এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২১ জুলাই ২০১৯ ১০:৩৮413520
  • ক্লায়েন্ট শব্দটা আমার আরো কুৎসিত লেগেছে। তবে কিনা আমরা তো বাংলার "খারাপ" বা লজ্জাবোধক শব্দ ইংরিজিতেই বলে থাকি।
  • dc | ২১ জুলাই ২০১৯ ০৮:৫০413517
  • পিটিদা, সে তো সবই বুঝলাম। তবে কিনা ভিক্ষান্ন কথাটার থেকে কুৎসিত কথা কমই শুনেছি।
  • dc | ২১ জুলাই ২০১৯ ০৮:৪৯413516
  • "একটা বিশাল কর্মক্ষম বুদ্ধিমান শক্তিশালী জনগোষ্ঠীকে ন্যায্যমূল্যে উপার্জন করে খাবার অবস্থা না রেখে যদি ফ্রী খাবার দেওয়া হয়, তাহলে কি জিনিসটা আত্মমর্যাদার পক্ষে হানিকর নয়? দাতা ও গ্রহীতা উভয়েরই"

    Atoz, অবশ্যই। আমাদের দেশে কং-বাম-বিজেপি সব পলিটিকাল পার্টিই নিজেদের ভোটার বেস বাড়াতে চায়, ফলে এমনভাবে সরকার চালায় যাতে মানুষ ওদের ওপর নির্ভরশীল হয়ে থাকে। যখন যে পার্টি ক্ষমতায় তখন সেইমতো ১০ জনপথ বা আলিমুদ্দিন বা নাগপুর ক্ষমতার উৎস হয়ে ওঠে। কোন সন্দেহই নেই যে এটা একটা বাজে সিস্টেম, এর ফলে সরকারের বদলে পার্টির ওপর জনগন নির্ভরশীল হয়ে ওঠে।

    তবে ইন জেনারাল ওয়েলফেয়ার স্টেট বা সরকারি সাবসিডি নিয়ে নানারকম বিতর্ক চালু আছে। সরকার কোন জিনিসে বা সার্ভিসে কতোটা সাবসিডি দেবে, সেসব নিয়ে অনেক ইকোনমির পেপারও আছে, নানারকম মতও আছে। আমার মতে, বিশেষ করে আমাদের দেশে, খাবারের সাবসিডি অব্শ্যই দেওয়া উচিত। দেশের পপুলেশানের বিশাল অংশ খেতে পায় না, খাবার কেনার পয়সা নেই। প্রত্যেক রাজ্যের সরকারের উচিত খাবারে আর পড়াশুনোয় আর স্বাস্থ্যে সাবসিডি দেওয়া। বিনামূল্যে দিতে পারলেও আমার আপত্তি নেই। আর ইন ফ্যাক্ট প্রায় সব রাজ্যই সাবসিডি দেয়ও, যখন যে পার্টি ক্ষমতায় আসে তখন সেই পার্টিই দেয়। বামপন্থী পার্টিগুলোও দিয়েছে, অন্য পার্টিও দেয়। এতে আমি আপত্তির কিছু দেখি না।
  • PT | ২১ জুলাই ২০১৯ ০৮:২৯413515
  • dc
    গোল গোল ঘোরার কিছু নেই। আমি যে সময়ে রাজনীতি বুঝতে শিখেছি ও বেড়ে উঠেছি সেই সময়ে right to work একটি আলোচিত বিষয় ছিল এই কারণেঃ
    Article 23.1 of the Universal Declaration of Human Rights states:
    (1) Everyone has the right to work, to free choice of employment, to just and favourable conditions of work and to protection against unemployment.
    — Universal Declaration of Human Rights, United Nations General Assembly

    এমনকি ভারতের constitution-এও এইজাতীয় কিছু একটা আছেঃ
    Right to Work and Part IV of the Indian Constitution.
    However, the Indian Constitution does not explicitly recognise the 'right to work' as a fundamental right........ ইত্যাদি।

    আজকাল অবিশ্যি এইজাতীয় রাজনৈতিক আলোচনাকে কুলোর বাতাস দিয়ে বিদেয় করা হয়েছে। রাজনীতি শুধুই ভোটকেন্দ্রিক এবং সেক্ষেত্রে "দানখয়রাতিই ক্ষমতার উৎস।" এই কারণেই পঞ্চায়েতকে বিরোধীশূন্য করা প্রয়োজন.....দাতা ও গ্রহীতার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের জন্য। সেই পদ্ধতিটা তিনোদের কাছ থেকে খুব দ্রুত শিখে নিয়ে বিজেপিও ত্রিপুরাতে ব্যবহার করছে। বাম আমলে এইসব বহু প্রকল্পই ভিন্ন নামে চালু ছিল কিন্তু তাদের খানিকটা লজাবোধ থাকায় এইসব খয়রাতি নিয়ে ঢাক পেটাত না।

    তবে আমি খুশি যে এই ব্যাপারটা একেবারে হাটের মাঝে আলোচিত হতে শুরু করেছে। আরো খুশি এইকারণে যে রমাপদ চৌধুরী বহু আগেই ব্যাপারটি আলোচনা করেছিলেন। তাঁর ব্যবহৃত শব্দটি অবিশ্যি আরো উচ্চমানের। কিছুদিন আগে টিভির সান্ধ্যকালীন আলোচানাতে একজন "ক্লায়েন্ট" শব্দটি ব্যবহার করলেন।

    সবাই বুঝছে কিন্তু "হাগুন্তির লাজ নাই, দেখুন্তির লাজ"!!
  • aranya | ২১ জুলাই ২০১৯ ০৬:৪২413514
  • কি সুন্দর, লসাগু-র ছবি দুটো। প্রথম ছবিটা দেখে মনে হল আগে আরও অনেক জঙ্গলে ভর্তি ছিল
  • Atoz | ২১ জুলাই ২০১৯ ০৪:১০413513
  • ডিসি, একটা কথা মনে হয়, যদি না চটে যান তো বলি। একটা বিশাল কর্মক্ষম বুদ্ধিমান শক্তিশালী জনগোষ্ঠীকে ন্যায্যমূল্যে উপার্জন করে খাবার অবস্থা না রেখে যদি ফ্রী খাবার দেওয়া হয়, তাহলে কি জিনিসটা আত্মমর্যাদার পক্ষে হানিকর নয়? দাতা ও গ্রহীতা উভয়েরই? কোনো কঠিন সময়ে অস্বাভাবিক পরিস্থিতিতে এক বছর বা দু'বছরের জন্য যদি হয়, তাতে কোনো কথা নেই, কিন্তু বছরের পর বছর বছরের পর বছর? পরিস্থিতির কোনো বদলই নেই?
  • Atoz | ২১ জুলাই ২০১৯ ০৩:৫৫413512
  • আরে মশাই অর্জুন, এতবড়ো সুযোগ মিস করলেন! মহিলাকে তো বলবেন, "কেমন করে আগে বিয়ে করবো? আপনাকে তো দেখিনি আগে! চলুন, পালাই। ভাই ড্রাইভার, আমাদের রামনগরে নিয়ে চলুন। সেখানে রামের আশীর্বাদ নিয়ে আমরা যদিদদং হৃদয়ং করে ফেলবো।"
    ঃ-)
  • Du | ২১ জুলাই ২০১৯ ০৩:৪৮413511
  • এটাও তুলসীদাস লিখেছেন যে কলিকালে কাউয়া মোতি খাবে। তাই ইভিএমও ফেকুকেই রাজা করবে।
  • অর্জুন | ২১ জুলাই ২০১৯ ০১:০০413509
  • অদ্ভুত অদ্ভুত সব অভিজ্ঞতা হয়। আজ রবীন্দ্র ভারতীতে একটা বই প্রকাশ অনুষ্ঠান ছিল। চমৎকার একটি বই। সুন্দর আলোচনা। সেখান থেকে একটি ছোটগল্প পাঠের আসর। সেটাও মন্দ হল না। এসব জায়গায় অনেক গল্প শোনা যায়, বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদকের সঙ্গে আলাপ হয়। অনেক সাগ্রহে লেখা চায়।

    ফেরার সময় একজন মহিলা লিফট দিলেন। আমাকে করা নানা প্রশ্নের মধ্যে আমি এখন ও কেন বিয়ে করিনি। নাকি ডিভোর্সি! প্রেম আছে কিনা! ছিল কিনা! নাকি অন্য কিছু! (অন্য ব্যাপারটা বললেন না)

    আমার বয়েস প্রায় ৩৯, এখনো বিয়ে না হওয়াটা তার কাছে আকাশ থেকে পড়ার মত ব্যাপার !

    তিনি থামতেই তার ড্রাইভার (বিহারের বাসিন্দা) শুরু করল 'এই যে আপনারা আলোচনা করলেন আষাঢ় পেরিয়ে শ্রাবণ এসে গেছে এখনও বৃষ্টির নামগন্ধ নেই কেন! তুলসীদাস নাকি রামায়ণে এসব লিখে গেছে কলিযুগে এইরকম হবে। আপনারা কি সাহিত্য করেন, রামায়ণ পড়েননি ঠিক করে। বাঙালিরা হিন্দি ভাষা তুচ্ছ করে। এই হিন্দি এবার বাংলায় রাজত্ব করবে।

    কিছু ভাল অভিজ্ঞতার পরে শাস্তিস্বরূপ অভিজ্ঞতা হতেই হবে, অন্তত আমার ক্ষেত্রে।
  • lcm | ২১ জুলাই ২০১৯ ০০:৫৬413508
  • একই বিবরণ
  • lcm | ২১ জুলাই ২০১৯ ০০:৫৫413507
  • রাজ্য ছত্তিশগড়... দান্তেওয়াড় আর কিরান্ডুল-এর মাঝামাঝি জায়্গায় ...ট্রেন থেকে ভোরবেলায়, জানুয়ারি ২০১৯...
  • lcm | ২১ জুলাই ২০১৯ ০০:৪৭413506
  • b | ২০ জুলাই ২০১৯ ২২:৫৩413505
  • যাঁরা নর্থ ইস্ট নিয়ে উৎসুক আর হিন্দি পড়তে/বুঝতে পারেন, তাঁদের অনিল যাদবের "ওহ ভি কৈ দেশ হ্যায় মহারাজ" রেকো করলাম।
  • dc | ২০ জুলাই ২০১৯ ১৮:০৩413504
  • আরে পিটিদা গোল গোল ঘোরেন কেন, নাম করেই বলতে পারেন :d আপনার ভিক্ষান্ন কথাটার বিরুদ্ধে আমিই আপত্তি জানিয়েছি। খাবারকে ভিক্ষান্ন বলাটা কুৎসিত লাগে, সে যেই বলুক না কেন। আপনি বললেও আপত্তি করবো, আবাপ বললেও করবো।
  • PT | ২০ জুলাই ২০১৯ ১৭:৩৫413503
  • আমার একটি শব্দের ব্যবহারের প্রতি কোন কোন গুরুজন আপত্তি জানিয়েছিলেন। সেটি কি এখন সংবাদ মাধ্যমের সাহায্যে খ্যাতি লাভ করতে চলেছে?

    "নেতা এবং ভিক্ষাচারী জনতা"
    "এই দশকের গোড়ায় রাজনৈতিক পালা বদলের পরও এই সার সত্য বুঝতে ভুল হল না যে, দানখয়রাতিই ক্ষমতার উৎস। বিষমদে মৃত্যুর জন্যে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্লাবগুলোকে বার্ষিক অনুদান, ইমাম-মুয়াজ্জিন ভাতা, যুবশ্রী, রূপশ্রী, ইত্যাদি কত শত খয়রাতির প্রকল্প যে চালু হল, গুনে শেষ করা শক্ত।..........
    ......সব দেখেশুনে নিশ্চিত— রমাপদ চৌধুরীর বিখ্যাত ছোটগল্প ‘ভারতবর্ষ’-এর সেই আদিবাসী জনগোষ্ঠীর মতোই আমরাও ধীরে ধীরে পরান্নপ্রার্থীতেই পরিণত হতে চলেছি!"
    https://www.anandabazar.com/editorial/voters-are-getting-used-to-the-false-political-promises-1.1019877
  • pi | ২০ জুলাই ২০১৯ ১৩:০৮413502
  • কোলকাতার কোন ক্যুরিয়ার কোম্পানি বা এজেন্সি জানা আছে, যাঁরা কোলকাতা এয়ারপোর্টে বাইরে আসা জিনিসপত্র কাস্টমস ক্লিয়ার করিয়ে অন্য শহরে পাঠাতে পারেন ? ব্যক্তিগত না, সরকারি ব্যাপার।

    আরেকটা কথা কেউ জানাতে পারেন, ইন্টারনাশানাল শিপমেন্টে এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ডেলিভারুর কথা বললে সেটা কি ইন্টারন্যাশানাল এয়ারপোর্টই হবে ? এদিকে ইনভয়েসে যদি শিপিং ঠিকানা অন্য কোন শহরের হইয়ে থাকে, যেখানে ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট নেই ?
  • aranya | ২০ জুলাই ২০১৯ ১১:০২413501
  • হ্যাংলা-দের নিয়ে কোন সন্দ নেই
  • dc | ২০ জুলাই ২০১৯ ১০:৫৭413500
  • আর হুঁকোমুখো?
  • aranya | ২০ জুলাই ২০১৯ ১০:৫৫413499
  • শুধু দাঁড়িমুখো, আমার তো কমা আর সেমিকোলন মুখো পুরুষ দেরও বেশ সন্দেহ হয় :-)
  • dc | ২০ জুলাই ২০১৯ ১০:৪২413498
  • বলার কি আছে? সবাই জানে এগুলো সিআইয়ে টেস্ট করছে। ওদিকে কেরলে আবার বন্যা পরিস্থিতি, সিআইয়ে দেশটাকে রসাতলে পাঠাচ্ছে। তাড়াতাড়ি আলিমুদ্দিন থেকে বিবৃতি না বেরোলে ভয়ানক বিপদ।
  • “) | ২০ জুলাই ২০১৯ ১০:২৬413497
  • এই ভূমিকম্প নিয়ে দ্র্রি কি কিচু বলেছিলেন? আই মিন কোনও কনস্পি?
  • b | ২০ জুলাই ২০১৯ ১০:০৫413496
  • আর এই সময়ের/আনন্দবাজারের খবর, বালিতে কাটামুণ্ডু উদ্ধার ইত্যাদি। সাথে সেরকম ছবি।
    সম্পাদক মশাইরা একটু ভেবে দেখেন না, অত ভিস্যুয়াল গোর খোলাপাতায় ছপাছেন?
  • pi | ২০ জুলাই ২০১৯ ০৯:২১413494
  • হ্যাঁ, ডিডিদা, এটার কাজ দেশে পুরোদমে চলছে।

    বিদা, অনেকেই বলছে, বR্সR আসতে চলছে। এদুটো এই ম্যাগনিচিউডে এখানে যা নাড়া খাওয়াল! দুপুরে আপিসের ভারি সরজা যেভাবে দুলিয়ে দিতে দেখলাম, চেয়ারে ঝাঁকুনি খেতে খেতে আর ভোঅতাতে খাট যেভাবে নাচানচি কত!
  • ন্যাড়া | ২০ জুলাই ২০১৯ ০৯:১১413493
  • খনুর সঙ্গে একই লিস্টে আমার নাম উঠেছে। আমি আজ মাংস খাব।
  • অর্জুন | ২০ জুলাই ২০১৯ ০৯:০৬413492
  • @আতজ, দাঁড়িমুখো পুরুষ সব সময় সন্দেহের তালিকায়। আমি সযত্নে দাঁড়ি রাখি। সেটা আমার পরিচিতদের ভীষণ আপত্তি।

    একটি বিশেষ ধর্মের লোকেদের উল্লেখ করে গাল খাই।
  • অর্জুন | ২০ জুলাই ২০১৯ ০৯:০৪413491
  • কলকাতা কেঁপেছে কি? আমি টের পাইনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত