাবুর বইটা কত সালে প্রকাশিত? গবেষণা সেখানেই থেমে গেছে বুঝি? তবুও রেফারেন্স দিন, মিলিয়ে দেখব আরেকবার।

    'একজন ব্যক্তির মূল্যায়ন করতে গেলে তার সময়ের নিরীখে তাকে বিচার করতে হবে।' তা যে হবে না সে আশঙ্কা আগাম প্রকাশ করছেন কেন? ভক্তদের এটা খুব চালু লব্জ। ভক্তির সময়ে তাঁরা বলে থাকেন এঁরা সময়ের নিরিখে অনেক এগিয়ে ছিলেন, যুক্তির সময়ে ওই একই সময়ের নিরিখকে ঢাল করেন! সেটা মাথায় আছে, নিশ্চিন্ত থাকুন।

    @ন্যাড়া, আমি সমাজ সংস্কারক-ফারক নই, তবে মৃণাল সেনকে আড়াই খানা ছবি করিয়ে বলার ঔদ্ধত্যও দেখাতে পারি না। ৩১ জানুয়ারি নেতাজি ইন্ডোরে চারু মজুমদারের শতবর্ষ উপলক্ষে প্রকাশিত পত্রিকায় মৃণালবাবুকে নিয়ে প্রায় হাজার দুয়েক শব্দের একটা লেখা প্রকাশিত হয়েছে আমার। সুযোগমতো সে লেখা এখানে দেব খানিক ঘষামাজা করে। পারলে ছাল ছাড়িয়ে নেবেন লেখাটার। খুশি হব।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ১০:২৬414698
  • @এই, বর্ণ ফ্রি'কে চিনি 'গুরু' চেনার অনেক আগের থেকে।
    বরং উল্টো, 'গুরু'কে চিনলাম কিছুটা ওর জন্যে। এসব নিয়ে আপনি অযথা সময় নষ্ট করবেন না। অন্যের চড়কায় তেল দিলে নিজেরটায় ঝং ধরে। আমি যেটা করি খুল্লে আম করি, আর বেশ করি। আমার ইচ্ছে আমি করব। সেই কলজে খুব কম লোকের আছে।

    রোববারের সকাল, আয়েস করুন, গরম গরম লুচি তরকারি, জিলিপি সহযোগে খান, সঙ্গে মালাই চা।

    আমার এখানে কারো নাম নিয়ে উৎসাহ নেই বিশেষ কিন্তু ঐ এক, দু অক্ষরটা অদ্ভুত লাগে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
  • | ০৪ আগস্ট ২০১৯ ১০:০১414696
  • হে হে ন্যাড়াদা গুরুতে জন্মানোর সময় 'গৌড়ানন্দ' হবেন কিনা বিবেচনা করছিলেন। আমরা কজন ভেটো দিয়ে বাতিল করে দিই।
  • | ০৪ আগস্ট ২০১৯ ১০:০১414697
  • হে হে ন্যাড়াদা গুরুতে জন্মানোর সময় 'গৌড়ানন্দ' হবেন কিনা বিবেচনা করছিলেন। আমরা কজন ভেটো দিয়ে বাতিল করে দিই।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ০৯:৩৭414695
  • আকা লিখেছে তো বিস্কুট
  • aka | ০৪ আগস্ট ২০১৯ ০৯:৩১414694
  • যাঃ তাইলে ন্যাড়াদার পিসেমসাইয়ের নাম কি?
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ০৯:১৫414693
  • তকাই নাম গোলা
  • T | ০৪ আগস্ট ২০১৯ ০৯:০৯414692
  • :)))
  • ন্যাড়া | ০৪ আগস্ট ২০১৯ ০৮:৫২414691
  • আমার নাম ন্যাড়া। আমার বাবার নাম বিস্কুট। আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার পিসের নাম বিস্কুট। আমার মামার নাম তকাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত