এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৩ জুলাই ২০১৯ ১১:২৪413190
  • এলসিএমদা আসলে আমার স্পেসিফিকালি খটকা ছিল অতীতের ঘটনা বর্ণনার সময়ে "হচ্ছে" বা "পড়ছেন" ইত্যাদি ব্যবহার নিয়ে (বা আপনার উদাহরনে "আসবে" নিয়ে)। তবে কাটিয়ে দেন, এটা নিয়ে অলরেডি অনেক লেবু কচলানো হয়েছে ঃ-) আর সৈকতবাবু যে এক্সপ্ল্যানেশানটা দিয়েছেন সেটাও বেশ লজিকাল।
  • lcm | ১৩ জুলাই ২০১৯ ১০:১২413188
  • ডিসি - এটা কিন্তু খুব কমন, এই যেমন ধরো, চল্লিশের দশকের কথা কেউ লিখছেন - -

    জুন, ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ "হয়েছে"। গ্রামবাংলা তেতাল্লিশের মন্বন্তর-এর স্মৃতি এখনও ভুলে উঠতে "পারছে" না। দুমাসের মধ্যে সুভাষ বোসের রহস্যজনক মৃত্যুর খবর "আসবে"।
    এমন সময় কলকাতায় -- ব্লা, ব্লা ---
  • dc | ১৩ জুলাই ২০১৯ ০৭:৪৪413187
  • আমি গ্রামারে ভয়ানক কাঁচা, ইস্কুলে বরাবর হিমশিম খেয়েছি ঃ-( কিন্তু আরও অনেকেই এভাবে লেখেন? জানতাম না। এই স্টাইলটা পড়তে কেমন যেন একটু অস্বস্তি হয়। তবে এটা নিয়ে আর কিছু বলবো না, এক্কেবারে চুপ ঃ-)
  • অর্জুন | ১৩ জুলাই ২০১৯ ০১:১২413186
  • বলছেন যখন লিখব @ডিডি লেখাটা মনের তারে তারে বাঁধতে হবে। খুব আন- প্ল্যানড একটা ট্র্যাভেল তো।

    উস্তাদ শুজাত হুসেন খানের সেতারের সঙ্গে গজলের লিঙ্ক দিলাম। কাশ্মীর ভ্রমণের সময় আমার এই গজলগুলো সঙ্গী ছিল। বেশ উপভোগ্য।

  • ওফ্‌ | ১৩ জুলাই ২০১৯ ০০:৩৯413185
  • ডিসি চাট্টি দেবেশ রায় বা শঙ্খ ঘোষের গদ্য পড়লেও তো পারেন, খামোকা খনু আর সিসৈকতকে গ্রামার নিয়ে খোঁচাতে হয়না তাইলে। আরো অনেকেই যে এভাবে বাংলা লেখেন, লিখেছেন বুঝে যদি চুপ করেন!

    was being compiled - হল প্যাসিভ ভয়েস-এ পাস্ট কন্টিনুয়াস। was compiling হল তার অ্যাকটিভ ভয়েস।
    has been compiling - হল পাস্ট পারফেক্ট কন্টিনুয়াস টেন্স।

    মাইরি। আমি ভাবতাম গ্রামার জিনিসটায় বোধয় মার্কেট ইকোনমির দখলদারি থাকবে।
  • Atoz | ১৩ জুলাই ২০১৯ ০০:২৭413184
  • কী বলছে সেই এজেন্সি? নাজী যোগাযোগ ছিল?
  • b | ১৩ জুলাই ২০১৯ ০০:২৪413183
  • ফেডেরার জিতে গ্যালো। ভাবা যায় না,
  • Du | ১৩ জুলাই ২০১৯ ০০:১২413182
  • অর্জুন, টুক করে দেখে নিলাম কাশ্মীরের সর্ষে টই এখনও শুরু হয়নি। শুরু করে ফেলো চটপট ভুলে যাবার আগে।
  • Du | ১৩ জুলাই ২০১৯ ০০:০৬413181
  • এদিকে নেতাজীর নাজী যোগাযোগ নিয়ে এক কন্ট্রোভার্সি শুরু হয়েছে জিইউইশ এক নিউজ এজেন্সির তরফে।
  • পাখওয়াড়া | ১২ জুলাই ২০১৯ ১৫:৪৫413180
  • অর্জুন | ১২ জুলাই ২০১৯ ১৪:৫২413179
  • নিউ মার্কেটে নিজাম বিফ বন্ধ করে দিয়েছে জানতাম না।
  • সৈকত | ১২ জুলাই ২০১৯ ১৩:৪৯413178
  • অরিন্দম শীল ওয়েব সিরিজও বানাবেন, ত্রৈলক্যকে নিয়ে।
  • সৈকত | ১২ জুলাই ২০১৯ ১৩:৩১413177
  • একটুখানি শুনলাম। এই চরিত্রটি - কোর্টের নথিতে যাকে উল্লেখ করা হয়েছিল 'ত্রৈলোক্য রাঁড়' নামে - অতি ইন্টারেস্টিং। সিরিয়াল কিলার, প্রিয়নাথ দুঃখ পেয়েছিলেন, ওনার জন্যই এঁর ফাঁসির শাস্তি হয়ে যাওয়ায়, এই অংশটা তার আগের স্বীকারোক্তি।

    লেখার ইচ্ছে আছে।
  • lcm | ১২ জুলাই ২০১৯ ১৩:০১413176
  • সৈকত,
    এটা শুনেছ? প্রিয়নাথ -
  • সৈকত | ১২ জুলাই ২০১৯ ১২:৩৮413175
  • ধন্যবাদ, এলসিএম।
  • sm | ১২ জুলাই ২০১৯ ১২:৩২413174
  • ট্রাম্পের সময় বামেদের ইংলিশ তুলে দেবার মতন বায়লোজি তুলে দিয়েছিল।
    আমার মনে হয়, ইচ্ছে করেই এসব হাবি জাবি বকে।যাতে,সাধারণ আমোদগেঁড়ে,পাবলিক আমোদ পায়।
  • lcm | ১২ জুলাই ২০১৯ ১২:১৪413173
  • ঃ-)

    বাই দ্য ওয়ে, সৈকত, তোমার প্রিয়নাথের গল্পের ওপর বিশ্লেষণগুলো অনবদ্য হচ্ছে।
  • সৈকত | ১২ জুলাই ২০১৯ ১২:০৫413172
  • কিডনি আমাদের হৃদয়ে অধিষ্টিত, আমরা কিডনিপ্রিয় মানুষ, এরকমই হয়ত বলতে চেয়েছেন। হৃদযন্ত্রে নয়। ঃ-)
  • lcm | ১২ জুলাই ২০১৯ ১২:০২413171
  • ওদিকে ট্রাম্প বলেছেন - Kidney has a very special place in heart.

    টুইটারে একজন ডাক্তার/সার্জেন মন্তব্য করেছেন, যে তিনি একবার এমনটি দেখেছিলেন - পেশেন্ট আট তলা বাড়ির ওপর থেকে পড়ে গেছিলেন।
  • Amit | ১২ জুলাই ২০১৯ ১০:২৪413170
  • উনি বাংগালি দের একেবারে ডুবিয়ে ভাসিয়ে দিচ্ছেন, ওটার রেফারেনস এও ভাসা হতে পারে
  • aranya | ১২ জুলাই ২০১৯ ১০:০২413169
  • দাদার কীর্তি, মনে ছিল না, থ্যাংকস ন্যাড়া :-)
    এদিকে দিদি বলেছেন - বাঙালী নাসা থেকে ভাসা সর্বত্র ছড়িয়ে আছে।
    ভাসা কি কোন জায়গার নাম? নাকি বাংলা ভাষা-র কথা বলতে চাইলেন ?
  • ন্যাড়া | ১২ জুলাই ২০১৯ ০৯:৫৬413168
  • টিনটিন বড় হয়ে শরদিন্দু হবে আর গুরুর প্রগতিশীলদের গালাগাল খেয়ে উদ্ধার হয়ে যাবে। হিহি।

    -----------------------------
    পরদিনই আমরা দুই বন্ধুতে কাগজ কলম লইয়া নিভৃতে বসিয়া গেলাম। অনেক তর্ক অনেক কাটাকুটির বাধা ভেদ করিয়া আমাদের কবিতা প্রবাহ চলিল–

    জনম অবধি কার তোমা পরে অধিকার
    প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি,
    জানি না গো আমি তাহা তবু ভাবি যদি আহা
    পাইতাম তোমা হেন অলকার নিধি।

    তোমার বিহনে শুধু প্ৰাণ মোর করে ধুধু
    যেন গো সিকতাময় নিদারুণ মরু—

    আমি বলিলাম, এইবার মরুর সঙ্গে কি মেলানো যায়!

    অমূল্য ভাবিতে ভাবিতে বলিল, গরু—মরু—

    আমি হাসিয়া বলিলাম, থাক হয়েছে–

    সুনিবিড় ছায়াদানে জুড়াও কাতর প্রাণে
    তুমি এ সাহারা মাঝে সুশীতল তরু!

    অমূল্য আপত্তি করিয়া বলিল, যাই বল, এর চেয়ে তুমি এ সাহারা মাঝে একমাত্র গরু ঢের ভাল শোনাত।
    ------------------------------
  • dc | ১২ জুলাই ২০১৯ ০৯:৫৫413167
  • "বিজেপি, আমি ও রবীন্দ্রনাথ"

    এটা একটা পোমো কবিতার নাম হতে পারে।
  • aranya | ১২ জুলাই ২০১৯ ০৯:৩৫413166
  • এই গরু নিয়ে হাম্বা লিখেই ঈশেন প্রথম লাইম লাইটে এল, বিশ্ব সাহিত্যে স্থান করে নিল, অথচ অবলা প্রাণী-রে কি হতচ্ছেদ্দা
    বিজেপি, আমি ও রবীন্দ্রনাথ (এটা ঈশেনের পোস্ট পড়ে জেনেছি) ছাড়া গরুর মাহাত্ম্য আর কেউ বুজল না - কেউ ল্যাজ টানে, কেউ খেতে চায় :-(
  • aranya | ১২ জুলাই ২০১৯ ০৯:৩০413165
  • মরু, তরু ও গরু নিয়ে টিনটিনের অজ্জিনাল ছড়াটি আরও ভাল, শিশুটকে ছিল।

    আর গরুরা কারুক্কে পিঠে নেয় না, মোষেরা ভালবেসে নেয় - এ আমিও লিখব ভাবছিলাম। মাটির কাছাকাছি থাকলে এসব জানা যায়, নাগরিক মানুষজন কিস্যু জানে না
  • | ১২ জুলাই ২০১৯ ০৯:২৬413164
  • ইশান, হ্যাঁ এক্সপি আর ক্রোম। এক্সপি বলেই ক্রোম আপডেট হয় না দু বচ্ছর। তাতে একেবারেই খুলছে না।

    ডিডি, ৯৭তে ব্যাঙ্গালোর গিয়ে তাগড়া প্রিন্টেড বডিওলা গরু দেখে বলেছিলাম বাব্বা কেমন ছাপাছাপা গরু! তাতে আমার লরেটোয় পড়া কলিগ ভারী অসন্তুষ্ট হয়েছিলেন। এ কেমন কথা! ছাপাছাপা গরু আবার কি!
  • অর্জুন | ১২ জুলাই ২০১৯ ০৯:২২413163
  • আমার এবারের ভ্রমণটা সীমিত, শ্রীনগর ও কার্গিল।

    যাইহোক, কাশ্মীরে কয়েক বছরের মধ্যে একটা হাউজবোট লিজে নেব ভাবছি আর একটা শিকারা কিনে নেব আর ওখানে একটা সম্ভব হলে ছোটখাট ব্যবসা করব। ব্যস, তারপর বাকী জীবনটা ওখানেই। ঃ-) ঃ-)
  • অর্জুন | ১২ জুলাই ২০১৯ ০৯:২০413162
  • 'খনু' মানে কি? আমার colloquial বাংলা এখনও খুব ভাল নয়।

    @হ্যা হ্যা, আমার নামের বানান দেখে কি আন্দাজ করতে পারছি আপনি কে? আপনি বহুরুপী জানতাম না!

    দেখি লিখব! তবে কাশ্মীর নিয়ে লিখতে আরও সাহসের দরকার। সেটা আমার আছে কিনা জানিনা। জায়গাটা মনে, বুকে বসে আছে এখনও।

    কাশ্মীরের লোকজন কি অসাধারণ ভাবে বাঁচতে জানে, সেটা কলকাতার বা সারা দেশের লোকেদের সত্যিউ জানা করা উচিত। ভারত সরকার এবং তার চেয়েও বোধহয় বেশী মিডিয়া শেষ করেছে জায়গাটাকে। আর সবাই সেটা চোখ বুঝে গিলেছে।

    ওখানকার লোকজনরা আলাপ করার সময়েও যেন প্রেম করে। জানিনা, ওদের পুরুষদের মধ্যে একটা সেকচ্যুয়াল ফ্লুডিটি লক্ষ করেছি (সেটা অবশ্য সম্পূর্ণ আমার নিজের উপলব্ধি)। তবে খুবই মেল ডমিনেটেড সমাজ, I mean in terms of visibility। মহিলারা একটু বেশী রিসার্ভ।
  • সৈকত | ১২ জুলাই ২০১৯ ০৮:৫২413161
  • অর্জুন, লিখে ফেলুন, বেশ বড় করে। কাশ্মীর তো যাওয়াই হয়্না ঃ-) সিনেমাতেও দেখায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত