এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ জুলাই ২০১৯ ২২:০৪413130
  • প্রান কাঁদা টা কোন ইসুই না, মেজার গুলো প্রান না কেঁদেও নিতে পারা উচিত। ঠিক ঠাক মানুষ কে কাজ দিলে কেউ ই সাবসিডাইজ্ড ফুড গ্রেন চাইবে না। ফুড গ্রেন প্রোডাকশনে বড়লোক দেশে যা সাবসিডি দেওয়া হয়, ফুড গ্রেন প্রোডাকশনে সাপোর্ট প্রাইস যেরকম ভাবে ইনয়াডিকোয়েট আমাদের দেশে, ফুড গ্রেন কনজামপ্শনে সাবসিডি তার তুলনায় কিছুই না। কাজের দাম, প্রডিউস এর মূল্য ঠিক ঠাক পেলে কেউ ই কিছু চাইবে না। আমার ধারণা আমরা রাজনীতিবিদ দের উপরে খচে গিয়ে অনেক সময়েই রেটোরিকে সাধারণ মানুষ কে তাঁদের দুর্দশার জন্য দায়ী করি, সেটা সব সময় ঠিক না।

  • dd | ১১ জুলাই ২০১৯ ২২:০৩413129
  • বাঙালী গোরু? সে তো ছাগোলের থেকে একটু বড়ো আর ক্যামন একটা ইঁদুর মার্কা শরীর। একটা ভীতু শ্যালের মতন ভাব ভংগী।

    সে জবরদস্ত গোরু দেখতে চান তো হেথায় (কর্ণাটকে) আসুন, বিরট উঁচু আর তেমনি বড়ো আর ছুঁচালো শিং। কী গ্রেভিটি। না কি টিপু সুলতান যত্ন করে এই মিকসড ব্রীড গরু চালু করেন।

    সাধে লুরু কলকেতার থেকে অ্যাতো এগিয়ে।
  • Ishan | ১১ জুলাই ২০১৯ ২২:০১413128
  • আমার ছেলের প্রথম বাংলা কবিতা গরু নিয়ে। হুবহু মনে নেই। এইরকম ছিলঃ
    সামনে একটা মরু
    তাতে ভাবলাম তরু
    গিয়ে দেখি কটা গরু।

    এতে মনে হচ্ছে আমার প্রতিভা মিশে গেল। অজ্জিনালটা এত ভাল ছিলনা।
  • dc | ১১ জুলাই ২০১৯ ২১:৫৩413127
  • আমার আবার গরু দেখলেই জিভে জল চলে আসে, সে মায়াময়ই হোক আর যাই হোক।
  • Ishan | ১১ জুলাই ২০১৯ ২১:৪৯413125
  • বাঙালি গরু মায়াময় দেখতে? এক রবীন্দ্রনাথ দেখেছিলেন, তারপর অরণ্যদা। আমি তো দেখি ওরা শিং বাগিয়ে গুঁতোতে আসে কেবল।

    ছোটোবেলায়, আমাদের বাড়ির পাশের মাঠে, বললে বিশ্বাস করবেন না, রাখাল-বালক ধেনু চরাতে আসত। তার একটা গরুর পিঠে চড়ে ঘোড়া ছোটানোর শখ ছিল আমার। কিন্তু গরুগুলো এত অসভ্য, কী বলব। উঠতে গেলেই গুঁতোতে আসত। কোনোরকমে উঠে পড়লে যেকোনো মূল্যে ফেলে দেবার চেষ্টা। একটা গরু তো গাছে গা ঘষতে গিয়েছিল। তার আগেই নেমে পড়ায় প্রাণে বেঁচে যাই। এরা নাকি মায়াময়?
  • pi | ১১ জুলাই ২০১৯ ২১:৪৯413126
  • সোব মোবাইল ঝুটা হ্যায়
  • aranya | ১১ জুলাই ২০১৯ ২১:৪৪413124
  • বাঙালী গরু বড় মায়াময় দেখতে, কাজল কালো চোখ, আম্রিগান গরু হুমদো পানা, বিতিকি্চ্ছিরি
  • dc | ১১ জুলাই ২০১৯ ২১:৩৯413123
  • পাই ম্যাডামের সব রেজাল্ট বোধায় নেগেটিভ এসেছে।
  • aranya | ১১ জুলাই ২০১৯ ২১:৩৭413122
  • কিঁউ? @পাই
  • dc | ১১ জুলাই ২০১৯ ২১:৩৫413121
  • ঘরে ঘরে গরু!! ঃ-(

    আজকাল দেখি অনেক মেয়েরা গাড়ি চালাচ্ছেন, স্কুটারও চালাচ্ছেন। মানে আগের থেকে এখন মহিলা ড্রাইভার অনেক বেশী চোখে পড়ে। এটা ভালো, মেয়েদের মবিলিটি বাড়ছে বোধায়।
  • pi | ১১ জুলাই ২০১৯ ২১:২৭413120
  • সব ঝুটা হ্যায়!
  • | ১১ জুলাই ২০১৯ ২১:১৬413119
  • ধুস শ্যাম সিং পচা। কেলোদাদা এদিকে এলেই বলে দেবেন কেন পচা।

    ডিসি ও ডিডির জন্য
  • aranya | ১১ জুলাই ২০১৯ ২১:০৭413118
  • ২ টাকা কিলো চাল ভোট পাওয়ার জন্য নেওয়া পপুলিস্ট মেজার, গরিবের জন্য রানীমা-র প্রাণ কাঁদছে - এ কথা ছাগোলেও বিশ্বাস করবে না। এ ব্যাপারে বোধহয় এখানে হগ্গলে একমত,sm বাদে

    শুধু ভিক্ষান্ন শব্দ-টা উইথড্র করলেই গোল মিটে যেত, কিন্তু তা হওয়ার লয়
  • dc | ১১ জুলাই ২০১৯ ২০:৫৮413117
  • হ্যাঁ মি প্যাড, তবে আমি ইউস করিনি। তবে আলাদাভাবে ব্লুটুথ কিবোর্ড কিনে সেটা কোন ট্যাবলেটের সাথে পেয়ার করে নিতে পারেন।
  • r2h | ১১ জুলাই ২০১৯ ২০:৫৩413116
  • শাওমি মানে xiaomi তো?
    ওদের ট্যাবলেটও হয় তো? আমি মায়ের জন্যে একটা কিবোর্ডওয়ালা ট্যাবলেট খুঁজছি। দেখি তো একটু।
  • dc | ১১ জুলাই ২০১৯ ২০:৪৭413115
  • শাওমির ফোন ভালো হবে। শাওমির প্রোডাক্ট এমনিতেও ভালো হয় দেখেছি, ওদের পাওয়ারব্যাংক কিনেছিলাম, ভালো কাজ দিয়েছিল।
  • র২হ | ১১ জুলাই ২০১৯ ২০:১৪413114
  • স্যামসাঙের ফোনও তো পাওয়া যায় ৭/৮ হাজারে, বেশ ভালোই।
    তবে স্যামসাং দেখেছি কয়েকবছরে খুব স্লো হয়ে যায়।
  • aka | ১১ জুলাই ২০১৯ ২০:১১413113
  • শাওমি? মোবাইল না হিন্দি সিনেমা?
  • | ১১ জুলাই ২০১৯ ১৯:৫৫413112
  • বি,
    শাওমি চোখ বুজে। আজ ৪ বছরের বেশী ব্যাভার করছি একেবারে মাখন।

    নোকিয়ার সেই বিখ্যাত ৩৩১০ অবশ্য সাড়ে তিন হাজারেই পাবেন। তবে সে স্মার্ট নয়।
  • aka | ১১ জুলাই ২০১৯ ১৯:৪৩413111
  • ২০০১ সনে একটা মোবাইল ফোন কিনেছিলাম, নোকিয়ার, তারই দাম ছিল ১০,০০০।
  • aka | ১১ জুলাই ২০১৯ ১৯:৪২413110
  • বি, অত কমে কি স্মার্ট ফোন হবে?
  • b | ১১ জুলাই ২০১৯ ১৯:৩০413109
  • আমাকে কেউ স্মার্টফোনের খবর ব্ল্ল না। ১০-১২ হাজরের (বা কমের) মধ্যে কি বা আছে?
  • Du | ১১ জুলাই ২০১৯ ১৭:৫৭413108
  • তৃণমূলকে বিজেপি রসেবসে রাখবে, অত চিন্তার কিছু নেই।।
  • | ১১ জুলাই ২০১৯ ১৭:৫৩413107
  • 'তিঢা' নিক হিসেবে দিব্বি দেখতে কিন্তু। বেশ একটা শরদিন্দু শরদিন্দু ভাব।
  • b | ১১ জুলাই ২০১৯ ১৬:১২413106
  • সংক্ষেপে, gt =k/d
    এখানে k একটি ধ্রুবক।
  • তিঢা | ১১ জুলাই ২০১৯ ১৬:১১413105
  • স্কিল ডেভেলপমেন্ট স্কীমে কেন্দ্র ও রাজ্য কী পরিমান বিনিয়োগ করে একটু দেখে নিন নেট সার্চ করে।

    তার্পরেও কেন বেকারি বাড়ছে সারা দেশে সেটা বুঝতে একটু ভারতীয় জব মার্কেটের ধরন ও জবলেস গ্রোথের সর্বগ্রাসী প্রভাব সম্বন্ধে গ্যানগোম্মির দর্কার। দিশাহীন বিরোধিতার রাজনীতি আকড়ে থেকে সেসব মাথায় ঢোকা সম্ভব না।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৫:২৯413104
  • ##ব্যস্তানুপাতিক।
  • PT | ১১ জুলাই ২০১৯ ১৫:২৮413103
  • ঢপবাজীর প্রতি আমার ঘৃণা চিরকাল ছিল ও থাকবে। সমস্যা হচ্ছে যে এই ঘৃণার তীব্রতা ঢপের উৎসের থেকে সিদ্ধান্তকারীর অব্স্থানের দূরত্বের সঙ্গে ব্যতানুপাতিক।
  • lcm | ১১ জুলাই ২০১৯ ১৪:৪৯413102
  • ওহো, এখানকারের সঙ্গে একরকম বলতে, ইউএস আর সুইডেন একরকম বলেছি। কিন্তু ঐ যে আপনার ঘৃণার তীব্রতা এত প্রবল যে বুঝতেই পারেন নি।
    একটু ক্রোধ কমান। জল খান। বিশ্রাম নিন। পশ্চিমবঙ্গ তথা ভারত তথা পৃথিবী তথা সৌরজগৎ যেমন চলছে চলবে। খামোখা টেনশন নেবেন না। গান শুনুন। ক্রোধ কমান। ঘৃণা কমান। চোখ বুজে ভাবুন - ছাগলহীন দুনিয়া (সত্যিই লিটারেলি তেমন ভাববেন বা, পাঁঠার মাংস এমনিতেই দুর্লভ হয়ে উঠছে), ভাবুন ভিক্ষাহীন সাবসিডি। ভাবতে ভাবতে একটা ন্যাপ নিয়ে নিন।
  • r2h | ১১ জুলাই ২০১৯ ১৪:৪৭413101
  • সরকার কর্মহীনের ট্রেনিং মনিটরিং ইত্যাদি করতে পারছেনা সে তো সরকারের ব্যর্থতা। তা বলে নাগরিকের প্রাপ্য ভর্তুকি ভিক্ষা কেন হবে।
    বরং এই দুটাকার চাল সর্বত্র ঠিকমত পৌঁছচ্ছে কিনা সেটা নিয়ে নজরদারি করা যায়। এই যে এত টাকা খরচ হচ্ছে, সেগুলো ঠিক জায়গায় পৌঁছচ্ছে কিনা না কাটমানির খাতে চলে যাচ্ছে তা নিয়ে প্রয়োজন মত প্রশ্ন তোলা যায়।
    কিন্তু যাদের প্রয়োজন তাদের পাওয়া ভর্তুকি তো নাগরিকের বেঁচে থাকার অধিকার, ভিক্ষা কেন হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত