এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মকর | ২৯ জুলাই ২০১৯ ০৯:৩৩414090
  • মহাভারত/রামায়নে ছাগলের রেফারেন্স আছে কোথাও? ইভেন অ্যাজ মকর রাশি?
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০৯:২৬414089
  • @পিটি, পুরো মহাভারত জুড়ে কোথাও ঈশ্বর উপাসনা আছে ? রামায়ণে আছে।
  • sm | ২৯ জুলাই ২০১৯ ০৯:২৫414088
  • আমি এই রামায়ণ, মহাভারত কে অন্য এঙ্গেল থেকে দেখি।প্রথমত এগুলো ছেলে ভুলানো কিছু রূপ কথা বা নীতিশিক্ষার বই বলে মনে হয়।
    বর্তমান যুগের সঙ্গে তুলনা করলে,দেখা যাবে বিশেষ পার্থক্য ঘটে নি।
    আগে ছিল কাস্ট বেসড সমাজ এখন ইকনোমিক ক্লাশ বেসড সমাজ।
    প্রত্যেক ঘটনার প্রতিযুক্তি দেওয়া যায়।যেমন তখনকার দিনে,কাস্ট বেসড সমাজ ছিল বলে আর্থিক মানদন্ড বড় হয়ে ওঠে নি।
    পরশুরাম সারা পৃথিবী জয় করেও ভোগ করেনি কেন?
    দ্রোণ ধ্রুপদ কে পরাজিত করেও রাজ্য ভোগ করেনি।কেন?
    বিদুর, হস্তিনাপুরের মন্ত্রী ও রাজার বৈমাত্রেয় ভাই হয়েও খেতে পেতো না। কেন?কিন্তু এতো ক্ষমতাশালী ছিল,যে রাজার ছেলে কে যুবরাজ হওয়া আটকে দেয়।
    অর্থাৎ সেই সময়ে, কাস্ট ইম্পর্ট্যান্ট বেশি ছিল।
    যেহেতু কর্ণ,বা শম্বুক শূদ্র,তাই তারা যুদ্ধ শিখতে পাবেনা বা তপস্যা করতে পারবে না।এটা ওই সিস্টেম এর গলদ।
    রাম বালিকে বধ করেছিল,কারণ কিষ্কিন্ধা, অযোধ্যার অন্তর্গত ছিল।বালী, সুগ্রীব এর বউ কে ছিনিয়ে নিয়েছিল।
    রাজা হিসাবে রাম তাঁর মৃত্যুদন্ড ঘোষণা করেন।এবার সামনে সামনি লড়ে হারাবেন না আড়াল থেকে কাপুরুষে মত মারবেন।সেটা তাঁর ব্যাপার।
    অনেক বন্দীকেই তো রাজা,জলহাদ দিয়ে শিরোচ্ছেদ করতে বলেন।সবার সঙ্গে ডুয়েল লড়ার নিদান নেই তো।
    ইন্দ্রজিৎ রাবনের ছেলে।তাঁর শাস্তি মৃত্যু।যেহেতু সে,মেঘের আড়াল থেকে যুদ্ধে পটু।তাই,তাঁকে মারতে প
    যজ্ঞ স্থলে যেতেই হতো।
    এই সব পৌরাণিক কাহিনী,বরাবর এটাই দেখিয়ে এসেছে,তুমি অধর্মের পথে থাকলেও,প্রচুর শক্তিশালী হতে পারো।ভগবান পর্যন্ত তোমাকে মারতে পারবে না সম্মুখ সমরে বা সোজাপথে।তাই ব্যাঁকা পথের আশ্রয়।কর্ণ বধের সময় ও সেই অন্যায় এর আশ্রয়।
    এবার দেখা যাক,বর্তমান সমাজ ব্যবস্থা।এখানে টাকাই ক্লাশ তৈরী করে।
    যার টাকা আছে,সে মার্সিডিজ চড়বে,পাঁচতারা হোটেলে খাবে।যার নেই সে,যে জাতেরই হোক জুল জুল করে তাকিয়ে দেখবে।
    আমার শিশুর মাথা ব্যাথা হলে কর্পোরেট হাসপাতালে দৌড়াবো,আর হত দরিদ্র শিশু, ঘরেতেই বিনা চিকিৎসায় সেপ্টিসেমিয়ায় মারা যাবে।

    এখন,কোন সিস্টেমটা বেশি খারাপ, সে নিয়ে বিতর্ক করা যেতে ই পারে।
  • !! | ২৯ জুলাই ২০১৯ ০৯:১৮414087
  • Old slaves hate CHANGE even more than Young slaves!
  • রিভিউ / নয় | ২৯ জুলাই ২০১৯ ০৯:১৬414085
  • বিষন্ন রূপকথা নিয়ে বিস্তারিত আলোচনা লিখেছিলেন জয়।

    আমি মনে মনে গজগজ করেছিলাম বটে, যে পাখিয়াল নিয়ে দু'ছত্র লিখলে কি হাতে ফোস্কা পড়তো, কিন্তু ব্যাপার হলো জয়বাবু গুরুর বইপত্র ভালোই পড়েছেন। এই লেখাটা তো পাবলিকেশন নিয়ে, নির্দিষ্ট কোন বই নিয়ে তো আদৌ নয়।
    আগেও কবে যেন লিখেছিলেন, নতুন রকম, চটি বই এসব নিয়ে। উফ, কিছু খুঁজে পাই না।
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০৯:১৬414086
  • জয় গোস্বামী এবং শ্রীজাত, বাংলার এই দুই পোয়েট লোরিয়েট খুব সুভদ্র, নম্র এবং স্নিগ্ধ ব্যক্তিত্ব।

    সাধারণত সাহিত্যিক জগতের লোকজন একটু উগ্র আর অহংকারী হয়। কিন্তু এরা দুজনে তার বিপরীত।

    লোকের সঙ্গে কথা বলে, প্রশ্নের উত্তর দেয়।
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০৯:১৩414084
  • মহাভারত কিন্তু একজনের লেখা নয় আর ব্যাসদেব কোনো একজন ব্যক্তি নয়। সেই সময় গ্রন্থ রচয়িতাদের 'ব্যাস' বলা হত। মহাভারত অনেক বছর ধরে লেখা হয়েছিল। কিন্তু মুশকিল হল এগুলোর টাইম স্প্যান জানার উপায় বিশেষ নেই। তাই নানামুনির নানা মত।

    পুনেতে BORI একটা দারুণ কাজ করেছে। মহাভারতের যতগুলো সংস্করণ আছে, সব কটা সংকলন করেছে। আমি ওখানকার লাইফ মেম্বার কিন্তু ইন্সটিটিউটটা একদম ডাইং। ওদের Annal টা লাস্ট পেলাম ২০১৫ তে।

    বিবেক দেবরায়, দেবদত্ত পট্টনায়েক গবেষণার জন্যে ওখানেই যেত।
  • PT | ২৯ জুলাই ২০১৯ ০৯:০৮414083
  • রাজশেখর বসু অনুদিত রামায়ণ, মহাভারত থেকে উদ্ধৃতি দিয়ে এক অবাঙালী আদি বিজেপি ব্রাহ্মণের সঙ্গে লড়তে গিয়ে তাকে যারপরনাই বিস্মিত হতে দেখেছিলুম। "এসব আছে রামায়ণে, মহাভারতে? অনুবাদক নিশ্চিত কমুনিস্ট ছিল!!"-তেনার মন্তব্য।
  • Amit | ২৯ জুলাই ২০১৯ ০৮:৫০414082
  • এই রে, ডিডি-দা ও খেপে গেছেন। ওকে, আমার লিস্টি থেকে বালি বধ বাদ দিলুম।
  • pi | ২৯ জুলাই ২০১৯ ০৮:১৮414081
  • নানা সময় এখানে এই পোস্টগুলো দেখি, গ্রুপে এই নিয়ে ধুন্ন্দুমার সেই নিয়ে যুদ্ধুটুদ্ধু! অত খেয়াল করে দেখিনি, এক দু'বার, যেখানে গ্রুপের পোস্টগুলো খেয়াল করা ছিল, অবাকই লেগেছে। কিন্তু কালকের পোস্টে বুঝলাম কী পরিমাণ জল মেশানো হয়! একজন মাত্র লিখেছিলেন এতদিন বাদে কেন, তাও উত্তর পেয়ে ঠিক আছে জানিয়েছেন, আর এই নিয়ে নাকি গ্রুপে তুলকালাম। তারমানে,
    যা বোঝা গেল, সব কথাতেই।এরকম ৯৯% জল মেশানো থাকে!
    সোশ্যাল মিডিয়ায় লোকে এসব যেমন অনেক বেশি বেশি করে থাকে
  • dd | ২৯ জুলাই ২০১৯ ০৮:০৭414080
  • ওফ্ফ।

    কতোবার যে লিখবো? আর আমি পারি না। শুনুন, মহাভারতে তো বটেই, রামায়ণেও বালিবধ নিয়ে প্ররিবাদ ছিলো।

    এটাও দেখুন, সেই ১২ শতাব্দীতে, কবি কৃত্তিবাস - রামায়ণ লিখতে গিয়ে লিখেছিলেন "কৃত্তিবাস পন্ডিতের ঘটিল বিষাদ। বালি বধ করি কেনো করিলা প্রমাদ।।" মহাভারতেও আছে (এক্ষুনি পর্ব টর্ব মনে পড়ছে না)।"পুরাকালে বালি বধ করিয়া রাম যেরকম অকীর্ত্তি স্থাপন করিয়াছিলেন"।

    এখন পারবেন লিখতে ? পেত্যয় হয় না।
  • Amit | ২৯ জুলাই ২০১৯ ০৭:৫৯414078
  • মানে এক অবতার এর ইজ্জত বাঁচাতে আর এক অবতারের ল্যাজ ধরে টানা টানি। খি অবস্থা মাইরি। ও একবার চুরি করেছিল, ওকে তো ধরেনি, তাহলে আমি একটু ছোট্ট করে পকেট মারলে কেন পুলিশ ধরছে ? ভ্যাআআ।

    যাক বাবা, আমি ভাবতুম অন্য দিকে আঙ্গুল তুলে দেখানো ফেবু হোয়াটস্যাপ আসার পরে হয়েছে, এখন দেখছি দাদুরা আগেই কাজ সেরে গ্যাছেন

    :) :)
  • dc | ২৯ জুলাই ২০১৯ ০৭:৪৯414077
  • অমিত, সব ধর্মেই এই ব্রেনওয়াশড জনতা প্রচুর আছে। মির‌্যাকল এ বিশ্বাস করে এরকম লোক লাখ লাখ পেয়ে যাবেন। ইস্কুলে ডারউইন পড়ানো হবে না ক্রিয়েশানিজম পড়ানো হবে সে নিয়ে তুমুল বিতর্ক আজও চলছে। এ পৃথিবী ছাগলময়।
  • b | ২৯ জুলাই ২০১৯ ০৭:৪২414076
  • "রাম বালীকে আড়াল থেকে মেরে দিলো, সেটা ও ভালো"

    আরে না না, সমীকরণ অত সহজ নয়। রামের বালীবধ নিয়ে ভক্তদের মধ্যেও অস্বস্তি ছিলো ও আছে। ঠিক লাইন মনে পড়ছে না, শ্রীচৈতন্যর কোনো একটা আপাত নিষ্ঠুর কাজের কৈফিয়ৎ দিতে গিয়ে চৈতন্যজীবনীকার (কৃষ্ণদাস কবিরাজ?) বলেছিলেন, অবতারদের ওরকম থাকে যথা, বালীবধ রামের অকীর্তি।
  • PT | ২৯ জুলাই ২০১৯ ০৭:০০414075
  • "জনগণ চিরকালই "হুজুর মা বাপ" রোলেই আছে, যখন যারা নাচাতে আসে তাদের হাতেই নাচতে বাধ্য।"
    আমিই শুধু ছাগল শব্দ ব্যবহার করে গাল খেলুম গা!!
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৫:৫৩414074
  • আরে মিডিয়া চিরকালই তাই করে। আম্বানি না রাম্বানিদের বিয়ে নিয়ে আসমুদ্রহিমাচল লোকেদের উলুটিপালুটি খাইয়ে চলেছে, তাও আবার কখন? যখন এই খবরও বেরোচ্ছে যে এরা ব্যাংককে ব্যাংক সাফা করে জনগণের কোটি কোটি টাকা পকেটে পুরেছেন।
    জনগণ চিরকালই "হুজুর মা বাপ" রোলেই আছে, যখন যারা নাচাতে আসে তাদের হাতেই নাচতে বাধ্য।
  • Amit | ২৯ জুলাই ২০১৯ ০৫:৪৩414073
  • তবে একটা ক্রেডিট দিতেই হবে। গেম অফ থ্রোন পাঁচ বছর পরেই সবাই ভুলে যাবে। কিন্তু এই সব মহায়ন যে কত শো বছর ধরে লোকের ব্রেন ওয়াশ করে আসছে, এখনো কমতি নেই, কি ডিটারজেন্ট এর কোয়ালিটি রে বাবা। একটা বিশাল পপুলেশন আজকের দিনেও এই সব ভাটকে সত্যি ইতিহাস বলে বিশ্বাস করে তার জন্য লড়তে বা মরতে রাজি। তার মধ্যে তথাকথিত শিক্ষিত লোকজনের সংখ্যা ও অনেক। জাস্ট অ্যামেজিং।

    আদতে যে মাথা গুলো রামমন্দির নিয়ে লোক খেপায়, তারা নিজেরা কি আর এই সব ঢপ এ বিশ্বাস করে ? কিন্তু তারা ভালোই জানে, আম আদমি কে ছাগল বানিয়ে নিজেরা পিরামিড এর মাথায় বসে থাকতে গেলে এসবের মতো হালুসিনেটিং ড্রাগ আর পাবে কোথায় ? যুদ্ধে যাওয়ার আগে কমান্ডো দের ও ড্রাগ পুশ করা হয়, তার মডেল এই একটু নন ইনভেসিভ, নন মেডিকেল, কিন্তু সিমিলার সাইকোটিক প্রসিডিউর দারুন কাজ দিচ্ছে। একটু খেলেই ম্যাংগো লোকজন মাতালের মতো ছুটবে।

    যা বাব্বা, আবার সেই ছাগল তত্ত্ব চলে এলো :) :)
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৫:৪০414072
  • ওদিকে গ্রুপে তো তুমুল লেগেছে। গোঁসাইপুর সরগরম। কেউ বলছে,সম্প্রতি জানলেন নাকি উনি? কেউ বলছে কোন্‌ সালে দেখা হয়েছিল?
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৫:২০414071
  • এইসব পুরাণে মহাকাব্যে যা বস্তু ঢোকানো আছে, এমনকি আমাদের জলজ্যান্ত ইতিহাসেও---আর্য অনার্য শক হুন পাঠান মোগল মগ হার্মাদ ইত্যাদি প্রভৃতি---ত্রিং ব্রিং করে বেড়াচ্ছে সব। গেম অব থ্রোন তো এদের কাছে নুন ছাড়া পান্তাভাত মাত্র। ঃ-)
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৫:১৫414070
  • আরে রামায়ণে(কৃত্তিবাসী )লঙ্কাকান্ডে যেখানে যুদ্ধ হচ্ছে, অতিকায়, বীরবাহু, তরণীসেন ইত্যাদি রাক্ষসবীরেরা সব একে একে এসে যুদ্ধ করার আগে খুব ভক্তির পরাকাষ্ঠা দেখিয়ে ইষ্টনাম করছেন। রাম তো তখন এত গুণী বীরেদের(এদের কার কী গুণ সব বিভীষণ বর্ণনা) দিচ্ছেন রামের পাশে দাঁড়িয়ে) না মেরে ওদের অর্ধেক রাজ্য অফার করছেন। কিন্তু ওরা স্পষ্ট করে বলে দিচ্ছে, বেঁচে থাকতে চায় না, যুদ্ধ করে মরে বৈকুন্ঠে যেতে চায়, সবাই। খুব নাকি সাংঘাতিক ব্যাপার, এই বেঁচে থাকা। ঃ-)
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৫:০৭414069
  • শীর্ষেন্দুবাবু এসব থেকেই প্রেরণা পেয়ে অনুকূলের সেই ভালো(পড়ুন উচ্চবর্ণ ) পুরুষের ভালো জিনের তত্ত্ব, পুরুষের বহুবিবাহ ভালো, অনুলোম বিবাহ ভালো, প্রতিলোম অনাচার, মহিলাদের একবারের বেশি বিবাহ অনাচার(ভালো মহিলারা সবাই ওয়ান ম্যান ওম্যান ), এসব নিয়ে আজও লিখে চলেছেন। লোকে পড়ে উলুটিপালুটি খাচ্ছে। ঃ-) এমনকি গ্রহে গ্রহান্তরে কালে কালান্তরে গেলেও লোকে জাতপাত মিলিয়ে বিয়ে করছে। সদাচারী কিনা! ঃ-)
  • Amit | ২৯ জুলাই ২০১৯ ০৪:৫৫414068
  • পুরাণের বা রামায়ণ মহাভারতের গল্প গুলো কিন্তু বেশ গুছিয়ে অনেকটা জিগস পাজলে র স্টাইল এ লেখা, নানা জায়গা র নানা লোক কথা, চরিত্র গুলোকে মূল গল্পের সাথে দিব্যি মেলানো হয়েছে যাতে সব জায়গার লোকের কাছে আপিল থাকে, আবার অন্য দিকে আবার গুচ্ছের পূর্ব জন্ম ইত্যাদি আটভাট এনে ফেলে গল্পের হিরোদের এ জন্মের যাবতীয় অকাজ, কুকাজ কে দিব্যি জাস্টিফাই করাও হয়েছে, নৈতিকতার পরাকাষ্ঠা একেবারে, চাদ্দিকে ডাবল স্ট্যান্ডার্ড এর ছড়াছড়ি।

    দ্রৌপদী কে যেই কুন্তী পাঁচ ভাইয়ের সাথে লটকে দিলো যাতে অর্জুনকে দেখে বাকি ভাইরা হিংসেয় জ্বলে না মরে, অমনি তার পূর্ব জন্মের কাহিনী এসে গেলো। দ্রৌপদী নাকি শিবের কাছে আগের জন্মে পাঁচ পাঁচ বার গুণবান স্বামী চেয়েছিলেন। মেঘনাদ আড়াল থেকে তীর মেরে লক্ষণকে ধরাশায়ী করে দিলো, সেটা দোষের, কিন্তু লক্ষণ, হনুমান সবাই মিলে তাকে গুহার মধ্যে নিরস্ত্র অবস্থায় মারলো, সেটা জায়েজ। সুগ্রীব বালীকে গুহার মধ্যে আটকে চলে এলো নিজে রাজা হতে, সেটা জায়েজ, কিন্তু বালি ফিরে এসে ওকে গলাধাক্কা দিলো, সেটা দোষের। রাম বালীকে আড়াল থেকে মেরে দিলো, সেটা ও ভালো। রাম একজন শুভ্রকে বেদ পড়ার জন্য মেরে ফেললো, সেটাও ভালো সমাজের জন্য। রাজার ছেলে মেয়ে না হলে কোনো সাধু বা ব্ৰাহ্মণ এসে দিব্যি পুত্র উৎপাদন এ নেমে যেত, বৌদের কোনো সম্মতি ফম্মতির ব্যাপার ই নেই, আবার ব্যাস এর মতো বিশ্রী দেখতে লোকের সাথে জোর করে পুত্র উৎপাদন করানোতে অম্বিকা চোখ বুজে থাকায় দ্রিতরাষ্ট্র আবার নাকি অন্ধ হয়ে জন্মাবে, আদেখলেপনার চূড়ান্ত একেবারে।

    বেসিকালি এই কাস্ট পিরামিড এর টপ সেকশন এ ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ওদের যাবতীয় ফুর্তির বন্দোবস্ত জাস্টিফাই করে রাখা হয়েছে এই সব গল্প গুলোয় তথাকথিত রাজধর্ম বা নৈতিকতার ভাট দেখিয়ে। আজ ও মোটামুটি সেই ট্রেডিশন চলছে, তাই মেয়ে অন্য ঘরের ছেলের সাথে পালিয়ে বিয়ে করলে হনোর কিলিং র নাম করে মেরে ফেলাটাই দস্তুর। এই সব পুরান বা এপিক গল্পো গুলো ইন্ডিয়ার এই অভিশপ্ত কাস্ট সিস্টেম র নেকেড প্রোপাগান্ডা ছাড়া আর কিস্যুই না। এই একটা সিস্টেম আজ ও আমাদের কে ডেভেলপেড দেশ গুলোর থেকে ১০০ বছর পিছিয়ে রেখেছে। আর সেই রাম মন্দির নিয়ে আজকেও দেশের লোক খেতে পাক আর না পাক, তাও মন্দির ই চাই।

    দেবদূত পাটনায়েক এর সাথে আমার ১৫ বছর আগে কিছু প্রফেশনাল কন্টাক্ট ছিল কাজের সূত্রে দিল্লী তে। মাল টা যে এতো উৎকৃষ্ট কোয়ালিটি র চাড্ডি, তখন কথাবার্তা শুনে বোঝা যায়নি। সেনসিবল লোক বলে মনে হয়েছিল। অবশ্য ২০১৪- এর পর থেকে চেনা শোনা অনেকের ই রূপ নতুন করে আবিষ্কার হচ্ছে রোজই, তাই নতুন কিছু না।
  • Ishan | ২৯ জুলাই ২০১৯ ০৪:৩৩414067
  • কী মুশকিল, এটা রিভিউ কে কইল। গুরুচণ্ডালির একটা ছোটো পরিচিতি লিখেছেন। তাতে দু-একটা বই এমনকি প্যাঁচা, লিফলেট টেটের কথাও এসেছে। তাতে এরকম আকাশ ভেঙে পড়ার কী হল? আমার তো স্পিরিটটা ঠিকই লাগল।

    এমনকি খবরের কাগজে রিভিউ হিসেবে বার হয় যেগুলো, সেগুলোও কোনো কোনো বইয়ের ক্ষেত্রে বেজায় ছোটো হয়। ৫০ শব্দ টব্দ হয়। তাতেও বিশেষ কিছু থাকেনা। এটা তো রিভিউই না।কয়েকটা বই নিয়ে এর আগে উনি রিভিউ করেছিলেন মনে হচ্ছে।সেগুলো, অন্যরকমই ছিল। এটা রিভিউ হলে নিশ্চয়ই অন্যরকম হত। আমি যদ্দূর জানি, উনি গুরুর বইপত্তর মন দিয়েই পড়েন। এটা গুরু কীভাবে চিনেছিলেন, সেটুকুই লিখেছেন মনে হয়।
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০৩:৫২414066
  • এইরকম অদ্ভুত রিভ্যু জয়বাবু করলেন? একটা বইও না পড়ে সব রিভ্যু করে দিলেন????
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০২:২৪414065
  • বেদব্যাস এসে চারভাগে ভাগ করার আগেই ঘেঁটে ঘন্ট পাকিয়ে একেবারে খিচুড়ি হয়ে যেত।
  • Atoz | ২৯ জুলাই ২০১৯ ০২:১৮414064
  • সেতো বেদও শ্রুতি। কিন্তু এক্কেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে মিলিয়ে না উচ্চারিত হলে দুর্বাসা কেস হবে বলে রেখেছিল। তাই সেই সুপ্রাচীন বস্তু প্রয় অবিকৃত অবস্থায় কালের স্রোতে আমাদের কাছে এসেছে। নইলে এতদিনে যা তা কান্ড হত। যে যার মতন কবিতা গুঁজে দিয়ে একেবারে ফেবু কেস হয়ে যেত। ঃ-)
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০১:৫৩414063
  • পুরাণ তো চিফলি শ্রুতি। তাই এর ওরিজিনাল কিছু হয়না। হে যেরকম শুনেছে, ঠিক সেরকমই কি আর বলে! তার নিজের মতামতও দেয়, দিতে বেশী ভালবাসে।

    The more the merrier.
  • : | ২৯ জুলাই ২০১৯ ০১:৪৩414062
  • কিম্বা হয়ত কেউ কারও থেকেই টোকেনি। একই সঙ্গে অনেক অপশন তৈরী করেছে যাতে যার যেমন পথ পছন্দ সেই পথ ধরে আরও এগিয়ে যেতে পারেন।
    কি একটা শোলোক বলে না — রুচিনাং ইত্যাদি
  • অর্জুন | ২৯ জুলাই ২০১৯ ০১:৩৪414061
  • এই গল্পগুলোর উৎস তো জানা যায়না। আমাদের দেশে এসবের আর্কাইভ তো নেই। তাহলে বোঝা যেত গল্পগুলো তৈরি হল কি ভাবে এবং তারপর সেটার পরিবর্তন হয়েছে কিনা! সন তারিখ সম্ভব নয় অন্তত একটা রাফ টাইম ফ্রেম।

    দুর্গার লিঙ্গ নিয়েও কিন্তু দ্বন্দ্ব আছে। দুর্গাকে নাকি নারীরূপে সৃষ্টি করা হয়নি। তার এই লিঙ্গ নির্মাণ পরে হয়েছে। তবে এসব নিয়ে আমার একদম পড়া নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত