এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২৫ জুলাই ২০১৯ ০১:৪৩413790
  • সরি চ্যাপ্টা ইডলি, খুদে না।
  • একক | ২৫ জুলাই ২০১৯ ০১:৪১413789
  • কন্নরদের মধ্যে পুরি হয়। সুজির পুরি। ময়দার সঙ্গে মিশিয়ে। এখানে মোটামুটি সব দোকানেই পুরি সবজি পাওয়া যায়। সাবু বা আলুর তক্কারি দিয়ে খায়।

    এই ইডলি দোসা এসব স্ন্যাক্স জনপ্রিয় হয়েছে ফুড চেইনের হাত ধরে। কারো সঙ্গে টিফিন ভাগ করে খেলে কোনোদিন দোসা অফার করেছে এরকম মনে পড়েনা। বিসিবেলে বাত, সাবুদানা, বেগুনের একটা দারুন প্রেপ হয় এগুলোই দুপুরের খাবার। স্ন্যাক্স হিসেবে কন্নড় দের মধ্যে জনপ্রিয় ম্যাঙ্গলুর বাজ্জি। সেটা অবশ্য আমার খুবেক্টা ভাল্লাগেনা। মেদুবরা টেস্টস ফার বেটার। ওই দামড়া ইডলি যেগুলো আমরা সাউথের ইডলি বলে খাই সেটাও জনপ্রিয়তা হারাচ্ছে। থাত্তে ইডলি, মানে খুদে সাইজের ইডলি আর কি, বেশি জনপ্রিয়। এদের বাড়ির রান্নায় স্পাইসের ব্যবহার খুবি সুক্ষ। যেটা রাস্তার দোকানে একেবারে পাওয়া যায়না।
  • Hmm | ২৫ জুলাই ২০১৯ ০১:২৮413788
  • ইডলি, দোসা, আপ্পম ওদের ব্রেকফাস্ট, অমার দেশে বিদেশে এজজনও তামিল, মালয়ালি, কন্নড বা তেলুগু বন্ধু নেই যে সকালে বাড়ীতে পুরি-সব্জি বা পরাঠা খায়, উত্তরের লোকেরা কিন্তু বাড়ীতে দিব্যি দোসা বানায় ও খায় ঃ)
    দুপুরে দক্ষিণ ভারতীয়রা ভাত ই খায়, স্থানভেদে আমিষ, নিরামিষ, বিভিন্ন রকম সাম্বর।
    ইলিশ খায়না এমন বাঙালি পেয়ে যাবেন, কিন্তু ইডলি, দোসা খায় না এমন দক্ষিণ ভারতীয় পাবেননা।ঃ)
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ০১:১৫413787
  • @আতজ, সবটাই ভাল ছিল কিন্তু এই যে বলে ফেললেন 'তামিল ইডলি ধোসা সম্বর রসম এইসব ভালোবাসে' এটা এক্কেরে ঠিক নয়। তামিলনাড়ুর রান্নায় এর বাইরেও অনেক কিছু আছে। বাদাম বাটা দিয়ে ওদের এক ধরণের ডাল হয়, আহা! নীলগিরিতে দুবার কাজের সূত্রে থাকবার সুযোগ হয়েছে, ওখানকার স্থানীয় কিছু রান্নাও দারুণ। এছাড়া চেট্টিনাড় ডিশও বেশ ভাল।

    একবার নীলগিরি থেকে কোয়েমবাটরে নামার সময় একজন লিফট দিল। ব্যাঙ্গালুড়ু যাবো। পৌঁছে গেলাম এগারোটায়, ত্রেন সন্ধ্যেবেলায়। তো কোয়েমবাটর শহরটা পয়দালসে যেতে যেতে একটা রেস্তরাঁ আবিষ্কার করে খিদের চোটে ঢুকে পড়লাম। কলাপাতায় খাওয়া হয় সেখানে, পৈতেধারী ব্রাহ্মণরা মুণ্ড পরে খালি গায়ে উত্তরীয় জড়িয়ে পরিবেশন করছে। ইডলি, ধোসা নয়, সরু চালের ভাত, দুরকমের ডাল (ওদের ভাষায় ব্রাহ্মিন সম্বর), দুরকমের তরকারী, দু, তিন রকমের চাটনি, কাড়ি এবং হালুয়া দিয়ে সমাপতন। পেট পুরে খেয়েছিলাম।
  • Atoz | ২৫ জুলাই ২০১৯ ০০:৩২413786
  • সব গানগুলো শুনবো। অনেক ধন্যবাদ। বিশেষ করে তামিল গানগুলো। ওই মারাত্মক উট্টাবরম কট্টাভরম ভাষায় কী করে যে গান হতে পারে, সেটাই তো ঘোর রহস্য! ঃ-)
    রান্নাবান্না খাবারদাবারের ক্ষেত্রে বেশ অসুবিধে হবে। তামিলে বাঙালিতে বিয়ে হলে। তামিল ইডলি ধোসা সম্বর রসম এইসব ভালোবাসে, এদিকে বাঙালি ভাত, আলুপটলের তরকারি, বেগুনভাজা, মাছেরঝোল, মাছভাজা ---
    অবশ্য দুইরকমই রান্না হলে অসুবিধা নেই (ধনীদের ক্ষেত্রে এসব কিছুই না ঃ-))। তামিল রান্না বাঙালি রান্না সব বাফের মতন সাজানো রইল, যে যার পছন্দমতন প্লেটে তুলে নিয়ে বলল "আহ, কী ভালো! " "ন্নাল্লা, আহ।"
    ঃ-)
  • অর্জুন | ২৫ জুলাই ২০১৯ ০০:১৪413785
  • পটে বোধহয় সবার সাথে সবার। পটাপটির নির্দিষ্ট কেমিস্ট্রি কিছু নেই। তামিল- বাঙালী পটতেই পারে আবার নাও। দুই রাজ্যেই মেধা, সংস্কৃতি, ইতিহাস এবং সর্বপরি জাতি গৌরব নিয়ে হাড্ডাহাড্ডি ব্যাপার।

    আমার এক তামিলের সঙ্গে কিছুদিন প্রেম প্রেম হয়েছিল কিন্তু ইগো ও জাত্যাভিমান নিয়ে লড়াই চলতে গিয়ে সেই প্রেম ক্ষীর হবার আগেই ছানা হয়ে যায়। একটু আপসোস হলেও এখন মনে হয় ভাগ্যিস! ঃ-) ঃ-)
  • Du | ২৫ জুলাই ২০১৯ ০০:০২413784
  • বিকাশ ভ একটা সাজেশন দিয়েছিলেন কি করে আইন বাঁচিয়ে কারো সম্বন্ধে বলা সম্ভব। গুরুতে কোন আইনজীবি থাকলে এই ঘোর কলিতে মত বা অভিজ্ঞতা প্রকাশ ও শেয়ারের উপায় বাতান।
  • dc | ২৪ জুলাই ২০১৯ ২২:৩৬413783
  • আরও একটা, প্রেমের নানান পর্যায় নিয়েঃ

  • অর্জুন | ২৪ জুলাই ২০১৯ ২২:২৯413782
  • গানটি সম্ভবত কোনো মালিয়ালি গানের হিন্দি সংস্করণ।
  • অর্জুন | ২৪ জুলাই ২০১৯ ২২:২৫413781
  • এই বালিকার গলায় এই রাম গান দারুণ লাগল।

  • sm | ২৪ জুলাই ২০১৯ ২২:০০413780
  • আপনারা নাক্কা মুকা শুনেছেন তো? বেশ।
  • র২হ | ২৪ জুলাই ২০১৯ ২১:৩৯413779
  • আরে তাইতো। ছোটবেলায় কিছু তামিল সিনেমার গান খুব শুনতাম। উর্বশী তো আছেই, তারপর জেন্টলম্যান সিনেমার ওট্টাগাটাই কাট্টিকো, তারপর গীতাঞ্জলী বলে একটা সিনেমা ছিল, তার গান।

    উচ্চমাধ্যমিকের ফল বেরুনোর দিন আমরা তিন বন্ধু গভীর চিন্তাকূল অবস্থায় টেক ইট ইজি উর্বশী শুনে নিজেদের আসন্ন ঝঞ্ঝা বিপর্যয়ের জন্য প্রস্তুত করেছিলাম। ওটা অবশ্য বোধয় হিন্দি ভার্সন ছিল।
  • dc | ২৪ জুলাই ২০১৯ ২১:১৯413778
  • আরেকটাঃ

  • b | ২৪ জুলাই ২০১৯ ২১:০৬413777
  • এই নেন তামিল গান শোনেন
  • Ishan | ২৪ জুলাই ২০১৯ ২০:১০413776
  • আচ্ছা। লেখায় পঠিত ব্যাপারটা সম্পূর্ণ ভুলভাল আসছে। শেয়ারের সংখ্যাও। গন্ডগোলের পর থেকেই। কে জানে কেন। দেখতে হবে।

    এখানে জানিয়ে রাখলাম আর কি।
  • | ২৪ জুলাই ২০১৯ ১৯:৪৩413775
  • মিটিন
  • | ২৪ জুলাই ২০১৯ ১৯:৪২413774
  • একটা ফেকু আরেকপ্টা ফেকুকে ফেকু বলছে - এ।মানে চরম খোরাক। আরো খোরাক হল দুই ফেকুতে ব আবার ১-২-১ মটিন করে বেরিয়েছে!!
  • Atoz | ২৪ জুলাই ২০১৯ ১৮:৫০413773
  • আমার তামিল গান শোনার খুব ইচ্ছে আছে। যদিও ভাষাটা বড়ই কান্ডু মান্ডু ঝান্ডু টাইপ গন্ডগোলের লাগে, কিন্তু গান কেমন হয় সেটা জানা দরকার। ঃ-)
  • pi | ২৪ জুলাই ২০১৯ ১৮:১৮413772
  • তামিলদের সঙ্গে গুজরাতিদের পটে খুব। গুজরাতিদের সঙ্গে বাঙ্গালিদের।
    অর্থাত তামিলদের সঙ্গেও বাঙ্গালিদের।

    তবে নির্ভরতা আর ডমিনেটেড হওয়া একসঙ্গে আসতে দেখে আরো ইন্টারেস্টিঙ্গ লাগল।
  • S | ২৪ জুলাই ২০১৯ ১৩:৪৯413771
  • আচ্ছা সল্লেকে কি বৃষ্টি হচ্ছে?
  • dc | ২৪ জুলাই ২০১৯ ১৩:৪৮413770
  • ব্রাজিলিয়ানদের দুটো জিনিস আমি দেখতে ভালোবাসিঃ ফুটবল আর রিও কার্নিভাল।
  • S | ২৪ জুলাই ২০১৯ ১৩:৩৬413769
  • দুনিয়ার সবথেকে দুই মিথ্যাবাদী দুজনকে মিথ্যুক বলছে - এইটা কতদুর এগোয় দেখা যাক। শুধু মজা করার জন্যই বিরোধীদের উচিত ইস্যুটাকে জিইয়ে রাখা। আরো অনেক নতুন জিনিস বেড়োতে পারে।
  • S | ২৪ জুলাই ২০১৯ ১৩:৩৪413768
  • আমি এক ব্রাজিলিয়ান ছোকরার সাথে ফুটবল ওয়ার্ল্ড কাপ চলার সময় কথা বলতে গিয়ে দেখি সে পেলে কে তাই চেনে না। আমি তখন বাঙালী মোডে বলে দিয়েছি "আর ইউ শিওর দ্যাট উই আর ব্রাজিলিয়ান।" সে তো অবাক। তখন আরেকটা ব্রাজিলের লোক বুঝিয়ে দিচ্ছেন যে ঐ তুমি ফুটবলের ব্যাপারে কিছু জানোনা, তাই বললো।
  • অর্জুন | ২৪ জুলাই ২০১৯ ১২:৫৯413767
  • কাশ্মীর, ভারতের অন্যান্য রাজ্য থেকে ফাণ্ডামেন্টালি ডিফারেন্ট। তাদের সব কিছু একেবারে অন্যরকম। তাই তারা যে নিজেদের ভারতীয় মনে করেনা সেটা অত্যন্ত স্বাভাবিক এবং সঙ্গত।
  • lcm | ২৪ জুলাই ২০১৯ ১২:১৮413765
  • উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য বাদে ভারতীয় সমাজে পুরুষের প্রাধান্য বেশি - তাই তো? মানে, তাই তো জানতাম।
  • অর্জুন | ২৪ জুলাই ২০১৯ ১২:০২413764
  • @অমিত-বাবু, 'ইন্ডিয়ানা সোসাইটি এতো বেশি ডিভারসে' ইন্ডিয়ান সোসাইটি অতি অবশ্যই ডাইভার্স, প্রত্যেকটা স্টেট বৈচিত্রের পশরা। কিন্তু 'নেশন' বোধ বা 'ন্যাশেনালিজম' থেকে একটা হোমোজেনিটি খোঁজাও কিন্তু আমাদের মধ্যে ছিল ও আছে। এটা হয়ত ঐ 'ইউনিটি ইন ডাইভার্সিটি থেকেও হয়েছে। মিল খুঁজে আমরা আনন্দ পাই, অমিল গুলো বৈচিত্র বলে ধরে নিই, আবার সেটার থেকে একটা ইনডিফারেন্সেও তৈরি করে।

    বাঙালী সমাজ 'স্ত্রী-প্রধান', এবং এই 'স্ত্রী-প্রধান' শব্দটা আমি এবার কাশ্মীর নয়, লাস্ট কুড়ি বছর শুনেছি, পশ্চিম, দক্ষিণ এবং অবশ্যই উত্তর ভারতীয়দের কাছ থেকে। ২০০৭ এ ফোর্ড ফাউন্ডেশনের একটা ওয়ার্কশপে EFLএ এক তামিল অধ্যাপিকা আমায় বলেছিলেন 'Women of no other Indian states are emancipated as Bengali women. আমার কাছে এটা একটা বেশ over statement লেগেছিল।

    কাশ্মীরে যিনি এটা ডাল লেকের পাশে একটা আড্ডায় বললেন তিনি কাশ্মীরি নন, বহু বছর শ্রীনগরবাসী এক শিখ ভদ্রলোক।

    শিখ এবং সমগ্র পঞ্জাবকে কাউন্ট করলে ডঃ মনমোহন সিংয়ের মত অর্থনীতিবিদ, রমিলা থাপারের মত ইতিহাসবিদ, ডঃ হরগোবিন্দ খুয়ারানার মত চিকিৎসক, কল্পনা চাওলার মত astronaut রয়েছেন, রয়েছেন অমৃতা প্রীতম, অজিত কৌরের মত লেখিকা এবং আরও অনেকেই।

    জে এন ইউ'র এই গবেষিকার সঙ্গে আমার এই মুহূর্তে যোগাযোগ নেই তবে ওর গবেষণাটা 'পপুলেশন এর ওপর বেস করে' 'ব্র্যান্ডিং' ছিল না।

    আপনি যেটা বললেন সেটাও একদমই ঠিক এবং এই ধারণা গুলো থেকে সাম্প্রদায়িকতার জন্ম হয়।
  • sm | ২৪ জুলাই ২০১৯ ১১:৫২413763
  • sm | ২৪ জুলাই ২০১৯ ১১:৫১413762
  • lcm | ২৪ জুলাই ২০১৯ ১১:৪১413761
  • মনমোহন আংকল বন্ধু ডেন্টিস্টের কাছে গেছেন দাঁত দেখাতে, অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর, ডেন্টিস্ট বন্ধু বললেন - অব তো মুখ খোল ইয়ার!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত