এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৫৩414629
  • কাশ্মীর যারা যেতে চান, অক্টোবরের মধ্যে ঘুরে আসুন। এর পরে আর কিছু বোধহয় থাকবেনা। ওখানে গুজরাতি, মাড়োয়ারি গোষ্ঠীকে ঢোকানোর জন্যে মরিয়া সরকার এবং মন্দির টন্দিরের জন্যে জায়গা দেখা হয়ে গেছে।

    আমার এখন টিভি নেই। কিছু সাংঘাতিক হয়েছে কি? দুদিন আগে একটি কাশ্মীরি ছেলে আমায় ওয়াটসঅ্যাপে জানাল, 'ভাইজান, হালাদ বহত খারাব হ্যায়।' আমার আর ফোন করা হয়নি।
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৫৩414630
  • নিমবেগুন ভাল না, বড্ড তেলতেলে লাগে। আমার। তার থেকে নিম-আলু ভাল।

    করলায় কেমন বুনো গন্ধ।

    উচ্ছে বেস্ট। ভাজা, সেদ্ধ, ডাল, তরকারি, শুক্তো সব। কাঠালবীচি দিয়েও দারুণ (ফোন থেকে চন্দ্রবিন্দু দিতে অপারগ)।

    চাপড়ঘণ্টের রেসিপি পেলে আমিও টুকে নেব।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৪৯414628
  • T র নাম ফাঁস করে দিলেন ব্রতীন বাবু। যদিও আমি জানতাম। ঃ-) ঃ-)

    এত সুন্দর একটা নাম থাকতে ঐ এক অক্ষর কেন?
  • pi | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৪৮414627
  • কাশ্মীরে এই যে এত প্রচুর প্যারামিলিটারি নামিয়েছে, লোকে নানা কিছু স্পেকুলেশন করছেন, কী হতে চলেছে। ৩৫এ, ৩৭০ সরানো, জম্মু আলাদা করা, আর ইকনমিক স্লোডাউন থেকে নজর সরানো তো বটেই। ১৫ অগ্স্ট স্পেশাল কিছু ধামাকা ইঃ। বিজেপির লোকজনই বলছে দেখলাম, কাশ্মীরে বাইরের লোকজনএর জমিজমা কেনার ব্যাপারে বড়সড় পরিকল্পনা হয়ে রয়েছে।
  • বেঙ্গলী | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৪৭414626
  • অর্থাৎ গেম অব থ্রোনসের মাউন্টেনের উচ্চতা ও শারীরিক বৈশিষ্ট্য, আর্থার ডেইনের স্কিল, জন স্নোয়ের ডিপ্লোমেসি ট্রেনিং ও কনভিনসিং এবিলিটি, ড্যানিরিস টার্গারিয়ানের বাহন সবকিছুর সমাহার হলেন রাণা প্রতাপ।
  • T | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৪৪414625
  • হ্যাঁ, ফের ভয়ংকর কেস কিছু হবে।
  • | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৩৫414624
  • ডিডিদাদা বিরক্ত হয়ে কোথায় হাওয়া হয়ে গেলেন!

    পুলওয়ামায় কী করে বিস্ফোরক ঢুকেছিল সে সম্বন্ধে যদিও কিচ্ছুই জানা যায় নি কিন্তু আরেকটা কিছু মনে হয় কাশ্মীরে ঘটাতে চলেছে শাএন্ডকোং।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৯:৩১414623
  • আমার ছোটপিসি রাজস্থানকে বলে a state of trance. পিসি ওখানকার হ্যান্ডিক্র্যাফট নিয়ে পড়াশোনা করেছেন, প্রচুর কালেকশন পিসির ওখানকার সব রকমারি জিনিসের এবং সেটা সত্যিই। রাজস্থানে গেলে একটু শহরের বাইরে যেতে হয়। ফিউডল সমাজ যে কি ভাবে ওদের নিঃস্ব করেছে এবং তা সত্ত্বেও ওরা নিএজের শিল্প নিয়ে আঁকড়ে জীবনযাত্রা চালায়।

    আর রাজস্থানের খাবারও দুর্দান্ত সুস্বাদু। যোধপুরে মেহেরানগড় ফোর্টটা দেখতে একদিন যথেষ্ট নয়।

    যোধপুর থেকে বিকানীর গেছি রাজস্থানের স্টেট বাসগুলোয়। একেবারেই সুখপ্রদ নয় সে ভ্রমণ। ঝাঁকুনিতে পেট ব্যাথা হয়ে যায়। দুদিকে মরুভূমি। একটু দূরে দেখা যাচ্ছে ইয়া লম্বা পাগড়ি পরে একজন বয়স্ক পুরুষ বসে হুঁকো টানছে আর মহিলারা ঘাগরা পরে, ঘোমটা দিয়ে সারা গা গয়না পরে কলসি মাথায় নিয়ে যাচ্ছে। মনে হয় বই থেকে উঠে আসা দৃশ্য! এটা ২০১৪ র কথা।
  • pi | ০৩ আগস্ট ২০১৯ ০৯:২১414622
  • যোধপুরে ভোর থেকে ঘণ্টা দুয়েকে কিছু দেখা সম্ভব ? বা রাতে ন'টার পরে ঘণ্টা দুয়েক ?
  • pi | ০৩ আগস্ট ২০১৯ ০৯:২০414621
  • আরিব্বাস, দিও !

    তেতোর আরো হরেককিসিম রেসিপি চাই ! উচ্ছে আলু, করলা ভাজা, নিম বেগুন, নিম আলুভাতে, কুমড়ো উচ্ছে, তেতো ডাল, তিতা পাট, পলতা কি তেলাকুচা বড়া, থানকুনি, তিতবেগুন, এসব ছাড়া।
  • S | ০৩ আগস্ট ২০১৯ ০৯:১৮414620
  • হ্যাঁ রাজস্থান খুবই দেখার মতন স্টেট। এতোগুলো দুর্গ আর প্যালেস। তার সাথে দিলওয়ারা টেম্পল। এদিকে মরুভুমি। আবার আরাবল্লী পর্বত। নো ওয়ান্ডার মানিকবাবু ফেলুদাকে সেখানে নিয়ে ফেলেছিলেন।
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৯:১৫414619
  • একদম কলকাতায়, ব্রতীনদা।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৯:১৪414618
  • রাজপুতরা তো মুঘল আর ইংরেজদের বশ্যতা স্বীকার করেছিল সবার আগে। মরাঠারা করেনি। রাজপুতরা নিজেদের মধ্যে খুব মারপিট করত, পরে ব্রিটিশরা আসায় সেটা বন্ধ হয়।

    বিকানীরে জুনাগড় ফোর্টের অস্ত্র ভাণ্ডারটা দেখবার মত।

    রাজস্থানের মত আর্টফুল স্টেট খুব কম আছে।
  • | ০৩ আগস্ট ২০১৯ ০৯:১৩414617
  • পাইকে উচ্ছের চাপড়ঘন্টের রেসিপি দেবখনে।
    আমার বেজায় ভাল্লাগে।
  • S | ০৩ আগস্ট ২০১৯ ০৯:১০414616
  • সার্চ করে দেখছি রাণা প্রতাপের হাইট ছিলো ২.২৬ মিটার মানে প্রায় সাড়ে সাত ফুট।
  • Amit | ০৩ আগস্ট ২০১৯ ০৯:০৮414615
  • এ সবই আরবান লিজেনড। এনাদের লারজার দ্যান লাইফ হিসেবে দেখিয়ে মেকি জাতীয়তাবাদের কাতুকুতু দেওয়ার চেস্টা।
  • S | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৫৬414614
  • রাণা প্রতাপ দুটো তড়োয়াল নিয়ে লড়াই করতেন। কোমরের একই দিকে ঐরকম দুটো তড়োয়াল বেঁধে দিলে আমি বোধয় সোজা হয়ে দাঁড়াতেও পারবোনা। লোকটা নিঃসন্দেহে বিশাল শক্তিমান এবং সাহসী, বীর ছিলেন। চেতক/চৈতক সম্বন্ধে যেটা লেখা আছে তা হলো সে নাকি পা কাটা অবস্থায় দৌঁড়ে/লাফিয়ে রাণা প্রতাপকে নিয়ে পালিয়ে গেছিলো।

    কিন্তু যেটা ইন্টারেস্টিং ছিলো তা হলো রাজস্থানের মতন একটা পুঁচকে স্টেটের মধ্যে এতোগুলো রাজার রাজত্ব। মানে সবাই গ্লোরিফায়েড জমিদার ছাড়া আর কিছুই না। নিজেদের মধ্যেই লড়াই করে চলেছে সর্বক্ষন। এদের পক্ষে সংঘবদ্ধ মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করা খুবই কঠিন কাজ। দুশমন বহুত দুদ্ধর্ষ থা।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৫১414613
  • আতজের টাইমজোনটা একটু রহস্যজনক। ঃ-) ঃ-)

    আমার নীম বেগুন খেতে ভাল লাগে আর উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা। ওতে তেতো, মিষ্টির একটা স্বাদ আসে।
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৪৮414612
  • রাধানাথ শিকদার নিয়ে গবেষণা করেছেন আশীষ লাহিড়ী। খুবই বর্ণময় চরিত্র। রাধানাথকে নিয়ে পেঙ্গুইন থেকে একটা বই বের করেছিল। ওঁর মাউন্ট এভারেস্ট গণনা নিয়ে। বেশ অ্যাডভেঞ্চ্যুরাস সে কাহিনী।

    মুসুরি পাহাড়ে গেলে শিকদার যেখান থেকে শুরু করেছিলেন তার গণনা এবং এভারেস্ট সাহেবের ট্রিগনমেট্রিক্যাল সোসাইটি যে স্থানে অবস্থিত ছিল, স্থানীয় নাম সার্ভে পয়েন্ট, তা ২০১৩ য় দেশে ছুটিতে এসে মুসুরি ভ্রমণে আবিষ্কার করে সবান্ধব গেছিলাম। আহা! কি অপূর্ব জায়গা। তখন প্রতি বছর উত্তরাখণ্ড যেতাম। মুসুরি শহর থেকে ১১ কি.মি. দূরে। তবে আড়াই কি.মি. হেঁটে যেতে হবে। গাড়ি চলার রাস্তা নেই।

    ট্রিগনমেট্রিক্যাল সোসাইটির কিছু ruins পড়ে আছে। ওখান লাইন করে হিমালয়ের প্রতিটা রেঞ্জ দেখা যায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল পরিষ্কার আকাশ।

    কেউ মুসুরি বেড়াতে গেলে বলবেন, রুট বলে দেব। স্থানীয় লোকজনও জানেনা ঠিকমত।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৪৩414611
  • বোঝো @ পাই
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৪২414610
  • আটোজ তুমি আমেরিকার কোন টাইম জোনে? ঘুমোবে না?
  • pi | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৪০414608
  • আমি আবার তেতো ছাড়া প্রায় খেতেই পারিনা!
  • pi | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৪০414609
  • আমার কালমেঘ দারুণ লাগে!৷ এদিকে কালমেঘের জংগল হয়ে গেছে, তুলতেও পারিনা।৷ পাতার রস বা ভিজিয়ে খাওয়া ছাড়া আর কোন প্রিপারেশন করা যায় নাকি? নিম বেগুনের মত নিমকালমেঘ করে দেখতে হবে।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৩৮414607
  • আমি ছোট বেলায় থালার নীচে তেতো আর ভুলভাল তরকারি রেখে দিতাম।

    এলা তুমি কি কলকাতায়?
  • অর্জুন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৩৬414606
  • বাজারে যাওয়াটা একটা অত্যাচার আমার কাছে। সকাল, সকাল বাজারে যাওয়াটা তো আরো। একটুও ভালবাসি না বাজার করতে। কেউ নেইও যে করে দেবে রেগুলর।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৮:৩১414605
  • নিম্বেগুন গরমভাত দিয়ে ভালো জমে। ওটাই শুরুতে খেতে হয়। তারপরে আস্তে আস্তে ডাল তরকারি ইত্যাদি।
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৮:২৯414604
  • কুমুদি, ধন্যবাদ। আলাপ না থাকা সত্ত্বেও এতগুলো কথা যে বললেন, এতেই আমার মনটা ভরে গেল।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:২৫414603
  • উচ্ছে ভাজা পুরোটা ধরে মুখে চালান করে দি।

    তবে নিম বেগুন এ চাপ আছে
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৮:১৯414602
  • নিমবেগুন আমারও খুব প্রিয়। তবে করোলা সেদ্ধ অতটা না। করোলাভাজা তুলনায় ভালো।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৮:০২414601
  • মা ছোটবেলায় কলার মধ্যে কালমেঘ পুরে খাওয়াতো।জীবনে কী চাপ!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত