এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১১:০৫413250
  • প্রাচীন ভারত ছিল না।কিন্তু সিন্ধু সভ্যতা তো ছিল।এই উপমহাদেশের স্পেসিফিক একটা কালচার তো গড়ে উঠেছিল।
    বৌদ্ধ,জৈন ধর্ম কাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো?
    আগের লিংকটায় তো স্পষ্ট বলেই দেওয়া আছে,বিভিন্ন ট্রাইবাল কালচার এর সংহতিতে এই ধর্মের সৃষ্টি।অনেকটা বিভিন্ন শাখা নদীর জলের ধারায় পুষ্ট বড় নদীর মতোন ব্যাপার।
  • | ১৫ জুলাই ২০১৯ ১০:৫৪413249
  • নাহ হিন্দুধর্ম বলে 'প্রাচীন' 'ভারত'এ কিস্যুই ছিল না। ইন ফ্যাক্ট 'ভারত' ব্যপারটাই বেশ গোলমেলে। এক একটা ভুখন্ডে এক একটা ধর্ম বানিয়ে নিয়েছিল। তারপর আবার লোকজন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না বলে আরো অন্যলোকেদের ধর্মগুলোকে 'হিন্দু' নামের একটা ছাতা বানিয়ে তার তলায় ঢোকাবার চেষ্টা করে গেছে।

    আমার এক কলিগ বেশ রেগে রেগেই বলেন 'ম্যায় হিন্দু নহি, ম্যায় তো ওয়াভরে হুঁ। হিন্দুলোগ দলিত বলতে হ্যায় হামে।'
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১০:৪৫413248
  • একদম ঠিক।ভুল সংশোধন ও হয়ে গেছে,ঠিক পরের পোস্টেই।
  • | ১৫ জুলাই ২০১৯ ১০:৪৩413247
  • 'নেপাল তো ঘোষিত হিন্দুরাষ্ট্র' -- আজ্ঞে না। নেপাল ঐ 'হিন্দুরাষ্ট্র'এর লেবেলটা ঝেড়ে ফেলে দিয়ে সেকুলার হয়ে গেছে বেশ কিছুদিন হল।
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১০:৩৬413246
  • হিন্দু যদি কোনো সভ্যতা বা কালচার বা দর্শন ধরেন তো,তার উৎপত্তি প্রায় পাঁচ হাজার বছর আগে।
    হিন্দু শব্দের উৎপত্তি কয়েক শতাব্দী আগে।
    https://www.learnreligions.com/theories-about-the-origin-of-hinduism-1770375
  • PT | ১৫ জুলাই ২০১৯ ১০:২৯413245
  • না সে রকম কোন প্রশ্ন করব না।
    শুধু "হিন্দু" শব্দটি বাদ দিলেই প্রায় সব সমস্যার সমাধান হয়ে যায় আর ঐ মোনলিথিক ব্যাপারটাও উধাও হয়। ভারতবর্ষে প্রাচীন কালে হিন্দু নামক কোন ধর্ম ছিল বলে মনে হয় না। দেখা যাক পন্ডিতেরা এ ব্যাপারে কি বলেন।
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১০:২৬413244
  • এর পরেও প্রশ্ন আসতে পারে,এই হিন্দু কথাটি কোত্থেকে এলো আর কে ব্যবহার করা শুরু করলো।
    উত্তর বাঙাল রা।কারণ সোনা কে হোনা, সিন্ধু কে হিন্দু তো এঁরা বলেই থাকেন।
    এ তো হোজা কথা!
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১০:২১413243
  • প্রাচীন বুকে হিন্দু উল্লেখ নেই।যেহেতু এই ফিলসফির চর্চা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শুরু হয়েছিল,তাই ইহাকে ইন্ডিয়ান হিন্দু ফিলোসফি বলা হয়।
    আপনি ভেদিক ফিলোসফি বলেও কাজ চালিয়ে নিতে পারেন।
    এবার প্রশ্ন উঠবে বেদ কে লিখেছিল?কেউ না,শ্রুতি।
  • PT | ১৫ জুলাই ২০১৯ ১০:১৩413242
  • "Hindu philosophy refers (philosophies, world views, teachings)[1] that emerged in ancient India."

    সত্যি?
    এই ancient India-র সময়কাল কখন আর যাহাই প্রাচীন তাহাই ancient এরকম কিছু যদি ধরে নিই তাহলে ঐ সব প্রাচীন কোন পুস্তকে "হিন্দু" শব্দের উল্লেখ আছে?
  • sm | ১৫ জুলাই ২০১৯ ১০:০২413240
  • নাস্তিকতা তো হিন্দু ফিলসফির একটা অংশ।তর্ক বিতর্কের মাধ্যমেই নাস্তিকতা এসেছে।নিরী শ্বর বাদ এসেছে।
    এমনি ভাবেই বৌদ্ধ,জৈন,চার্বাক দর্শন সৃষ্টি হযেছে।
    হিন্দু দর্শনের একটা বড় দিক হলো,মানতেই হবে এমন নিদান নেই।আলোচনার স্পেস রয়েছে।
  • lcm | ১৫ জুলাই ২০১৯ ১০:০২413241
  • অল-বেরুনি ভারতে এসেছিলেন ১০১৭ সাল নাগাদ। ভারতবর্ষ, হিন্দু ধর্ম, সংস্কৃতি, সমাজ ... ইত্যাদি নিয়ে একটি বই লিখেছিলেন, কিতাব-তারিখ-অল-হিন্দ (বেসিক্যালি ভারতের ইতিহাস), এর প্রায় ৯০০ বছর বাদে জার্মান প্রফেসর এডুয়ার্ড সাখাউ (১৮৪৫-১৯৩০) এটির অনুবাদ করেন, এই তার পিডিএফ লিংক --
    http://www.columbia.edu/cu/lweb/digital/collections/cul/texts/ldpd_5949073_001/ldpd_5949073_001.pdf
  • মানিক | ১৫ জুলাই ২০১৯ ০৯:৫৮413239
  • বৈশেষিকরা তো মনে হয় আপ্তবাক্য স্বীকার করে না। সেটা ঠিক হলে উটি নাস্তিক দর্শন।
  • sm | ১৫ জুলাই ২০১৯ ০৯:৫১413238
  • প্রথম দুটি লাইন পড়লেই হবে।
  • PT | ১৫ জুলাই ২০১৯ ০৯:৪৫413236
  • "ইন্ডিয়ান হিন্দু ফিলোসফি"
    এই "হিন্দু" ফিলোসফি নামক উৎপাতটির উত্পত্তি কবে থেকে?
  • sm | ১৫ জুলাই ২০১৯ ০৯:৩৫413235
  • পিটি,লিংকটা পড়ুন।নিজের কনফিডেন্স বাড়ান।মাছ,মাংস হলো প্রোটিন।না খেলে গায়ে জোর বাড়ে না।হিন্দু ধর্মে ভেজ ডায়েট আবশ্যক নহে।☺️
  • sm | ১৫ জুলাই ২০১৯ ০৯:২৩413233
  • একটা ভূল হয়েছে।নেপাল এখন ঘোষিত সেক্যুলার কান্ট্রি।
  • sm | ১৫ জুলাই ২০১৯ ০৯:২০413232
  • পিটি সযত্নে যে কোন বিষয় ঘুলিয়ে দেবেন ই।বর্ণ ভেদ,আচার ভেদ,এগুলো হিন্দু ধর্মে প্রকট।এইটাই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য।
    যেমন দেখেন নি,বামেদের মধ্যে ঋতব্রত ছিলেন, জ্যোতি বাবু ছিলেন আবার প্রমোদ বাবুও ছিলেন।
    হিন্দু ধর্ম এরকম ই।এর প্রতিবাদে ই বৌদ্ধ ও জৈন ধর্মের সৃষ্টি।
    কিন্তু এই বৃহৎ প্রাচীন ধর্মটি আজও বহাল তবিয়তে টিঁকে আছে।
    নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র।
    এর মূলে রয়েছে ইন্ডিয়ান হিন্দু ফিলোসফি।যা কিনা পরস্পর বিরোধী প্রচুর মতামত কে স্থান দিয়েছে।এটাই এই ধর্মের মূল রেসিপি।অনেকটা সংসদীয় গণতন্ত্রের মতন, আর কি।☺️
  • PT | ১৫ জুলাই ২০১৯ ০৮:৪৫413231
  • আমার প্রতিবেশী এক কর্ণাটকি হিন্দু, আমার বাড়িতে চা খেত না আমরা মাছ খাই বলে।
    আম্মো নাকি হিন্দু!!
  • | ১৫ জুলাই ২০১৯ ০৮:২৬413230
  • একটা স্ক্রিপচার যাদের নেই তাকে একটি গোলগাল ৮০% বলা হয় কেন সেটা আলোচনার সম্ভাবনা কেই কায়দা করে কায়দা করা হচ্ছে বহুদিন ধরে ই।
  • | ১৫ জুলাই ২০১৯ ০৮:০৯413228
  • আসল কায়দা টা সেনসাস এর, যে হিসেবে র সুবিধার্থে মাল্টিপ্লিসিটি রেকগনাইজ করে না, সারল্য দিয়ে তাকে ঢাকা কঠিন। ব‍্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে যদি চেচামেচি করতে হয় সেনসাস কে টার্গেট করে ই করা ভালো। তার ইতিহাস খুব গৌরবজনক কিসু না, পলিটিক্সের ডেরিভেটিভ মাত্র। এনারসি এই ফাঁঁকি বাজিকেই এক্সপোজ করে ছে। ইকোনমিস্ট অনেকদিন পরে একটা ঠিক ঠাক কাজ করেছে।
  • dd | ১৫ জুলাই ২০১৯ ০৮:০৬413227
  • আমিও। soft নাস্তিক। পুরোটা নয়। ঐ এট্টু এট্টু নাস্তিক।

    আর হিন্দু ধর্ম মনোলিথিক নয়, তো ইসলামও নয়, ক্রিশ্চিয়ানিটিও না, বুদ্ধধর্মও নয়। প্রত্যেকেরই বহু শাখা প্রশাখা আছে। এর মধ্যে ইসলামে (শিয়া/সুন্নী) আর খ্রীষ্টধর্মে(প্রোটেস্টান্ট/ক্যাথিলোক) তো খুনোখুনীও চলে/চলচে বহু প্রজন্ম ধরে।

    হিন্দু ধর্মের মধ্যে যেটা exceptional সেটা হচ্ছে কোনো সেন্ট্রাল অথোরিটি(ভ্যাটিকান) নেই, বা কোনো একটি স্ক্রিপচারের উপরও ভিত্তি করে নেই।
  • dc | ১৫ জুলাই ২০১৯ ০৭:৫৫413226
  • এই রে আমিও তো নিজেকে নাস্তিক বলে কায়দা করি! ঃ-)
  • dc | ১৫ জুলাই ২০১৯ ০৭:৫৪413225
  • চন্দ্রযান দেখতে তো গেছিলাম, কিন্তু দেখা হলো না। লঞ্চ পিছিয়ে গেছে, মাত্র এক ঘন্টা আগে ক্রায়োজেনিক ফুয়েল ভরার সময়ে গন্ডগোল ধরা পড়লো। এখন নাকি নতুন করে ইনস্পেকশান করে আবার লঞ্চ ডেট অ্যানাউন্স করবে, কিন্তু এর পর লঞ্চ উইন্ডো পাওয়া মুশকিল হবে। আবার যেতে পারবো কিনা জানিনা।
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ০৫:০৬413224
  • হুঁ, এই কাগজে কলমের হিসেব ব্যাপারটাই গুরুত্বপূর্ণ। এড়িয়ে গেলে বা ইন্টেলেক্চুয়াল তর্ক করলে চলবে না। তাহলে কোনোদিনই সমস্যা সমাধান হবে না।
    ভারতের জনসংখ্যার আশি শতাংশ হিন্দু, এই ফ্যাক্ট মেনে নিয়ে তবেই বিতর্ক শুরু করা যাবে।
    আজকাল অনেকেই দেখি "আমি না আমি না, আমি যুক্তিবাদী" "আমি না আমি না, আমি নাস্তিক" "আমি না আমি না, আমি অ্যাগনোস্টিক" ইত্যাদি নানারকম কায়্দা করেন। ঃ-)
  • lcm | ১৫ জুলাই ২০১৯ ০৪:৩৪413223
  • হিন্দু ধর্ম মনোলিথিক কিছু নয় - সেটা তো ফিলোসফিক্যাল থট। কিন্তু কাগজে কলমের হিসেবে, বা, সেনসাস হিসেবে পৃথিবীর মোট জনসংখ্যার ১৫% হিন্দু। ভারতের জনসংখ্যার ৮০% হিন্দু। ভারতের যে রাজ্যগুলিতে হিন্দুরা মেজরিটি নয় সেগুলি হল -

    ক্রিশ্চান - মনিপুর, অরুনাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম
    শিখ - পাঞ্জাব
    মুসলিম - জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ

    https://www.census2011.co.in/religion.php
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ০১:৫২413222
  • ডিসি, আছেন না চন্দ্রযান দেখতে চলে গেছেন?
  • Atoz | ১৫ জুলাই ২০১৯ ০০:১৬413221
  • এই দেখুন, অনেকেই নানা জায়্গায় দেখি বলেন হিন্দু বলে মনোলিথিক কিছু নেই, ছিল না। অথচ পরিসংখ্যানে দেখাচ্ছে হিন্দু 15.1%, গোটা দুনিয়ার পরিপ্রেক্ষিতে। তাহলে এই অনেকে যা বলেন, সেটা তো ঠিক নয়! কোনো গণনার পদ্ধতি আছেই, সেই পদ্ধতিতেই বেরিয়েছে এত পার্সেন্ট হিন্দু আছে পৃথিবীতে। লক্ষ্যণীয় যে, বৌদ্ধ কিন্তু আলাদা করেই দেখানো হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত