এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ০৮:৩৬414690
  • আর অর্জুনবাবু যে বললেন নিজের নামে না লিখলে কলজের জোর থাকে না, তাতে বড়ো দুঃখ পেলাম। সেই প্রস্তরযুগে যখন ইন্টারনেট চালু হয়েছিল, যখন লোকে চ্যাটরুমে গিয়ে চ্যাট করতো, তখন নেটিকেট অন্যরকম ছিলো ঃ-(
  • dc | ০৪ আগস্ট ২০১৯ ০৮:৩১414689
  • বাহ, এলেবেলে যে সোয়ার্জেনেগারের নাম নিয়েছেন, সকাল সকাল মন ভালো হয়ে গেল। এলেবেলেকে অনেক শুভেচ্ছা ঃ-)
  • এই | ০৪ আগস্ট ২০১৯ ০৮:২৯414688
  • অরজুন অভিষেক সেই কবে থিকে সবার নাম জানার চেষ্টা।করে যাচ্ছে। বরন ফ্রির নাম জানার জন্য নব দেবের নামে ফেক করেছে।
  • ন্যাড়া | ০৪ আগস্ট ২০১৯ ০৬:৩৫414687
  • এইবার বুজিচি। এলেবেলেবাবু সমাজসংস্কারক। সমাজের যত ইয়ে, মানে, পুতিগন্ধময় অচলা ভক্তি - তার মূলে কুঠারাঘাতের ব্রত নিয়েছেন। আর এই সুযোগে অন্য সমাজসংস্কারক (যারা আসলে পোজার), তাদের একটা গতি করা যায় তাহলে বাঙালি সমাজসংস্কারক হল অফ ফেমে শুধুই থাকবেন আমাদের আধুনিক সমাজসংস্কারক ওরফে আসসবাবু। হরে মুরারে।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ০৫:৩৫414686
  • পাই রাজস্হান ক দিনের জন্যে যাচ্ছো?

    ২০০৯ সালে আমরা ১৩ দিনের জন্যে রাজস্হান গিয়েছিলাম। দেড় দিন দিল্লী বাকি পুরো টাই রাজস্হান। আমরা উদয়পুর,জয়পুর,যোধ পুর, চিতোর, কুম্ভলগড়, বিকানীর কভার করতে পেরেছিলম।জয়শালমীর; মাউন্ট আবু ওই দিক টা হয় নি
  • ব্রতীম | ০৪ আগস্ট ২০১৯ ০৪:৪৯414685
  • ডট, আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।

    ভালো থাকবেন
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ০৪:১২414684
  • সুপ্রভাত গুরু
  • S | ০৪ আগস্ট ২০১৯ ০২:৩১414683
  • বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রশ্নটা হয়তো ভ্যালিড। কিন্তু তাতে একজনের কন্ট্রিবিউশান ছোটো হয়ে যায়্না। দুটই দরকার ছিলো। বাল্যবিবাহ বন্ধ করতে পারছেননা বলে বিধবাবিবাহও চালু করবেন না, এইভাবে ভাবার মধ্যে খুবেকটা যুক্তি নেই। তাছাড়া মহিলাদের শিক্ষার জন্যও কাজকম্ম করেছেন।

    আর একটা তথ্য দিয়ে যাই। এখানে কয়েকদিন ধরে কিসব লেখা টেখা দেখছিলাম। ১৯০১ সালে দেশের মহিলাদের ক্রুড লিটারেসি রেট ছিলো ১% এর কম।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ০২:০০414682
  • এলেবেলে, আমি যতদিন 'গুরু' ফলো করছি, তাতে আপনাকে এই নামেই দেখে এসেছি কাজেই আপনাকে উদ্দেশ্য করে অন্তত আমার পক্ষ থেকে কিছু বলা হয়নি।

    রামমোহনের বৌদির সহমরণে যাবার ঐতিহাসিক তথ্য এখনো ঘেঁটে দেখা হয়নি কাজেই এ বিষয়ে 'হ্যাঁ' 'না' কিছুই বলতে পারছিনা তবে দিলীপ কুমার বিশ্বাসের মত ইতিহাসবিদ সেটাকে উড়িয়ে দেননি। 'রামমোহন সমীক্ষা' আপনারও পড়া আছে বলেই জানি।
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ০১:৪৬414681
  • বিখ্যাত মানুষদের নিয়ে লিগ্যাসি থাকবে, তাদের নিয়ে বাড়াবাড়ির ভড়ং চলবে সে সেই বিখ্যাত ব্যক্তিবর্গ চান বা না চান। তাদের জীবদ্দশাতেই সে সব শুরু হয়, মৃত্যুর পরে আরো। ভক্তদের এবং যারা তাদের নিয়ে আঁখের গোছাতে চায় তাদের এসব মূলধন। আমাদের দেশে একজনকে ভগবান করে দিলে সেই ভগবান্দের নিয়ে মঠগুলির চলতে সুবিধে হয়।

    এ ছাড়াও আমাদের দেশে নিয়ম আছে কেউ এক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করলে এবং বিখ্যাত হলে তাকে সর্ব বিষয়ে ভাল হতে হবে।

    বিদ্যাসাগরের মত ব্যক্তিকে নিয়ে মিথ এবং লেজেন্ড থাকবেই সে মেদিনীপুর থেকে কলকাতায় পায়ে হেঁটে আসা, বা মায়ের ডাকে সাঁতরে দামোদর পেরোনো!

    কিন্তু প্রশ্নটা সেখানে নয়, বিদ্যাসাগরের ক্ষেত্রে কিছুকাল ফেবুতে একজন নানারকম ক্রিটিক্যাল প্রশ্ন তুলেছিলেন, সম্ভবত তিনি 'গুরু' তেও লিখেছেন। তার সমালোচনার জায়গাটা ছিল, একটা উদাহরণই দিচ্ছি বিধবাবিবাহ প্রচলন করার পূর্বে বিদ্যাসাগরের বাল্যবিবাহ রোধ করা অধিক প্রয়োজন ছিল। যুক্তিটা হয়ত খুব খারাপ নয়। সমালোচকের বক্তব্য সাত, আট, দশ বছরের মেয়েগুলো বৈধব্য প্রাপ্তীর পরে পরেই তাদের যখন পুনর্বিবাহের ব্যবস্থা করা হচ্ছে তখনও তারা নিতান্তই বালিকা। তাদের দ্বিতীয়বার বিবাহে যে জীবনে পরিবর্তন আসছে বা আসছে না, সে সম্পর্কে তারা হয়ত অবহিতই নয়। সেই সময়ে কোন বালিকা বা তরুণী বিধবা নিজে গিয়ে অভিভাবকের কাছে বলতে পেরেছিল তার বৈধব্য
    থেকে মুক্তির জন্যে নিজের পুনর্বিবাহের কথা বলতে! প্রথম বিয়ের মত পরের বিয়েটাও তাদের অভিভাবকের থাকত। এতে সদর্থে emancipation হয়নি।

    সমালোচনার যুক্তি যতই নিটোল হোক, তার সঙ্গে এটাও বুঝতে হবে ১৮৫০ র বাংলার সামাজিক প্রেক্ষাপট। বিধবা বিবাহের মত একটি সামাজিক ব্যবস্থা implement করতে গেলে এবং গোঁড়া ব্রাহ্মণ ও সমাজপতিদের হাজারো বাঁধা অতিক্রম করে একটা emergent action নেওয়া ছাড়া তার কাছে আর কি option ছিল?

    একজন ব্যক্তির মূল্যায়ন করতে গেলে তার সময়ের নিরীখে তাকে বিচার করতে হবে। সেখানে অনেক কিছু নেতিবাচক ধরা পড়বেই কিন্তু তাতে তাদের কিছু genuine contribution খাটো হতে পারেনা।
  • এলেবেলে | ০৪ আগস্ট ২০১৯ ০১:২৪414680
  • যাঁরা কলজের জোর আছে বলে বারফাট্টাই করছেন অকারণে, তাঁরা বরং রামমোহনের বৌদির ব্যাপারে যে আদ্যন্ত ঢপের চপে বিশ্বাসী ছিলেন সেটা প্রকাশ্যে স্বীকার করলে তবু মানা যেত। সে ব্যাপারে তো মুখে কুলুপ!
  • এলেবেলে | ০৪ আগস্ট ২০১৯ ০১:১৯414679
  • ২০১৬ থেকে সাইটে এলেবেলে নামেই লিখছি, তাতে কারও কোনও অসুবিধে হয়েছে বলে জানি না। সাইটও লিখি নিকে। তাতে কলজের জোর এল কোদ্দিয়ে? লেখক কি কলজের জোর দেখাবে এখানে না কী-বোর্ডের জোর? আপনার নাম লিখছেন লিখুন, অন্যকে বেফালতু এসব কথা বলছেন কেন? আজ অবধি শোয়ার্জনেগার নামে দ্বিতীয় অভিনেতা হয়েছে বা সলঝেনিৎসিন নামে দ্বিতীয় সাহিত্যিক বা ঋত্বিক নামের দ্বিতীয় পরিচালক? তাতে তাঁদের গ্রহণযোগ্যতা কমে গেছে বুঝি? এসব টিপিক্যাল ভাবনার খোপ থেকে মুক্ত হন।
  • S | ০৪ আগস্ট ২০১৯ ০০:৩৫414676
  • লোকে বড়সড় হয়ে গেলে ওরকম অনেক লেজেন্ড তৈরী করা যায়। মেদনিপুর থেকে পায়ে হেঁটে কোলকাতা আসার সময় না ইংরেজি সংখ্যা শেখা যায়, কিন্তু তাই বলে বর্ষাকালে সেইসময় দামোদর পার হওয়াটা বেশি বেশি না?
  • . | ০৪ আগস্ট ২০১৯ ০০:৩৫414677
  • সামান্য প্রশ্ন করেছিলাম যে প্রবন্ধগুলিকে ভুলভাল কেন বলা হচ্ছে। তার ল্যাজ ধরে কলজে ঘামাচি কত কিছু বলে দিল লোকজন। এই জগতে সুবিচার নেই।
  • ব্রতীন | ০৪ আগস্ট ২০১৯ ০০:৩৫414678
  • স্পট অন
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ০০:০৯414675
  • 'নামে কী আসে যায়?' @এলেবেলে, অনেক কিছুই এসে যায়।

    রবীন্দ্রনাথের নাম যদি হত কেষ্ট চক্রবর্তী বা সুচিত্রা সেনের নাম যদি হত জগদম্বা চৌধুরী তাহলে তারা এত বিখ্যাত হতেন কিনা সন্দেহ!
  • অর্জুন | ০৪ আগস্ট ২০১৯ ০০:০০414674
  • নিজের নামটা ব্যবহার করবার জন্যে যে কলজে দরকার সেটা খুব কম লোকেরই আছে এখানে। আমার আছে সেই কলজে।

    কাউকে অপ্রিয় কিছু বলতে এরা মুখোসের সাহায্য নেন। কলজের জোর টা একটু কম।' - একদম ঠিক বলেছেন @ব্রতীন বাবু

    এরা অনেকটা ঘামাচির মত, গরমের উপদ্রপ।
  • রোজ কত কী ঘটে যাহা-তাহা | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৫২414673
  • আবার কেউ কেউ প্রশ্নকর্তার নামের অজুহাতে নিজের বক্তব্যের সঙ্গে দাঁড়ানোর দায় এড়িয়ে যায়।
  • ওই দেখো, ওটা আধুনিকতার ভূত | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৫০414672
  • মানুষ কত কারনে অস্বাভাবিক নাম নেয় তা কি আর অর্জুনবাবুকে স্মরণ করানোর প্রয়োজন আছে?

    আবার কেউ কেউ অকারণেও নেয়, অহৈতুকী, বা ব্যক্তিগত কুশল বিনিময়রে ব্যানালিটি এড়াবার বাসনায়।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৪৮414671
  • যারা এক নামে বহুদিন থেকে লিখছেন ( যেমন পিএম, আটোজ, অরণ্য,কুমু,,এ,দ, সিকি) এদের নিয়ে চাপ নেই। যারা এবেলা ওবেলা নাম বদলায় চাপ তাদের নিয়ে।
    কাউকে অপ্রিয় কিছু বলতে এরা মুখোসের সাহায্য নেন। কলজের জোর টা একটু কম।
  • এলেবেলে | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৪৪414670
  • হ্যাঁ, 'অচলা ভক্তির অনুভূতিতে আঘাত লাগলে কী কী হয়' খুব ভালো করেই জানি। আপাতত সেপ্টেম্বর মাসটা যেতে দিন। ঢিল খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। গাল খাওয়ার জন্যও।
  • এলেবেলে | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৪২414669
  • নামে কী আসে যায়? পাঠক লেখা পড়ে, লেখককে তো আর পড়ে না।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ২৩:৩৬414668
  • এখানে অধিকাংশই এইরকম অস্বাভাবিক এক অক্ষর, দু অক্ষরের নাম দেয় কেন? নিজের নামের গোপনীয়তা কেন? এখানে কেউ সন্ত্রাসমূলক কাজকর্ম বা এক্সট্রামেরিটল অ্যাফেয়ার করছে না!
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ২৩:২৯414667
  • আটোজ আছো?
  • | ০৩ আগস্ট ২০১৯ ২৩:১০414666
  • এ কি অত্যাচার!!
  • থাক্‌ সে কথায়, লিখি বিনা নাম দ | ০৩ আগস্ট ২০১৯ ২২:১৫414665
  • আর্ধেকটা নাম এসেছে আর্ধেকটা আসেনি।
  • একালের দিনে শুধু বুঝি লেখে নাম | ০৩ আগস্ট ২০১৯ ২২:১৩414664
  • নাম না থাকলে বিড়ম্বনা হয় তাই একটা নাম নিলাম। তবে প্রশ্নের উত্তর পাবো সেই ভরসা নেই।

    এলেবেলে (আপনার নামটা অ্যালেজেডলি বিচ্ছিরি হলেও নাম আছে, কেউ বেনামী বলে গঞ্জনা দেয় না, হায়), অচলা ভক্তির অনুভূতিতে আঘাত লাগলে কী কী হয় জানেনই তো।
  • এলেবেলে | ০৩ আগস্ট ২০১৯ ২০:৫৯414663
  • অর্জুন লিখেছেন, "'রামমোহনের বৌদির সতীদাহ'- 'ইহা একটি বিশুদ্ধ ঢপের চপ' আপনি কি ভাবে জানলেন?"

    তাই তো! কীভাবে জানলাম!! আসলে রামমোহন-অলকমঞ্জরীর ঢপটা বাজারে প্রথম ছাড়েন তাঁর ভক্ত জীবনীকার নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অথচ রায় পরিবারে যে সতীপ্রথা প্রচলিত ছিল না তা দেখিয়েছেন রামমোহন গবেষক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর বইটা একবার পড়ে নিলে হয় না?

    লেখকের স্বাধীনতা আছে না নেই? সে কাউকে কনভিন্স করতে কোন দুঃখে মাঠে নামবে গা ঘামিয়ে? বিনিময়ে কী পাওয়া যাবে? তাচ্ছিল্য ছাড়া অন্য কিছু? কে ঠ্যাং ধরে নামাবে বা চণ্ডীমণ্ডপে আসর বসাবে তা নিয়ে আগাম আশঙ্কাই বা কেন? পাঠক হিসেবে খাল খিঁচবেন লেখকের। মিটে গেল।

    বাঙালি এখনও বিশ্বাস করে যে জগদীশ বোস পেটেন্টের জন্য আবেদনই করেননি। সেখানে সত্যি জানতে দোষ কোথায়? কারও ব্যক্তিগত শ্রদ্ধা কারও প্রতি অটুট থাকবে কি থাকবে না তাই নিয়ে লেখার সময় কেউ ভাবে নাকি?
  • S | ০৩ আগস্ট ২০১৯ ১৯:৩২414662
  • আপনি আগে যখন লিখতেন তখন আমিও ছিলাম।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ১৯:৩০414661
  • এস, আপনার সাথে কি আমার ব্যাটেবলে হয়েছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত