এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ৩১ জুলাই ২০১৯ ১৭:২৩414270
  • খ, বিজেপি কে আমি কোন রাজনৈতিক দল বলে মনে করি না। যাদের প্রধান কাজ ই হল সাম্প্রদায়িকতা তে ইন্ধন যোগানো,তারা যদি উন্নয়ন করুক না কেন তাদের ক্রেডিবিলিটি নিয়ে আমার মনে সংশয় আছে।

    এবারে ভোট দিয়ে গিয়ে কী চাপ। বিজেপি কগ্রেস কে ভোট কিছু তেই দেব নাও। এদিকে তিনু র ওপর বিরক্ত। সিপিএম কে দিতে মনের মধ্যে টানাপোড়েন। শেষে নোটায় দিলাম ভোট।
  • | ৩১ জুলাই ২০১৯ ১৭:১৪414269
  • ২০০৮ নাগাদ, আমি সম্ভবত এর একটা রেশনাল মত লিখেছিলাম, এই গুরুতেই একটা টু পার্ট সিরিজে। সেটার নাম কি ছিল আমি ভুলে গেছি, তাই অনুসন্ধান ও করতে পারছি না। খুব ই নাইভ, হয়তো, কিন্তু, দেশ কে নিয়ে ভাবনা চিন্তা র মধ্যে নাইভিটি র একটা জায়গা আছে, হার্ড নোজ্ড নেগোশিয়েটর রা তো সুশাসন করে উল্টে দিচ্ছেন বাল ঃ-))

  • kha | ৩১ জুলাই ২০১৯ ১৭:০৩414268
  • না খসড়া না, খুব সুসংহত প্রোপোজাল নেই অন লিভিং। অন ডাইং টা আলাদা করে লিখব, সেটা ক্লিয়ারলি ফোনে বলা যাবে না, কোথাও ছাপা হবে, কেউ রাজি না হলে নিজেই ছাপবো। ওটা ছাড়া সাইক্লিকাল কনফ্লিক্ট এর বাঁচার রাস্তা নেই। আয়ারল্যান্ড, দক্ষিন আফ্রিকা তে রিজনেবলি রিসেনটলি এই ফর্মুলা গেছে, আসাম এও এই জিনিশ হওয়া উচিত (এন আর সি সাসপেন্ডেড হওয়ার সঙ্গে), শ্রী লংকা তে এর একটা ডাইলিউটেড ভারসন ই নরওয়ে র নেগোশিয়েটর রা দিয়েছেন, অতএব, এই মডেল কাজ করছে।

    পার্লামেন্টারি ভোটে যাঁরা ভোট দেন, তাঁরা সকলেই ইলেকশন ম্যানিফেস্টো, বা ইলেকশনের বিবদমান পার্টির প্রস্তাব বা অধুনা নতুন রীতিতে হুমকি তে সাবস্ক্রাইব করে থাকেন। অতএব নানা খসড়া তে অনেকেই সই করেন।

    আর এখানে নিন্দিত যে খসড়া টি, সেটার নিন্দার কারণ স্পুরিয়াস হলেও, যদিও আমি খসড়া টির সঙ্গে জড়িত ছিলাম না, একটা আশা ও রেজিম চেঞ্জের রিলিফ থেকে লেখা। ব্যক্তিগত ভাবে মেটেরিয়াল গেইন থেকে লেখার চেষ্টা করার অভিযোগের (যেটা এখনো করা হয়, কাকে করা হয় কেউ জানে না), সেটার কি ভিত্তি আমার জানা নেই। আমি যদি 'অন ডাইং' পার্ট টা লিখি, তার মইদ্যে কোন রিলিফ নাই, খুব বেশি আশাও নাই, আর পদ্ধতিগত দিক থেকে, কি করে আমি অন্তত জড়িত থাকার যোগ্য নই, সেটা ক্লিয়ারলি বলা থাকবে, কারণ এটা লিগাল এক্সপার্ট রাই ইম্প্লিমেন্ট করতে পারবে। যেটা কে ডিসার্মিং করা থাকবে, সেটা হল, ট্রাস্ট ডেফিসিট, এটা মনমোহন সিংহের টার্ম, অতএব খুব ই মেনস্ট্রীম।

    কিন্তু আমি এটা বাংলা বুঝি, মানুষ মরে কোন লাভ নেই। এবং শুধু পোলিটিকাল বা কমিউনাল মারামারি বলে যেগুলো টার্ম করা হয়, সেগুলো এসেনশিয়ালি ফাইট বিটুইন নেইবার্স এটা বোঝা দরকার। হ্যা এখন র‌্যাম্পেজিং, সম্পত্তি নষ্ট কে এর আওতায় আনা যাবে না, হুমকি ইত্যাদি কেও আনা যাবে না, মূলতঃ জেনোসাইডাল কিলিং, টার্গেটেড কিলিং আসবে।

    ২০১১ তে টি এম সি র ম্যানিফেস্টো অনেক তদন্তের কথা ছিল, কিসুই হয় নি। সেগুলো রিপিট করা টা একটা সেকশনে থাকবে।

    কেউ কন্ট্রিবিউট করতে চাইলে করতে পারেন, আমি ফার্স্ট ড্রাফ্ট, দিন দশ পনেরো বা ম্যাক্স এক মাশের র মধ্যেই প্রকাশ করার ইচ্ছে আছে। কোনো পোলিটিকাল অ্যাকসেপ্টান্স যাদের নেই, তাদের কথা গ্রহণযোগ্য হবে না ধরে নিয়েই লেখা হবে, এবং এটাকে সিটিজেন চার্টার গোছের করে কোনো গ্রুপ ব্যবহার করলে আমার আপত্তি থাকবে না।

    সবচেয়ে বড় বাধা, প্যাঁক ইত্যাদি ক্লিয়ারলি আসবে যাঁরা রাজনৈতিক কর্মী নন, সমর্থক মাত্র। কর্মী রা, তাঁদের কাছে পৌছনো গেলে, ডীলে আসবেন বলেই ধারণা। তার ভিত্তি যদি এই ড্রাফ্ট না হয়, অন্য কোনো আনডারস্ট্যান্ডিং হবে, কিন্তু পোলিটিকাল ভায়োলেন্স কমানোর ব্যাপারে যে যার মত করে প্রচার করলে, এটাই আমার ও প্রচার হবে ২০২১ এর জন্য। অ্যাওয়ারনেস ছাড়া ডিটাচ্ড ইন্ডিভিজুয়াল আর কি চাইতে পারে।
  • | ৩১ জুলাই ২০১৯ ১৬:৩৭414267
  • অমিত | ৩১ জুলাই ২০১৯ ১৫:২৩414266
  • আগের খসড়া টা দিদি কোন ডাস্টবিন এ ফেলেছেন, সেটা ফোনে জিগানো যাবে?
  • PM | ৩১ জুলাই ২০১৯ ১৫:১৬414265
  • ব্রতীন ও আর তিনো নয় ? হায় …। ঃ(
  • b | ৩১ জুলাই ২০১৯ ১৫:০৭414264
  • খসড়া ভার্শন ২?
  • | ৩১ জুলাই ২০১৯ ১৫:০২414263


  • কারা কারা দিদি কে ফোন করলেন আর করবেন। আর একেবারে ব্যক্তিগত না হলে কি চাইলেন টই খুলে রাখতে পারেন, আমি যেমন ঠিক করেছি, ফোন করবো এবং বলবো,

    অন লিভিং-
    পঞ্চায়েতে পাকা বাড়ি আর শহরে নতুন প্রপার্টির ট্যাক্স বাড়ান আর সেই টাকায় শহরের সোশাল হাউজিং টা বাড়ান, দরকার হলে মাল্টি স্টোরিড সোশাল হাউজিং করুন। আর আমাদের এলাকায় সাধারণ মানুষের দোকান যা বন্টন হয়েছে তাতে অনিয়ম হয়েছে সেটা দেখুন, আর পান নি এরকম অনেক লোক আছেন।
    আর প্রতিটি হাউজিং কম্প্লেক্সে, কর্মচারী দের এসি রেস্ট রুম, খাবার জলের ব্যবস্থা, পরিষ্কার বাথরুমের অ্যাকসেস, ইউনিয়নাইজ করার অধিকার, কর্মচারী দের ক্রেশ ইত্যাদির ব্যবস্থা করুন। কিছু অপশনাল রাখুন, কিন্তু তাইলে যারা করবে তাদের কিছু ট্যাক্স ক্রেডিট ইত্যাদি দিন।

    আমাদের ১০ বছরের পুরোনো ছোটো ফ্ল্যাট।, কিন্তু আমরা বেশ সুযোগ সুবিধে পাই। চওড়া রাস্তা আছে এক দিকে, রিসেন্টলি মূল্যের বিনিময়ে পরিশুদ্ধ জল এসে গেছে, ভালো আলো আছে, অথচ আমাদের ট্যাক্স বছরে সাড়ে ছ হাজার টাকা। এটা একেবারেই বাজে। জব লস হলে বা ব্যবসায় বড় লস হলে, প্যান দিয়ে লিংক করে ট্যাক্স ক্রেডিট দিন, কিন্তু এই রেট সাসটেনেবল না।
    বরঞ্চ বিদ্যুতের দাম রেশনালাইজ করুন, সোলার পাওয়ার যারা জেনারেট করেন, তাদের কমন এরিয়া প্রপার্টি ট্যাক্স এ ক্রেডিট দিন ইত্যাদি।

    আর প্রতিটা হাউজিং কমপ্লেক্স কে নো ডিসক্রিমিনেশন অন ওনারশিপ, টিনান্সি, আর এম্প্লয়মেন্ট অর ওয়ার্ক্স অ্যাডমিন সংক্রান্ত একটা রিজোলিইউশন পাস করাতে বলুন।

    অন ডাইং--
    রাজনৈতিক কনফ্লিক্ট এর জন্য সত্য ও সংহতি কমিশন তৈরী করুন, তার আইন এনে, বাকি টা কোর্ট আর মানবাধিকার অর্গের উপরে ছেড়ে দিন।

    ঃ-)

    জানি বোদ্ধা রা তীর্যক ভাবে দেখবেন, কিন্তু নিজের দেশ কে নিয়ে স্বপ্ন না দেখলে কাকে নিয়ে দেখবো, বাংলা কথা।
  • Amit | ৩১ জুলাই ২০১৯ ১৩:১৫414261
  • তবেই দেখেন দিদি কি হাল করে ছেড়েছে সবার
  • PT | ৩১ জুলাই ২০১৯ ১২:৪৫414260
  • বোতিনের "আমি আর তিনু নেই" পড়ে সকাল থেকে ঘেঁটে আছি!! বোতিন তিনো না থাকলে আমিও কি নেই হয়ে গেলাম? কি বেদনার কথা.....>
    <
  • hmm | ৩১ জুলাই ২০১৯ ১২:৩০414259
  • Because We are we. We must be Us. Forever us. That is our destiny. We have rendezvous, tryst with our destiny. And nobody can short-circuit or electrocute that grand journey.
  • সৈকত | ৩১ জুলাই ২০১৯ ১১:৩২414258
  • হুঁ, ভীমও ভাল, ব্রতীনও ভাল। ভীমনাগও ভাল। ঃ-)
  • | ৩১ জুলাই ২০১৯ ১১:২৫414256
  • বতীন কি বাংলার উন্নয়নের জন্য বিজেপির দিকে না ঘরের ছেলে আমাদের এদিকে ;-) বিবাগী হয়ে রাহুলের দিকেও যেতে পারিশ অবশ্য, নইলে পরিবেশ বাদী হয়ে যা, ঐটে মোটামুটি অ্যাকচুয়ালি ভালো এবং সেফ, সবাই কে কাঁচা দিতে পারবি ঃ-))) আর আমাদের টাও খারাপ না, বিবৃতি দেবা আর পোবোন্দো লেখা ছাড়া বড় কোন কাজ নেই ;-)

  • | ৩১ জুলাই ২০১৯ ১১:২৫414257
  • কিন্তু ভীম তো সত্যিই ভাল লোক।

    আচ্ছা 'বিহু' নামে কি কোনওরকম উইভিং আছে? বিহু-কতন, বিহু-সিল্ক ইত্যাদি?
  • সৈকত | ৩১ জুলাই ২০১৯ ১১:০৮414255
  • আগের দিনই লক্ষ্য করেছিলাম, ব্রতীন ভীমকে একটু টেনে খেলাচ্ছে।

    দুজনেই খাদ্য রসিক কিনা !! ঃ-)
  • Bratin | ৩১ জুলাই ২০১৯ ১০:৫১414254
  • ডিডি আমি আর তিনু নেই।
  • Bratin | ৩১ জুলাই ২০১৯ ১০:৪৮414253
  • ব, খ ডিডি, পিটি দা অনেক ধন্যবাদ। কেমন আছো সবাই?
  • Bratin | ৩১ জুলাই ২০১৯ ১০:৪৭414252
  • টি না গো সবে দুটো পাবলিকেশ্নন হয়েছে। আর অন্ততঃ দুটো পেপার করতে হবে।বুড়ো বয়েসে লড়ে যাচ্ছি।
  • | ৩১ জুলাই ২০১৯ ১০:১৫414251
  • সৌদী আরব, ইরান বোধহয় পাকিস্তানেও ধর্ষণের অভিযোগ আনলে অভিযোগকারিণীকে মেরে ফেলা হয়। মোদীরাজত্বে ধর্ষণের অভিযোগ আনলে পুরো পরিবারকেই মেরে ফেলা হয়। মোদীর ভারত এগিয়ে কিনা! হুঁ হুঁ।

    উন্নাও এর মহিলার পরিবারের মৃত্যুর জায়গাসমূহ
    অভিযোগকারিণীর
    বাবা - পুলিশ কাস্টডিতে
    কাকা - কারাগারে
    মা - পথ দুর্ঘটনায়
    দুই কাকীমা (নাকি পিসীমা) - পথদুর্ঘটনায়
    আইনজীবি - পথ দুর্ঘটনা
    অভিযোগকারিণী স্বয়ং - পথ দুর্ঘটনায়
  • অর্জুন | ৩১ জুলাই ২০১৯ ০৯:৫৮414250
  • Article 15 সিনেমাটা কেউ দেখেছেন? ঐ সিনেমার বিষয়বস্তুও দলিত সম্প্রদায়ের দুই নারী নিয়ে যাদের ৩ টাকা মাইনের দাবীতে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। পরে বলা হয় দুজনের মধ্যে লেসবিয়ান সম্পর্কের জেরে তাদের অভিভাবকরাই তাদের খুন করেছে। মেয়ে দুটির পরিবারের মাথায় নল ঠেকিয়ে তাদের দিয়ে স্বীকার করিয়ে নেওয়াও হয়। কাল একটা আলোচনা সভায় নানা সামাজিক প্রসঙ্গে এই সিনেমার কথা উঠল।
  • Du | ৩১ জুলাই ২০১৯ ০৯:০৯414249
  • আদালতের নির্দেশ ছিলো পুলিশ দেবার।
  • T | ৩১ জুলাই ২০১৯ ০৯:০৮414247
  • যাচ্ছে আবার কী! চলে গেছে।
  • Du | ৩১ জুলাই ২০১৯ ০৯:০৮414248
  • পুলিশ নির্বিকার বললো কাল টিভিতে মেয়েটি ভালো আছে। এদিকে ডাক্তাররা বলছিলেন ভেন্টিলেটরে।
  • Amit | ৩১ জুলাই ২০১৯ ০৯:০৬414246
  • এসব কেস এ সত্যি কোনো কালে বেরোয় না। আর এতে কংগ্রেস বিজেপি আঙ্গেল এনে ফেলে কোনো লাভ নেই শুধু জল ঘোলা করা ছাড়া। এই সব সেঙ্গার এর মতো নেতারা কস্মিন কালেও কোনো ইডিওলজি র ধার ধরে না, এরা যেকোনো ভাবে ক্ষমতার কাছে থাকে আর পোষা গুন্ডাবাহিনী দিয়ে লোক জনকে জাস্ট পায়ের তলায় দাবিয়ে রাখে। আজকে বিজেপি তে আছে, কালকে মায়াবতী বা মুলায়ম ক্ষমতায় এলে রং পাল্টাতে দু মিনিট ও লাগবে না।

    এটাই বাস্তব যে ইন্ডিয়া এখনো একটা আদ্যন্ত ফিউডাল দেশ, ডেমোক্রেসি শুধু নামেই। এই দেশে রিচ এন্ড পাওয়ারফুল নিজের মতো করে যা ইচ্ছে ম্যানিপুলেট করে নিতে পারে, এভরিথিং ইস আপ ফর সেল ফর রাইট ভ্যালু। গরিব লোকেরা জাস্ট পিঁপড়ে র মতো এদের পায়ের তলায় পরে আছে। তারা বাঁচলো কি মরলো কারোর কিছু যায় আসে না। দুদিন খুব হইচই হবে, তারপর অন্য কিছু ঘটনা ঘটবে, পাবলিকের আর মিডিয়ার নজর সেদিকে ঘুরে যাবে। ব্যাস, সব শেষ।

    লজ্জার কথা হলো দু সপ্তাহ আগেই মেয়েটি জাজ কে চিঠি লিখেছিলো থ্রেট জানিয়ে, তার পরেও তাকে কোনো ভাবে সুরক্ষা দেওয়া গেলো না। আদালত অন্তত সাধারণ লোকের একটা শেষ ভরসার জায়গা ছিল, সেটাও জিজি তে যাচ্ছে।
  • সৈকত | ৩১ জুলাই ২০১৯ ০৮:৫৩414245
  • কোন নিউজ সাইটে তো দেখলাম না এখনও?
  • b | ৩১ জুলাই ২০১৯ ০৮:৪৫414244
  • মানে হতেই পারে এটা ঠান্ডা মাথার খুন, তা যদি হয় তাকে নিয়ে নিন্দার কোনো ভাষা যথেষ্ট নয়। কিন্তু উল্টোদিকে, এটা নিছক অ্যাক্সিডেন্টও হতে পারে, যা ঘটার প্রব্যাবিলিটি হয়্ত .০০১%।
    তদন্ত হোক, সত্যিটা উঠে আসুক।
  • aranya | ৩১ জুলাই ২০১৯ ০৮:৩৭414243
  • ঈশানের লেখাটা পড়লাম, তারপর-ই এই খবর। কদিন কাগজ পড়া হয় নি..

    যে ভিক্টিম, তাকেই খুন করা হয়, মুছে দেওয়া হয় তার পরিবার-কে। সত্যি-ই জল্লাদের উল্লাসভূমি
  • dd | ৩১ জুলাই ২০১৯ ০৮:৩৩414241
  • উন্নাওএর মেয়েটি মারা গেচে জানতাম না।

    কিন্তু খ বাবু হঠাৎ আমার অভিভাবক হবার দায়িত্ব নিলেন কেনো?

    আমার দীর্ঘজীবনে খ বাবুর মতন এরকম উন্নাসিক পন্ডিতস্মন্য লোক খুব কমই দেখেছি। আর পাবলিক ফোরাম বলে বিশেষণগুলো শুদ্ধ বাংলায় লিখতে হচ্ছে - এটাও খুব কষ্টকর।
  • hmm | ৩১ জুলাই ২০১৯ ০৮:৩৩414242
  • কিন্তু আপ্নাদের মহাগুরু তো তাকে গতকালই মেরে ফেলেছিলেন, কোন হটলাইন যোগাযোগ আছে নাকি??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত