এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩৩414569
  • আরে এলা চাপ নেই।গুরু তে আমরা অনেকই অনেকের হেল্প নি অনলাইন বা অফলাইন
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩৩414570
  • আগের পোস্ট রাধানাথ শিকদার সম্পর্কে।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩২414568
  • না না, আরেকটু জানা যায়, উনি খুব বিশাল চেহারার, পরিশ্রমী লোক ছিলেন। নানারকম নিষিদ্ধ আমিষ খেতেন। আর বলতেন এরকম না খেলে খাটবেন কী করে, স্বাস্থ্যটাই বা রাখবেন কী করে? বন্ধুরা ওঁকে ডাকতেন লেভিয়াথান বলে।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:৩০414567
  • এদের মধ্যে একমাত্র আকবর ই হিন্দু দের টেনে খেলাতেন।জিজিয়া কর তুলে দেন।

    এছাড়া বৈরাম খাঁ র সময় পরাজিত হিন্দু রাজা কে মেরে ফেলার যে রীতি ছিল আকবর তা বদলান আস এ রেসাল্ট হিন্দু রাজা রা আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয় ( বিনা যুদ্ধে)
  • Ela | ০৩ আগস্ট ২০১৯ ০৬:২৯414566
  • কুমুদি, আতোজ না, সিভি আমি পাঠিয়েছি ব্রতীনদাকে। বহুদিন কর্পোরেটে কাজ হয়ে গেল, ওখান থেকে আর জীবনীশক্তি পাচ্ছি না। আরেকবার নতুন করে শুরু করতে চাই।

    হয়ত এই ফোরামে সিভির কথা বলাটা আমার ঠিক হয়নি। কিন্তু এখানে কারও সাথেই আমার অফফলাইন কোনও পরিচিতি নেই। অথচ ২০০৬ থেকে নিয়মিত সাইটে এসে এসে সবাইকেই খুব চেনা লোক মনে হয়, তাই বলেই ফেললাম। কারও খারাপ লাগলে মাফ করবেন। নিজগুণে যাকে বলে ঃ)
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:২৪414565
  • আটোজ, রাধানাথ শিকদার খুব বর্ণময় চরিত্র।কিন্তু হিমালয়ের উচ্চতা মাপা ছাড়া ওনার সম্পর্কে ইতিহাস নীরব
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৬:২২414564
  • আর এই আকবরের শাহজাহানের আওরঙ্গজেবের রাষ্ট্র ছলছল চোখে অসহায় হয়ে দেখে যায় স্বেচ্ছায় পুড়ে মরছে সদ্যোবিধবা মহিলারা, রাষ্ট্র তাদের বাঁচাতে চেয়েও পারছে না---এই জিনিসটা একটু বেশি ইয়ে ইয়ে লাগল। রাষ্ট্রশক্তি এত ছলছলচোখের বস্তু নয়। এরা দরকার হলে গ্রামকে গ্রাম উজার করে তুলে নিয়ে যেত খাজনা টাজনার ব্যত্যয় হলে (বড় বড় তাজমহল ইত্যাদির পয়সা তো আকাশ থেকে পড়তো না!), তারা এরকম অসহায় হয়ে কেন দেখবে? চাইলে নির্মূল করতেই পারত এই প্রথা।
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৬:১৭414563
  • অমিত বাবু স্পট অন
  • Amit | ০৩ আগস্ট ২০১৯ ০৬:০১414562
  • আজকের দিনে আরামে বসে, বিদ্যাসাগর বা রামমোহন এনাদের সেই সময়ের জগদ্দল সমাজের বিরুদ্ধে একা লড়াই কে সমালোচনা করা হাস্যকর লাগে। অন্ধ ভক্তি করার কোন দরকার নেই, কিন্তু যদি কেও তাদের নির্মোহ ব লিখতে গিয়ে তাদের লড়াই কে তাচ্ছিল্য করেন, তাহলে জাসট সেই লেখক দের নিজেদের চরিত্রই বেরিয়ে পড়ে।
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৫:৩৩414561
  • আরে ব্রতীন, তুমি রাধানগর বলতেই রাধানাথ শিকদার এর কথা মনে পড়ল। সেই এভারেস্টখ্যাত ভদ্রলোক। ওঁর সমাধি নাকি চন্দননগরে এক ফরাসী চার্চ সংলগ্ন কবরখানায়। তার মানে উনিও খ্রীষ্টধর্ম গ্রহণ করেছিলেন। একটু খোঁজখবর নিও তো। ওঁর সম্পর্কে তো প্রায় কিছুই জানা যায় না! অথচ উনি অঙ্কের লোক, জ্যামিতির লোক, বিজ্ঞানের লোক। আরো জানা দরকার। কারা ওঁর আত্মীয়স্বজন? কেন তাঁকে ধর্মান্তরিত হতে হল? কেনই বা উনি জনস্মৃতি থেকে হারিয়ে গেলেন ওভাবে?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৫:৩১414560
  • না সাড়ে ৫ টা বাজে।বাপি কে ডাকি।মর্ণিং ওয়াকে যাবো
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৫:১৯414559
  • প্রাচীন ভারতের ইতিহাসে আমরা গার্গী, মৈয়ত্রী র নাম পাই।যারা অসাধারন পন্ডিত ছিলেন।কিন্তু আম মহিলা
    জনতার শিক্ষা নিয়ে কবি নীরব। কেন??

    ইকনোমিক্স এর বিখ্যাত থিয়োরি " এক্সসেপশান প্রুভস দ্য রুল"
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৫:১২414558
  • নিন্দুকে বলে নিজে তো উনি বিধবাবিবাহ করেন নি। উনি মুচকি হেসে বলেন, "নিজে কীকরে করবো, এসব প্রচলনের আগেই তো খপ করে ধরে আগুনের সামনে বসিয়ে মন্ত্র পড়িয়ে বিবাহ দিয়ে দিয়েছে বাপদাদারা। " ঃ-)
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৫:০৬414557
  • বিদ্যাসাগর মশাই নিজের ছেলে র সাথে এক বিধবা র বিয়ে দিয়েছিলেন।একে বাংলায় বলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৪:৫১414556
  • দেখো আমার পিসির বাড়ি রামনগর গ্রামে।তার পাশেই রাধানগর গ্রাম।রামমোহন র জন্মস্হান।ওখানে অনেকবার গেছি।

    মূল বাড়িব বেশীর ভাগ অংশ ভেঙে গেছে শুধু দেওয়াল গুলো আছে।বাড়ির সামনে একটা মর্মর বেদী আছে সেইখানে রামমোহন র বড় বৌদি কে সতী করা হয়।খবর পেয়ে রামমমোহন কলকাতা থেকে ছুটে আসেন।কিন্ত অনেক চেষ্টা করেও বৌদি কে বাঁচাতে পারেন নি। ওই বেদীর সামনে তিনি শপথ নেন ভারতবর্ষ থেকে এই প্রথা চিরতরে দূর করবেন। এই হল ইতিহাস
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৪:৩৫414555
  • ব্রতীন, সতীদাহের ব্যাপারটা কীরকম বুঝছো? আর বিধবাবিবাহ? আর প্রাচীনকালের মহিলাদের পাঠশালায় পড়া? ঃ-)
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৪:৩১414554
  • থাইরয়েড তো সবারই আছে, ঠিকঠাকমতন কাজ করলেই হল। ঃ-)
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৪:২৭414553
  • সেরম ডেট নেই।যেদিন মা বলে।

    আমার সুগার প্রেশার কোনটাই নেই আছে শুধু থাইরয়েড
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৪:২৩414552
  • কোন্‌ কোন্‌ দিন বাজারে যাও? সোম্বুধ্শুক্র? নাকি মঙ্গলবেস্পতিরবি?
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৪:২১414551
  • দৌড়ালেই বা মোটামুটি দীর্ঘ রাস্তা হাঁটলেই সুগার কমে যাবে। কোনো চিন্তা নেই, ব্রতীন। ঃ-)
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৫৮414550
  • আমার বাংলা হিসেব যত দিন না সুগার হচ্ছে প্রাণভরে মিষ্টি খেয়ে যাও
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৫৬414549
  • ন্যাড়া দা প্রতি দিন না।হপ্তায় তিন দিন।যেদিন আমি বাজারে যাই
  • ন্যাড়া | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৫৩414548
  • প্রতিদিন তিনটে জিলিপি পেঁদিয়ে ন্রতীনবাবুর রক্তে শর্করাদের তো পোয়াবারো!
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৫০414547
  • তিনি ওইসব বিজাতীয় খাবার পছন্দ করেন না
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৪৯414546
  • এইসব ভুলভাল নাতিদীর্ঘ প্রবন্ধ সত্ত্বেও আমরা আপামর হিম্দু সমাজ সংস্কারক হিসাবে চিরকাল বিদ্যাসাগর আর রামমোহন কে কৃতজ্ঞ চিত্তে স্মরন করবো তা তোমরা যতোই নির্মহ ব "মার্কেটে" নামাও না কেন!!!
  • :? | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৪৫414545
  • আর কেয়া? তাঁর জিলিপি?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৩৯414544
  • আলুর চপ তো বিকেলে।সকালে ৫ টা জিলিপি ( ২ টাকা করে() ১ টা বাপির ১ টা মায়ের বাকি ৩ টে আমার
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৩৪414543
  • ব্রতীন, সুপ্রভাত। খবর তো তোমার বলার কথা হে! ঘুম থেকে উঠলে? বাজার যাবে কখন? সদ্য ভাজা জিলিপি আর আলুর্চপ পাও কি আজকাল? কোয়ালিটিই বা কেমন ওসবের?
  • ব্রতীন | ০৩ আগস্ট ২০১৯ ০৩:৩০414542
  • আরে আটোজ যে। কী খবর?
  • Atoz | ০৩ আগস্ট ২০১৯ ০৩:২৩414541
  • শুনলাম কারা নাকি জাতীয় সঙ্গীত বদলাতে চায়? ব্যাটাদের থামে বেঁধে রোদ্দুর রায়ের গান শোনানো হোক। সেই ভোগোন সেনাপতির কবিতা আবৃত্তির টেকনিক। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত